আজ সারাদিন মিরপুর রুটে.. (অন্য রুটের খবর বিশদ পাই নি, কেউ পেলে এড করুন).. অধিকাংশ গাড়ী বন্ধ।
কারণ গাড়ীর তেলের দাম কমলেও তারা ভাড়া কমাতে রাজী নয়!!!!
এ বিষয় নিয়ে তেলের দাম কমার সরকারী ঘোষনার পর থেকেই প্রতিদিন অসন্তোষ দানা বাধছিল ধিরে ধীরে। কিন্তু সরকার বা মালিক পক্ষ ছিল নির্বিকার। কিলোমিটার প্রতি মাত্র ৭ পয়সা ভাড়া কমাতেও তারা রাজী নয়!!!!!অথচ সবাই ভালভাবেই জানেন ভাড়া বাড়ানোর ক্ষেত্রে তারা কতটা অগ্রনী।
আমরাও বেশীর ভাগই সুশীল বাবুটির মতো তাদের কাছে আত্মসমর্পিত হয়েই চলাচল করছি। দু একজন প্রতিবাদীর সাথে তর্ক বিতর্ক হাতাহাতি হচ্ছে। মারামরিও হচ্ছে। তারপরও এ বিষয়ে বাগাড়ম্বর প্রিয় উপদেষ্টাদের কোন মতামত চোখে পড়ল না বা তারা বিসয়টি নিয়ে আদৌ চিন্তিত বলে মনে হলো না।
আর এদিকে এই গণ দাবী মাত্র একটি টাকা কমাতো তারা রাজীতো হলই না উল্টো কোন ঘোষনা, কোন নোটিশ ছাড়া তারা বাস চালনো বন্ধ করে দিল!!
জনগনের এই হয়রানীর কি কোন বিচার নাই????
আইন কি কেবলই শোষকদের রক্ষার জন্য???
তারা কি ইচ্ছা মাফিক যখন খুশি কোন ঘোষনা না দিয়ে গাড়ী বন্ধ করতে পারে? তবে আর দেশে আইন - প্রশাসন বলে কিছু থাকল কি??
এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বোধোদয় কামনা করছি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


