আমার প্রিয় পোস্ট

আমি চিরন্তন মুক্তিকামী।

আমার ব্লগ ভ্রমণ এবং রাজাকার সম্বন্ধীয় কথাবার্তা

১৮ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১১:৫৫

শেয়ারঃ
0 0 0

কিছু করার ছিলনা বলে ব্লগের এই মাথা থেকে ও মাথা পর্যন্ত চক্কর দিচ্ছিলাম।ঘুরতে ঘুরতে আমার ব্লগ নৌকা এমন একজন বন্ধুর ঘাটে ভিড়ল যিনি স্বাধীনতার স্বপক্ষের শক্তির একজন অংশীদার।তিনি এখনো কথিত রাজাকারদের বিরুদ্ধে বেশ লড়াই করে যাচ্ছেন। তবে আমার মনে হল উল্টোটা।আমার ঐ ব্লগ বন্ধু ব্লগে রাজাকার হিসেবে পরিচিত বেশ কয়েকজনকে নিয়ে অশ্লীল কিন্তু হাস্যকর কিছু ছড়া কবিতা লিখেছিলেন।কিন্তু মজার ব্যাপার হচ্ছে ছড়া গুলো যাদের টার্গেট করে লেখা হয়েছিল তাদের গায়ে না লেগে বাউন্সব্যাক করে ঐ লেখকের ওজনই কমিয়ে দিয়েছে। রাজাকাররা আমাদের শত্রু তাই আমরা সবসময়ই তাদের কাজের প্রতিবাদ করব এবং শাস্তি দাবি করব । কিন্তু তাই বলে এ ধরনের ব্যক্তি আক্রমণ,দলবাজি এবং গালাগালি তখনোই গ্রহনযোগ্য হতে পারেনা। এর মাধ্যমে কথিত স্বাধীনতার স্বপক্ষের লোকেরা মুক্তিযুদ্ধ ,মুক্তিযোদ্ধা ইত্যাদি শব্দগুলোকে হালকা থেকে হালকাতর করে চলেছেন সে সম্পর্কে বোধহয় তারা নিজেরাও জ্ঞাত নন। এ ব্যাপারে এ ধরণের ব্লগার দের আরো সচেতন হওয়া উচিত।
.......................................................................................................
তবে জামাতীরা যে রাজাকার এ ব্যাপারে কোন সন্দেহ নেই । তাদের কৃতকর্মের প্রমাণ তারা নিজেরাই। এ ব্যাপারে সবচেয়ে বড় প্রমাণটা ছেপেছিল জামায়াতের সবচেয়ে বড় মুখপাত্র দৈনিক সংগ্রাম। ১৫ ডিস্মেবর ১৯৭১ সালে তাদের একটি রিপোর্টে বলা হয়েছে এমন যে
Matiur Rahman Nizami said , "in this hour of national crisis it is the duty of every Razakar to carry out his national duties to eliminate those who are engaged in war against pakistan."
জামায়াত তথা ছাত্র সংঘ মুক্তিযোদ্ধা নিধনে সরাসরি পশ্চিম পাকিস্তানিদের কর্তৃক পরিচালিত হত।
তবে অনেক জামাতী আমাকে এই মর্মে বলেছেন যে জামাত নেতারা তাদের বৃহত্তর পাকিস্তানি রাষ্ট্রের স্বার্থেই এমন কাজ করেছেন। মানে তাদের দৃষ্টিতে.... তাদের দেশপ্রেম অনুযায়ী কাজ করেছেন।
তবে আমাদের আবেগপ্রবন হতেই হবে এসব ক্ষেত্রে। চিন্তা করেন আজকে যদি বাংলাদেশ না হত তাহলে মুক্তিযোদ্ধারা হতেন সন্ত্রাসী,সাত বীরশ্রেষ্ঠকে হয়তো সর্বকালের সাত ভয়ঙ্কর সন্ত্রাসী বলে আখ্যা দেয়া হত। আর জীবিতরা পরিচিত হতেন বিচ্ছিন্নতাবাদী বলে । তাই রাজাকার দের শাস্তি হতেই হবে । এর কোন বিকল্প নেই।
.......................................................................................................
তবে সন্দেহজনক এটা যে ৩৫ বছর ধরে ঘুমন্ত বাঙালী আজ ৩৬ বছর পরে হঠাৎ জেগে উঠল কেন। বিশেষজ্ঞরা অবশ্য এর জন্য দৈনিক অন্ধকার আর The Daily Commet নামক দুইটি পত্রিকাকে দায়ী করেছেন। আল্লাহ ম মালুম তাদের উদ্দেশ্য কি।
তবে আজকে ৩৬ বছর পরে যদি ঘুমন্ত বাঙালী হঠাৎ জেগে উঠতে পারে তাহলে সেটা কেন ৩৭ বা ৩৮ বছর পরে সম্ভব হবেনা? প্রকৃতপক্ষে রাজাকারদের শাস্তিটা গণতান্ত্রিক পদ্ধতিতে হওয়া উচিত।

বাংলাদেশ নামক গাড়িটা চলতে চলতে আজ একটা খাদের মধ্যে পড়েছে। গাড়িটা আবার চালু করার জন্য এর চাকা গুলো পাল্টানোর প্রয়োজন কিন্তু তার আগে আমাদের গাড়িটাকে খাদ থেকে তুলতে হবে। খাদ থেকে না তুলেই চাকা ঠিক করতে গেলে ফলাফল কিন্তু হিতে বিপরীত হতে পারে।

 

প্রকাশ করা হয়েছে: যুদ্ধাপরাধ ও যুদ্ধাপরাধী  বিভাগে । সর্বশেষ এডিট : ২১ শে জানুয়ারি, ২০০৮ দুপুর ১২:৫৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২৩ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৯:৩৬

লেখক বলেছেন: ধন্যবাদ।

২. ১৮ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ১২:০৯
অচিন্ত বলেছেন: উপেরর অংশটা কার সম্পের্ক বলেসন?
৩. ১৮ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ১২:৪০
মদন বলেছেন: সুন্দর লেখা
+
১৮ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ১২:৫২

লেখক বলেছেন: আপনারে ধইন্যাপাতা।থুক্কু ধইন্যবাদ।

৪. ১৮ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ১২:৫৩
দুরন্ত পিথক বলেছেন: এই পোস্টে কমেন্ট মডারেশন অন আছে। এটা অফ করে কিভাবে?
৫. ১৮ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ১২:৫৬
অচিন্ত বলেছেন: অাহ্ জামাতীরা কি সোন্দর বুদ্ধিজীবিদের জন্য দোয়া করতেসে!!!!
৬. ১৯ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৪:২৯
দুরন্ত পিথক বলেছেন: সমস্যা হইল কোন ৮ জনের পোস্ট ভালো লাগেনাই কেন ভালো লাগেনাই সেটা বুঝতে পারলামনা।
২২ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১১:১৬

লেখক বলেছেন: কি বলতে চাস?

৮. ২৩ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৯:৩৮
দুরন্ত পিথক বলেছেন: কমেন্ট মডারেশন অফ হয়েছে।

 

মোট সময় লেগেছে ০.৯৮০৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
অারেফিন রাফি। চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ