আমার প্রিয় পোস্ট

আমি চিরন্তন মুক্তিকামী।

দুর্নীতির প্লেগ্রাউন্ড

২০ শে নভেম্বর, ২০০৭ সকাল ১০:১১

শেয়ারঃ
0 0

আমি কলেজিয়েট স্কুলে ভর্তি হওয়ার সুযোগ পাই ২০০৩ সালে। ঐ বয়সে এমন একটা কর্তৃত্ব অর্জন করার গৌরব কম ছিলনা।কারণ ওটাই ছিল আমার প্রথম প্রতিযোগীতামূলক পরীক্ষা এবং প্রথম সাফল্য।তাই যখন আমার আব্বা তার আশে পাশের সবাইকে বলে বেড়াতেন আমার ছেলে ২১৮ জনের জনের মধ্যে মেধা তালিকায় ১৮ তম হয়েছে সেই খুশির ছটা কিছুটা হলেও আমার গায়েও লাগত।

কিন্তু কলেজিয়েট স্কুলে কিছুদিন ক্লাস করার পর আমার অামার অহমিকা অনেকটাই ধুলিস্মাৎ হয়ে যায় যখন দেখি ২১৮ জন ছাত্র বৃদ্ধি পেয়ে ২৪০ জনে দাড়ায় এবং এই ২৪০ জনের মধ্যে কমপক্ষে ৩০ জন ভর্তি হয়েছে নিয়ম বহির্ভূত উপায়ে।
এই যে জীবনের প্রাথমিক স্তরেই ৩০ জন ছেলে ২ নম্বরীর মাধ্যমে এই ৩০ জনকি ভবিষ্যতে একটু হলেও দুর্নীতির প্রতি আকৃষ্ট হবেনা?যে লোক ঘুষ দিয়ে উপরের পদের চাকরী নেয় তার কাছে আমরা যেমন সে সৎ থাকবে এমন আশা করতে পারিনা তেমনি ঐ ৩০ জন যে তার দেশ ও জাতির প্রতি দায়িত্ব ও কর্তব্যের ব্যাপারে সৎ থাকবে সে নিশ্চয়তা কি কেউ দিতে পারে
এই যদি হয় অবস্থা দুর্নীতি বাংলাদেশে হবে নাতো কোথায় হবে?

 

সর্বশেষ এডিট : ২০ শে নভেম্বর, ২০০৭ সকাল ১০:২১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২০ শে নভেম্বর, ২০০৭ সকাল ১০:২৬
অচিন্ত বলেছেন: আমি একই পথের পথিক।আমিও এদের বিরুদ্ধে সোচ্চার।
২. ২০ শে নভেম্বর, ২০০৭ সকাল ১০:২৬
নয়ন বলেছেন: কি আর করবেন ভাইয়া। এই দেশে এটাই স্বাভাবিক!
৩. ২০ শে নভেম্বর, ২০০৭ রাত ৮:৫১
মোহাম্মদ শহীদ উল্লাহ বলেছেন: অন্যায়ের প্রতিবাদ করার ক্ষমতা আমাদের অনেকেরই নেই কিন্তু অন্যায়কে ঘৃনা করার স্বাধীনতা আমাদের আছে। সুতরাং জীবেন থেমে থাকেব না যখনই কোন অন্যায় দেখবে তা সামনাসামনি বলতে না পারলেও উপরের লেখার মত লিখে সবাইকে জানিয়ে দিবে।
পোষ্টের জন্য ধন্যবাদ।

 

মোট সময় লেগেছে ২.৮১৬৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
অারেফিন রাফি। চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ