আমার প্রিয় পোস্ট

আমি চিরন্তন মুক্তিকামী।

বিটিভির ২য় চ্যানেলটির সদ্ব্যবহার করা হোক

৩১ শে ডিসেম্বর, ২০০৭ সকাল ১১:১২

শেয়ারঃ
0 0 0

বাংলাদেশ টেলিভিশন বা বিটিভির আবির্ভাব ঘটে আমাদের স্বাধীনতার পরে। তবে বিটিভি প্রকৃত গতি পায় সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে। জিয়াউর রহমান চিন্তা চেতনায় অনেক আধুনিক ছিলেন। তিনি বিশ্বাস করতেন যে টেলিভিশনের সঠিক ব্যবহারের মাধ্যমে একটি জাতির সামনে বিশাল তথ্য জগতের দরজাটা খুলে দেয়া সম্ভব। টেলিভিশনের মাধ্যমে জাতিকে শিক্ষিত করে তোলার পরিকল্পনাটা শহীদ জিয়ারই ছিল। এ কারণে তার আমলে রঙীন হওয়া সহ বিটিভি আরো একটি চ্যানেল পায়। এই ২য় চ্যানেল তৈরির মূল উদ্দেশ্য ছিল কোন কারনে প্রথম চ্যানেল এর মাধ্যমে অনুষ্ঠান প্রচার বিঘ্নিত হলে ২য় চ্যানেলটি ব্যবহার করে কাজ চালিয়ে যাওয়া।

এই ২য় চ্যানেলটির বহুমুখী ব্যবহার আমরা দেখতে পাই '৯১সালে বি.এন.পি সরকারের আমলে। ঐ ২য় চ্যানেলের মাধ্যমে তদানীন্তন সরকার বিবিসি ও সিএনএনের অনুষ্ঠান প্রচারের ব্যবস্থা করেন। কিন্তু এই মহৎ উদ্যোগটি কি কারণে জানি'৯৬ এ হাসিনার আওয়ামী লীগ সরকার বন্ধ করে দেন। পরবর্তীতে অবশ্য হাস্যকর ভাড়ায় ইটিভিকে ঐ ২য় চ্যানেলটি ব্যবহার করতে দিলে সাধারণের কাছে অনেক কিছু পরিস্কার হয়ে আসে।

যাই হোক, আমাদের বর্তমান তথ্য উপদেষ্টা ঐ ২য় চ্যানেলটির মাধ্যমে বিবিসি,আল জাজীরা বা সিএনএনের মত খবর নির্ভর চ্যানেলগুলো প্রচারের ব্যবস্থা করতে পারেন।তিনি অবশ্য সব গুলো বাংলা চ্যানেলকেই টেরিস্টৃয়াল সম্প্রচার প্রদানের কথা চিন্তা ভাবনা করেছিলেন।তবে নানা কারণে তা আর সম্ভব হয়ে উঠেনি।কিন্তু বিবিসি সিএনএন ও আল জাজীরার মত সংবাদ নির্ভর চ্যানেল গুলো প্রচারের ব্যবস্থা করলে একদিকে যেমন একটি বৃহৎ জনগোষ্ঠী তথ্য ও সংবাদের সাথে সম্পৃক্ত হতে পারবে তেমনি অপরদিকে সাধারণ মানুষের মধ্যেও ইংরেজী সচেতনতা গড়ে উঠবে। মি:তথ্য উপদেষ্টা এই দিক গুলো ভেবে দেখতে পারেন।

 

প্রকাশ করা হয়েছে: মিডিয়া  বিভাগে । সর্বশেষ এডিট : ২১ শে জানুয়ারি, ২০০৮ দুপুর ১২:৫৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ৩১ শে ডিসেম্বর, ২০০৭ সকাল ১১:২৩
ডোরাকাটা বলেছেন: কই বিটিভির ২য় চ্যানেল আর কই জিয়াউর রহমান!
৩১ শে ডিসেম্বর, ২০০৭ সকাল ১১:২৫

লেখক বলেছেন: কি কন কিছুই বুঝলামনা।

৩১ শে ডিসেম্বর, ২০০৭ সকাল ১১:৫৭

লেখক বলেছেন: বিটিভির চ্যানেল বলতে কিন্তু বিটিভি ওয়ার্ল্ড বোঝাচ্ছিনা।
এই চ্যানেলের মাধ্যমে ইটিভি টেরিস্টৃয়াল সম্প্রচার চালাতো।আর এটা তারা করেছিল অবৈধভাবে।

২. ৩১ শে ডিসেম্বর, ২০০৭ সকাল ১১:২৮
অচিন্ত বলেছেন: ৯১ এ িবিবিস িসএন এন িফ্র অািসেলা নািক?
৩১ শে ডিসেম্বর, ২০০৭ সকাল ১১:৫৫

লেখক বলেছেন: জ্বি ভাই।

৩. ৩১ শে ডিসেম্বর, ২০০৭ সকাল ১১:৫১
শিবলী বলেছেন: প্রস্তাব ভালো,
কিনতু মাথামোটা সরকারেরা কোনদিনো
ভালো কিছু বুজতে চায় না
৪. ৩১ শে ডিসেম্বর, ২০০৭ সকাল ১১:৫২
জিহাদ বলেছেন: আপনি আপনার নামটা ঠিক করার জন্য কোন সমস্যা বিভাগে গিয়ে কর্তৃপক্ষকে মেইল করেন। তাহলেই হবে।
৩১ শে ডিসেম্বর, ২০০৭ সকাল ১১:৫৫

লেখক বলেছেন: তাই নাকি। ধন্যবাদ আপনাকে।

৫. ৩১ শে ডিসেম্বর, ২০০৭ সকাল ১১:৫৭
কেএসআমীন বলেছেন: প্রস্তাবটি মোটেও ভাল নয়। মাথামোটা প্রস্তাব। যখন প্রয়োজন ছিল এমন চ্যানেল, তখন তা বন্ধ করে দেয়া হয়। এখন প্রয়োজনীয় অপ্রয়োজনীয় শতটা চ্যানেল সহজলভ্য। এখন কেন এমন একটি ব্যয়সাধ্য ও অপ্রয়োজনীয় কাজ বিটিভি কে দিয়ে করানোর কথা বলা হচ্ছে? এর খরচ ট্যাক্সপেয়াররা কেন বহন করবে? বিটিভি যেখানে তার বর্তমান চ্যানেলটিই চালাতে পারছে না ঠিকভাবে সেখানে আরেকটি চ্যানেল শুরু করার কাজকি উর্বর মস্তিস্ক থেকে বের হয়?
আপনি কি ভাই বিটিভির লোক? তাহলে মহৎ উদ্যোগ বলতে হবে...
৩১ শে ডিসেম্বর, ২০০৭ দুপুর ১২:০২

লেখক বলেছেন: আমি বিবিসি সিএন এন চালু করার কথা বলেছি কারণ এটা আমাদের জন্য উপকারী হবে। সামান্য কিছু ট্যাক্র নাহয় দিতেই হবে।

আর কথাটা আমি এই বিবেচনা থেকে বলেছি যে এর মাধ্যমে যদি ইটিভি দেখানো যেতে পারে তাহলে ভালো কোন চ্যানেল দেখাতে সমস্যাটা কোথায়?

আপনার চিন্তিত মন্তব্যের জন্য ধন্যবাদ।

৬. ৩১ শে ডিসেম্বর, ২০০৭ দুপুর ১২:০৪
কেএসআমীন বলেছেন: ইটিভি কোন অবৈধ কাজ করেনি। রাজনৈতিক কারণে তাদের এই পরিণতি, এটা সবাই জানে।
৩১ শে ডিসেম্বর, ২০০৭ দুপুর ১২:১৩

লেখক বলেছেন: !!!!!!!!!!!! এমন হাস্যকর কথা জীবনে শুনিনাই।

ইটিভি বন্ধ হযে যাওয়ার আগে ডেইলি স্টার এ সম্পর্কে একটা সম্পাদকীয় লিখেছিল। ঐ সমাপাদকীয়র সারমর্ম ছিল এমন যে ইটিভি কে অনুষ্ঠান প্রচারের অনুমতি দিয়েছিল সরকারী লোকজন। তাহলে বিচার হলে সরকারী লোকদেরই হওয়া উচিত। এ কারণে ইটিভিকে কোন শাস্তি দেয়া উচিত নয়।

আপনার কথাটাও তেমন শুনাচ্ছে। প্রশ্ন হল ইটিভি কি জানতোনা যে তাদেরকে অন্যায় ভাবে সম্প্রচারে যাওয়ার অনুমতি দেয়া হচ্ছে? মনে রাখবেন অন্যায় যে করে আর অন্যায় যে সহে.......................

আর ইটিভি অবৈধ কাজ করেছিল এবং তাদের শাস্তি দেয়া হয়েছে আদালতের নির্দেশে।বাংলাদেশের আদালতের ওপর আপনার আস্থা নেই নাকি?

৭. ৩১ শে ডিসেম্বর, ২০০৭ দুপুর ১২:০৭
সরলরেখা বলেছেন: ভাল প্রস্তাব । এ সরকার দ্বারা বাস্তবায়ন করা সম্ভব কিনা সন্দেহ !!!

তবে সরকার একটি সংবাদ ভিত্তিক চ্যানেল তৈরীর উদ্যোগ নিতে পারে ।
৩১ শে ডিসেম্বর, ২০০৭ দুপুর ১২:১৭

লেখক বলেছেন: দেশের যা অবস্থা তাতে এমন কোন চ্যানেল এখন বসানো যাবে নাকি সন্দেহ আছে। একটা যা ছিলো তাও দুর্নীতির কারনে বন্ধ।

৮. ৩১ শে ডিসেম্বর, ২০০৭ দুপুর ১২:০৭
কেএসআমীন বলেছেন: বিবিসি সিএনএন যার দেখার তারা দেইখা লইবো। সহজ ব্যবস্থা আছে। ২০০ টাকায় ৬০/৭০টা চ্যানেল দেখার ব্যবস্থা আছে। বিটিভির কাজতো বিটিভি দেখানো। সিএনএন বা বিবিসি দেখানো হইতে পারে না। ৬ নাম্বার চ্যানেল (টেরিস্ট্রিয়াল) যেটা আছে তা বিটিভি সকালবেলা তাদের পুরানো নির্বাচিত অনুষ্টান দেখাতে পারে। আগেও করেছে। আমরা নিয়মিত দেখতাম। এইটা বনধ করলো কেন?
৯. ৩১ শে ডিসেম্বর, ২০০৭ দুপুর ১২:১৫
সরলরেখা বলেছেন: " েকএসআমীন বলেছেন: ইটিভি কোন অবৈধ কাজ করেনি। রাজনৈতিক কারণে তাদের এই পরিণতি, এটা সবাই জানে।"

এ কথাটি ঠিক নয় । একুশে টিভি দরপত্রের ২০ নং সিরিয়ালে ছিল এবং তাদের টেকনিকেল প্রস্তাব খুব দুর্বল ছিল । পরবর্তীতে তারা অবৈধভাবে শেখ হাসিনার প্রভাব খাটিয়ে লাইসেন্স নেয় এবং দেশের একটি গুরুত্বপূর্ণ স্থানে ভারতীয় নাগরিকে বসিয়ে সে চ্যানেল পরিচালনা করে ।
৩১ শে ডিসেম্বর, ২০০৭ দুপুর ১২:২১

লেখক বলেছেন: আর এজন্যই একুশে টিভি এত আওয়ামী ভক্ত। আর তারা মিথু্যকও বটে। ওয়ামীর লেখা পোস্টটা পড়তে পারেন। আমার প্রিয় পোস্টেন লেখাটি অন্তর্ভুক্ত আছে।

১০. ৩১ শে ডিসেম্বর, ২০০৭ দুপুর ২:৫২
মদনবাবু বলেছেন: আজাইড়া হাস্যকর প্রস্তাব ।
১২ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১০:০২

লেখক বলেছেন: কারণ ব্যাখ্যা করেন আজাইরা প্যাচাল পাইড়া লাভ নাই।

১১. ৩১ শে ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:০৮
উম্মু আবদুল্লাহ বলেছেন: ইটিভি কোন অবৈধ কাজ করে নি।

আদালত কতৃক তাদের অবৈধ সুবিধা গ্রহন প্রমানিত হওয়ার পরও এইসব কথা............।

০৭ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১০:১৮

লেখক বলেছেন: কি আর কমু।!!!!

১২. ০৭ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ১২:১২
দ্বীপবালক বলেছেন: দেশের সব সম্পদেরই সুষ্ঠু ব্যবহার হওয়া উচিত, অপচয় না করে।
১৩. ১২ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১০:০৭
শয়তান বলেছেন:
বিদেশী চ্যানেল দেখাইবো কেন দেশী নিউজ চ্যানেল করলেই হয় ।
আমরা দেশী জিনিশ দেখতে চাই ।
১২ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ১২:০৪

লেখক বলেছেন: সেইটা হইলে তো ভালোই হইতো।তয় দেশের এখন যে অবস্থা কেউ উদ্যোগ লইবেন নাকি সন্দেহ।

মন্তব্যের জন্য ধন্যবাদ।

 

মোট সময় লেগেছে ২.১২৯৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
অারেফিন রাফি। চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ