গত ক'দিনের গরম আলোচনা ছিল বাংলাদেশ আওয়ামী লীগের দেশী পর্যবেক্ষক সংস্থা নিয়ে আপত্তি!!!
দুর্জনেরা যদিও বলে ..আপত্তি হবে নাইবা কেন?
যার তিনকুলে দেশের কেউ নেই সেতো সব কিছুতেই বিদেশী চাইবে। দেখুন তার একমাত্র ছেলের বউ ভিনদেশী। মেয়ে নাত পতু সব প্রবাসী। বোনের ছেলের বউ তাও ভিন। তো রইলো আর কে??
দুর্জনের মূখে ছাই পড়ুক। কিন্তু কথা হলো বিগত ইলেকশনেও আমরা দেখেছি বিশেষত ডেমোক্রেসি ওয়াচ এর সাথে আওয়ামী দহরম মহরম। অথচ আজ বড়ই শত্রু। কারণ আর কিছুই নয়। বিএনপির সভা শফিক রেহমানের বাসায় হয়েছে।
ভাল কথা আপত্তি হতেই পারে। খোদ খালেদার সাথে সরাসরি বৈঠক! তবে আর নিরপেক্ষতা রইল কই?
আর তখন দূর্জন মুচকি হেসে বলে ও হাসিনার সাথে বসলে পক্ষপাতিত্ব হয়না! তাই বলো! যেমন জামাত আওয়ামী লীগকে সাপোর্ট করলে রাজাকার ইস্যু চাপা পড়ে রয়। আর না হলেই সামনে। ভাল ভাল।
দুর্জনের কথা বাদ। দেখুন ড ডট কামাল সাহেবের কান্ড খানা। ১/১১ এর পর প্রেসক্লাবে কি তার তোরজোড়.... ওরা (হাসিনা/খালেদা) তোমাদের দেবী হতে পারে, আমার না। তাদের উৎখাতে সরাসরি যুদ্ধ ঘোষনা। ওরে বাপ্পস....
আজ একি শুনি মন্থরার মুখে!!!! উনি আওয়ামী লীগে জোটবদ্ধ হতে চান!!!!
দুর্জন বলে- এ আর অবাক হবার কি? এরাতো এমনই!!!
আর রইলাম বাকী আমরা। আমজনতা। দুর্জন রসিকতা করে বলে ম্যাঙ্গো পিপল!!!
আমাদের চেতনা নিয়ে আমরা তাদের হয়ে লড়াই করি। জীবন দেই! সব কিছুর উদ্ধে তাদের প্রতি বিশ্বাস শ্রদ্ধা নিয়ে স্বপ্ন দেখী সূখী বাংলাদেশের । নিজের সন্তানের ভবিষ্যত সূখের!!!!
আমাদের অস্তিত্বে কি তাদের বিষ ঢুকে গেছে? আমরা কি ক্রমশ: আত্ম শক্তি হীন অতিকায় রোবোটিক এক কর্পরোট জেনারেশন হয়ে যাচ্ছি??? দুর্জনের প্রশ্নে হা করে তাকিয়ে থাকি। আসলেই তো!!! আমরা কোথায় যাচ্ছি???

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

