আমার প্রিয় পোস্ট

পৃথিবীর একমাত্র কার্টুনিস্ট, যে কিনা সামহোয়ার ইন ব্লগে ব্লগিং করে...

এক্সকিউজ মি, একটু আপনার সাথে কথা বলি? :|

৩১ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:৪৪

শেয়ারঃ
0 0 0

-বলেন
-আপনি কি জানেন, ( হাতের একটা ক্যাটালগ দেখিয়ে) এই চারটি সিগারেটের মধ্যে বিশ্বের নাম্বার ওয়ান ব্রান্ড কোনটি?
-(নিজের হাতের বেনসনটির দিকে তাকিয়ে) জানি, মার্লবোরো।
-ঠিক বলেছেন, ধন্যবাদ
-আর কিছূ?
-জি, কিন্তু আপনি তো খাচ্ছেন বেনসন। নাম্বার ওয়ার ব্রান্ড খাওয়াটা কি উচিত নয়?
-আই লাভ বেনসন (বুঝছি, তুমি শালা মার্লবোরো-র মার্কেটিং করতে আইছো)
-কিন্তু মার্লবোরো এক নাম্বার
-আই লাভ বেনসন
-আপনি অন্তত একবার মার্লবোরো ট্রাই করে দেখতে পারেন
- (দেখছি, এই জিনিসের দাম একটাকার বেশি হওয়া উচিত না) আই লাভ বেনসন
-জি, বুঝতে পারছি আপনে বেনসন খান, কিন্তু নতুন ব্রান্ড ট্রাই না করলে বুঝবেন কি করে?
-আই লাভ বেনসন
-আপনি যখন প্রথম বেনসন খান, তখনই এটা আপনার ভালো লেগেছিল? আস্তে আস্তেই তো হয়েছে, তাই না? মার্লবোরো ট্রাই করেন, ভালো লাগবে।
-আই লাভ বেনসন (এই কথার উপরে আর কথা নাই, তাও চাকরি ফরয করার জন্য বেটা তেণা প্যাচাইতাছে)
-ধুর!!!!
-ওই মিয়া, আপনের টাকায় খাই?
-এই কথা বলছেন কেন?
-তো ধুর ধুর করেন কেন?
-বারবার এক প্যাচাল পাড়ছেন, তাই বল্লাম
-আপনেও তো একই প্যাচাল পাড়তাছেন। গত একমাসে অন্তত ১০-১২ বার এই জরিপের পাল্লায় পড়তে হইছে। যখনই বেনসন কিনে, তখনই কোনহান থেইকা আপনারা আসেন, একই কথা বলেন।
-স্যার, আমাদের চাকরিই তো এটা
-আমার বেনসন ভালো লাগে, বলার পরেও জালান কেন? চাকরি করেন, ভালো, জালায়েন না।
-একবার তো মার্লবোরো ট্রাই করে দেখতে পারেন!!
-টাকা দিয়া কিনা কেন, ফ্রি পাইলেও এই জিনিস খামু না।
-কেন?
-ভুয়া, বস্তা পচা তামাক দিয়া বানায়
-কি বলছেন (কিঞ্চিত উত্তেজিত)? আপনে তো ট্রাইই করেন নাই।
-কইলাম তো (ততধিক উত্তেজিত), আর জালায়েন না।
-কেন কি করবেন ( ঐ)?
-ইয়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়া ধিসুমমমম
(বাস্তব ঘটনা, তবে শেষের দিকটা করতে মনে চাইলেও ব্যাটার চাকরির খাতিরে করি নাই, শত হইলেও ওটা ওর চাকরি, পেট বাচানোর ভরসা)

ছংবিদিবদধো ছতর্কিকরণ- দুমপান ছাস্তের জন্য কতিকর

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ৩১ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:৫২
জিনাত বলেছেন: সবটাই ক্ষতিকর
২. ৩১ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:৫৩
~স্বপ্নজয়~ বলেছেন: স্যাম্পল হিসাবে কিছু দেয় না? দিলে বিপদের জন্য রেখে দিতে পারেন ;)
৩. ৩১ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:৫৩
বৈকুনঠ বলেছেন: বিড়ি খাওন ভালা না, সাদাপাতা চাবান
৩১ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:০১

লেখক বলেছেন: ওরে এ, মার্লবোরোওলাগো জ্বালায় বাচি না, এ দেখি সাদাপাতার মার্কেটিং করে, গেলি???? X(

৪. ৩১ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:৫৫
হাসান মাহবুব বলেছেন: হাহাহা! মার্লবোরো কুনো সিগারেট হৈলো? মনে হয় শুধু কাগজ পাকায়া ধুঁয়া টানতাসি। বেনসনের উপ্রে ঔষুধ নাই।
৩১ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:৫৭

লেখক বলেছেন: কারেক্ট!!!

৫. ৩১ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:৫৬
ঘাসফুল বলেছেন:

কম দেখি ক্যান ?


অ.টঃ ছংবিদিবদধো ছতর্কিকরণ- দুমপান ছাস্তের জন্য কতিকর =p~



৩১ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:৫৮

লেখক বলেছেন: থাকি অলটাইম, তবে সাইন ইন করতে অলসেমি লাগে ;)

৬. ৩১ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:৫৮
সবাক বলেছেন: হাসান মাহবুব বলেছেন: হাহাহা! মার্লবোরো কুনো সিগারেট হৈলো? মনে হয় শুধু কাগজ পাকায়া ধুঁয়া টানতাসি। বেনসনের উপ্রে ঔষুধ নাই।
৩১ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:০৫

লেখক বলেছেন: আফসুস. সবাক মিয়া নিজে কথা কইতে পারে না, কপিপেস্ট করে :|

৭. ৩১ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:০০
ঘাসফুল বলেছেন: বুজ্জনি আমি ক্যাডা ?

৩১ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:০৯

লেখক বলেছেন: নাহহহহহ

৩১ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:০৭

লেখক বলেছেন: হুমমমম, জ্ঞেয়ানি কমেন্ট

১১. ৩১ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:১৬
শাওন৩৫০৪ বলেছেন: -আপনি কি জানেন, ( হাতের একটা ক্যাটালগ দেখিয়ে) এই চারটি সিগারেটের মধ্যে বিশ্বের নাম্বার ওয়ান ব্রান্ড কোনটি?


চারটার মইধ্যে বিশ্বের সেরা?? কেম্নে কি??...হা..হা..জটিল...
১২. ৩১ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:১৮
পারভীন রহমান বলেছেন: দুমপান ছাস্তের জন্য কতিকর
১৩. ৩১ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:১৯
আহেমদ কায়সার নাসির বলেছেন: আপনার প্রোপাইলের লেখার অভিনবত্য ভালোলেগেছে...
৩১ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:২০

লেখক বলেছেন: ধন্যবাদ

১৪. ৩১ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:২৮
আসফাকুল আমিন বলেছেন: মার্লবোরো কেনু নাম্বার ওয়ান ব্রান্ড?????????????/
১৫. ৩১ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:৩০
শান্তির দেবদূত বলেছেন: ধূমপান ছাইড়া দিছি, কিন্তু যখন খাইতাম তখন মনে হতো,
"ইস্ট অর ওয়েস্ট, গোল্ডলিফ ইস দ্যা বেষ্ট" ;)
৩১ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:৩৮

লেখক বলেছেন: ইয়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়া ধিসুমমমম

১৬. ৩১ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:৫১
অপরিচিত_আবির বলেছেন: গোল্ডলিফই ভালো মৃত্যু ত্বরাণ্বিত করবার জন্য বেশি টাকা খরচ করবার মানে নাই।
১৭. ৩১ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:৫২
ফারুক৫৫ বলেছেন: প্রচেত্য বলেছেন: ধুমপান, - বিষপান
১৮. ৩১ শে জুলাই, ২০০৯ রাত ৮:৩৪
ইশতিয়াক অাহমেদ বলেছেন: জন্মদিনের শুভেচ্ছাজনিত একপিস মিষ্টান্ন পাওয়ানা ছিলাম...

সে সম্পর্কে কোনো আপডটে আছে?


লেখাটা ভালো হয়েছে...
০১ লা আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:৪৬

লেখক বলেছেন: নাহ, কোন আপডেট নাই ;)

১৯. ৩১ শে জুলাই, ২০০৯ রাত ৮:৪২
লড়াকু বলেছেন: অপরিচিত_আবির বলেছেন: গোল্ডলিফই ভালো মৃত্যু ত্বরাণ্বিত করবার জন্য বেশি টাকা খরচ করবার মানে নাই।
২০. ৩১ শে জুলাই, ২০০৯ রাত ৯:০৬
অলস ছেলে বলেছেন: হুমম। পুরানো সেই দিনের কথা ...............
২১. ০১ লা আগস্ট, ২০০৯ রাত ১:২৬
ভাদাইম্যা পোলা বলেছেন: গোল্ড লিফ ছাইড়া কিছুদিন বেনসন টানছি। গলা দিয়া কিযে যাইত, টেরোও পাইতাম না। অহন আবার গোল্ড লিফ। জন প্লেয়াররে ভালা পাই। :D
২৩. ০১ লা আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:৪৭
রকি ভাই বলেছেন: শুরু করলাম মার্লবোরো দিয়া, এখন গোল্ডলিফের কীর্তন শুরু হইছে
২৪. ০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:০২
সাইফুর বলেছেন: ভাইজানের খবর কি? বহুত দিন পরে

 

মোট সময় লেগেছে ০.৯১৭৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
কেউ যদি kingtoonঅ্যাটgmailডটcom থেকে কোন মেইল পান, তাহলে বুঝবেন আমি পাঠিয়েছি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ