somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইন্টারভিউ - ১

০৬ ই অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ আমাদের সাক্ষাতকার আয়োজনে উপস্থিত আছেন বাংলাদেশের অতি পরিচিত প্রাণী শামুক। ব্লগের শুরু থেকেই তিনি সাক্ষাতকার দেয়ার জন্য আগ্রহী ছিলেন। দেরিতে হলেও তার সেই আগ্রহ আজ বাস্তবে রূপ পেল। কথা বলি তার সঙ্গে
Ñ
: সাক্ষাতকার দেয়ার জন্য একমাস আগেই আপনার আসার কথা, এতো দেরি হলো যে?
: কি করবো বলুন, আমরা যে খুব ধীরে চলাফেরা করি। মিনিটে গড়ে ৩০ সেন্টিমিটারের বেশি আগাতে পারি না। তাই একটু দেরি হয়ে গেল।

: বেশ বেশ, কষ্ট করে এতোদূর থেকে এসেছেন, নিন সামোচা খান।
: কি সব উল্টাপাল্টা বলেন না বোকার মতো! আমরা সামোচা খাই না, খাই এলজি, আণুবীক্ষণিক পোকামাকড় ইত্যাদি।

: কি বিপদ, এখন ওসব পাবো কোথায়? আচ্ছা কাউকে বাজারে পাঠিয়ে দেখি। এবার বলুন আপনার পিঠে প্যাঁচানো প্যাঁচানো ওটা কি?
: এটা আমাদের বাসা। ক্যালসিয়াম কার্বোনেটের তৈরি। পৃথিবীতে একমাত্র আমরাই ঘরবাড়িসহ জন্মগ্রহণ করি। আমাদের বড় হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ঘরবাড়িও বড় হয়।

: অদ্ভুত তো! আচ্ছা ওই বাড়িতে থাকার জন্য তোমাদের কি কাউকে ভাড়া দিতে হয়?
: নাহ! এ বাড়ির বাড়িওয়ালা তো আমরাই। কাকে ভাড়ার টাকা দেবো?

: বেশ, এবার বলো তোমাদের বাচ্চাদের কথা। ওরা কি স্কুলে যায়?
: আমরা সাধারণত পানিতে থাকি। সেখানে আমাদের জন্য এখনো কোনো স্কুল তৈরি হয়নি। অবশ্য বন্যার সময় যখন মানুষের স্কুলগুলো ডুবে যায় তখন আমাদের বাচ্চারা সেসব স্কুলে যায়। কিন্তু দুঃখের বিষয় তখন কোনো স্যার থাকে না।

: খুব খারাপ। আচ্ছা মানুষের বাচ্চাদের সম্পর্কে তোমাদের অনুভূতি কি?
: ওরা খুব ভালো। তবে কিছু কিছু দুষ্টু পিচ্চি আমাদের গায়ে লবণ দেয়। তখন আমরা খুব কষ্ট পাই। সেজন্য ওদের প্রতি আমাদের অনুরোধ, দয়া করে লবণ দিও না।

: তোমরা তো গাছেও চড়তে পারো তাই না?
: হ্যাঁ, আমরা মাঝে মধ্যে গাছে উঠি কিন্তু তোমরা যেভাবে পানি দূষণ করছো তাতে বাধ্য হয়ে কিছুদিন পর আমাদের পানির বদলে স্থায়ীভাবে গাছেই থাকতে হবে।

: আচ্ছা কেন যে তোমরা মাঝে মাঝে মাটিতে গর্ত করো তা কিন্তু বললে না?
: আসলে ২.৫ থেকে ৪ সেন্টিমিটার গর্ত করে আমরা সেখানে ডিম পাড়ি। তারপর মাটি দিয়ে গর্ত ঢেকে দেই।

: ওমা সে কি, তোমরা ডিমগুলোকে মাটিচাপা দাও!
: তাতে কোনো সমস্যা হয় না, ডিম ফুটে বাচ্চারা গর্ত থেকে ঠিকই বেরিয়ে আসে।

: বাহ! সে তো বেশ ভালো কথা। আজকের সাক্ষাতকার এ পর্যন্ত শেষ। ভালো থাকবেন।
২২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×