আমরা কি আবারও কোন এক অশনি সংকেত পাচ্ছি???
কোন ঝড়ের পূর্বাভাস!!!!!!
আমরাতো শান্তি চাই। সূখৈ শান্তিতে উন্নয়নে বাংলাদেশকে এগিয়ে নিতে চাই। রাজনৈতিক সহনশীলতার মাধ্যমে, ধারাবহিক গনতন্ত্র র্চচার মাধ্যমে।
তবে এই সব কিসের ইংগিত?????
Click This Link
তিন বাহিনী প্রধানকে জেলা জজদের নিচে নামাতে বলেছে আদালত!!!
""বর্তমান পদমর্যাদাক্রম তালিকায় তিন বাহিনীর প্রধানরা মন্ত্রিপরিষদ ও মূখ্য সচিবদের সঙ্গে ১২ নম্বর অবস্থানে আছেন। অন্যদিকে জেলা জজসহ এ মর্যাদার কর্মকর্তাদের স্থান ২৪ নম্বরে।""
তাদের পদমর্যাদা ১২ থেকে ২৪ এ নামিয়ে নিতে চাওয়ার পিছে সেনাবাহিনীকে উত্তজিত করার অপচেষ্টা যে নেই হলপ করে কে বলতে পারবে?????
৭৫ ট্রাজিডিতে এইরকম ইস্যুও ছিল এক বিরাট ক্ষতের মতো। রক্ষী বাহিনী কে সেনাবাহিনীর উপরে ক্ষমতা দেওয়া.... সেনাবাহিনীকে কার্যত নিস্ক্রিয় কের রাখা.......তবে কি আবারও শুরু হয়ে গ্যাছে..
বিডিআর ম্যাসাকর এর পর সেনাবাহিনীর উপর এই হঠাৎ খড়গ জাতিকে আবার পিছিয়ে দেয়ার ষড়যন্ত্র নয়তো????
আর বরাবরের মতোই এর বাহ্য বলি হন কর্ণধারেরা । আর পরোক্ষ বলি হয় জনসাধারন। জাতিগত ভাবে পিছিয়ে গিয়ে বারবার তারা বানরের তৈলাক্ত বাশ বেয়ে উপরে উঠার মতো একই ঘুর্নাবর্তে পাক খায় ঘুরে ফিরে।
এই সব থেকে জাতিকে বাচাবে কে?? কারা এর ইন্ধন দিচ্ছে? এমন হটকারী সিদ্ধান্তের পিছে কারা ভূমিকা রাখছে???

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

