তাহসানের কৃতদাসের নির্বান
০৩ রা জানুয়ারি, ২০০৬ সকাল ৯:৩৪
প্রথম গীতসংকলনের অভাবিত জনপ্রিয়তা প্রত্যাশার যে সীমা তৈরি করেছিলো তার সামান্যই অতিক্রম করতে পেরেছে কৃতদাসের নির্বান। বছরের শেষ হতাশা বলা যাবে না এটাকে তবে সঙ্গীতজগতের শীর্ষ দশ হতাশার একটা হবে নিশ্চিতভাবেই। ব্যাতিক্রমি ক থাচয়ন গায়কি সব ছিলো শুধু সব মিলে শ্রবনযোগ্য কিছু হয়ে উঠে নি। কাঁদা চাদের হাট নিরানব্বই সহ সব গানই প্রত্যাশার শুরু থেকে মুখ থুবরে পড়ে গেছে।
আদতে গানের কথা আর গায়কি সব না ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং বাজনার সংমিশ্রন ও গানের শ্রুতিমধুরতার শর্ত। পর্যাপ্ত সময় এবং পরিশ্রম দুটোই ছিলো না এই সংকলনে। আমি নিশ্চিত তাহসানের এর চেয়ে ভালো কিছু দেওয়ার আছে কিন্তু শিল্প সময় এবং পরিশ্রম দাবী করে। জনপ্রিয়তার দায় চুকাতে তাহসান যেমন ব্যাস্ত এখন সেই সুযোগ ও নিজেকে দেবে কিনা প্রশ্ন এটাই। আমার অভিমত নাটক আর পন্যের প্রচারণা রেখে তার নিজের জগতে ফেরা প্রয়োজন।
আর যারা গীতিসংকলন কিনে হতাশ তাদের জন্যে সমবেদনা।
প্রকাশ করা হয়েছে: গানের জন্মকথন বিভাগে ।
মঈন বলেছেন:
হা হা হা হা ভাই যা বলেছেন না, এক্কেরে ঝাক্কাস!!!!
মঈন বলেছেন:
হা হা হা হা হা হা এই ঠুনকো তো দেখি তাহসান-এর অ্যানালিস্ট!!!! জটিল!!
অতিথি বলেছেন:
তাহসানের আগের এ্যালবামের কিছু গানের কথা ছিলো একেবারে কুরুচীপূর্ণ। উদাহরন সরুপ "তুমি রক্তাত্য, তাই আমি অপরাধী", এই লাইনটি কিসের ভাব বহন করে আশাকরি সেইটা কাউকে বুঝিয়ে বলার প্রয়োজন নেই। যার প্রথম এ্যালবামের সবচেয়ে জনপ্রিয় এই গান, তার গানের শ্রোতা কারা সেইটা নিশ্চুই আমাকে আর বলে দিতে হবে না। এই বারের এ্যালবামের একটি গান একটি বেশ পুরানো পপুলার হিন্দী মুভির গানের নকল!!! তাহসান নিজেকে যাহির করেন মৌলিক গানের রুপকার হিসেবে!!! এই যদি তার মৌলিকতার প্রকাশ হয়, তাহল সেই খানে কিছু না বলাই শ্রেয় । শেষে এইকথা না বল্ল্লেলই নয় এবং সেইটি হলো, "তাহসান ভাই, কুহু কুহু!!!"। যারা এই ব্যাপার টা জানেন, তারা অবশ্যই বুঝে গিয়েছেন। হে হে হে হে
অপবাক বলেছেন:
প্রথম এলবামের দুরে তুমি দাড়িয়ে গানটার বিশেষ যে লাইনটা তুলে ধরেছেন তার অর্থ আপনি কি করলেন বুঝি নি। রক্তাত্ত হওয়ার শাব্দিকঅর্থ ধরলেও আপত্তিকর কিছু পাওয়া গেলো না। অবশ্য কৈশোরের মন সবসময় শরীরনির্ভর কিছু ব্যাখ্যা পায়। আমরাও অনেক উদ্ভট উৎসে যৌনতার সুরসুরি পেয়েছি। দোষটা লেখকের না কি শ্রোতার এটা নির্নয় কঠিন। আর নতুন এলবামের গানের কথাগুলো র মধ্যে ব্যতিক্রমী নিরানব্বই।
অতিথি বলেছেন:
তাহসান এমন যৌন্য সুরসুরি মুলক গান গাবার পরও অপবাকের মত গুনি শ্রোতা যে এক উদার মুক্তচিন্তার মানুষ বল নিজেকে প্রকাশ করেছেন।যার কাছে আমার মন্তব্যকে কৈশরের শরীরনির্ভর মনে হয়েছে!!! এই ভাইয়ের কাছে আমার প্রশ্ন, "আপনি কেন মমতাজের গান শোনেননা?" তার গানের মধ্যেও অনেক যৌন্য সুরসুরি মুলক কথা রয়েছে, আমি নিশিচত আপনার মতো মুক্তমনের অথবা চিন্তার মানুষের কাছে সেই টাও আপত্তিকর কোনকিছু মনে হবেনা!!!! তাহসানের সেই এ্যালবামের আরেকটি গানের কথা ছিল অনেকটা এই রকম, "নীল চাদরের নীচে আশো, তোমায় আদর করি!!!" আশাকরি অপবাক ভাই এই সব গান একেবারে ভাল ভাবে গ্রহন করে তার আশেপাশের সবাইকে উদ্্বুদ্ধ করেন এই সব মুক্তচিন্তার যৌবনের গান শুনতে!!!, ইয়ে.....মানেহ!
অতিথি বলেছেন:
ছিঃ ছিঃ তাহসান ভাই এত অশ্ললিল ! আপনি এমন কেন ? এমন গান কেউ গায় ? অনেক কষ্ট করে নাক চেপে ধরে শুনেছিলাম।


















