ইসরাইল
১৪ ই জুলাই, ২০০৬ রাত ১:৪১
আফ্রিকা এবং আরব উপদ্্ব ীপের সাথে ইউরোপের সংযোগস্থল সভ্যতার অন্যতম একটা অঙ্গ। মিশরের সাথে ইউরোপ মহাদেশের এবং এশিয়ার সংযোগ ঘটেছে এখানে,
মুসা যখন বনী ইসরাঈল জাতিকে মিশরের দাসত্ব থেকে মুক্ত করে আনে, এই ভূখন্ডই ছিলো প্রতিশ্রুত ভূমি। সেখানে একটা পর্যায়ে ইহুদি রাজ্য গড়ে উঠে, দাউদ এবং সোলায়মানের পর যেই রাজ্য 2টা অংশে বিভক্ত হয়, এবং কিংডম ওফ ইহুদ টিকে থাকে আরও সহস্রাধিক বছর, খ্রিষ্টিয় 135 সালের দিকে এই ভূখন্ড চলে যায় রোমানদের অধিকারে, তবে এর আগে সংঘবদ্ধ ইহুদি লড়াইয়ের ভয়াবহতা রোমানদের নতুন যুদ্ধকৌশল নিতে বাধ্য করে। তারা তাদের নিয়মিত সৈন্যবাহীনির এক তৃতীয়াংশ ব্যাবহার করে এই ভূখন্ড দখলের অভিপ্রায়ে।
এর পর এই ভূখন্ডের অধিকার জন্মায় আরবদের, ইসলামি শাসকরা এই ভূখন্ড দখল করে, এবং ইসলামি ইতিহাসের একটাপর্যায়ে এটা অটোমান সম্রাজ্যের অংশ হয়ে থাকে।
অটোমান রাজ্য প্রথম বিশ্বযুদ্ধের পর ভঙ্গুর হয়ে গেলে এই অংশের শেখেরা ব্রিটিশদের আনুগত্য স্ব ীকার করে। 2য় বিশ্বযুদ্ধের পরপরই ব্রিটিশ সম্রাজ্যের অর্থনৈতিক অবস্থা পড়ে যায়, ফলে তারা তাদের উপনিবেশ গুটিয়ে নিতে থাকে,
এই সময়টা পৃথিবীর ইতিহাসে বেশ ভাংচুরের সময়, দ্্বিজাতিতত্ত্বের চরম সুদিন তখন। কলমের খোঁচায় একটা সীমান্ত তৈরি করে উপমহাদেশে মুসলিম এবং হিন্দুদের জন্য আলাদা রাষ্ট্র গঠন করে ব্রিটিশের বিদায়।
সেই উপমহাদেশ বিভক্ত হওয়ার সময় জাতিগত সংঘাতের শুরু, ভারতের কর্ণাটক, মহারাষ্ট্র, সহ দক্ষিনের রাজ্য সমুহের মন্দিরের সামনে গরু হত্যা করার দুর্মতি হলো সেখানে মুসলিম অধিবাসিদের, প্রতিক্রিয়ায় সেখানের মসজিদের সামনে এবং মসজিদের ভেতরে শুকর জবাই করা হলো। কিছু মানুষের অবিবেচক ব্যাবহারের ফলে সামপ্রদায়িকতার ছোবল লাগলো উপমহাদেশে। এই ধারাবাহিকতা চলছেই। গতকাল মুম্বাইয়ে ট্রেনে বোমা মেরে প্রায় 200 মানুষকে খুন করা হলো, পুলিশ দোষারোপ করছে যেই সংগঠনকে তা উগ্র মৌলবাদী মুসলিম সংগঠন। যদিও ভারতের রাজনৈতিক দলগুলো শপথ গ্রহন করেছে এই হত্যাকে ব্যাবহার করে তারা রাজনীতি করবে না, কিন্তু এই অবিবেচনার ছাপ সামগ্রিক রাজনীতি এবং মানুষের ভেতরে পড়বেই।
মূল অংশ হলো এই দ্্বিজাতি তত্ত্বের ব্যাবহার। ভারতের, পাকিস্তানের এবং বাংলাদেশের জনজীবন এবং রাজনীতিতে এই তত্ত্বের কুফল এখনও দৃশ্যমান, তবে আমরা একটু বেশী বুদ্ধিমান অন্তত আমাদের ধর্মিয় বড় ভাইদের তুলনায়,
প্যালেস্টাইন এবং ইসরাইল বলতে আমরা যেই ভূখন্ডকে চিনি এখন সেখানেই দ্্বিজাতি তত্ত্ব প্রয়োগ করা হয়েছিলো। অবশ্য এখানে জাতিগত বিভাজনটা হয়েছিলো, ইহুদি এবং আরব হিসেবে, যেনো ইহুদিরা আরবের কোনো অংশ নয়। আরব জনগোষ্ঠির অংশ নয় ইহুদিরা এই ঘোষণা দেওয়া এবং এটা মুসলিম প্রধান রাষ্ট্রসমুহের রাষ্ট্রপ্রধানদের মেনে না নেওয়া দেখে আমার যেই সন্দেহটা হয় তা হলো যদিও ইসলাম দাবি করে সে ইহুদি ধর্মের বংশধর কিন্তু ইহুদি ধর্মকে তারা এই অঞ্চলের ধর্ম হিসাবে স্ব ীকৃতি দেয় নাই। যেমন খ্রিষ্টান ধর্মকে তারা পশ্চিমা বলছে, যদিও তার জন্ম, বেড়ে ওঠা সবই এই আরবেই।
এইসব ছাগলদের ইতিহাস বলার কারন ছিলো না কোনো, রামছাগলের দল তেলের উপর ভাসছে, এবং সেই তেল বেঁচা টাকায় পার্থিব আরাম আয়েশ করছে। এবং একটা সামপ্রদায়িকতা জিইয়ে রাখছে, মানুষ হত্যার প্ররোচনা দিয়ে যাচ্ছে, অস্ত্র সরবরাহ করছে, এবং নিজেদের নিরাপত্তার জন্য আবরা তেল বেচা পয়সা দিয়ে যুক্তরাষ্ট্রের সৈন্য পুষছে, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটি সামরিক স্থাপনা বসানোর অনুমতি দিয়ে রাখছে, এই সুযোগটা দিচ্ছে কিছু রাজা, যেহেতু সেই এলাকায় তেমন ভাবে সংসদিয় রাজনীতির প্রচলন নেই তাই রাজা এবং তার বিশাল পরিবার সব কিছুর নিয়ন্ত্রন করে, তাদের বৈধ্য- অবৈধ্য বিবি রক্ষিতা এবং এদের পরিচিতরাই রাষ্ট্র নিয়ন্ত্রন করে এবং আমাদের বাংলাদেশের কতিপয় অন্ধ এই ছাগলদের দেওয়া ঘাস চিবায় আর নিত্যদিনের ল্যাদায় ইসলামি মুল্যবোধ ছড়িয়ে যায়। অনেকে হাহাকার করে বলে উঠে ,আহারে আমার মুসলিম ব্রাদারহুদ ইয়াহুদিরা সব নষ্ট করে দিলো। ওদের ষড়যন্ত্র এইসব।
আমার কাছে বেশ আশ্চর্য লাগে, যদি পয়ালেস্টাইনের লোকজনদের কাউকে দোষারোপ করতে হয় তাহলে দোষারোপ করতে হবে সৈদি আরব, ইরাক, মিশর, জর্দানকে, দোষারোপ করতে হবে সেই সব রাষ্ট্রগুলোকে যারা 1948এ সদ্যপ্রতিষ্ঠিত ইসরাঈল রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো।
সেই এক যুদ্ধের বাস্তবতা আবারও পৃথিবীর ইতিহাসে ধারাবাহিক সামপ্রদায়িকতার জন্ম দিলো। ব্রিটিশ রাজত্বের খেয়াল এবং ইহুদির ধর্মাবলম্বি কিছু মানুষের স্বপ্ন থেকে তৈরি হলো ইসরাইল। পৃথিবীর সমস্ত ইহুদইদের জন্মভূমি, তারা এর আগে এই স্বপ্নভূমি রক্ষার জন্য টানা 2 বছর রোমান সাম্রাজ্যের সাথে প্রাণপন লড়েছে। এটা একটা স্বপ্নের লড়াই। আমাদের 71 যেমন আমাদের অস্তিত্বের লড়াই ছিলো, এটাও তেমনই এক অস্তিত্বের লড়াই, এই লড়াইয়ে 1800 বছর আগে পরাজিত হলেও এবার তারা হারতে রাজী ছিলো না, তাই সম্মিলিত আরব বাহিনী পরাজিত হয়।
মূল প্রস্তাবটা ছিলো এই ভূখন্ডের একটা অংশে থাকবে ইহুদিদের বসবাস এবং বাকি অংশে থাকবে আরবদের তথা মুসলিমদের বসবাস। সেই প্রস্তাব প্রত্যাখান করে আরব রাষ্ট্রসমুহের ইসরাইলের বিরুদ্ধে লড়াই, পরাজয়। এবং যে ভূখন্ডটাকে এখন পয়ালেস্টাইন বলা হচ্ছে সেটার 4ভাগ হলো, মিশর, সিরিয়া জর্ডান এবং ইসরাইল ভাগ করে নিলো। এবং 67 সালে আবারও মিশর যুদ্ধ করে পরাজিত হলো এবং ইসরাইল আরও কিছু ভূখন্ড দখল করে নিলো।
ইতিহাস বলে দখলকৃত ভূখন্ডের অধিকার যে দখল করেছে তাদের। সুতরাং সেটাকে মিশর নিজের ভূখন্ড দাবি করতে পারে না, কিন্তু বৈশ্বিক রাজনীতির প্রভাবে ইসরাইল সে ভূখন্ড ছেড়ে দিচ্ছে শান্তিপূর্ন ভাবে।
প্যালেস্টাইনের আন্দোলন জোড়ে শোরে শুরু হয় এই 67র পরাজয়ের পর, এর আগেই অবশ্য 65তে ইয়াসির আরাফাতের কল্পনায় একটা দেশের জন্ম হয়, এবং এই সংগঠনের বিকাশের দায়িত্ব নেয় সমস্ত আরব উপদ্্ব ীপ এবং মিশর। তারা সেই সময় থেকেই অর্থনৈতিক সাহায্য দিয়ে আসছে, সামপ্রদায়িকতার চর্চা করছে। আমরা কেনো মুসলিম শব্দটা সামনে আসলে অন্ধ হয়ে যাই? এই যে সান্ত্রাস তার দায় সমস্ত আরব উপদ্্ব ীপের । তারাই সন্ত্রাসী তৈরি করছে। মিউনিখ অলিম্পিকে গিয়ে ইসরাঈলি খেলোয়ারদের হত্যা করে এই ম্যাসেজটাই ছড়িয়ে দিলো পি এল ও। এরপর প্লেন হাইজ্যাক করা, আত্মঘাতি বোমা হামলা। অনেক রকম সন্ত্রাসী কাজকর্ম শেষ করে অবশেষে 88তে এসে পি এল ও ইসরাইলকে মেনে নিলো। কিংবা মেনে নিতে বাধ্য হলো এবং প্যালেস্টাইন রাষ্ট্রের জন্য আন্দোলন শুরু করলো। এই খানে অনেকগুলো মানচিত্রের অবতারনা হলো, কট্টর পন্থিদের দাবি ইসরাইল রাষ্ট্রের সম্পূর্ন বিনাশ। কোনো রাষ্ট্র থাকবে না ইসরাইল নামের, এই সমস্ত ভুখন্ডটাই হলে প্যালেস্টাইন, কিন্তু এটা আদায় করা সম্ভব হবে না, এটা তারা খুব ভালো ভাবেই জানে। তাই বিকল্প প্রস্তাব নিয়ে ইয়াসির আরাফাতের কল্পনা থেকে বাস্তবে প্যালেস্টাইন রাষ্ট্র তৈরি হয়েও গেলো। কিন্তু উগ্রপন্থিরা এই রাষ্ট্রও মেনে নিলো না। তারা ধারাবাহিক ভাবে হামলা চালাতে লাগলো ইসরাইলের উপরে।
এইখানে যুক্তিটা দেখতে হবে। আমরা 47এর 15ই আগস্ট থেকে পাকিস্তান রাষ্ট্রের অস্তিত্ব মেনে নিয়েছি, এমন বিবেচনা হলে ইসরাইলের অস্তিত্ব মেনে নেওয়াটাই সবচেয়ে বিবেচকের মতও কাজ হতো, কিন্তু মুসলিম অন্ধত্ব কিংবা ছাগলামির জন্য এই বাস্তবতা মেনে নিতে নারাজ সেখানের শাসনকর্তারা। ইসরাইল একটা প্রতিষ্ঠিত রাষ্ট্র, তাদের বিরুদ্ধে আন্দোলন করা হলে ইসরাইলের ভেতরে আক্রমন করলে ইসরাঈল তা প্রতিহত করবে, এবং এই তীব্র বৈরিতার জন্য ইসরাইলের প্রতিরোধ হবে শক্ত। এবং নির্মম। তারা একটা স্বপ্নের জন্য লড়ছে,এবং যেহেতু সমস্ত ইহুদি জনগোষ্ঠিকে ইসরাইল তাদের নাগরিক মনে করে তাই যেকোনো জায়গায় ইহুদি হত্যা হলে তা ইসরাইলের নাগরিক হত্যার অপরাধ হবে।
সংগঠিত সেনাবাহীনির সাথে সংঘর্ষে লিপ্ত হলে ক্ষয়ক্ষতির পরিমান দূর্বল পক্ষের বেশী হবে এমনটাই স্বাভাবিক, যেহেতু মুসলিমটা সেই সংঘাতে দূর্বল অংশে তাই তাদের হতাহতের পরিমান হবে বেশী। এবং এ কারনেই হতাহতের সংখ্যায় মুসলিমরা বেশী, তবে এরজন্য অর্ধেক দায়ি তাদের নিজেদের নির্বুদ্ধিতা। প্যালেস্টাইনে শিশু হত্যা হচ্ছে বিষয়টা মর্মান্তিক, কিন্তু আরও মর্মান্তিক বিষয় হচ্ছে, এই শিশু হত্যার প্রত্যক্ষ কারন সেই সব শিশুদের পরিবারের। তাদের ছাগলামি শিশু হত্যার সহায়ক ভূমিকা পালন করছে।
প্যারাডাইস নাউ ছবিটা দেখছে কারা আমি জানি না, আমি দেখে কিছু বিষয় অনুধাবন করলাম, যারা এই আত্মঘাতি বোমা হামলা দলের সদস্য এবং নেতা, তারা নিজেদের ছায়াকেও অবিশ্বাস করে, এবং তাদের উগ্রতার অর্থ হলো, ইটস আইদার মাই ওয়ে ওর হাই ওয়ে- তুমি হয় আমার পক্ষে এবং যদি আমার পক্ষে না হও তাহলে নিশ্চিতই শত্রু পক্ষে, এবং অন্য নির্মম বিষয়টা হলো, এরা বাধ্য করে একটা মানুষকে হত্যাকারী হতে। একটা সাংগঠনিক চাপ থাকে প্রতিটা কর্মির উপরে, বেশ সাজানো গোছানো ভিডিও, যার অভিনয় করার সময় হাতে রাইফেল নিয়ে হিমকি দেয় মূল দুই বোমাবাজ তাদের দেখে কখনই মহান সৈনিক মনে হয় না, বরং করুন ছাগশাবক মনে হয়, মনে হয় তারা রাজনৈতিক বলি।
মুল বক্তব্য সে ছবির, আত্মঘাতি হামলা ছাড়াও রাজনীতির অন্য সুন্দর খুনাখুনি ব্যাতীত পথ বিদ্যমান । খারাপ লাগে যখন নিজের ভেতরে অবিশ্বাস নিয়েও শুধু দেখানোর জন্যই একটা চরিত্র বোমাটা নিয়েই সৈন্য ভর্তি একটা বাসে চেপে বসে।
অবশ্য ইসরাইলের আচরন অমানবিকতাপূর্ন প্রয়োজনের বেশী উগ্রতা আদের দমননীতিতে, কিন্তু আমি তাদের দোষ দেই না। যখন সমস্ত প্রতিবেশীর সাথেই লড়াই করতে হয়, এবেবারে বৈরি পরিবেশে মাত্রাছাড়া আচরনটা দোষনীয় নয়।
পরিসংখ্যান বলে 2001 থেকে 2005 পর্যন্ত প্রায় 2500 জন ফিলিস্তিন নাগরিক নিহত হয়েছে ইসরাইলি সৈনিকদের হাতে। আহতের সংখ্যা 25000 কিংবা তারও বেশী।
এই 30000 হাজার মানুষ হতাহত হয়েছে,কখনও প্রক্রিয়ায় সচ্ছতা ছিলো, কখনও আসল সন্ত্রাসী মারা গেছে কখনও সেটা ব্যার্থ ছিলো, যেমন সমর্থন করা যায় না ইয়াসির আরাফাতকে অন্তরীন করে রেখে বিনা চিকিৎসায় মৃতু্যর মূখে ঠেলে দেওয়ার ঘটনাটা। অন্য পাল্লায় রাখতে হবে ঠিক একই সময়ে আত্মঘাতি হামলায় নিহত 500 জন ইসরাইলের নাগরিকদের, এবং হতাহত আরও 1000 জনকেও রাখতে হবে সেই তালিকায়।
কারো হাতই রক্তবিহীন না, আমার কাছে যক্তিটা হাস্যকর লাগে, ইসরাইলের জন্যই এই সংহগাতের শুরু, আমি পড়লাম, বেশ মনোযোগ দিয়েই পড়লাম বৈরিতার সূচনা করেনি ইসরাইল, ইসরাইল নিজের অস্তিত্বের লড়াই করছে প্রথম থেকে, এখন পরিস্থিতি ভিন্ন, বৈশ্বিক চাপে তারা অধিকৃত ভূখন্ড ছেড়ে নিজেদের সীমানায় প্রত্যাবর্তন করছে, কিন্তু প্যালেস্টাইনের কিছু উগ্রবাদী নসগগঠন এটা মেনে নিতে নারাজ, তারা এখনও িসরাইলের বিনাশ চেয়ে হত্যা করার চেষ্টা করছে, তাদের সবংশের হত্যার জন্য ইসরাইলের নির্মম প্রতিরোধ মানবতার হত্য করছে সেখানে। ইন্ধনদাতা হিসেবে কেনো ইহুদিদের দিকে আঙ্গুল তোলা হয় এটাই আমি বুঝলাম না এখনও।
প্রকাশ করা হয়েছে: বিভাগে । সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
অতিথি বলেছেন:
প্রমিসটল্যান্ডের একটা পাতিহাস দিতাম কয়দিন পরেই । আগেই দিয়া দিলা । ভালো করছো । ভালো হইছে ।
উৎস বলেছেন:
ভালো লিখেছেন।
অতিথি বলেছেন:
কোনই সন্দেহ নাই, আসল culprit হলো আরব দেশ আর তাদের রাজা বাদশারা।
অতিথি বলেছেন:
অপ বাক, আমার নিজের ধারনা, সবচেয়ে বড় অপরাধি হচ্ছে মুসলিম দেশগুলা;বাবরি মসজিদ ভেংগে ফেলার পর বাংলাদেশে মন্দির ভাংগে কিন্তসৌদির মত ইসলামের মা বাপ একটা শব্দ করে না। এরা যদি শুধু একবার মুখে বলত, এই সমস্যার সমাধান না হলে, ভারত থেকে একটা সুতা মুসলিম দেশগুলাতে ঢুকবে না;ভারত পেন্ট নস্ট করে দিত;এদের বিশাল মার্কেট মুসলিম দেশগুলা।
অতিথি বলেছেন:
খুব সরলীকরণ করলেন ইতিহাসের।বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানের জন্ম নিয়ে মানুষের ইমোশন দিয়ে আপনি অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রতি সহানুভূতি অর্জন করতে চাইছেন, কিন্তু ভারত পাকিস্তানের ইতিহাস আর 'ইহুদীদের স্বপ্ন' যে এক না তা বুঝেন নি। তার কারণ হচ্ছে, 1948 সালে, যখন জার্মানরা নিজেদের রক্ত রাঙা হাত দেখে রাতে ঘুমাতে পারছিল না, সারা বিশ্ব চিৎকার করছিল দ্্বিতীয় বিশ্বযুদ্ধে 6 মিলিয়ন ইহুদী মারা গেছে তাই তাদের একটা ক্ষতিপূরণ দিতে হবে, আলাদা রাষ্ট্র দিতে হবে, তখনই তো বিশ্বের অপরাধের বোঝা চাপিয়ে দেয়া হল ফিলিস্তিনে। পড়ে দেখুন, প্রথমে তাদের অফার করা হয়েছিল আফ্রিকার একটা জায়গা, কিন্তু ওহ নো, তাদের ফিলিস্তিনই লাগবে, সেখানে বসবাসকৃত মুসলিমদের সরিয়ে তারপরে।
তখন থেকে সারা পৃথিবী থেকে ইহুদীরা ইসরাইলে মাইগ্রেট করছে প্রতি বছর। তাদের বাড়ি, অর্থ থেকে শুরু করে অনেক কিছু দেয়া হচ্ছে (দ্রষ্টব্য: প্রমিজড ল্যান্ড, ব্রায়ান স্ট্যাবলফোর্ড)... আমেরিকা, অস্ট্রেলিয়া, ব্রিটেনের গুড লাইফ ছেড়ে শুধু শুধু যাবে ইসরাইলের ধূলি ধূসরিত মরুভূমিতে? দুই হাজার বছর আগের স্বপ্ন পূরণ করতে? যেখানে লক্ষ লক্ষ মানুষকে ভূমি থেকে উচ্ছেদ করতে হয়? কেন মেনে নিবে আরব রাষ্ট্রগুলো এই অন্যায়! হ্যা, তাদের অন্যায় কোন দিকেই কম না, কিন্তু একটা অন্যায় মেনে নিয়ে অন্য অন্যায়ের প্রায়শ্চিত্ত হয় না!
এখন ইসরাইলে ইহুদী আর আরব জনসংখ্যার অনুপাত (ডেসপাইট অফ দ্যা ফ্যাক্ট যে তারা 50 বছর ধরে চেষ্টা করছে সারা পৃথিবীর ইহুদীদের এখানে আনতে) 5:8.7। অর্থ্যাৎ আরবরা ভীষণ ভাবে সংখ্যাগরিষ্ঠ। কই, তাদের কি বড় ভূখন্ড টুকু আছে? না, বরং আছে কিছু অদ্ভূদ নিয়ম। এই 8.7 মিলিয়ন মানুষকে গাজা নামের ছোট্ট একটা খাচায় আটকে রাখা হয়েছে। আপনার মত চোখ দিয়ে দেখে বলেই তাদের উপর সমস্ত অবিচার করে যাচ্ছে অবলীলায়। আপনার উদ্ভট হিসাব অনুযায়ীও, প্রতিটা ইহুদীর প্রাণের বদলে 5টা আরবের প্রাণ (যেখানে আরবরা সেই ভূখন্ডের অরিজিনাল বাসিন্দা) নেয়া হচ্ছে। আর সেটা আশ্চর্যজনক ভাবে স্বপ্ন পূরণের ক্ষেত্রে পারফেক্টলি লেজিবল ঠেকে আপনার কাছে। উভয়ের হাতই রক্তে রঞ্জিত! বাহ! ভুল করছেন একটা, আপনি এখানে পুরো আরব বিশ্বকে এক ছাচে ফেলে দিলেন। প্যালেস্টাইনের গৃহচূ্যত আরবরা কিন্তু একেবারেই একা। কারও স্বার্থোদ্ধার হয় না তাদের পাশে দাড়িয়ে, তাদের কোন স্বপ্ন থাকতে নেই যে!
অপ বাক বলেছেন:
লিখে ফেলাও। ইতিহাস জানা দরকার, বেহুদা লাফালাফি যদি কমে এতে।
অতিথি বলেছেন:
খুব সরলীকরণ করলেন ইতিহাসের।বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানের জন্ম নিয়ে মানুষের ইমোশন দিয়ে আপনি অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রতি সহানুভূতি অর্জন করতে চাইছেন, কিন্তু ভারত পাকিস্তানের ইতিহাস আর 'ইহুদীদের স্বপ্ন' যে এক না তা বুঝেন নি। তার কারণ হচ্ছে, 1948 সালে, যখন জার্মানরা নিজেদের রক্ত রাঙা হাত দেখে রাতে ঘুমাতে পারছিল না, সারা বিশ্ব চিৎকার করছিল দ্্বিতীয় বিশ্বযুদ্ধে 6 মিলিয়ন ইহুদী মারা গেছে তাই তাদের একটা ক্ষতিপূরণ দিতে হবে, আলাদা রাষ্ট্র দিতে হবে, তখনই তো বিশ্বের অপরাধের বোঝা চাপিয়ে দেয়া হল ফিলিস্তিনে। পড়ে দেখুন, প্রথমে তাদের অফার করা হয়েছিল আফ্রিকার একটা জায়গা, কিন্তু ওহ নো, তাদের ফিলিস্তিনই লাগবে, সেখানে বসবাসকৃত মুসলিমদের সরিয়ে তারপরে।
তখন থেকে সারা পৃথিবী থেকে ইহুদীরা ইসরাইলে মাইগ্রেট করছে প্রতি বছর। তাদের বাড়ি, অর্থ থেকে শুরু করে অনেক কিছু দেয়া হচ্ছে (দ্রষ্টব্য: প্রমিজড ল্যান্ড, ব্রায়ান স্ট্যাবলফোর্ড)... আমেরিকা, অস্ট্রেলিয়া, ব্রিটেনের গুড লাইফ ছেড়ে শুধু শুধু যাবে ইসরাইলের ধূলি ধূসরিত মরুভূমিতে? দুই হাজার বছর আগের স্বপ্ন পূরণ করতে? যেখানে লক্ষ লক্ষ মানুষকে ভূমি থেকে উচ্ছেদ করতে হয়? কেন মেনে নিবে আরব রাষ্ট্রগুলো এই অন্যায়! হ্যা, তাদের অন্যায় কোন দিকেই কম না, কিন্তু একটা অন্যায় মেনে নিয়ে অন্য অন্যায়ের প্রায়শ্চিত্ত হয় না!
এখন ইসরাইলে ইহুদী আর আরব জনসংখ্যার অনুপাত (ডেসপাইট অফ দ্যা ফ্যাক্ট যে তারা 50 বছর ধরে চেষ্টা করছে সারা পৃথিবীর ইহুদীদের এখানে আনতে) 5:8.7। অর্থ্যাৎ আরবরা ভীষণ ভাবে সংখ্যাগরিষ্ঠ। কই, তাদের কি বড় ভূখন্ড টুকু আছে? না, বরং আছে কিছু অদ্ভূদ নিয়ম। এই 8.7 মিলিয়ন মানুষকে গাজা নামের ছোট্ট একটা খাচায় আটকে রাখা হয়েছে। আপনার মত চোখ দিয়ে দেখে বলেই তাদের উপর সমস্ত অবিচার করে যাচ্ছে অবলীলায়। আপনার উদ্ভট হিসাব অনুযায়ীও, প্রতিটা ইহুদীর প্রাণের বদলে 5টা আরবের প্রাণ (যেখানে আরবরা সেই ভূখন্ডের অরিজিনাল বাসিন্দা) নেয়া হচ্ছে। আর সেটা আশ্চর্যজনক ভাবে স্বপ্ন পূরণের ক্ষেত্রে পারফেক্টলি লেজিবল ঠেকে আপনার কাছে। উভয়ের হাতই রক্তে রঞ্জিত! বাহ! ভুল করছেন একটা, আপনি এখানে পুরো আরব বিশ্বকে এক ছাচে ফেলে দিলেন। প্যালেস্টাইনের গৃহচূ্যত আরবরা কিন্তু একেবারেই একা। কারও স্বার্থোদ্ধার হয় না তাদের পাশে দাড়িয়ে, তাদের কোন স্বপ্ন থাকতে নেই যে!
অতিথি বলেছেন:
আরব শেখ-রাজা-বাদশাহ-সুলতানদের দায় অনেক বেশী -- একদম একমত! ... আপনার এই লেখা আম্রিকান সরকার দেখলে আপনারে লাদেনের অনুসারী কইয়া গুয়ানটানামোতে ঢুকাইয়া দিতে পারে কইলাম ... তবে, ইসরাইলী কর্মকান্ডকে যাস্টিফাই করার জন্য যা লিখলেন -- একমত হতে পারিনাই;
সাম্রাজ্যবাদীদের চিরাচরিত যুক্তিগুলোই ঘুরেফিরে আসল বলে মনে হয়েছে।
অতিথি বলেছেন:
অপবাক তো সেই কথাই তো বলতে চেয়েছে! প্যালেস্টাইনরা একা, unguided । যাদের পাশে থাকার কথা (আমাদের মুসলিম উম্মাহ) তারা তাগো হেরেম আর ইসরাইলী Prostitute নিয়া ব্যস্ত।
অপ বাক বলেছেন:
আস্তমেয়ে বিষয়টা সহানুভুতির নয় যৌক্তিকতার, যাদের হাতে ক্ষমতা তারা কিভাবে ক্ষমতা হস্তান্তর করবে এটা তাদের বিবেচনা। ইসরাইলের জন্মের সূচনা আরও আগে, অটোমান সাম্রাজ্যের সময়ই ইহুদিরা ওখানে আবাস গড়ার চেষ্টা করেছিলো, সংঘবদ্ধ সেটলমেন্ট তৈরি সম্ভব হয় নাই, কারন অটোমান সম=রাজ্যের পলিসিতে এটা ছিলো না, এমন কি যখন ব্রিটিশের হাতে ক্ষমতা আসে 1917তে তখনও তারা ইহুদি অভিবাসনে সায় দেয় নাই, কিন্তু সেসব ইতিহাসের পুরোনো পাতা। মুসলিমদের যেই অর্থে রোমান সম্রাজ্য দখল করা উচিত হয় নাই, এর আগে রোমানদের উচিত হয় নাই ইহুদি রাজ্য দখল করা, এভাবে যেতে গেলো পয়ালেস্টাইন প্রথম থেকেই অধিকৃত ভূখন্ড, যারা শাব্দিক অর্থই অধিকৃত ভূমির বাসিন্দা।আমি শুধু ফোকাস করেছি যেটা ইসরাইল রাষ্ট্রের সূচনা সেখানে। সেই সিদ্ধান্তে পৃথক 2টা রাষ্ট্র কাঠামো তৈরি চেষ্টা ছিলো, পাকিস্তান ভারতে মানুষ অদল বদল হয়েছে, এখানেও তাই হওয়াটা বাঞ্ছনীয় ছিলো, কিন্তু সেই স্বাভাবিক প্রক্রিয়াটা সম্পন্ন হয় নাই কিছু পরিমান নির্বোধ মুসলিম শাসক যুদ্ধ করলো বলে, যদি স্বাভাবিক প্রক্রিয়ায় ক্ষমতা বদলটা সম্পন্ন হতো তাহলে ইতিহাস সামান্য শিংসতার পর হয়তো দীর্ঘমেয়াদে শান্তিময় হতো।
অতিথি বলেছেন:
অপবাক,ব্যাপারটা কি সিম্পলি এই না যে আরবরা দূর্বল বলে দমননীতিটা সেখানে ফলানো হচ্ছে?
ইহুদীদের অস্তিত্বের সবচেয়ে বড় ভয়টাতো সৃষ্টি করেছিল হিটলার;
সেই ভয়টা এখন দূর্বল ফিলিস্তিনি আরব (আরবদের মাঝে এরাই অর্থনৈতিকভাবে সবচেয়ে দূর্বল) দের উপর ফলানো হচ্ছে, এর বেশী তো কিছুনা।
সত্যি বলতে কি, ইসরাইলের বাড়াবাড়িতে এখন ইউরোপিয়ানরাও ভীত;
বছর তিনেক আগের (ইরাক যুদ্ধের সময়) নেয়া এক জরিপে দেখা গেছে ইউরোপের মানুষ বর্তমান পৃথিবীতে বুশকে নয় বরং ইসরাইলকেই সবচেয়ে ভয়ঙ্কর অস্তিত্ব বলে ভাবছে।
সবার আগে জরুরী হলো, আমেরিকার কাঁধে চড়ে ইসরাইলের এই মাস্তানীটা থামানো;
সেটা অবশ্যই গ্লোবাল ডিপ্লোম্যাসি দিয়ে করতে হবে।
না হলে আরেক হিটলারের (গ্রুপ অভ হিটলার) বাঞ্চের দেখা পেতে খুব বেশী সময় লাগবেনা বলেই ভয় হচ্ছে।
অপ বাক বলেছেন:
জি্বনের বাদশা ঘটনার দিক থাকে 2টা।কজ এন্ড ইফেক্টের বিষয়টা সব সময় ক্রিয়ারত।
আমি সমর্থন করি না এই অমানবিকতাকে, কিন্তু এটা দমননীতি, এবং দমননীতি সবসময়ই নৃশংস। কিন্তু দমনটার পেছনের কারন এই অস্তিত্বের ভয়টা। সামান্য নমনীয়তা দেখানো উচিত হবে না, পরিস্থিতি বিচারে।
তবে আমার মনে হয় প্রথম যুদ্ধটাই সব সমীকরনকে উলটে ফেলেছে,
অপ বাক বলেছেন:
আরবরা দুর্বল না, সামগ্রিক ভাবে দূর্বল ছিলোও না কখনও, তবে প্রথম লাথিটা মেরেছে মিশর জর্দান, মিশর, তারা যুদ্ধটা শুরু করেছে এবং যুদ্ধের শেষে যেটুকু ভুখন্ড ছিলো নিজেরা ভাগ বাটোয়ারা করেছে, সবাই মোটামুটি 25% করে জায়গা নিয়েছে, এখন ফিলিস্তিনিরা নিজেদের অভাগা ভাবতে পারে এই বিচারে যে তাদের প্রাথমিক ভূখন্ডটাও তারা সম্পুর্ন পাচ্ছে না।আর ইসরাইল বিশ্ব শান্তির জন্য হুমকি হতে পারে যদি কোনো উন্মাদ হুট করে ইসরাইলের ক্ষমতায় চলে যায়। নির্বোধদের হাতে কখনই পৃথিবী নিরাপদ না, তবে রাষ্ট্র ক্ষমতায় কিভাবে কিভাবে যেনো নির্বোধরা সংখ্যাগুরু হয়ে যায়।
অতিথি বলেছেন:
তারমানে ইসরাইল রাস্ট্র প্রতিষ্ঠাটা যাস্টিফাইড বলতে চান?কেন?
1800 বছর আগে থেকে লালিত স্বপ্ন বলে?
কোথায় মার্জিন টানতে চান স্পষ্ট না।
অতিথি বলেছেন:
তক্কা তক্কি?আমি অবাক হলাম, আপনি ইসরাইলের রাষ্ট্র প্রতিষ্ঠাকে তাদের 'স্বপ্ন' বলছেন। আর ইয়াসির আরাফাতের ন্যায় এবং যুক্তি সঙ্গত সংগ্রামকে 'কল্পনা' আখ্যা দিয়েছেন!!!
কল্পনা এবং স্বপ্নের মাঝে ভিষন তফাৎ। নিরপেক্ষ হিসাবেতো নয়ই আপনি ইসরাইলের সাপাই দেয়ার জন্য অনেক ভাবে চেষ্টা করেছেন। দুঃখজনক।
রামছাগল কিংবা এমন জাতীয় শব্দ আপনি ইসরাইলীয়দের দিলেন না কেন? তাদের মধ্যে কি রামছাগল নেই? পুরোপুরি নিশ্চিত হলেন কিভাবে?
















