আমার প্রিয় পোস্ট

একুশের মেলায় ব্লগার সাইমুমের নতুন বই

১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:০৪

শেয়ারঃ
0 0 0


সামহয়্যারইনব্লগের পুরনো ব্লগার জিয়াউদ্দিন সাইমুমের একটি অনুবাদ গ্রন্থ এবারের মেলায় বেরিয়েছে। নাম বিটার হানিমুন। দি ইউনিভার্সেল একাডেমী ইতালির খ্যাতিমান সাহিত্যিক আলবার্তো মোরাভিয়ার এ বইটি প্রকাশ করেছে। আরেকটি বই শিগগির মেলায় আসছে আকাশ পাবলিকেশন্সের ব্যানারে। বইটির নাম ‘ভাষা ও বানান বিতর্ক’।
বিটার হানিমুনের ভূমিকায় সাইমুম ভাই লিখেছেন : অনুবাদ বলুন আর ভাবানুবাদই বলুন, কোনটাই মূলের প্রতি বিশ্বস্ত নয়।
একজন লেখক শিল্প-অন্বেষায় নিজের মননকে সাহিত্যের ফ্রেমে যেভাবে নির্মাণ করেন, অনুবাদক তার কতটুকুই বা ছুঁতে পারেন?
মূল লেখকের স্বতঃস্ফূর্ত নান্দনিক সংবেদন-লব্ধ প্রজ্ঞানকে অনুবাদের ছাঁচে ফেলে মাপতে গেলে লেখকের প্রতি, তাঁর শিল্পকর্মের প্রতি সুবিচার করা যায় না বলেই আমার বিশ্বাস।
তাই বলে বিশ্ব জুড়ে অনুবাদ-যজ্ঞ তো আর থেমে থাকে না। দুধের স্বাদ যে অনেক সময় ঘোলে মিটিয়েই ভিনদেশী পাঠকদেরকে তৃপ্ত থাকতে হয়।
ইতালির খ্যাতিমান সাহিত্যিক ও নাট্যকার আলবার্তো মোরাভিয়া প্রথম ও দ্বিতীয় বিশ্ব যুদ্ধোত্তর তার দেশের মধ্যবিত্ত সমাজের অবয় আর আত্মদ্বন্দ্বকে স্বীয় অভিজ্ঞতার আলোকে অপার দতায় ফুটিয়ে তুলেছেন তার শিল্পকর্মগুলিতে।
শিশুর সারল্য আর পতিতার ছিনেলিপনার মাঝেও তিনি জীবন-ঘনিষ্ঠতার সক্রিয় উপাদান খুঁজে পান।
বিদ্যুতের চমকানি, সাগরের পোষ না মানা উত্তাল ঢেউ, তীরে ঢেউয়ের আছড়ে পড়ার আক্রোশ, বাতাসের প্রাবল্য, নির্জনতার শব্দহীন কান্না আর পরিচিত পরিবেশের সাথে মানব-প্রকৃতির অন্তর্মুখী মিথষ্ক্রিয়াকে তিনি তার গল্পগ্রন্থ ‘বিটার হানিমুন’-এ অন্যরকম উচ্চতা দান করেছেন।
ফ্রয়েডীয় জীবন-জিজ্ঞাসার প্রভাব তার শিল্পকর্মে স্পষ্ট। কিন্তু জীবনবোধে এসব সমস্যাকে তিনি নিজের অনুভবের মতো করে ফুটিয়ে তুলতে পারেন।
তার গল্পগুলিতে কোলাজধর্মিতাও এসেছে শিল্পের প্রয়োজনে।
মানব মনের চিরন্তন দ্বন্দ্ব আর স্ববিরোধী চাপা-পড়া চেতনাগুলিকে যুক্তির ডিসেকশন টেবিলে ফেলে নিজস্ব কায়দার বিশ্লেষণে মোরাভিয়া অনন্য।
নিজেকে স্বীকার করেন বলেই মানব-জীবনের অম কুর্নিশগুলিকে তিনি এতোটা প্রাণ দিতে পেরেছেন। এখানেই তিনি সার্থক ও নন্দিত।
নৈতিক বিচ্যুতি, যাপিত জীবনের হরেক ভণ্ডামি আর গভীর অন্তর্দৃষ্টি দিয়ে জীবনকে বিশ্লেষণই তার রচনার মূল উপজীব্য।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:০৫
ভেংচুক বলেছেন: টেহা নাই




পহেলা ফাল্গুনের শুভেচ্ছা

১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:১৮

লেখক বলেছেন: ভেংচুক বলেছেন: টেহা নাই

তো চলেন বারে বারে ষ্টলে যাই
লেখকের যদি দেখা পাই
অটোগ্রাফ সহ একখান বই চাই.....

আপনাকেও ফালগুনী শুভেচ্ছা।

২. ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:১৭
নাজিরুল হক বলেছেন: সাইমুম ভাইকে মিস করি।
১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:২০

লেখক বলেছেন: আমরাও.....

কেন যে ব্লগে আসেন না!!!!!

বইমেলায় গিয়ে উনাকে পেলে জানতে চাইতাম।... তাই বইটি দেখামাত্রই কিনে ফেললাম।....

ভাল থাকুন।

৩. ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:২১
আমিনুল ইসলাম বলেছেন: ভাষা ও বানান বিতর্ক বইটার অপেক্ষায় রইলাম। বইটা প্রকাশ হলে আমাকে জানাবেন।
১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:২৪

লেখক বলেছেন: জ্বি, নিশ্চই....

প্রকাশক সুত্র জানিয়েছে.. আগামী ১৭ ফেব্রুয়ারীর মধ্যে মেলায় আসার সম্ভাবনা রয়েছে।
যদি আগে পেয়ে যাই ব্লগে জানতে পারবেন।

আপনাকে ধন্যবাদ ও ফালগুনী শুভেচ্ছা।

৪. ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:৩৪
সাইমুম বলেছেন: বানান বিতর্ক বইটি এখন বাইন্ডিংয়ে। ১৫ ফ্রেব্রুয়ারী নাগাদ পেতে পারেন।
১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:০০

লেখক বলেছেন: ধন্যবাদ।

বলেছেন: সাইমুম ভাইকে মিস করি। জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন

১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:২০
লেখক বলেছেন: আমরাও.....

কেন যে ব্লগে আসেন না!!!!!

আমরা সবাই জানতে চাই....???????

৫. ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:৪৪
হাসিব বলেছেন: কুন সাইমুম ? ঐযে এক নারি ব্লগাররে গালি দিয়া ব্যান খাইছিলো যে ?
১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:০১

লেখক বলেছেন: হে আবার কেঠায়???? কন চাইন দেহী....

৬. ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:১২
মোহাম্মদ আরজু বলেছেন: এককালের যায়যায়দিনের সাইমুম ভাই?
৭. ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:৩৬
সাইমুম বলেছেন:

মোহাম্মদ আরজু, ঠিকই ধরেছেন।
৮. ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:১০
মোহাম্মদ আরজু বলেছেন: আপনে ভাই একশ কাজের একটা করছিলেন- বাংলা একাডেমীর অভিধানের ভুলগুলান নিয়া সিরিজ রিপোর্ট কইরা। ওইটা আমরার অনেক কাজে লাগছিলো।
১০. ০৬ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৫:০২
শীখা বলেছেন: সাইমুম কে মিস করি

 

মোট সময় লেগেছে ১.০০৩৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ