আমার প্রিয় পোস্ট

আমি চিরন্তন মুক্তিকামী।

ফুর্তি নিয়ে আরো কিছু কথা

২৯ শে অক্টোবর, ২০০৭ সকাল ৯:০৪

শেয়ার করুন:                   Facebook

আধুনিক ব্যান্ডের ভক্ত হিসেবে রেডিও ফুর্তি এতদিন আমার ভালোই লাগত। ঢাকার রেডিও ফুর্তি আর চট্টগ্রামের রেডিও ফুর্তি আলাদা তাই বলতে পারবোনা ঢাকায় কি অবস্থা।কিন্তু চট্টগ্রামে ফুর্তি শুনে আমি যারপর নাই বিরক্ত।এক সপ্তাহ আগে এখানে রেডিও ফুর্তি শোনা যেত রাত আটটা পর্যন্ত। সম্প্রতি এ সময় বর্ধিত করে রাত দশটা পর্যন্ত রেডিও ফুর্তি সম্প্রচার করা হচ্ছে। কিন্তু আমি অবাক হয়ে লক্ষ করলাম ফুর্তিতে এখন একটা বাংলা গানের পর একটা হিন্দি গান শোনাচ্ছে। কারো না জানা থাকলে বুঝতেই পারবেনা এই রেডিও স্টেশনটি বাংলাদেশ থেকে নাকি ইন্ডিয়া থেকে সম্প্রচারিত হচ্ছে। কিন্তু আগে যখন তাদের সীমিত সম্প্রচার ছিল তখন কিন্তু আমি খুব একটা ভিনদেশী গান শুনতে পাইনি।
এর মাধ্যমে কি ফুর্তি বোঝাতে চাইছে বাংলাদেশী গান যথেষ্ট সমৃদ্ধ নয় যার কারণে তাদেরকে এতগুলো হিন্দি গান শোনাতে হচ্ছে?

না,বর্তমানে আমাদের সঙ্গীত জগত যথেষ্ট সমৃদ্ধ। আর সেজন্য ফুর্তির এমন স্বেচ্ছাচারিতা কিছুতেই সহ্য করতে পারছিনা।
আমরা কত সুন্দর করে ইন্ডিয়ান গান গুলো আমাদের পাবলিককে শোনাই অথচ ওদিকে প্রয়োজনের অতিরিক্ত অনেক সুবিধা দেয়ার পরও ইন্ডিয়া আমাতদর টিবি চ্যানেল গুলোকে তাদের দেশে ঢুকতে দেয়না।
আসলে এখানেই ইন্ডিয়ানদের উন্নতির মূল কারণ রহিত্ তারা তাদের দেশ,দেশের সংস্কৃতি,দেশী পণ্য ইত্যাদির ব্যাপারে যথেষ্ট সেনসেটিভ?
আমাদের ক্ষেত্রে কি এমন কথা বলা যায়?

 

 

  • ১২ টি মন্তব্য
  • ১৬৬ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১ জনের ভাল লেগেছে, ১ জনের ভাল লাগেনি
১. ২৯ শে অক্টোবর, ২০০৭ সকাল ৯:১০
comment by: প্রকৃত দেশপ্রেমিক বলেছেন: আমি ও আপনার সাথে একমত,আমি ও খুবই বিস্মিত ওদের কান্ডকারখানা দেখে,তাই আমাদের এখনি এর বিরুদ্বে প্রতিবাদ জানাতে হবে না হয় বড্ড দেরী হয়ে যাবে। ৫ দিলাম
২. ২৯ শে অক্টোবর, ২০০৭ সকাল ৯:১৮
comment by: দুরন্ত পিথক বলেছেন: ব্লগে লিখে বোধহয় হবেনা। আগেও অনেকে এ বিষয়ে এখানে লিখেছে। পত্রিকায় লেখালেখি করতে হবে।
যেভাবেই হোক এ অনাচার বন্ধ করতে হবে।
৩. ২৯ শে অক্টোবর, ২০০৭ সকাল ৯:২৮
comment by: আলী আরাফাত শান্ত বলেছেন: পথিক আমি একমত। তবে আমরা হিন্দী গান শুনি দেখেই তো ওরা চালায়। আগে আমাদের ঠিক হতে হবে।
৪. ২৯ শে অক্টোবর, ২০০৭ সকাল ৯:২৯
comment by: সফদর আলী বলেছেন: আর তাগো বাংলিশ কথা লইয়া কিছু কইলেন না?
৫. ২৯ শে অক্টোবর, ২০০৭ সকাল ৯:৩৮
comment by: আলী আরাফাত শান্ত বলেছেন: তাদের কথা জঘন্য। এই জন্য আমি রেডিও শুনিনা।
৬. ২৯ শে অক্টোবর, ২০০৭ সকাল ৯:৫১
comment by: দুরন্ত পিথক বলেছেন: ধন্যবাদ সবাইকে।
৭. ২৯ শে অক্টোবর, ২০০৭ সকাল ৯:৫৮
comment by: অন্যআনন বলেছেন: আমাদের দেশে ক্যাবলের প্রতিষ্ঠত কালচারের ধারাবাহিকতায় ফূর্তির এ ব্যাপারটা হয়ে থাকতে পারে। হয়তো এরকম শ্রোতা আমাদের দেশে আছে! তবে, এদের সংখ্যা কতো? বড়ো কথা হলো, ফূর্তির হিন্দি গান না বাজালেও চলে। শুধুমাত্র বাংলাগান বাজানো হলে সমস্যা কি? আবার, ফূর্তিতে কিন্তু ইংরেজি গানও বাজানো হয়। আসলে ওরা মনে হয়, আমাদের বিভিন্ন টেস্ট দিতে চায়! কিন্তু ফূর্তিকে মনে রাখতে হবে, তাকে মানুষ কেন মনে রাখবে! ওদের ব্র্যান্ড ইমেজটা কি? এখন যে কোনো রেডিও চ্যানেলই এরকম বাংলা, হিন্দি, ইংরেজি গান বাজাতে পারে। কিন্তু এরকম সস্তা জনপ্রিয়তার পরে কি? অন্তত পক্ষে সস্তা জনপ্রিয়তা দিয়েতো আর নিজস্ব সাংস্কৃতিক বোধ ও ব্র্যান্ড ইমেজ গড়ে ওঠে না!
৮. ২৯ শে অক্টোবর, ২০০৭ সকাল ১০:০৯
comment by: অচিন্ত বলেছেন: অন্যআননের মন্তব্যে ৫.
৯. ২৯ শে অক্টোবর, ২০০৭ সকাল ১০:৩৩
comment by: রুধীণ বলেছেন: সব সচেতন বন্ধুকে ধন্যবাদ। নিজস্ব সত্বা বিকিয়ে জনপ্রিয় হওয়া যায় না ,সেই কাকের ময়ুর পুচ্ছ পরার মত। ৫
১০. ২৯ শে অক্টোবর, ২০০৭ সকাল ১০:৫৬
comment by: মেসবাহ য়াযাদ বলেছেন: নিজস্ব ভরপুর সংস্কৃতি থাকা স্বত্বেও যারা বিদেশী সংস্কৃতি আমাদের দেখাতে বা শুনাতে চায়,তাদের জন্য ঘেন্না...
১১. ২৯ শে অক্টোবর, ২০০৭ সকাল ১১:০৬
comment by: দুরন্ত পিথক বলেছেন: সব বন্ধুকে ধন্যবাদ। এই অপসংস্কৃতি কিভাবে রোধ করা যায় সে ব্যাপারে কেউ বলতে পারেন?
১২. ২৯ শে অক্টোবর, ২০০৭ সকাল ১১:০৮
comment by: মেসবাহ য়াযাদ বলেছেন: একটাই পথ, ফূর্তি নিজে শুনবোনা এবং অন্যকে শুনতে বারণ করবো...

 



 


অারেফিন রাফি। চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ১০২৯৯