somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নার্ভাস ৯৯.. অবশেষে দিলাম ১০০ তম পোস্ট ! ছুইলাম ঘোড়ার ডিমের মাইলফলক এবং এই পোস্টের পাঠকদের প্রতি ফাউ জোকস

০৪ ঠা অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৯৮ তম পোস্ট দিছিলাম ২১তারিখে, এরপরের পোস্ট মানে ৯৯তম পোস্টটা দিলাম ১ তারিখে। এরপর পরলাম টেনশনে, ১০০ তম পোস্ট কি নিয়ে লেখা যায়। একবার ভাবলাম ব্লগে সবার কাছ থেকে উপদেশ নেই, কি নিয়ে সাজাবো ১০০। কিন্তু যদি সেই পোস্ট দেই, তাহলে সেই উপদেশ চাওয়ার পোস্টটাই হবে ১০০ তম পোস্ট, তাইলে আর ১০০ তম পোস্ট চাওয়ার কোন মানে নাই। বিলা

গত কয়েকদিন ব্লগ কেমন যেন অস্থির! কেউ কেউ পোস্ট দেয় ২-৩ লাইনের, কেউ বা কাটপেস্ট! এর জন্য মাঝে লেখার উতসাহ গেল হারায়া!
তবে ২ দিন আগে এক আড্ডায় হেভি মজা পাইলাম, কয়েকজনের সঙ্গে বন্ধুত্বর মতো হলো (নাম কমু না)। তাই ভাবলাম লেখি আবার, কিন্তু সমস্যা হলো ১০০ !!! কি নিয়া লিখি, কি নিয়া লিখি ?
আজকে যায়যায়দিনে শফিক ভাই একটা লেখা দিলেন, লেখাটি অনেকেই ইতিমধ্যে পড়েছেন। তো অফিসের কয়েকজন বললেন আমাকে লেখাটি ব্লগে পোস্ট করতে। শফিক ভাই সম্পর্কে ব্যক্তিগতভাবে কেমন মতামত পোষন করি তা নাহয় নাই বললাম( হাজার হইলেও বস্ ), কিন্তু তার লেখা নিয়ে কিভাবে আমি ১০০ পূরন করি!!
তাই ভাবলাম লামছাম কিছু একটা লিখে দেই ১০০ র মামলা ডিশমিশ করে।
নিতান্তই অগুরুত্বপূর্ণ লেখাটি যারা পড়েছেন, তাদের জন্য বোনাস একটি পুরানো জোকস---

এক লোক সকালে দেখে তার পোষা কুকুর মুখে করে পাশের বাড়ির রাগী প্রতিবেশির খরগোশটাকে মুখে করে নিয়ে এসেছে।
কামসারছে, প্রতিবেশি যদি দেখে তার কুকুর করগোশটারে দিছে সাবার কইরা, তাইলে খবর আছে !!
সে তখন বুদ্ধি করে খরগোশটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে আবার প্রতিবেশির খাচায় রেখে এলো। য্ক বাবা, বাচা গেলো !!
পরদিন প্রতিবেশির সাথে দেখা, কয় - 'আরে ভাই , অবাক কান্ড, আমার খরগোশটা গতকাল মারা গেছে।"
বেটায় কয়-; আহারে তাই নাকি! আফসুস!
প্রতিবেশি- 'হ, কিন্তু অবাক কান্ড, পেটের অসুখে মারা যাবার পর ঐটারে কবর দিয়া দিলাম, পরে দেখি কে জানি আবার কবর থেইকা তুইলা গোষল করায়া আবার খাচায় রাইখা গেছে!!

বেচে থাকুক সামহোয়ারইন ব্লগ। তার অবস্থাও যেন ঐ খরগোশটার মতো না হয়।


(শান্তি, ১০০ অবশেষে পয়দা করলাম, গোপাল ভাড়ের থেকেও বেশি আনন্দ পেলুম, যারা জানেন না, তাদের গোপাল ভাড়ের গল্প আরেকদিন শোনাবো, আজকে আর টাইপ করলাম না, হাত ব্যাথা করতাছে)
সর্বশেষ এডিট : ০৪ ঠা অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:৩৫
২৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×