বাচ্চারা এখন কি খেলে ?আমরা কি খেলতাম ?কিছু খেলা মহাকালে কোনদিনো হারাবেনা,যেমন: ঝুনঝুনি !বেলুন।কোন বাচ্চা ঝুনঝুনি ছাড়া বড় হয়েছে ?
বুঝতে শিখেছি যখন , বাসায় একটা ওয়াকার দেখেছি ,ওটা আমার ছিল! কিন্তু তখন আমি সাইকেল চালাই!পেছনে আরেকটা সিট,ছোটভাইটা বসে।দুই দিন পর সে সামনের সিট মানে চালকের সিট দাবী করে বসলো! মোটামুটি দুইজনের শক্তি সমান।মারা মারি,খামচি,চিমটি আর যথেষ্ট পরিমাণ ঘুসির ফলাফল : দুইটা আলাদা সাইকেল।
তারপর ও আমার মনে অশান্তি।ওর সাইকেলে ছিল প্যাপো বাঁশি।এখন ওর সাথে একসাথে বসি কোথাও গেলে।আর চালকের সিট টা যৌক্তিক ভাবেই ওই পায়!
দিন গুলা কি ছিল.......................!মনে পড়ে... ...মনে পড়েনা।
নিচে নেমে কয়েকদিন আমাদের একটাই খেলার দল।
ওপেন্টি বাইস্কোপ।নাইন টেন টেইস্কোপ।চুলটানা বেবি আনা সাহেব বাবুর বৈঠক খানা ......
বেশি দিন লাগলোনা দুইভাগ হতে।আমরা খেলি ,
ওমিলো সিলো সালো
লেযি গার্ল,লেযি বয় !পিং পং ,চারজন লাগে খেলতে
কিংবা
সাত মাথা রাম সাম ম্যারিও
ম্যারিও ম্যারিও
ফায়ার ফায়ার ডিপ ডিপ ডিপ
ফায়ার ফায়ার ডিপ ডিপ ডিপ
ওয়ান টু ... ... ... ... নাইন টেন।,যতজন ইচ্ছা খেলা যায়
কিংবা
রিঙ্গার রিঙ্গার রোজেস পকেট ইন দা ফোউজেস
য়্যাশেয য়্যাশেয
উই অল ফল ডাউন!
ওরা খেলে,চোর পুলিশ।ছোট্ট দুটো গোলপোস্ট বানিয়ে ফুটবল ও খেলে।ব্যাডমিন্টন ও খেলে।আমাদেরো ইচ্ছে হয় ঝাপা ঝাপি করে খেলার।মাংস চোর খেলবো।কুমির তোর জলে নেমেছি" খেলবো।ঠিক হয়।
অত:পর খোলা যায়গা নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটি,পরে রণক্ষেত্র।
বাসায় ফিরে দ্বিতীয়বার আম্মুর হাতে মাইর !কয়েকদিনের জন্য নিচে খেলতে যাওয়া বন্ধ।একি ঘটনা চক্রাকারে ... ...
স্কুলের শেষ দিকে সবার মাথায় ক্রিকেট জ্বর।পেপারের ছবি কেটে,টিভি দেখেও ক্ষান্ত দেইনা আমরা।ভাইএর ব্যাট ,আর স্ট্যাম্প নিয়ে স্কুলে চলে গেছি ,সেকি সিরিয়াস ভঙ্গিতে ক্যাচ লুফে নিতাম আমরা!টেন্ডুল্কারের আউটের পর বাথরুমে চলে যেতাম যাতে কেউ পানি না দেখে চোখের।কি করা,আমাদের সময়তো সাকিব আল হাসান ছিলনা।ভিকিরা এখোনো খেলে নাকি ক্রিকেট?কি জানি ... ...
কলেজে উঠে পিসি গেইমস বস্তুটা চিনলাম।এন এফ এস, টুম্ব রেইডার,ম্যাক্স পেইন,হিটম্যান ......কদিন পর মজা হারিয়ে ফেললাম।এরচে ব্রিক গেইমস বেশি ভাল লাগে দেখি !
এখন কি খেলি?কিছু খেলিনা।কোন খেলা নেই।কোন ধূলা নেই।
সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০০৯ রাত ২:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



