আমার প্রিয় পোস্ট
- প্রথম আলো ব্লগ শুরু করলে কী কী ঘটতে পারে? - ব্রাত্য রাইসু
- ব্লগে একটা সামরিক কতৃপক্ষ দরকার...
- ত্রিভুজ
- ~স্যার আপনাকে আজীবন ঘৃণা করব~ - বিবর্তনবাদী
- যে কারনে পাকিস্তানী যুদ্ধাপরাধীদের বিচারে ব্যর্থ হলাম (মুক্তিযুদ্ধে শহীদ ও নির্যাতিত সকল সূর্য-সন্তানদের কাছে ক্ষমা প্রার্থনা সহ) - মিরাজ
- বিক্ষিপ্ত ভাবনা - দুরন্ত পিথক
- রাজাকার-বিরোধী নীতিবান রাজনৈতিক নেতৃত্বের তালিকা - মদন
- তত্ত্বাবধায়ক সরকার সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়িয়েছে ৫০% - কৌশিক
- টিউটোরিয়াল: মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীরা ডায়ালআপ কানেকশন যেভাবে বানাবেন... - ত্রিভুজ
- অ্যামনেষ্টি ইন্টারন্যাশনালের দ্বৈত নীতিঃ ব্রাকেটবন্দী মানবাধিকার প্রতিষ্ঠানের শান্তির নিভু প্রদীপ - শামসুজ্জামান সিদ্দিকী শাহীন
- যান্ত্রিক গোলযোগ... - ত্রিভুজ
- ধার্মিকদের প্রতি ধর্মহীনদের কিছু কমন অভিযোগের প্রেক্ষিতে একটি সুস্থ ধারার আলোচনা... - ত্রিভুজ
- একজন প্রেসিডেন্টের ইমেইল এবং আমাদের নেগেটিভ মনোভাব - শামসুজ্জামান সিদ্দিকী শাহীন
- নবীজি সা: এর বহুবিবাহের কারন - মাহিরাহি
- হুমায়ুন আজাদ বোঝার মতো বুদ্ধি সবার থাকেনা... - ত্রিভুজ
- আমার ব্লগ ভ্রমণ এবং রাজাকার সম্বন্ধীয় কথাবার্তা - দুরন্ত পিথক
- পড়ুয়ার পোস্ট, সামহোয়ারইন ও ফেসবুক এবং রাজাকার প্রসঙ্গ - মাহবুব মোর্শেদ
- ব্লগীয় মোহগ্রস্থতা, আরিফ জেবতিকের পোস্ট এবং টুকরো কথা - সাদিক
- বাংলাদেশবিরোধী নানামুখী অপপ্রচার - শামসুজ্জামান সিদ্দিকী শাহীন
- ইটিভির মিথ্যাচারের প্রমাণ - ওয়ামি
- এ সরকারের আমলে যুদ্ধাপরাধীদের বিচার: একটি আকাশ কুসুম কল্পনা ছাড়া আর কিছুই নয়-১ - দুরন্ত পিথক
- সামহোয়ারে ৩য় সংস্করনে কমেন্টে যেভাবে লিংক এড করা হয় - নাজিরুল হক
- সামহোয়ার, ইলেকট্রনিক মোল্লা, ভার্চুয়াল মুক্তিযুদ্ধ ও লেখক যশোপ্রার্থীদের তড়পানি - মাহবুব মোর্শেদ
- সাড়ে সাত হাজারের ভেলরি, আড়াই লাখের শফি সামি, আর দুই পয়সার আমরা.. - আরিফ জেবতিক
- যায়যায়দিনের বর্তমান অবস্থা নিয়ে একজন পাঠকের কিছু কথা (লিখেছেন-মিনার রশীদ) - রিজভী
- ৪ সেপ্টেম্বর, ০৭: যায়যায় দিনে একদিন.... - ত্রিভুজ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আত্বসম্মানবোধ!!! - কিংকর্তব্যবিমূঢ়
এ সরকারের আমলে যুদ্ধাপরাধীদের বিচার: একটি আকাশ কুসুম কল্পনা ছাড়া আর কিছুই নয়-১
২০ শে ডিসেম্বর, ২০০৭ দুপুর ১:১৫
যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে সম্প্রতি গর্জে উঠেছে দেশের অতি (!)সচেতন একটি মহল। কাজ কার বার দেখে ধারণা হয় নিজেদের কাজ সম্পন্ন করার ব্যাপারে তারা বেশ দৃড় প্রতিজ্ঞ। কিন্তু আবস্থাদৃষ্টে মনে হয় এ বিচার কাজ সম্পন্ন করলে যে নেতিব্চক প্রভাব দেশের ওপরে পড়বে সে সম্পর্কে তার মোটেও সচেতন নয়।
এ জন্যই আমি বিশ্বাস করি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এখনো পর্যন্ত দেশের একমাত্র নেতা যিনি প্রকৃতই দূরদৃষ্টিসম্পন্ন ছিলেন এবং তিনি বুঝতে পারতেন কিসে দেশের মঙ্গল হবে। তাই যুদ্ধাপরাধীদের ব্যাপারে তিনি সে অনুযায়ী ব্যবস্থা নিয়েছিলেন।
কিন্তু অবাক লাগে যখন দেখি বেশ কিছু মিডিয়া তার ঐ সিদ্ধান্তের জন্য তাকে পারলে রাজাকারই (!) বানিয়ে ছাড়ে। একটি বাংলা পত্রিকা যারা বলে তারা প্রচার সংখ্যায় সর্বশীর্ষে তারা এ ব্যাপারে কি ভাবে আমি জানিনা। তবে একই হাউজ থেকে বের হওয়া একটি ইংরেজী দৈনিকের জিয়ার বিরুদ্ধে অপপ্রচারের বাহার দেখে রীতিমত শিউরে উঠি। জিয়ার বিরুদ্ধে ইনিয়ে বিনিয়ে কত কথা যে বলা হচ্ছে তা দেখতে হলে সচেতন পাঠকেরা পত্রিকাটি পড়ে দেখতে পারেন। এটি দেমের সবচেয়ে পৃষ্ঠাবহুল ইংরেজী দৈনিক এবং উইকেন্ডে তারা পৃষ্ঠাবহুল কিন্তু স্মার্ট একটি ম্যাগাজিন বেন করে।
এ ব্যাপারে ভালো বক্তব্য রেখেছিলেন প্রখ্যাত কলামিস্ট সিরাজুর রহমান। তিনি তার এক লিখায় বলেছিলেন:"ছিয়াত্তরে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে দীর্ঘ আলাপ হয়েছিল আসার। স্বাধীনতা বিরোধীদের, যুদ্ধাপরাধীদের কেন তিনি দেশে ফিরে আসতে দিয়েছেন এ প্রশ্ন আমি তাকে করেছিলাম। তার জবাবটা আজও আমার কানে অনুরণিত হচে্ছ।
তিনি বলেছিলেন এরা তো বাংলাদেশের মাচটতেই জন্ম নিয়েছে। আর কোন দেশ এদের গ্রহন করবে?আপনিই বলুন। তাহলে এদের কি করবো আমি? বঙ্গোপসাগরে ফেলেদিয়ে আসবো?
তিনি আরো বলেছিলেন, তাদের যদি বঙ্গোপসাগরে ফেলে দিয়ে আসতে না পারি এবং জাতীয় জীবন থেকে কবচ্ছিন্ন রাখি তাহলে প্রতিটি মুহূর্ত আমাকে নিজের পিঠ বাচানোর চিন্তায় থাকতে হবে। তেমন অবস্থায় দেশের সমস্যা গুলো সমাধানের দিকে মনযোগ দেয়ার সময় কখন পাব?.........."
চিন্তা করেন শহীদ জিয়া যদি সেদিন ঐ পদক্ষেপ না নিতেন তবে আজকে গণতান্ত্রিক সংগঠন জামায়াত-ই -ইসলামীর বদলে আমাদেরকে জঙ্গী সংগঠন জামায়াতকে ট্যাকল দিতে হত। বিশ্বাস করেন সেই ব্যাপারটা আরো কঠিনই হত।
তাই যুদ্ধাপরাধীদের বিচার করার আগে ঐ সব রাজনৈতিকের বিচার করা উচিত যারা দেশটাতে সমস্যা মুক্ত করার বদলে আরো সমস্যা জর্জরিত করেছে।
চলবে.....
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
অচিন্ত বলেছেন:
তুই শালা রাজাকার।
দুরন্ত পিথক বলেছেন:
@অচিন্ত কে রাজাকার কেন রাজাকার?
সজীব১৬১২ বলেছেন:
সাহসি পোস্ট। ছাগু বা রাজাকার উপাধি পাবেন ।তবে সাহসের সাথে চালিয়ে যান।
লেখক বলেছেন: ধন্যবাদ সজীব আপনারা সাথে থাকলেই আমার চলবে। মন্তব্যের জন্য ধন্যবাদ।
আরিফুল হোসেন তুহিন বলেছেন:
নতুন রাজাকারের পালের জন্যে ঘৃণা
সজীব১৬১২ বলেছেন:
হাসিনা>জলিল=ইকবাল=হাজারি=...=গো আ:=নিজামি= রাজাকার=চরমশাস্তিঅতএব বড় রাজাকার হাসিনা।
লেখক বলেছেন: অতি যুক্তিযুক্ত মন্তব্য। তাছাড়া হাসিনার বেয়াই এর কথা ভুলে গেলে চলবে কেন?
ডোরাকাটা বলেছেন:
নিও
লেখক বলেছেন: বুঝলামনা।
দুরন্ত পিথক বলেছেন:
আওয়ামী ব্লগারদের প্রতি অনুরোধ :দয়া করে মুক্তমনের অধিকারী হলে এই পোস্ট পড়বেন।
দুরন্ত পিথক বলেছেন:
আশা করছি ঈদের দিনে ২য় পোস্টটা দিতে পারব। দয়া করে পড়বেন।
অমি রহমান পিয়াল বলেছেন:
তাদের যদি বঙ্গোপসাগরে ফেলে দিয়ে আসতে না পারি এবং জাতীয় জীবন থেকে কবচ্ছিন্ন রাখি তাহলে প্রতিটি মুহূর্ত আমাকে নিজের পিঠ বাচানোর চিন্তায় থাকতে হবেজিয়া আসলেই পিঠে ছুরি মারাদের চিনত
সৈয়দ আমিরুজ্জামান বলেছেন:
এটা কোনো অযৌক্তিক দাবী নয়।
বিকেলবেলার সপ্ন বলেছেন:
রাজাকারদের মিনিস্টার বানানোর অপরাধে খালেদা জিয়ার বিচার চাই
আলী আরাফাত শান্ত বলেছেন:
জিয়া প্রকৃতই দূরদৃষ্টিসম্পন্ন ছিলেন! তাহলেতো খালেদা জিয়া আরো দূরদৃষ্টিসম্পন্ন ছিলেন! তিনি রাজাকারদের ক্ষমতায় আনছেন।বদর বাহিনীর যোগ্য মুখপাত্র।
বিকেলবেলার সপ্ন বলেছেন:
যুবরাজ কয় আহা কি সে মধুর ডাক--"ভাইয়া"
শাহীন - চট্টগ্রাম বলেছেন:
১৯৭১ সালে এদেশের সামরিক বেসামরিক অধিকাংশ কর্মকর্তা কর্মচারি ইচ্ছায় অনিচ্ছায় পাকিস্তান প্রশাসনের অর্ডার পালন করেছেন। শান্তি কমিটি, রাজাকার আলবদর এদেশের বাঙালী ডিসি এসপি, সার্কেল অফিসাররা গঠন করেছে বা গঠনে সহযোগিতা করেছে,কারন দেশ স্বাধীনের পুর্বপর্যন্ত তারা পাকিস্তানের কর্মচারি হিসেবে তাদের সহযোগিতায় বাধ্য ছিলেন। আমার প্রশ্ন হলো যু্দ্বাপরাধী হিসেবে তাদেরও কি বিচার হবেনা?তাছাড়া, অনেক রাজাকার বিএনপি, আওয়ামিলীগের এমপি, মন্তী, স্পিকার, বেয়াই হয়েছেন, তাদের বিচারের কি হবে? আর যে সব রাজাকার বিএনপি বা আওয়ামিলীগের সাথে যুক্ত কিংবা তাদের ভাই ভাতিজা, আত্নিয় স্বজন তাদেরওবা কি হবে?
লোম বাছতে গিয়ে কম্বল উজাড় হয়ে যাবেনাতো !!! ভাবতে হবে অনেক কিছু ?
দুরন্ত পিথক বলেছেন:
ব্লগার গণ লক্ষ্য করুন আমার এই পোস্টে আমি কখনোই বলিনি যে যুদ্ধাপরাধীদের বিচার করা চলবেনা ।আমি বলেছি যে তাদের বিচার হওয়া উচিত কিন্তু সেটা এখনই নয়। রাজনৈতিক সরকারেরই এ দায়িত্ব নেয়া উচিত। কে তাদের সাপোর্ট দিয়েছে না দিয়েছে তা এ পোস্টের বিষয়বস্তু নয়।
বিকেলবেলার সপ্ন বলেছেন:
রাজনৈতিক কোন সরকার নিব? একন হইলে কুন অসুবিধা?
প্রশ্নোত্তর বলেছেন:
.ব্লগে না আসলে কত কিছুই না জানা হতো না! কত মানুষই চেনা হতো না! কতো নীতির চামনীতি দেখার সুযোগ হতো না!
সামহোয়্যারিনের কাছে আমি বিশেষভাবে কৃতজ্ঞ।
দুরন্ত পিথক বলেছেন:
আমি মনে করি এই সরকার এসেছে নির্বাচনের জন্য আর তাদেরকে সেই কাজটাই ভালো ভাবে করতে দেয়া উচিত।
বিকেলবেলার সপ্ন বলেছেন:
মইনুলের কতা কইলেন মনে হয়
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














