আমার প্রিয় পোস্ট
- কণাদ-এর বৈশেষিক দর্শন - ইমন জুবায়ের
- তোমার ভয় নেই মা... - বাংলামায়ের ছেলে
- (Part-৮) 'ট্রানজিট'-এর সহজপাঠ। ট্রানজিট ও করিডোর কি, ভারতকে ট্রানজিট না করিডোর দেওয়া হলো? - চিকন আলি
- সিক্রেট সোসাইটি (পর্দার আড়ালের বিশ্ব) - পর্ব-২ - মামুন বিদ্রোহী
- ৯/১১ ঘটনা: নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে বিচার করুন - এস. এম. রায়হান
- দিদি, আমার বিশাল মনের মানুষ... - পুষ্পিতা.
- মাছের মায়ের পুত্রশোক, নপুংশক রাষ্ট্রযন্ত্র ও মমতার মমতা! - রুদ্রপ্রতাপ
- কেমন হয় যদি আপনার মরিচ গাছে একসাথে পাঁচশত মরিচ ধরে, তাও একেকটি ছয় ইঞ্চি লাম্বা সারা বছর জুড়ে । - ময়নামতি
- ::::মাউন্ট এভারেস্টঃ ম্যালোরি- আরভিন অন্তর্ধান রহস্য! :::: - সৌম্য
- যেভাবে নগ্ন হলেন দৈনিক আমাদের সময়ের সম্পাদক নাঈমুল ইসলাম খান - ১ - ফিউশন ফাইভ
- পার্বত্য চট্রগ্রামকে পুর্ব-তিমুর/দক্ষিণ সুদানের মতো বিচ্ছিন্ন করে আরেকটি ইসরাইল বানানো হবে ? - চোথাবাবা
- RAM বৃদ্ধি না করে যেভাবে কম্পিউটারের গতি বৃদ্ধি করবেন (Windows XP Operating System এর জন্য) - তাহমিনা৮৭৬৫
- ভাইরাস কে বিদায় জানান মাত্র ১ কিলোবাইট এর ফাইল দিয়ে !! - সুব্রত কুমার চন্দ
- বাংলাদেশে ভারতীয় বাহিনীর পরিকল্পিত লুন্ঠন - িডবাস্বপ্ন
- বস্তু, শক্তি ও গুণ প্রসঙ্গে মন বা আত্মা সম্পর্কিত ভাবনা - মোহাম্মদ মোজাম্মেল হক
- স্বাধীন দেশ, পরাধীন মন - salehbhuyan
- হ্যাক করেছে নিও হ্যাকার গ্রুপ : অন্যান্যরাও বেশ চেনাজানা হ্যাকার : একজন সম্ভবত আইআইটি'র ছাত্র - আমিনুল ইসলাম
- সুশীল বলে কাউকে চিহ্নিত করলে কী মানে দাঁড়ায় - পি মুন্সী
- ডিজিটাল বাংলাদেশ ও আমাদের করণীয় খসড়া। - সহজ পৃথিবী
- চাকমারা নিজেদের ঘরে আগুন লাগিয়ে বাঙালির দোষ দিচ্ছে--- থাঙ্গা পাঙ্খো - ফুরামন ২
- ৯/১১ বিমান হামলা চালিয়েছে মোসাদ। - শয়তানেরচাবুক
- মহানুভব এক তুর্কি সুলতানের কথা - ইমন জুবায়ের
- সিকিম সিন্ড্রোম: একটি মহামারির পূর্ব সংকেত! - েমাহাম্মদ িমজানুর রহমান
- আদিবাসী '‘প্রিয়দর্শিনী' ও সুন্দরী প্রতিযোগিতার রাজনৈতিক অর্থনীতি - ফাহমিদুল হক
- একুশের প্রথম প্রহর : প্রটোকল কেচ্ছা - আমিরুল আলম শুভ
- জেনারেল জিয়াকে সেনাবাহিনী থেকে সরিয়ে দেবার পরিকল্পনা (ডালিমের ডায়েরী) - জাতি জানতে চায়
- জলবায়ু পরিবর্তন ও বাংলাদেশের পরিনতি সম্পর্কিত তথ্য ভুল - দূর্ভাষী
- ন্যাড়া কখন বারবার বেল তলায় যায় ঃ সমূদ্রাঞ্চলের পর নতুন করে স্থল ভাগে সরকারের গ্যাস ব্লক ইজারার নতুন উদ্যোগ। - ভিন্ন চিন্তা
- পাকি যুদ্ধাপরাধীদের বিচারে মুজিবের সীমাহীন ডিগবাজী!! বিচার না করেই শেষ পর্যন্ত ছেড়ে দেয়া হয়েছিল ১৯৫ পাকি যুদ্ধাপরাধীকে!! - টিংটিং
- খোদা বলল..... - সৈয়দ
- কিছু ওপেন সোর্স সফটওয়ার লিস্ট অডিও এডিটিং - ঘুমপরী
- ১৫ আগস্ট ১৯৭৫ আগে ও পরে - এরশাদুর রহমানা
- বাংলাদেশের ৬৪ জেলার ওয়েবসাইট - মহসিন০৮
- ব্যাক্তিত্ব নিয়ে যত কথা - নতুন রাজা
- তেল, জল, আর বেগুন সমাচার! - জিয়াউল হক
- পাওয়ার পয়েন্ট ৫টি অনলাইন বিকল্প - আরিফ বল্গ
- বিশ্বের ১০টি বিস্ময়কর ব্রিজ!!!!!!!!!! - পর্ব ৩ - মুভি পাগল
- আল্লাহ কে? কই? আল্লাহর স্রস্টা ও অস্তিত্বের প্রমাণ এবং নাস্তিকতার অন্তঃসারশূন্যতা প্রসঙ্গ - সুন্দরম
- সিকিম ও কাস্মিরের ভুখন্ড বড়দের বাট্টা হতে পারে কিন্তু রক্তের দামে কেনা বাংলাদেশ নয়- পর্ব ১ - এ. এস. এম. রাহাত খান
- সামু ব্লগে ভাইরাস নিয়ে যত পোষ্ট (একটি গো +এষণা মূলক পুষ্ট) - নিরব হাসি
- আমরা ৭২ এর সংবিধানে ফেরত যাবো নাকি যাবো না? - যারা ৭২ এর সংবিধান ও বর্তমান সংবিধান এর মধ্যে বিরোধ কি তা ভালো ভাবে বোঝেন না, তাদের জন্য এই পোস্ট। - নাহিদ মাহমুদ
- অবশেষে... আপনার মূল্যবান ব্লগের ব্যাকাপ রাখুন নিরাপদেই!
- রোবোটিক্স
- ধর্মনিরপেক্ষতা বিষয়েঃ দ্য ডেন্স অব দ্য পেন, দ্য প্লে অব দ্য সাইন - ননাই
- হোসেইনী ব্রাহ্মণ (কারবালার যুদ্ধে অংশ নেওয়া ভারতের এক ক্ষুদ্র ব্রাহ্মণ সম্প্রদায়) - সজল শর্মা
- বাংলাদেশের সমুদ্রসীমাঃ "দিন বদল" না হলেও দিন কিন্তু বয়ে যায় ...... - দিনমজুর
- তেল-গ্যাস বুঝো না, স্বাধীনতা বুঝো? - বাঙ্গাল
- ছিটমহলঃআইন ও রাজনৈতিক মারপ্যাচের আবর্তে লাখো মানুষের অদ্ভুত জীবন - এ. এস. এম. রাহাত খান
- মাইক্রোসফটের Virtual PC - আরিফ বল্গ
- পেশাগত নৈতিকতা কি? ঃ মুনতাজা আল-জাইদি কেন জুতা নিক্ষেপ করেছিলেন? - ভিন্ন চিন্তা
- অনলাইন ফ্রিল্যান্সি আউটসোর্সিং -ঘরে বসে বিপুল আয়ের উপায় - রাজ্
- 'আমি আরব গেরিলাদের সমর্থন করি' ১ - ফারুক ওয়াসিফ
- ইসলামের আধ্যাত্মবাদ - নো ব ডি
- তোমার দেহে বাস করে কারা ও মন জানোনা!! তোমার দেহে বসত করে কয়জনা? ব্যাকটেরিয়া পর্ব - হোরাস্
- ফায়ারফক্সের গতি বাড়ানোর কিছু উপায় - পথে-প্রান্তরে
- টিপাইমূখ বাধ সংকলিত লিংক সমূহ - কিরিটি রায়
- গ্যাস ব্লক ইজারা: এবার সাগর লুটের লাগলো ধুম - দিনমজুর
- ক্লাউড কম্পিউটিং, এখুনি পরখ করে দেখুন। - ক-খ-গ
- আগামীবার যখন উইন্ডোজ নতুন করে সেটআপ দেবেন....... - নাফিস ইফতেখার
- ফ্রীতে নিজের একটা সাইট করুন ডমেইন সহ সবেই ফ্রী... - নিঃসঙ্গ
- মইনের ক্ষমতা দখলের লোভ ছিল ঐ পরিমাণ সাহস ছিল না - স্পাইডার
- মুক্তিযোদ্ধাদের পোষ্যরা কি এই দেশকে তাদের বাপের তালুক মনে করে?? - রাসেল ( ........)
- ছেলের স্কুলের প্রধান শিক্ষকের নিকট আব্রহাম লিংকনের চিঠি। - ভিন্ন চিন্তা
- টিপাইবাঁধ নিয়ে বাদ-প্রতিবাদ ও ভারত রাষ্ট্রের চরিত্র বিচার - ৫/শেষ পর্ব - আবু নাঈম
- সচলায়তনে টিপাইমুখ বাঁধ সংক্রান্ত অসাধারণ একিট লেখার লিংক। - ভিন্ন চিন্তা
- আওয়ামী লীগের কাউন্সিলঃ “গনতন্ত্র” নাটকের “ভূয়া দর্শন” - স্পাইডার
- এ আর রহমান - সজল শর্মা
- উইন্ডোজ এক্সপি'র A-Z কমান্ড লাইনের কমান্ড ইন্ডেক্স !! বর্ণনা সহ !! - পাপী
- বাবা বুল্লে শাহের সেই কবিতা, রাব্বি শেরগিলের সেই গান ... - ইমন জুবায়ের
- বেঞ্চমার্ক মুহাম্মদ (স):। লাইফ ইজ বিউটিফুল। ট্রাই করেই দেখুন না। প্লিজ! - পাললিক মন
- বাংলাদেশকে দেওয়া ভারতের সহি টিপাইনামা কিংবা কল্পনার করমচা আর বেহুলা বাংলার কথা - ফারুক ওয়াসিফ
- আমরা বলছি :প্রথম আলোকে 'না' ! আপনি ? - আবদুর রাজ্জাক শিপন
- ল্যাম্পপোস্টের সাহসী তরুনদের - মনজুরুল হক
- ভারতীয় পন্য বর্জন করা শুরু করি। - হামীম
- তোমার আমার এই যে বিরহ একজনমের নহে - অপ্সরা
- প্রথম আলোর নসিহত 'বদলে যাও বদলে দাও': জনগণের নৈতিকতা নিয়ে বুর্জোয়া শ্রেণীর ভাববাদী নষ্টামী - দিনমজুর
- আবেগীয় বুদ্ধিমত্তা - আপনার সবচেয়ে বড় সম্পদ - সীমন্ত ইসলাম
- Angry IP Scanner : ইন্টারনেট বা ইন্ট্রানেটে লাইভ আই-পি ও হোষ্টনেম বের করার একটি কার্যকরী ছোট্ট টুল - বিপ্লব কান্তি
- কেন অখন্ড বাংলা স্বাধীন না হয়ে পূর্ব পাকিস্তান হল?(বিবর্তন বাদী ও নাস্তিকের ধর্মকথার উদ্দেশ্যে) - বাংলাদেশ জিন্দাবাদ
- চোর! চোর!! চোর!!! (পর্ব-২) - পাললিক মন
- এক্সিডেন্ট বৃত্তান্ত (একটি হড়ড় মূলক পুষ্ট) - ~স্বপ্নজয়~
- ৫৭টি যৌথ নদীর ৪৮টিতে বাঁধ দিয়েছে ভারত - এখন বাকী বরাক, পূণ্যভূমি সিলেট হুমকির মুখে! - কৌশিক
- বেছে বেছে বাংলাদেশের স্পর্শকাতর গোয়েন্দা সংস্থাগুলোই টার্গেট! - ফিউশন ফাইভ
- মাছে ভাতে বাঙ্গালী, দুর্বল দেহ, দুর্বল মন,ঘাড়ে চাপে স্বদেশী বিদেশী দু:শাসন - পাললিক মন
- গণতান্ত্রিক বাংলাদেশ চাই গণপ্রজাতান্ত্রিক নয়। চাকর কেন মনিব: জনপ্রশাসন নিয়ে হাসিনার কথা ও জবাব - পাললিক মন
- ৬০০০ মাইল দূরের একজন গোপাল ভাঁড় নিয়ে প্রসঙ্গাদি - রাকিব খান
- প্রথম আলো তাহার জাত চিনাইয়াছে - বাঙ্গাল
- ‘বাংলাদেশের মাটিতে ভারতবিরোধী কোন কর্মকাণ্ড হতে দেবো না’ - পরিবর্তনবাংলা
- ভারত বাংলাদেশের বন্ধু যেমন ইজরাইল ফিলিস্তিনের!!! - কাঙ্গাল মুরশিদ
- বাংলা ভিডিও টিউটোরিয়াল - মাহবুব আলম পলাশ
- দীপু মনিকে কোন প্রতিশ্রুতি দিল না মালয়েশিয়া সরকার - ইবনে সালাম
- কন্সপিরেসি থিওরী-পারট ৩ (সিউডো-জ়ঙ্গি রাষ্ট্রের ছায়া) - বাঙ্গাল
- বাংলাদেশের ?আওয়ামীকরণ? দ্রুত এগিয়ে চলেছে - ব১কলম
- চোরকাঁটার ডিজুস ইশ্টাইল
- চোরকাঁটা
- Conspiracy Theory: Part 2 - বাঙ্গাল
- নানকের নাটক এবং তৌহিদের আটক! - পাপড়ী
- কিলিং মিশন ------------- ফরহাদ মজহার - অারমান
- সেনাবাহিনীর ভূমিকা না থাকলে আ’লীগ জীবনেও ক্ষমতায় আসতো না - রাকিব খান
- জনের বায়োগ্রাফি ১৮+
- হাসান মাহবুব
- ১৯৭৪ সালের দূর্ভিক্ষ : Wikipedia বনাম বাস্তবতা : আবু তাশফীন - যুকরুফা ০৭
- চিনে রাখুন : ইসরাইলপ্রিয় এক নারী ও টিভি চ্যানেল - সরকার মারুফ
- পৃথিবীর সবকটি সাদা কবুতর ইহুদী মেয়েরা রেধে পাঠিয়েছে মার্কিন জাহাজে। ( ইওরোপিয়ান জাহাজ ডুবছে তো!) - মোহাম্মদ আরজু
- কাতিন গণহত্যা: একটি সিনেমা, ইতিহাস খুঁজে দেখা এবং বাংলাদেশ প্রসঙ্গ - শওকত হোসেন মাসুম
- অগুনিত মেহেরের গল্প। - সৌম্য
- নুপী লান বা নারী বিদ্রোহ-এর অন্তর্নিহিত বক্তব্য - মাইবম সাধন
- আওয়ামী স্বর্ণযুগ : কিছু নমুনা - অভ্র
- রাশাদ খালীফা, ম্যাথমেটিকল মিরাকল অব কোরআন এবং কোরআন টেম্পারিং - নাস্তিকের ধর্মকথা
- ~*~*~IP দিয়ে খুজে বেড় করুন যাকে খুজছেন তার অবস্থান!!~*~*~ - এ. এস. এম. রাহাত খান
- জয়ের থিসিস, আইএসআই এর কাজিন এবং বাংলাদেশের আহমেদ সালাবী - আওরঙ্গজেব
- ওপেনসোর্স সফটওয়্যারের জগতে আপনাকে স্বাগতম (অনেকগুলো সফটওয়্যারের বর্ননাসহ ডাউনলোড লিংক) - নাফিস ইফতেখার
- রামরাজত্ব-তুঘলকী কাণ্ড, রাবণের তত্ত্বাবধায়ক সরকার এবং নির্ঘণ্ট.......(শেষ পর্ব) - হিমালয়৭৭৭
- ভারত বিদ্বেষ বাংলাদেশ বিদ্বেষ এবং অতঃপর! - হমপগ্র
- আর একখান কৌতুক (১৮+ এবং ১৮- // হগলের লাই) - মইন
- ফরিদ উদ্দীন আত্তারের The Conference of the Birds - ইমন জুবায়ের
- সংসার, সংহার?....১ - হিমালয়৭৭৭
- ফ্রিল্যান্সারদের জন্য বিডিওএসএন এর গুগল গ্রুপ - মোঃ জাকারিয়া চৌধুরী
- ওরে ওরে মজা পাই!!!........সূর্যগ্রহণ হয় তব আমারো ডেস্কটপে
- নাফিস ইফতেখার
- কলসেন্টার কর্মীঃ সেবার নরকে সাইবার কুলি - দিনমজুর
- অরুন্ধতী রায়ের সাক্ষাৎকার : শাবাশ নতুন ভারত! - ফারুক ওয়াসিফ
- আমার আমি নাই রে, আমার আমি নাই - হাসিন
- ক্বলব বা অন্তর পরিশুদ্ধি - মো: আটিকুর রহমান
- ডিয়ার ফখরুড্ডিন আহমড, এট্টু এইদিকে তাকান, আপনারে কইতেসি - প্রতিদিন
- ইউননান প্রদেশে একটি হুই জাতির গ্রাম - মো. লুৎফর রহমান
- রাজনীতির আসল নাটকের অভিনয় চলছিল লন্ডনে : সিরাজুর রহমান - যুকরুফা ০৭
- চিঠি - ১ - অপ্সরা
- ঈশ্বর ও পতিতা। - ফরহাদ উিদ্দন স্বপন
- পরাজিত পক্ষে আমি সবসময়ই কোনো না কোনো ভাবে উপস্থিত- - অপ বাক
- শেষ পর্ব: ভারতের জন্য ট্রানজিটঃ বাংলাদেশের জন্য কেন আত্মঘাতী? - মুক্তমনা
- একটি বালক ও তিনটি প্রশ্ন? - নাহিদ
- পাশ্চাত্যে ইসলাম অবমাননা : বিশ্বজুড়ে প্রতিবাদ - গোস্বামী
- একটি বিতর্কিত বিষয়ঃ বঙ্গবন্ধু কি গ্রেফতার হয়েছিলেন? নাকি আত্মসমর্পণ করেছিলেন? - রফিকুল ইসলাম ফারুকী১১
- প্রান সৃষ্টির রহস্য বিষয়ক একটি গবেষনা এবং আমার ভাবনা - নিয়াজ মোর্শেদ চৌধুরী
- মডারটর, কৌশিক, ত্রিভুজ, প্রত্যুৎপন্নমতিত্ব , মিলটন, লাভলুদা ও সকল ব্লগার সমীপে - আফলাতুন
- অসভ্য দেশদ্রোহী বাহিনী (!?) - চন্দন
- নষ্ট দর্শন-৩ - বালখিল্য মুনি - চন্দন
- জীবনের প্রয়োজনে জীবন যেখানে পরাজিত।(চতুরভূজ) - চতুরভূজ
- সুশীল সমাজের তামাশা - আহমাদ মোস্তফা কামাল
- ২৮শে অক্টোবরের মানুষ হত্যার হোতারা সবগুলো এখন লাল খোয়াড়ে তসবিহ টেপে। - তরঙ্গ
- জয় বাবা আলুনাথ! - মাহবুব মোর্শেদ
- এই অবৈধ সরকারেরই আমলে ডিজিএফআই কতৃক ঘোষিত রাষ্ট্রদ্রোহী হাসান আরিফ আইন উপদেস্টা হলেন কিভাবে!!! - এহহামিদা
- আজ লেখালেখির দিন নয়... - সুন্দর সমর
- ইসলামোরফোসিস - ৮ - কৌশিক
- গ্রানাডা ট্র্যাজেডি নিয়ে একটি অসাধারণ লেখা - আর খান
- Beauty of Math!!! - নিয়ান্দার্থাল
- আওয়ামীলিগ তাদের প্রিয় ভারতের স্বার্থে যেভাবে যুদ্ধাপরাধীদের বিচারের পথ রুদ্ধ করলো - হুমমম...
- বারবণিতার জবানবন্দী - মানব মানিক
টিপাইমুখ বাঁধ নিয়ে কিছু ভাবনা- সৈয়দ টিপু সুলতান
২৭ শে জুলাই, ২০০৯ বিকাল ৩:৪৮
নিউইয়র্কভিত্তিক আন্তর্জাতিক ফারাক্কা কনফারেন্সের (আইএফসি) অন্যতম প্রধান সংগঠক, লেখক সৈয়দ টিপু সুলতান এর টিপাই মুখ নিয়ে ভাবনা --
প্রেক্ষাপটঃ এক
আমার শিক্ষক প্রথিতযশা সাহিত্যিক ও ইত্তেফাক পত্রিকার সম্পাদক-রাহাত খান
এবার একুশে বইমেলায় প্রকাশিত আমার তিনটি বইয়ের মধ্যে বাংলাদেশের নদী পানির ন্যায্য অধিকার, সমস্যা ও সমাধানের আলেখ্যে রচিত বইখানা নিয়ে ইত্তেফাক অফিসে স্যারের সাথে দেখা করতে গেলাম
টিপু সুলতান, তোমরা পানি পাবে না। কস্মিনকালেও না।
কারণ?
কারণ সোজা। গ্যাস-তেল-বন্দর-যোগাযোগ দাও পানি নাও।
স্যার, তেল-গ্যাস-বন্দরের সাথে পানির কী সম্পর্ক। ভারত-পাকিস্তান যুদ্ধ করছে, মানুষ মরছে, ঘরবাড়ি গুঁড়িয়ে দিচ্ছে; কিন্তু সিন্ধু নদের চুক্তির তো কখনো বরখেলাপ হয়নি। তা ছাড়া পাকিস্তানের মতো আমাদের সাথে ভারতের অবস্থা খারাপ নয়। স্যার, কমপক্ষে ১৯৯৬ সালের পানি চুক্তি মানলেই তো আমরা বেঁচে যাই।
টিপু সুলতান, ওসব যুক্তি উক্তি দিয়ে আর যাই হোক, পানি পাবে না।
পদ্মার ভাঙনের মতো পায়ের নিচের মাটি যেন সরে গেল। নিজেকে খুব একা মনে হলো। রক্তাক্ত মন আর অবসন্ন দেহ টেনে টেনে নিচে নেমে আসলাম। গাড়ির কাচ নামিয়ে একখণ্ড তারাভরা আকাশের দিকে তাকিয়ে থাকলাম নির্লিপ্ত নয়নে।
প্রেক্ষাপটঃ ২
স্বনামধন্য ড. খন্দকার সুফিয়ান
অমায়িক, সংস্কৃতিমনা, প্রতিভাবান ইঞ্জিনিয়ার। অসংখ্য সংগঠনের সাথে জড়িত। অভিজ্ঞতার আলোকে বহুজাতিক কোম্পানিতে চাকরির বদৌলতে বহুদেশ ঘুরেছেন নির্মাণ বিষয়ক কার্যক্রমের জন্য। অন্যান্য নির্মাণ ব্যবস্থাপনার সাথে ড্যাম ও ব্যারাজ নির্মাণেও তার প্রতিভা ও অভিজ্ঞতার স্বাক্ষর রেখেছেন। সম্প্রতি ভারত গিয়ে ড্যাম, ব্যারাজ ও জলবিদ্যুৎ নিয়ে সরকারি ও বেসরকারি উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সাথে কথাবার্তা বলেছেন।
বাংলাদেশ সোসাইটি, নিউইয়র্কের অফিসে কর্মকর্তাদের আতিথেয়তায় আন্তর্জাতিক ফারাক্কা কমিটি (আইএফসি) আয়োজিত টিপাইমুখ বাঁধের ওপর মতবিনিময় সভা। মরণ বাঁধ ফারাক্কার মতো টিপাইমুখ বাঁধ, বাংলাদেশের ভূ-প্রকৃতি, জীববৈচিত্র্য আর্থ-সামাজিক ও পরিবেশগত বিপর্যয় নিয়ে আলোচনার এক পর্যায়ে ড. সুফিয়ান অনেকটা উঁচু স্বরে বলে ওঠলেন, আসলে টিপাইমুখ বাঁধ বাংলাদেশের জন্য অভিশাপ তো নয়ই, বরং আশীর্বাদ। তিনি তার কোম্পানি উঊডইঊজজণ-র লোগোসহ ছাপা টিপাইমুখ বাঁধের একটি সম্ভাব্য মডেল দেখিয়ে বোঝাতে চাইলেন, কিভাবে টিপাইমুখ বাঁধের সাহায্যে জলবিদ্যুৎ তৈরির সময় শুষ্ক মৌসুমে এখানকার চেয়ে বেশি ও বর্ষা মৌসুমে কম প্রবাহিত হবে বরাক নদীর পানি। ফলে বাংলাদেশের জন্য আশীর্বাদ। রঙিন ছবিসহ বর্ণনা দেখে সাংবাদিকরাও নড়েচড়ে বসলেন। আমরা সবাই হতবাক। তবে ড. সুফিয়ান বিবেকপ্রসূত উপলব্ধি থেকে ছোট্ট করে বললেন, টিপাইমুখের ভাটিতে প্রস্তাবিত (শুক্লা কমিশন) ফুলের তাল ব্যারাজ হলে আশীর্বাদের পরিবর্তে অভিশাপ হতে পারে। নিউইয়র্কের পত্রিকাগুলোর সাংবাদিকদের বেশির ভাগই টিপাইমুখ বাঁধ বাংলাদেশের জন্য আশীর্বাদ ড. সুফিয়ানের এই তত্ত্বের ওপর ভিত্তি করে নিউজ করলেন। একটি পত্রিকা ড. সুফিয়ান হাঁটে হাড়ি ভেঙে দিয়েছেন বলে রমরমা নিউজ করলেন। এতে দেশের ক্ষতি হলো কি না তা ভেবে দেখা হলো না। আমি যে ড. সুফিয়ানকে চারটি প্রশ্ন রেখেছিলাম বেশির ভাগ পত্রিকায় তা উল্লেখও করা হলো না। আমার নিচে উল্লিখিত প্রশ্নগুলোর উত্তর দেয়ারও ‘সময় হয়নি’ ড. সুফিয়ানের!
১. যদি টিপাইমুখ বাঁধ বাংলাদেশের জন্য আশীর্বাদই হতো তবে ৯৫ শতাংশ বাংলাদেশী ও ভারতীয় বিজ্ঞানী কেন এটা শুধু বাংলাদেশের জন্য নয়, মনিপুরের জন্যও কেন অভিশাপ হিসেবে আখ্যায়িত করছেন? আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পানি প্রকৌশলী ড. আইনুন নিশাত ও ড. কামরুল ইসলামের মতেও কেন টিপাইমুখ বাঁধ বাংলাদেশের জন্য অভিশাপ?
২. যেখানে ফারাক্কা বাঁধের ব্যাপারে ভারতের যাবতীয় আন্তর্জাতিক নদী কনভেনশনের নিয়ম-কানুন লঙ্ঘন, ১৯৯৬ সালের দ্বিপক্ষীয় চুক্তি লঙ্ঘন ও অনবরত কূটনৈতিক মিথ্যাচারিতা শতভাগ প্রমাণিত, সেখানে ড. সুফিয়ান বলেছেন, শুক্লা কমিশন অনুযায়ী টিপাইমুখ ও আমলশিদের মাঝামাঝি ফুলের তাল ব্যারাজ নির্মিত হচ্ছে সেচ প্রকল্পের জন্য এবং তার বক্তব্য অনুযায়ী (যা চিত্রে দেখিয়েছেন) বাংলাদেশের জন্য জীববৈচিত্র্য, অর্থনৈতিক ও পরিবেশগত বিপর্যয় অবশ্যম্ভাবী, সেখানে কিভাবে বাংলাদেশের জন্য আশীর্বাদ হবে?
৩. ড. সুফিয়ানের কাছে কি টিপাইমুখ প্রকল্পের মৌলিক বিজ্ঞানসম্মত জ্ঞান ও পরিবেশগত কোনো জরিপ আছে কি? বাংলাদেশের উজানে বরাক নদীর ওপর আরো অনেক ছোট ছোট ড্যাম ও ব্যারাজের পরিকল্পনার তথ্য আছে কি?
বিদ্যুৎ তৈরির জন্য জলাধারে একটা নির্দিষ্ট পরিমাণ পানির প্রয়োজন হয়, যার চাপ টারবাইন ঘুরে বিদ্যুৎ উৎপাদন করবে। ফলে বর্ষা মৌসুমে এখানকার তুলনায় কিছুটা কম পানি আসবে আর শুষ্ক মৌসুমে এখনকার চেয়ে কিছুটা বেশি পানি পাওয়া যাবে যা বোঝার জন্য পানি বিজ্ঞানীর প্রয়োজন হয় না। কিন্তু তিনি কি নিশ্চিত যে, ভারতীয় কর্তৃপক্ষ শুষ্ক মৌসুমে কৃষি কাজের জন্য যখন পানির প্রয়োজন হবে, ঠিক সেই সময়েই পানি ছাড়বে বাংলাদেশের স্বার্থে নিজের বিদ্যুৎ তৈরির স্বার্থকে জলাঞ্জলি দিয়ে?
নিপকোর (নর্থ ইস্টার্ন ইলেকট্রিক পাওয়ার করপোরেশন) ১৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হলেও প্রকৃতপক্ষে বিদ্যুৎ উৎপাদন হবে ৪১২ মেগাওয়াট। সেই ক্ষেত্রে ভারত থেকে বিদ্যুৎ আমদানির অলীক কল্পনা কিভাবে বাংলাদেশী দেশপ্রেমিক ইঞ্জিনিয়ারের চিন্তায় আসতে পারে (যা তিনি এক পর্যায়ে বলেছেন)?
৪. পৃথিবীর পাঁচটি মারাত্মক ভূমিকম্পের জন্য ঝুঁকিপূর্ণ এলাকার মধ্যে ভারতের এই উত্তর-পূর্বাঞ্চল এলাকা অন্যতম। ১৯১৮ সালের ৮ জুলাইয়ের ভূমিকম্পের এপিসেন্টার ছিল শ্রীমঙ্গল আর রিখটার স্কেল মাত্রা ছিল ৭.৬। সেই প্রেক্ষাপটে ১৬২.৫ মিটার উঁচু অর্থাৎ প্রায় ৫৩০ ফুট উচ্চতাসম্পন্ন টিপাইমুখ ড্যাম এলাকায় ভূমিকম্পে বাঁধ ভেঙে গেলে মনিপুর ছাড়াও সিলেট অঞ্চলসহ বাংলাদেশের বিরাট এলাকায় কী পরিমাণ ধ্বংসযজ্ঞ চলবে, তা কি ড. সুফিয়ানের জানা আছে?
চারটি প্রশ্নের উত্তরের জন্য যখন দাঁড়ালেন, তখন সাংবাদিকরা রাত গভীর হয়ে যাওয়ার কথা বলতেই অনুষ্ঠানের সমাপ্তি টানতে হলো।
প্রেক্ষাপটঃ ৩
পানিমন্ত্রী শ্রী রমেশ চন্দ্র সেন
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এই মন্ত্রী মহোদয় বললেন, আগে টিপাইমুখ বাঁধ তৈরি হোক, তারপর আমরা আলোচনা করব। হায়রে অভাগা দেশের দুর্ভাগা মন্ত্রী। ফারাক্কা বাঁধের তিক্ত ও ধ্বংসাত্মক অভিজ্ঞতার পরও একটি দেশের সংশ্লিষ্ট মন্ত্রীর এমন উক্তির পর খোদ ভারতের পরিবেশবিদরাই নির্বাক ও বোকা বনে গেছেন। একটি টকশোতে ড. আসিফ নজরুল বলছিলেন, আমি সাড়ে চার বছর আন্তর্জাতিক নদ-নদীর অঙ্গন ও আনুষঙ্গিক বিষয়াদি নিয়ে গবেষণা করেছি; কিন্তু কোনো দেশের মন্ত্রী তো দূরের কথা, নিু পর্যায়ের কর্মকর্তাকেও দেশের স্বার্থবিরোধী এমন মন্তব্য করতে দেখিনি। দেশ যত দুর্বল, ছোট কিংবা গরিবই হোক না কেন। শুধু বলতে ইচ্ছে করছে, হে ধরিত্রী, তুমি দু’ভাগ হয়ে যাও আমি তোমাতে আশ্রয় গ্রহণ করি।
কাবেরী নদীর পানির প্রাপ্যতা নিয়ে ভারতের কর্নাটক ও তামিলনাড়ু রাজ্যের বিরোধ শতবর্ষেরও ওপরে। অনেক বাগ্বিতণ্ডার পর ১৯২৪ সালে যে চুক্তি হয় তাও এক সময় ভেস্তে যায়। বিরোধ এমন পর্যায়ে পৌঁছে যে, ভারতের কেন্দ্রীয় সরকার সাবেক প্রধানমন্ত্রী ভিপি সিংকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট ট্রাইব্যুনাল গঠন করে। ট্রাইব্যুনালের সিদ্ধান্ত কর্নাটক রাজ্যে না মানাতে সুপ্রিমকোর্টের বিশেষ বেঞ্চকে হস্তক্ষেপ করতে হয় ১১ ডিসেম্বর ১৯৯১ সালে। ফলে দুই রাজ্যের মধ্যে দাঙ্গায় ১৯ জন মারা যায় এবং মাসাধিককাল স্কুল, কলেজ, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকে। এমনকি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা অনশন ধর্মঘট পালন করেন। পরিশেষে ৫ ফেব্রুয়ারি ২০০৭ সালে সর্বশেষ ব্যয়ে পানি ব্যবস্থাকে বিন্যাস করা হলো। যেখানে একই দেশের অভ্যন্তরে পানিবণ্টন ব্যবস্থা নিয়ে রাজ্যে রাজ্যে, মানুষে মানুষে মুখোমুখি অবস্থান গ্রহণ করতে পারে, মুখ্যমন্ত্রী স্বয়ং অনশন করতে পারেন। কেন্দ্রীয় সরকারের আদেশ অমান্য করতে পারেন, এমনকি দাঙ্গা সংঘটিত হতে পারে সেখানে একটি দেশ অন্য একটি স্বাধীন সার্বভৌম দেশকে ন্যায্য পানির হিস্যা থেকে বঞ্চিত করে যাচ্ছে বছরের পর বছর, বাঁধ দিয়ে যাচ্ছে একটির পর একটি নদীর ওপর। আন্তর্জাতিক নিয়মকানুন ভঙ্গ করছে প্রতিনিয়ত। অভিন্ন নদ-নদী প্রবাহিত দেশগুলোর বহুপক্ষীয় সমস্যাকে উপেক্ষা করছে অনবরত। এমনকি বিদ্যমান ১৯৯৬ সালের অসম পানি চুক্তি অমান্য করছে ধারাবাহিকভাবে। সেখানে বাংলাদেশের জনগণ এই মানবসৃষ্ট প্রবল অন্যায়ের বিরুদ্ধে ও জীবনের অপর নাম পানির ন্যায্য হিস্যার দাবিতে বজ্র নির্ঘোষে ফেটে পড়াই যে স্বাভাবিক।
অভিন্ন নদ-নদী প্রবাহিত দেশ ভারত, চীন, নেপাল, ভুটান ও বাংলাদেশের মধ্যে মেকৎরিভার কমিশনের আদলে, জাতিসঙ্ঘের তত্ত্বাবধানে কমিশন গঠনই কেবল উদ্ভূত সমস্যার সমাধানের কৌশল হতে পারে। কারণ এই অঞ্চলের সবার জন্য আছে যথেষ্ট পানি এবং এর উৎস। আঞ্চলিক কমিশন গঠনের উদ্দেশ্য ও করণীয়ঃ ১. সম্মিলিত ও সমন্বিত প্রচেষ্টায় পানির অপচয় কমিয়ে আনা। ২. বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করে নির্দিষ্ট স্থানে বড় বড় জলাধার তৈরি করে ন্যায্যপ্রাপ্যতার ভিত্তিতে শুষ্ক মৌসুমে সুষ্ঠু বণ্টন। ৩. বিদ্যুৎ উৎপাদন ও নিয়মতান্ত্রিকভাবে বণ্টন। ৪. সেচ প্রকল্পে পানির সঞ্চালন। ৫. মৎস্যসম্পদের ব্যাপক উন্নয়ন। ৬. চাকরির সংস্থান। ৭. আঞ্চলিক দেশগুলোর মাঝে সততা, স্বচ্ছতা, সমতা, সহযোগিতা ও সহমর্মিতার ভিত্তিতে শান্তিপূর্ণ সহাবস্থান। ৮. সর্বোপরি পরিবেশগত ভারসাম্যহীনতা থেকে রক্ষা করে বৈশ্বিক উষ্ণতার বিশ্ব প্রচেষ্টাকে সহায়তা করা।
প্রেক্ষাপটঃ ৫
টিপাইমুখ এলাকায় সামরিক বেষ্টনী
নিপকো (ঘঊঊচঈঙ) মনিপুরবাসীর জন্য অনেক সুবিধার মধ্যে ৪৩ মেগাওয়াট ফ্রি বিদ্যুৎ পরিবেশনার ঘোষণা করেছে। তারপরও আঞ্চলিক সংগঠনগুলো সম্মিলিতভাবে টিপাইমুখ ড্যামের বিরুদ্ধে আন্দোলন করছে। ভারতীয় রাষ্ট্রদূত পিনাক রঞ্জন হরহামেশাই বলে বেড়াচ্ছেন, বাংলাদেশের জনগণের জন্য আমরা মঙ্গলপ্রদীপ জ্বালাতে চাচ্ছি। অথচ তারা আমাদের সাথে রাজনীতি করে ভুল বুঝায়ে ফুঁৎকার দিয়ে মঙ্গলপ্রদীপ নিভিয়ে দিতে চাচ্ছে। বেরসিক বাংলাদেশী জনগণ! অথচ তারা ভালো করেই জানেন, এই ৪১২ মেগাওয়াট (যদি লক্ষ্যমাত্রা ১৫০০ মেগাওয়াট) বিদ্যুতের জন্য মনিপুরের ২৯৩ বর্গকিলোমিটার এলাকা ওয়াটার রিজার্ভারের নিচে নিমজ্জিত হবে। এর মধ্যে ৪ হাজার ৭৬০ হেক্টর বাগান ও ২ হাজার ৫৩ হেক্টর ধানী জমি, ১৭৮.২১ বর্গকিলোমিটার বন হারিয়ে যাবে হারিয়ে যাবে ১০৫টি গ্রাম। দেখা দেবে ওই অঞ্চলে পরিবেশগত ভারসাম্যহীনতা। এত কিছু জেনেও মনিপুরবাসী আর বসে থাকতে পারে না। আর তাই অপরাধবোধই সরকার ও নিপকো’র নিরাপত্তার অভাব সংযোজন করেছে। তাই পুরো এলাকায় সামরিক স্থাপনা বসানো হচ্ছে। বরাদ্দ করা হয়েছে ৪০০ কোটি রুপি।
প্রেক্ষাপটঃ ৬
বিষাক্ত আর্সেনিকে আক্রান্ত দেশের বেশির ভাগ জনগণ
বাংলাদেশের বেশির ভাগ অর্থাৎ প্রায় ৮ কোটি লোক বিষাক্ত আর্সেনিকে আক্রান্ত। উল্লেখ্য, মরানদী অঞ্চলে এর প্রকোপ অধিক। যেমন ভাগীরথী অববাহিকা ও পদ্মা অববাহিকায় বর্তমানে ব্যাপক আর্সেনিক বিষক্রিয়া দেখা দিয়েছে। তেমনি বরাক নদীর ওপর ড্যাম/ব্যারাজ তৈরি হলে মেঘনা অববাহিকায়ও আর্সেনিক দূষণ দেখা দেবে। যুগ যুগ ধরে জমা হওয়া পলিমাটিতে পলিবাহিত আর্সেনোপাইরাইট রয়েছে। যত দিন পানির নিচে থাকে, তত দিন থাকে নিষ্ত্র্নিয় অবস্থায়। পানি শুকিয়ে গেলে অথবা পানির স্তর নিচে নামলে এই খনিজ পদার্থটি বাতাসের অক্সিজেনের সাথে মিশে পানিতে দ্রবণীয় আর্সেনিকের বিষাক্ত যৌগিক পদার্থ তৈরি করে। ধীরে ধীরে এই বিষাক্ত পদার্থের ভূগর্ভের পানিতে পরিস্রাবণ ঘটে। ভূগর্ভস্থ পানির স্তর নিচে না নামলে এবং স্বাভাবিক পুনর্ভরণ প্রক্রিয়া চলমান থাকলে এই দূষণ ঘটতে পারে না। এক দিকে মরণবাঁধ ফারাক্কা, অন্য দিকে তিস্তার ওপরে গজলডোবা, ব্রহ্মপুত্রের ওপর আন্তঃনদী সংযোগ পরিকল্পনা আর মড়ার উপর খাঁড়ার ঘা টিপাইমুখ বাঁধ যদি তৈরি হয়, তবে বাংলাদেশের ৮০ শতাংশ মানুষই আর্সেনিকে আক্রান্ত হবে।
প্রেক্ষাপটঃ ৭
ভারতীয় হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী
টিপাইমুখ বাঁধ নির্মিত হলে বাংলাদেশের কোনো ক্ষতি হবে না। এ নিয়ে বাংলাদেশে রাজনৈতিক চিন্তায় অসত্য প্রচার করা হচ্ছে (ইত্তেফাক, ২০ মে ২০০৯)। পিনাকের এই উক্তির সাথে তাল মিলিয়ে বাণিজ্যমন্ত্রী কর্নের ফারুক খান বলেছেন, টিপাইমুখ বাঁধের সাহায্যে বিদ্যুৎ উৎপাদন করা হলে বাংলাদেশ সেখান থেকে বিদ্যুৎ আমদানি করবে। সেখানে কী হচ্ছে, সেটি নিয়ে যারা বেশি কথা বলছেন, তারা না জেনেই বলছেন (নয়া দিগন্ত, ২৭ মে ২০০৯)
পিনাক রঞ্জন চক্রবর্তী নমস্বঃ আপনার কূটনৈতিক ভূমিকা। ভুল হোক, শুদ্ধ হোক, জেনে হোক, না জেনে হোক সরকারি চাকরির নিমকস্বত্ব রক্ষার্থে, জনগণের না হোক সরকারি নির্দেশ অনুযায়ী কাজ করছেন। ধন্যবাদ আপনাকে। কায়মনে আশীর্বাদ করি আপনি দীর্ঘজীবী হোন। কিন্তু মন্ত্রী ফারুক খান কার স্বার্থ রক্ষা করছেন? নিজের? দেশের? না অন্য দেশের?
সর্বশেষ এডিট : ২৯ শে জুলাই, ২০০৯ বিকাল ৫:১৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: মনিপুরের ২৯৩ বর্গকিলোমিটার এলাকা ওয়াটার রিজার্ভারের নিচে নিমজ্জিত হবে। এর মধ্যে ৪ হাজার ৭৬০ হেক্টর বাগান ও ২ হাজার ৫৩ হেক্টর ধানী জমি, ১৭৮.২১ বর্গকিলোমিটার বন হারিয়ে যাবে হারিয়ে যাবে ১০৫টি গ্রাম। দেখা দেবে ওই অঞ্চলে পরিবেশগত ভারসাম্যহীনতা। এত কিছু জেনেও মনিপুরবাসী আর বসে থাকতে পারে না। আর তাই অপরাধবোধই সরকার ও নিপকো’র নিরাপত্তার অভাব সংযোজন করেছে। তাই পুরো এলাকায় সামরিক স্থাপনা বসানো হচ্ছে
আলাউদ্দীন বলেছেন:
আমাদের দাদাদের স্বার্থে।
লেখক বলেছেন: সবাই দেখি উঠে পড়ে নেগেছে... মায় উপ মন্ত্রী পেতি মন্ত্রী ফুল
মন্ত্রী ...
একেবারে নেজেগোবরে অবস্থা...
এটা কি ডিজিটাল আনুগত্য! ৭১ এর কৃতজ্ঞতার?????
লেখক বলেছেন: মনিপুরের ২৯৩ বর্গকিলোমিটার এলাকা ওয়াটার রিজার্ভারের নিচে নিমজ্জিত হবে। এর মধ্যে ৪ হাজার ৭৬০ হেক্টর বাগান ও ২ হাজার ৫৩ হেক্টর ধানী জমি, ১৭৮.২১ বর্গকিলোমিটার বন হারিয়ে যাবে হারিয়ে যাবে ১০৫টি গ্রাম। দেখা দেবে ওই অঞ্চলে পরিবেশগত ভারসাম্যহীনতা। এত কিছু জেনেও মনিপুরবাসী আর বসে থাকতে পারে না। আর তাই অপরাধবোধই সরকার ও নিপকো’র নিরাপত্তার অভাব সংযোজন করেছে। তাই পুরো এলাকায় সামরিক স্থাপনা বসানো হচ্ছে
ত্রিভুজ বলেছেন:
"পিনাক তার দেশের স্বার্থে সঠিক ভূমিকায় আছেন" কথাটা মনে হয় ঠিক না। কারণ কূটনৈতিকরা চাইলেই এরকম বেপরোয়া হতে পারেন না। পিনাকের এই আচরণের জন্য আমাদের দুর্বল পররাষ্ট্রনীতি আর সরকারের নির্লজ্জ্ব ভারতমুখীতা দায়ী। একটা সময়ে এই দেশে প্রচার করা হতো যে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশ ভারত হয়ে যাবে। সেটাকে অনেকের মত আমার কাছেও রাজনৈতিক বক্তব্য মনে হতো। কিন্তু এখন বাস্তবতা সেই বক্তব্যকেই সত্যি প্রমাণ করে ছাড়ছে। গত কয়েক মাসের বিভিন্ন ঘটনার পর বাংলাদেশকে এখন স্বতন্ত্র স্বাধীন একটা দেশ বলে মনে হয় না। ভারতীয় হাইকমিশনের অফিস থেকে বের হয়ে আমাদের পুলিশকে হিন্দিতে নির্দেশ দেয়ার পর ল্যাম্পপোস্টের সদস্যদের উপরে পুলিশের বর্বর আক্রমন খুব খারাপ কিছু ইঙ্গিত বহন করে।এই দেশের ভবিষ্যত কোথায় কে জানে।
লেখক বলেছেন: পিনাক তার ভূমিকায় ঠিক - কথাটিতো প্রচ্ছন্ন ব্যাঙ্গ আর বিদ্রুপের....
ভুল শুদ্ধ সবই করছে তার নিজের স্বার্থে।
কিন্তু....আমাদের মন্ত্রী বর্গ !!!
এই দেশের ভবিষ্যত কোথায় কে জানে --- আমাদেরই জানতে হবে। আমরা যদি না জানি বা জানতে না চাই বা না পারি তখনতো অন্র কেউ তার মতো করেই লিখবে!
এখন বল আমাদের কোর্টে। আমরা কি কেমন করে খলব এটাও আমাদেরই ঠিক করতে হবে, নির্ভূল এবং দ্রুত ....
স্বপ্নরাজ বলেছেন:
এতে এতো অবাক হওয়ার কি আছে? আগে ক্ষমতাবানরা জনতার কথা কিন্চিত হলেও ভাবত...কারন ভোট। প্ড়থমে মইন চাচায় বোঝায় দিছে ভোট কিছু না... এর পর বিডিআর এর ঘটনাতে ভারত বোঝায় দিছে তারা অনেক কিছু(প্রণব হুমকি দিছিল যে এয়ার ট্রুপার রেডি.......ভারতের প্রতি সরকারের ক্বতজ্ঞতা অত্যান্ত স্বাভাবিক ........
লেখক বলেছেন: আহারে কৃতজ্ঞতা.....
৩৬ বছরেও শেষ হইলো না... এর প্রতিবাদ করতে গিয়া জাসদ শত্রু হইছিলো.. সিরাজ শিকদার মরলো... আরও কত শত কাহিনী..
তয় ভালা কইছেন..প্ড়থমে মইন চাচায় বোঝায় দিছে ভোট কিছু না... এর পর বিডিআর এর ঘটনাতে ভারত বোঝায় দিছে তারা অনেক কিছু(প্রণব হুমকি দিছিল যে এয়ার ট্রুপার রেডি.......ভারতের প্রতি সরকারের ক্বতজ্ঞতা অত্যান্ত স্বাভাবিক .......
এখনে বন্দনা শুধু তাহারি নাম... জয় জয় নাম....যায় যাক মান দেশ জনতা কিংবা স্বাধীনতা... সবইতো তাহদেরই দান!?
ধিক নতজানু পররাষ্ট্র নীতিকে।
ভিন্ন চিন্তা বলেছেন:
লেখাটি ভাল লাগল।প্রশ্নটা দেশের স্বার্থ নয়। আমরা জোর গলায় বিশ্বায়ণ বিশ্বায়ন বলে চেচাই।অথচ ভুলে যাই......
সমগ্র বিশ্বের পরিবেশের স্বার্থ। স্বার্থটা সমগ্র মানব জাতীয় ভবিষ্যতের।
আগামী ২০২৫ সার নাগাদ ভারত-নেপার-ভুটান-পাকিস্তার নতুন ৪৫০ টির মত জল বিদ্যুৎ প্রকল্প সম্পন্ন করতে যাচ্ছে। এতে অর্থের যোগান দিবে বিশ্বের সব বড় বড় ব্যাংক। ব্যাংকগুলো তার অর্থ বিনিয়োগ নিয়ে যে সংকটে পরেছে , তার থেকে উত্তোরণের উপায় জল বিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগ।
দেশ বলতে যদি বুঝায় সাদারন জনগন তবে বিদেশি পুজি বিনিয়োগে নির্মিত বিদ্যুৎ কেন্দ্রের িবদ্যুতে সাধারন ভারত বাসীর ঘরে বাতি জ্বলবে না।
পিনাক বাবু ভারত তথা তার দেশের স্বার্থ দেখছেন না.............. দেখছেন বিপর্যস্ত বিশ্বপুজির স্বার্থ।
লেখক বলেছেন: পিনাক বাবু ভারত তথা তার দেশের স্বার্থ দেখছেন না.............. দেখছেন বিপর্যস্ত বিশ্বপুজির স্বার্থ।
ধন্যবাদ। চমতকার বলেছেন।
এবং এই পূজি স্বার্থে আল কায়েদাও তাদের মিত্র। তাদের স্বার্থ যেখানে পূর্ণ সেখানেই তারা সন্তুষ্ট।
বাকী রইলো হারাধনের একটি ছেলে আম জনতা।
সে আর কি করছে বা করবে??? দাড়িয়ে দাড়িয়ে দেখা ছাড়া।
লেখক বলেছেন: প্রশ্নটা দেশের স্বার্থ নয়। আমরা জোর গলায় বিশ্বায়ণ বিশ্বায়ন বলে চেচাই।অথচ ভুলে যাই......
সমগ্র বিশ্বের পরিবেশের স্বার্থ। স্বার্থটা সমগ্র মানব জাতীয় ভবিষ্যতের।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এই মন্ত্রী মহোদয় বললেন, আগে টিপাইমুখ বাঁধ তৈরি হোক, তারপর আমরা আলোচনা করব। হায়রে অভাগা দেশের দুর্ভাগা মন্ত্রী। ফারাক্কা বাঁধের তিক্ত ও ধ্বংসাত্মক অভিজ্ঞতার পরও একটি দেশের সংশ্লিষ্ট মন্ত্রীর এমন উক্তির পর খোদ ভারতের পরিবেশবিদরাই নির্বাক ও বোকা বনে গেছেন।
লেখক বলেছেন: মনিপুরের ২৯৩ বর্গকিলোমিটার এলাকা ওয়াটার রিজার্ভারের নিচে নিমজ্জিত হবে। এর মধ্যে ৪ হাজার ৭৬০ হেক্টর বাগান ও ২ হাজার ৫৩ হেক্টর ধানী জমি, ১৭৮.২১ বর্গকিলোমিটার বন হারিয়ে যাবে হারিয়ে যাবে ১০৫টি গ্রাম।
লেখক বলেছেন: এই মন্ত্রী মহোদয় বললেন, আগে টিপাইমুখ বাঁধ তৈরি হোক, তারপর আমরা আলোচনা করব। হায়রে অভাগা দেশের দুর্ভাগা মন্ত্রী।
এসব কি হচ্ছে ! বলেছেন:
কিছু ব্লগার আছে পিনাকের ঘাঢ়ে দোষ চাপাইয়া সরকার তথা আলীগকে বাঁচানোর চেষ্টায় নিমজ্জিত। পিনাক যে কাজ করতে পারছে তা কতজন বাঙ্গালী করতে পারছে? পিনাক যে এত গুলা মীরজাফর আর দালাল প্রকৃতির বুদ্ধিজীবি, রাজনীতিবিদ, ব্যবসায়ী, সুশীল আর মিডিয়া চিনাইতে বারবার চেষ্টা করছে, তাতে আমার মনে হইছে আগাচৌ কে না দিয়া পিনাককেই স্বাধীনতার পদক দেয়া উচিৎ ছিলো।জানি না বিষয়টি আপনাদের কেমন লাগবে।
লেখক বলেছেন: মন্দ বলেন নি।
সেতো তার দেশের স্বার্থে সব করছে....কিন্তু আমাদের মন্ত্রীরা ???.
..ভাবতেও আজব লাগে... !!!!
লেখক বলেছেন: টিপাই টিপাই টিপাই বাধ
বাংলার আরেক মরণ ফাঁদ
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














