আমার প্রিয় পোস্ট

ভারতের মৌমাছি প্লান আর আমাদের ঢিলেঢালা পর্যবেক্ষন!!! পরিণতি কি?

১৫ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৬:১৬

শেয়ারঃ
0 0 0

টিপাই মুখ বাধ নিয়ে আমাদের ঘুম ভাংতে না ভাংতেই আজ মন্ত্রীসভায় পাস হয়ে গেল এশিয়ান হাইওয়েতে যুক্ত হওয়ার সিদ্ধান্ত!!!!!

Click This Link

এ সক্রান্ত অনেক পোষ্ট আগেও এসেছে ব্লগে। আসবেও হয়তো।

Click This Link

এশিয়ান হাইওয়ে, ট্রানজিট আর ভারতের কড়িডোরের আব্দার আর বিরাজমান বাস্তবতা নিয়ে কমবেশী সবাই ওয়াকিবহাল।
তিনবিঘা বেরুবাড়ী থেকে শুরে করে আজকের এই ভারতের স্বপ্ন পুরনের সিদ্ধান্ত মন্ত্রীসভায় অনুমোদন কা বিস্ময়কর!!!

আর আমাদের সুমহান প্রতিবেশী যেভাবে মৌমাছি আক্রমনে আগাচ্ছে তাতে আমাদের এই ঢিলেঢালা চেতনার নাড়াচাড়ায় মনে হয় জাগার আগেই সব হারানোর ক্রান্তিতে আমরা বসে আছি।

তবে কি হারিয়েই আমাদের শিখতে হবে? চেতনার বিভাজনের যে সুযোগ শত্রু নিতে চায় আমরা তার গোড়াতেই জল ঢালবো - তাদের হাতকেই শক্তিশালী করতে!!!

আপনি কি ভাবছেন?

চলুন ভাবনায় মন্তব্যে উপসংহারে পৌছানোর চেষ্টা করি

 

সর্বশেষ এডিট : ১৫ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৪৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৫ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৬:২০
কিরিটি রায় বলেছেন: আপনি কি ভাবছেন?

চলুন ভাবনায় মন্তব্যে উপসংহারে পৌছানোর চেষ্টা করি

১৫ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৫৬

লেখক বলেছেন: হাসেন কাদেন যাই করেন হুশ কইরা!!!


আইজ কিন্তুক মন্ত্রীসভায় তথাকথিত এশিয়ান হাইওয়ে নামে প্রস্তাব অনুমোদন কইরা ফেলছে!!!!!

যাহা লাউ তাহা কদু বাঙালী বুঝিলেও মন্ত্রী এবং সরকার মহোদয় কিছূতেই এই কথা মানিবে না। কারণ তাহার তাদের দাসখত পুরণে ব্যস্ত।

এক্ষনে আপনি আমি কা করবি তাহা ভাবুন্

ট্রানজিট ওরফে করিডোর ওরফে এশিয়ান হাইওয়ে হইয়ে গেল বলে....

২. ১৫ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৩২
সাইফ সামির বলেছেন:

এতোদিন দেখছি কেউ কেউ দেশটারে 'পাক' বানাইতে চাই তয় সরকারি উদ্যোগে সাহস পাই না এখন দেখতাছি সরকারি উদ্যোগেই দেশটারে 'অষ্টম সিস্টার' বাননোর কাম চলতাছে!
১৫ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৩৯

লেখক বলেছেন: শুধু দেকেই যাব!!!

অষ্টম সিস্টারের নবম বাসিন্দা হওয়াটা মনে লয় সূখের হইবো না!!!!

ধন্যবাদ।

৩. ১৫ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৩২
মাহাফুজুর রহমান বলেছেন: ভাবার সময় নাই আসেন ১৪ কোটি মানুষ কোরাস গাই "জয় ভারত মাতা"।
১৫ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৪০

লেখক বলেছেন: আরে ভাই ইট্টু খাড়ান..

অহনও আমার সোনার বাংলাই গাইতে হবে। দোশদ্রোহীতা কইরেন না।

ধন্যবাদ্

১৫ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৪১

লেখক বলেছেন: আকদ অইতারে ..:) কাবিনতো অহনও অয় নাইক্কা

৪. ১৫ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৫৪
লেখাজোকা শামীম বলেছেন: আমি এশিয়ান হাইওয়ে সাপোর্ট করি যদি সেটা মায়ানমার, থাইল্যান্ড, কম্বোডিয়া, ভিয়েতনাম ইত্যাদি দেশের মধ্য দিয়ে চীনে গিয়ে ঠেকে। কিন্তু এশিয়ান হাইওয়ের নামে ভারতকে করিডোর দেয়া মানতে পারি না।
১৫ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৫৮

লেখক বলেছেন: শামীম ভাই একটা গল্প মনে পড়ল....
এক লোক বউরে বেদম পিটায়। পিটায় আর পিটায়... একদিন বউ কয় তুমি কি আমারে নিয়া ঘর করবার চাও না?

লাকোটি বললো: মাইরের ঢাইস দেইখাও বুঝস না????


আপনার আমার মদ্যে চিন্তার যে সততা, তা ভারতেও মাঝে যদি এখনও আশা করেন.. তবে তো লোকটির মতোই বলতে হবে---
তাগোর ব্যবহারের ৩০ বছরের ঢাইসেও বুঝেন না.. তারা কি বলে আর কি করে???

৫. ১৫ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৭:৫৬
মোহাম্মদ আরজু বলেছেন: এশিয়ান হাইওয়েতে আপত্তি কেন?
১৫ ই জুন, ২০০৯ রাত ৮:১৮

লেখক বলেছেন: এটা পূর্ণ এশিয়ান হাইওয়ে হলে কোন আপত্তি নাই।

কিন্তু তারা শুধু এপার থেকে সেভেন সিস্টান যাবার জন্যই বহু বাহানা করে না পেয়ে অবশেষে এই নামে কার্য ইদ্দার করতে যােচ্ছ।

তাই ।

৬. ১৫ ই জুন, ২০০৯ রাত ৮:০৯
মোহাম্মদ আরজু বলেছেন: প্রস্তাবিত রুটগুলার মধ্যে প্রথম দুইটা রুট তো মূলত ইন্ডিয়ান (সাবকন্টিনেন্টাল) হাইওয়ের।
১.বেনাপোল-যশোর-ঢাকা-কাঁচপুর-সিলেট-তামাবিল।
২.বাংলাবান্ধা-হাটিকুমরুল-ঢাকা-কাঁচপুর-সিলেট-তামাবিল।

এশিয়ান হাইওয়ে হইলো তৃতীয় রুটে-
৩.মংলা-যশোর-হাটিকুমরুল-ঢাকা-কাঁচপুর-চট্টগ্রাম-কক্সবাজার-টেকনাফ মায়ানমার সীমান্ত ।

তৃতীয়টাতেই কেবল মায়ানমার-থাইল্যান্ড-সিংগাপুর-মালয়শিয়া-ইন্দোনেশিয়া-ভিয়েতনাম ইত্যাদি এশিয়ান দেশসমূহে যাওয়ার রাস্তা কইরা দিতে পারে।

১৫ ই জুন, ২০০৯ রাত ৮:২০

লেখক বলেছেন: কিন্তু দাদাদের জিগান বলবো ১ আর ২ চাই..

৩ নম্বর রুটের দরকার নাই...


এশিয়ান হাইওয়ে ওরফে ট্রানজিট ওরফে করিডোর হইয়ে গেল বলে....

৭. ১৬ ই জুন, ২০০৯ রাত ২:১৯
ধীবর বলেছেন: দাদাদের ফাঁদে পা দিয়ে। অতীতে আঃ লিগের প্রভুত ক্ষতি হলেও, সে থেকে শিক্ষা নিচ্ছে না তারা। ভয় হয়, অতীতের মত না আরো অনেক বিয়োগান্ত ঘটনার পুনরাবৃত্তি হয়।
৮. ২২ শে জুন, ২০০৯ বিকাল ৩:১৮
কিরিটি রায় বলেছেন: ধীবর বলেছেন: দাদাদের ফাঁদে পা দিয়ে। অতীতে আঃ লিগের প্রভুত ক্ষতি হলেও, সে থেকে শিক্ষা নিচ্ছে না তারা। ভয় হয়, অতীতের মত না আরো অনেক বিয়োগান্ত ঘটনার পুনরাবৃত্তি হয়।

 

মোট সময় লেগেছে ১.০৪৮৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ