আমার প্রিয় পোস্ট

আমি চিরন্তন মুক্তিকামী।

বিক্ষিপ্ত ভাবনা

০৬ ই মার্চ, ২০০৮ দুপুর ১:৩৩

শেয়ারঃ
0 0 0

পত্রিকায় আজকাল ভালো খবর তেমন একটা থাকেনা। দু:সংবাদ কুসংবাদ পড়ে আমিও মজা পাইনা। চিন্তা করছি বাসায় পত্রিকা নেয়াই বন্ধ করে দেব। এখন আর পত্রিকার প্রথম পাতা বা সম্পাদকীয় পড়ে কোন রকম আরাম বোধ করিনা। তার চেয়ে বিজ্ঞাপন অংশের হরেক রকম পাত্রপাত্রীর খবর,আর বাপ মা কর্তৃক ছেলে মেয়েকে ত্যাজ্য করার হলফনামা পড়ে মজা পাই। অর্থনৈতিক দৈন্যতার এই দেশে থেকে বোধ হয় আমার রুচিও অনেক নিচে নেমে গেছে। পত্রিকা গুলোর কলাম লেখকরা হর হামেশাই আকাশে শকুন দেখার আশঙ্কা প্রকাশ করছেন। আরেকটা দুর্ভিক্ষ নাকি আসন্ন্।কিন্তু চাল আটা,চিনি র দাম যখন ৫০ ছুই ছুই,সয়াবিন যখন রেকর্ড দরে বিক্রি হচ্ছে তখন আর কলামিস্টদের দোষ দেই কি করে?বিভিন্ন বিষয়ে সরকারের ম্যানেজমেন্টের যে দুর্বলতা তা প্রগাড় ভাবে ফুটে উঠছে। মাথায় ভাবনা আসে এই কলাম গুলো আমার মতো সাধারণ মানুষ পড়ে কিন্তু যাদের পড়া দরকার সেই উপদেষ্টা গুলো কি এসব পড়ছে?পড়লে তারা কেন নির্বাচন দিতে এত গড়িমসি করছে? জানিনা।এত ভাবতে ভালো লাগেনা। তবে এতটুকু বুঝতে পারি নির্বাচিত যে কোন সরকারের আমলেদেশের মানুষ এরচেয়ে অনেক ভালো ছিল।

পরিস্থিতি যে কোন দিকে যাবে এই ক্ষুদ্র মস্তিস্ক তা বুঝতে পারছেনা। হয়তো শফিক রেহমান আর তার যায়যায়দিন আবারো ক্লিক করবে। হয়তো দুই নেত্রীর মধ্যে কোন একজন আবারো আপসহীন বলে পরিচিত হবেন। কিন্তু আমি ভাবি কেন আমাদের বেলাতেই বারবার এমন হবে?অতীতে শত প্রকারের দুর্নীতির জন্য অস্বস্তি বোধ করলেও বিদেশী পত্রিকাগুলোতে re-building Bangladesh টাইপের হেডলাইন গুলো দেখে মনে একটা প্রশান্তি আসতো।মনে হতো তাও আমাদের গর্ব করার মতো কিছু আছে।কিন্তু বর্তমানের এই দুর্নীতি বিরোধী অভিযানের মাঝেও আমাদেরকে কেন broken খেতাব পেতে হয়?জোট সরকার যেই অর্থনৈতিক অবস্থা রেখে গিয়েছিল তাতে আর দশটা সিডর পরপর হলেও দেশের মানুষের এই অবস্থা হতোনা।কিন্তু এই এক তত্ত্বাবধায়ক সরকারই বাংলাদেশকে re-building থেকে brokenএ পরিণত করেছে। তাই কার্টুনিস্ট ডা.শাহরীয়ার শরীফের মতো তাদেরকে বলতেই হয় ,"কংগ্রাচু্লেশনস্।"অনেকগুলো সিডর যা করতে পারেনি তারা তাই করে দেখিয়েছেন। (মন্দের ভালো আর কি!)

আমার মনে হয় প্রাকৃতিক সিডরের চেয়ে অনেক বড় সিডর হচ্ছে ফকরুদ্দিনের এই তত্ত্বাবধায়ক সিডর। প্রাকৃতিক সিডর দেশের এক তৃতীয়াংশ মানুষকে ভুগিয়েছে। কিন্তু এই সিডর সম্ভবত বাংলাদেশের বেশীরভাগ মানুষকেই পথে বসাতে যাচ্ছে। তাই প্রাকৃতিক সিডরে আক্রান্ত মানুষকে সহযোগীতা করার পাশাপাশি এই কৃত্রিম সিডরকে দূর করাও সমান জরুরী।

 

সর্বশেষ এডিট : ১০ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৫:০৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৬ ই মার্চ, ২০০৮ দুপুর ১:৫৯
সাঈফ শেরিফ বলেছেন: ২০০১ সাল ১২ সেপ্টেম্বরের প্রথম আলো আর যুগান্তর পাশাপাশি দিয়ে দেখলাম কোনটার হেডলাইন সেরা। তারপর যুগান্তরই কিনলাম। হেডলাইনটা ছিল এরকম,

"যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিমান নাশকতা, পেন্টাগন জ্বলছে, ধূলিসাৎ ওয়াল্র্ড ট্রেড সেন্টার।"

প্রায় পুরো প্রথম পৃষ্ঠা জুড়ে টুইন টাওয়ার গলে পড়ার দৃশ্য।
০৬ ই মার্চ, ২০০৮ দুপুর ২:২৯

লেখক বলেছেন: বুঝলামনা?

০৬ ই মার্চ, ২০০৮ দুপুর ২:২৯

লেখক বলেছেন: বুঝলামনা?

১৪ ই মার্চ, ২০০৮ সকাল ১১:৪১

লেখক বলেছেন: হুমমমমমম বোঝা গেছে।ধন্যবাদ আপনাকে।

২. ০৬ ই মার্চ, ২০০৮ দুপুর ২:৩২
সত্যদা বলেছেন: জোট সরকার যেই অর্থনৈতিক অবস্থা রেখে গিয়েছিল তাতে আর দশটা সিডর পরপর হলেও দেশের মানুষের এই অবস্থা হতোনা।কিন্তু এই এক তত্ত্বাবধায়ক সরকারই বাংলাদেশকে re-building থেকে brokenএ পরিণত করেছে। তাই কার্টুনিস্ট ডা.শাহরীয়ার শরীফের মতো তাদেরকে বলতেই হয় ,"কংগ্রাচু্লেশনস্।"অনেকগুলো সিডর যা করতে পারেনি তারা তাই করে দেখিয়েছেন। (মন্দের ভালো আর কি!)
৩. ০৬ ই মার্চ, ২০০৮ দুপুর ২:৩২
সত্যদা বলেছেন: সাঈফ শেরিফ বলেছেন: ২০০১ সাল ১২ সেপ্টেম্বরের প্রথম আলো আর যুগান্তর পাশাপাশি দিয়ে দেখলাম কোনটার হেডলাইন সেরা। তারপর যুগান্তরই কিনলাম। হেডলাইনটা ছিল এরকম,

"যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিমান নাশকতা, পেন্টাগন জ্বলছে, ধূলিসাৎ ওয়াল্র্ড ট্রেড সেন্টার।"

প্রায় পুরো প্রথম পৃষ্ঠা জুড়ে টুইন টাওয়ার গলে পড়ার দৃশ্য।
৪. ০৬ ই মার্চ, ২০০৮ দুপুর ২:৩৮
অচিন্ত বলেছেন: +িদলাম।মজার ব্যাপার হলো এই সব েপােস্ট অাজকাল - েকউ েদয়না।
৫. ০৬ ই মার্চ, ২০০৮ দুপুর ২:৪৪
দুরন্ত পিথক বলেছেন: সাঈদ শেরিফ,সত্যদা আর অচিন্তকে অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।
৬. ০৬ ই মার্চ, ২০০৮ বিকাল ৩:০৯
শিরোনামহীন বলেছেন: কিন্তু এই এক তত্ত্বাবধায়ক সরকারই বাংলাদেশকে re-building থেকে brokenএ পরিণত করেছে। তাই কার্টুনিস্ট ডা.শাহরীয়ার শরীফের মতো তাদেরকে বলতেই হয় ,"কংগ্রাচু্লেশনস্।"অনেকগুলো সিডর যা করতে পারেনি তারা তাই করে দেখিয়েছেন। (মন্দের ভালো আর কি!).........,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

একমত এবং এই সরকােরর কাজকর্মের িবরুেদ্ধ প্রতিবাদ।
০৬ ই মার্চ, ২০০৮ বিকাল ৩:১৩

লেখক বলেছেন: ধন্যবাদ দাদাভাই।আপনারে দেইখা আমার আসল দাদার কথা মনে পড়ে গেল।

৮. ০৬ ই মার্চ, ২০০৮ বিকাল ৩:৩২
মো: খায়রুল বাসার বলেছেন: ভাষা সৈনিক আব্দুল মতিন বলেছেন দূর্ভিক্ষ আসছে এবং তা ১৯৪২ সাল থেকেও ভয়াবহ হবে ।
৯. ০৬ ই মার্চ, ২০০৮ বিকাল ৩:৩৭
মো: খায়রুল বাসার বলেছেন: মনে হচ্চে আমিও পত্রিকা রাখা বন্ধ করবো, সাথে সাথে cable connectionও disconnect করে দিবো ।
১০. ০৬ ই মার্চ, ২০০৮ বিকাল ৪:৪৭
মেহরাব শাহরিয়ার বলেছেন: কেমন যেন অনুভূতিশূন্য হয়ে গিয়েছি সবাই , হত্যা , দূর্ভিক্ষ কিছুই এখন আর প্রতিক্রিয়া সৃষ্টি করে না

++
১১. ০৬ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:০৭
কিরিটি রায় বলেছেন: মেহরাব শাহরিয়ার বলেছেন: কেমন যেন অনুভূতিশূন্য হয়ে গিয়েছি সবাই , হত্যা , দূর্ভিক্ষ কিছুই এখন আর প্রতিক্রিয়া সৃষ্টি করে না

++

ঝড়ের আগের নিরবতা কি এমনই হয়... কিংবা মৃত্যুর আগে মরে যাওয়া...

মাঝে মাঝে রাজনীতিবিদ নামে বর্তমান পরগাছাদের আব্দারশুনে মনে হয় ধরনী দ্বি-ধা হও....
!).........,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

একমত এবং এই সরকােরর কাজকর্মের িবরুেদ্ধ প্রতিবাদ।
১২. ০৭ ই মার্চ, ২০০৮ সকাল ৭:১৫
শফিউল আলম ইমন বলেছেন: হুমম....আমি আপনার সাথে পুরোপুরি একমত।
বিএনপি/আওয়ামীলীগ অনেক দূর্নীতি করেছে ঠিক...কিন্তু এই অবস্থা বাংলাদেশে কখনো হয়নি।
মজার ব্যাপার হচ্ছে, বিএনপি/আওয়ামীলীগ আমলে মানুষ প্রতিবাদ হলেও করতে পেরেছে কিন্তু এখন সেনাবাহিনীর রাইফেলের ভয়ে কেউ কিছু বলতেও পারছেনা।
১৩. ১৪ ই মার্চ, ২০০৮ সকাল ১১:৩৯
দুরন্ত পিথক বলেছেন: এই অনুভূতি শূন্য অবস্থা থেকে শীঘ্রই আমরা মুক্তি পেতে চাই।ধন্যবাদ সবাইকে
১৪. ১৪ ই মার্চ, ২০০৮ সকাল ১১:৪৭
দুরন্ত পিথক বলেছেন: প্রিয় চট্টগ্রাম গ্রুপের মন্তব্য:
০৮ ই মার্চ, ২০০৮ রাত ১১:৪৩ তৌফিক বলেছেন: সুন্দর বিশ্লেষণ। চমৎকার পর্যবেক্ষণ।
১৫. ১৪ ই মার্চ, ২০০৮ দুপুর ১২:০৪
পথিক!!!!!!! বলেছেন: এক পথিকের পক্ষ খেকে আরেক পথিককে শুভেচ্ছা
১৭. ২১ শে মার্চ, ২০০৮ দুপুর ১২:০০
প্রাণ চানাচুর বলেছেন: কাচ্চি কোন ক্লাসে পড়িস ?
২১ শে মার্চ, ২০০৮ দুপুর ১২:৪৩

লেখক বলেছেন: পচানাচুর খেতে যে ক্লাসে পড়া লাগে আমি সেই ক্লাসে পড়ি।

 

মোট সময় লেগেছে ০.৯৩৭৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
অারেফিন রাফি। চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ