আজ
০৭ ই জানুয়ারি, ২০০৬ রাত ১১:০০
সারাদিন মানুষের ভাবনা পরি। আড্ডাবাজ,ওয়ালী,হাবিব, ভালোই লাগে। সবসময় এক মত হতে পারি না, কি আর করার। তারে তারে তথ্য আদান-প্রদানের সুবিধা নিজের ঘরের সাচ্ছন্দে কথা বলা যায়। নিজের ডায়েরীর মতো একান্ত না হলেও সবার মতপ্রকাশের স্বাধীনতা মানে যে কেউ যা কিছু বলতে পারে, মানুষের মননের উপর লাগাম টানার সক্ষমতা নেই রাষ্ট্রের।
কয়দিন আগে মজার একটা ঘটনা পরলাম। নেট এ মানুষের পরিচয় কতটা গোপন থাকে এ বিষয়ে। অন লাইন ডেটিং সাইটে যোগ্য সঙ্গী খুজছে পাগলের মতো। এমন দুজনের পরিচয় , 6 মাস অনলাইনে কথাবার্তা ভালো লাগার এক পর্যায়ে রোমান্টিক ছুটি কাটানোর পরিকল্পনায় নির্জন সমুদ্র সৈকত। প্রথম দেখায় দু জনের চমকে ওঠা। জীবনের আদর্শ সঙ্গী ভেবে যার সাথে দেখা সে তার মা।
আমরা যাদের কথা পড়ছি তাদের সামনে মনিটর কি বোর্ড মাউস হয়তো ওয়েব ক্যাম মাইক্রোফোন। তার দায়বদ্ধতা নেই। আত্মতৃপ্তি পেতে যেকোন ভুমিকায় অভিনয় করা সম্ভব ।
আর বাংলা ব্লগে যারা লিখছে তারা সচেতন এই ভাবনায় যে তাদের লেখা পরবে অন্যেরা। এই সচেতন মন নিয়ে কেউ খোলাসা করে কথা বলবে না। লেখাগুলো ব্যক্তিগত অনুভব থাকছে না দিন দিন সংবাদ কলাম হয়ে যাচ্ছে।
প্রকাশ করা হয়েছে: দিনলিপি বিভাগে । সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০ | বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
অতিথি বলেছেন:
আপনার লেখা সত্যি চমৎকার, ভাবনাও খুব পরিচ্ছন্ন। বস্তুবাদী জীবণধারায় আমরা হয়ে উঠছি অভ্যস্ত, এখানে ব্যক্তিগত অনুভবের ছোঁয়া খুবই মেকী, খোলসে ভরা, শোকেসে তোলা পুতুলের মতো। 100% একমত আপনার সাথে। আবারও ধন্যবাদ আপনাকে চমৎকার সাজিয়ে লেখার জন্য।
অরুণিমা বলেছেন:
শুধু সংবাদ কলাম নয়, এই সুযোগে কিছু রাজনৈতিক দলের মদদ পুষ্টরা তাদের দলের প্রচার বাড়ানোর আপপ্রয়াস চালাচ্ছে।
ওয়ালী বলেছেন:
আপনার কাছ থেকে আমাদের আনেক কিছু শিখার আছে। আশা করি শিক্ষটা গ্রহন করতে পারবো কি বলেন আপনারা।
অতিথি বলেছেন:
ধন্যবাদ অপবাক আপনার সুন্দর লেখার জন্যে । আপনার ছেলেটিও দারুন কিউট ।আমার দৃষ্টিতে ওয়েবলগ হচ্ছে ওয়েব কমিউনিটির অংশ । কোটি কোটি ওয়েবলগের মধ্যে সাধারনত আমরা একটি নির্দিস্ট গন্ডির ব্লগই পড়ি এবং বিচরন করি । কিনতু এর বড় সুবিধা হল বিশ্বের যে কোন খান থেকে যে কেউ এক্সেস করতে পারে ।
ওয়েবলগকে বলা হয় পাজামা মিডিয়া কারন যেসব দেশে মিডিয়া শৃঙখলবদ্ধ সেখানে ব্লগাররা সহজে মত প্রকাশ করতে পারে ।
লেখার মধ্যে সংবাদ থাকলেও ব্যক্তিগত অনুভুতিও থাকেনা এমন নয় । আসলে ওয়েবলগ এ কারনেই ব্যত্তিগত ডাইরি থেকে বহুমাত্রিক ।
শুভেচ্ছা রইল সবার প্রতি ।
রনি রাজশাহী বলেছেন:
ও মাই গড! কি বাজে অবস্থা!
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














