somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সামরিক সুশাসন সোনার পাথর বাটি ০২

২৫ শে জুলাই, ২০০৭ সন্ধ্যা ৭:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সরকারের প্রতিহিংসাপরায়নতা দিন দিন স্পষ্ট হচ্ছে- বর্তমানের প্রশাসন বালখিল্যতায় মগ্ন কিংবা তাদের কাউকেই বিবেচনায় আনবার প্রয়োজন নেই- তাদের আচরণের উদ্ধত ভঙ্গি দেখে মনে হয় বাংলাদেশে কতিপয় উচ্চ পর্যায়ের ব্যবসায়ী, দুই পয়সা কামানোর ধান্দা নিয়ে ঘোরা কতিপয় সুশীল সমাজের মানুষ এবং সমারিক বাহিনী ভিন্ন আর কেউ বসবাস করে না- দেশের অধিকাংশ মানুষই পশুর পর্যায়ভুক্ত- তাদের কোনো মানবিক অধিকার থাকতে পারে না- তারা নিজেদের মতো সিদ্ধান্ত গ্রহন করছে- সাধারন মানুষ হিসেবে বিবেচিত দেশের ৯৫ শতাংশ মানুষের অবস্থা কোন তলানীতে দিয়ে ঠেকেছে এ বিষয়ে তারা স্বেচ্ছায় উদাসীন-

এসব অসুবিধা স্বত্ত্বেও তাদের সমর্থনের কোনো উল্লেখযোগ্য কারণ আমার নেই- তাই আমি কোনো ভাবেই তাদের সমর্থন করতে পারছি না- সামরিক বাহিনী ও তত্ত্বাবধায়ক সরকার প্ররোচিত করছে , দল ভাঙার রাজনীতি করছে এবং অনৈতিকভাবে সংস্কারকে প্রভাবিত করছে- এই বিষয়টা প্রকাশ্যে আসলো যখন দুই নেত্রীকে জোর করে নির্বাসনের প্রক্রিয়াটা ব্যর্থ হলো তখন- আর সে সময় সামরিক সমর্থিত সরকার রাজনৈতিকদের ব্ল্যাকমেইল করছে এমন অভিযোগ তুলবার পরপরই প্রতিহিংসা পরায়ন এই সরকার হান্নাহ শাহকে আটক করলো- গ্রেফতারের পর ২ মাস গেছে- যদি এমন অবস্থা বিরাজমান থাকতো যেখানে যা ইচ্ছা তাই করা যায়- তাহলে হয়তো হান্নান শাহকে গুম খুন করে ফেলতো সামরিক সরকার- তা ঘটে নি- তিনি প্রতিহিংসার কবল থেকে মুক্ত হয়ে ফিরে এসেছেন ২ মাস পরে- একই অভিযোগ ছিলো তারেক জিয়াকে আটক না করবার জন্য যেশ তোয়াজ করছিলো তার মেজর জেনারেল মামা- সে প্রক্রিয়া সফল হয় নি- হতো হয়তো- তারেক জিয়া , খালেদা জিয়া আরাফাত রহমান এবং তার পরিবারবর্গ সসম্মানেই দেশ ত্যাগ করতে পারতো যদি খালেদা জিয়া নির্বাসনে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারতেন সময় মতো- তা ঘটে নি- তারেক জিয়া জেলে- এবং তাকে মুক্ত না করবার সিদ্ধান্ত বর্তমানে এত বেশী সমস্যার উদ্ভব করেছে-

এরপর শেখ সেলিম আর জলিলকে আটক করা হলো- একই সাথে আটক হলো বাবর- এবং এদের রিমান্ডে নেওয়ার পর যে সীকারোক্তি তারা দিয়েছিলো সেটা কে কিংবা কাহারা সংবাদপত্রের মানুষদের সরবরাহ করেছে- এবং এই জবানবন্দি বর্তমানে বাংলাদেশে বেচাকেনা চলছে- বিষয়টা গ্রহনযোগ্য নয়- তবে দুটো সম্ভবনা আছে- হয় এই কাজে বর্তমানের প্রশাসনের সহযোগিতা আছে- তারা উৎসাহী হয়েই এই জবানবন্দী সরবরাহ করেছে- অথবা এ বিষয়ে সরকার অনবগত- তাদের অগোচরেই এ কাজ কতিপয় মানুষ করেছে- যদি প্রথমটা সত্য হয় তবে আমার উৎকণ্ঠা কমে না= বরং সরকারের অনৈতিক অবস্থাকেই এটা প্রমাণ করে- আর যদি দ্বীতিয়টা সত্য হয় তবে সিদ্ধান্ত নিতে হবে প্রশাসনের উপরে কোনো নিয়ন্ত্রন নেই এই সরকারের- দুটোই ভয়াবহ- এমন কি এই জবানবন্দীর একটা অনুলিপি আমরা মতো কতৃপক্ষের অনুগ্রহবঞ্চিত মানুষেরও শোনবার দুর্ভাগ্য হয়েছে- সুতরাং এইটার সহজলভ্যতা ঠিক কিসের ইঙ্গিত বহন করে?

এর পরপরই শেখ হাসিনাকে গ্রেফতার করা হলো- শেখ হাসিনা সরকার বিরোধী বক্তব্য প্রদানের ২ দিনের ভেতরেই তাকে আটক করা হলো- এবং আটক করা হলো এমন পরিস্থিতিতে , এমন অপরাধে যে অপরাধে অভিযুক্ত কয়েকজন জামাতের নেতার চলাচলে কোনো বিধিনষেধ নেই-এবং একই কারণে একটা সন্দেহ দানা বাঁধছে- সরকার জামাতকে কিছুটা অনৈতিক সুবিধা প্রদান করছে- এবং আজকে এম এ মতিন সাহেব বলেছেন সম্ভবত জামাত দুর্নীতিতে জড়িত ছিলো না- কি আশ্চর্য বিষয়- মন্দিরের জমি জবর দখল- কিংবা সরকারী খাস জমি দখলে রাখা কিংবা ত্রান বন্টনে অনিয়ম কোনো অপরাধ নয়- যদি এটাই সত্য হয় তবে কেনো ফালুকে আটক রাখা- তবে কেনো ভুমি দস্যু আর বনদস্যুকে আটকে রাখা- একই যাত্রায় পৃথক ফলের কারণ আইনগত অনৈতিকতাকেই প্রকট করে তুলে-

শেখ হাসিনাকে যে চাঁদাবাজীর মামলায় আটক করা হয়েছে সেখানে চাঁদার জন্য ব্যবহৃত চেকগুলোর অনুলিপি দেওয়া হয়েছে- কে উত্তোলন করেছে- কবে উত্তোলন করেছে- কোথায় জমা দেওয়া হয়েছে সবই তো ব্যাঙ্কের তালিকা থেকে পাওয়া সম্ভব- এবং আদতেই এটা শেখ হাসিনা গ্রহন করেছেন কিনা এটাওআসলে ব্যাঙ্কের হিসাব পরীক্ষা করে জানা সম্ভব- এই সহজ পথটা তদন্তের পথটা খোলাই ছিলো- শেখ হাসিনা চাইলেই ব্যাংকের হিসাব থেকে তাকা সরিয়ে নিতে পারতো তবে ব্যাংকের হিসাব বইতে এই হিসাব কেনো বিগত ৬ বছরের সকল হিসাবই জমা থাকে- সুতরাং তদন্ত করে এটা বের করে নেওয়া সম্ভব ছিলোই- তা না করে আটক করা হলো এবং চার্জশীটে নাম দেওয়ার আগে তাকে কোনো জিজ্ঞাসাবাদ করা হলো না- এবং এই চার্জশীত আদৌ গ্রহনযোগ্য কিনা এ বিষয়ে আদালত সিদ্ধান্ত নেবে ১৫ই আগষ্ট- আমি জানতাম এই ১৫ই আগষ্ট সরকারী বন্ধের দিন ছিলো-

ফ্রিগেট ক্রয় সংক্রান্ত দুর্নীতির মামলাটা আবার উঠেছে- তবে আমার মনে হয় না আবারও এই মামলার কার্যক্রম চলবে- সামরিক বাহনী নিজেদের ধোয়া তুলসি পাতা ইমেজ রক্ষার জন্যই এখানে কোনো বারাবারি করবে না- কেঁচো খুঁড়তে সাপ বের হয়ে যাক এটা তারা চায় না- বরং মামলাটা পুনরায় সামনে আনার উদ্দেশ্য একটা দেনদরবারে বাধ্য করে হাসিনাকে- ভালোই চলছে- তবে আবারও সিদ্ধানত জানাচ্ছি- ছাগল দিয়ে হাল চাষ আর সামরিক বাহিনীকে দিয়ে সুশাসন আর দুর্নীতি দমন সম্ভব না।

৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×