somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফুলবাড়ী দিবসে -

২৭ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বৃহত্তর রংপুর দিনাজপুর শিল্প বাণিজ্য উন্নয়ন পরিষদ ফুলবাড়ী দিবসে সভা করেছে, সেই সভায় দাবি উঠেছে দেশের বিদ্যুৎ সংকট নিরসনে ফুলবাড়ীর কয়লাই একমাত্র সমাধান, তাই অতি সত্ত্বর এই খনি খননের বিষয়ে একটা ঐক্যমতে পৌঁছানো প্রয়োজন।

ব্যবসায়ী মানুষেরা ৫০ হাজার আদিবাসীর কথা ভাববে না, অবশ্য বিশ্বে আদিবাসীদের অধিকার নিয়ে সোচ্চার যেকোনো রাষ্ট্রেই আদিবাসীরা চিড়িয়াখানার জন্তুতে পরিণত হয়েছে। তারা ভাববে না ফুলবাড়ীতে উন্মুক্ত খনন পদ্ধতিতে কয়লা উত্তোলনের সিদ্ধান্ত হলে উচ্ছেদ হবে প্রায় ৫ লক্ষ মানুষ, ৬ হাজার হেক্টর চাষযোগ্য জমি ধ্বংস হবে, এবং এই জমির সাথে সংশ্লিষ্ট প্রতিটা পরিবার বাস্তুহারা হবে।

দিনাজপুর রংপুরের শিল্পোন্নয়ন প্রয়োজন, দেশের বিদ্যুৎ সমস্যা নিরসন করা প্রয়োজন, তবে সবার আগে মানুষ। অবশ্য উন্মুক্ত খনন পদ্ধতিতে কয়লা উত্তোলনের অন্যসব প্রকল্পও ধীরে ধীরে পরিত্যাক্ত ঘোষিত হয়েছে, এবং জনবসতিপূর্ণ অঞ্চলে এমন উন্মত্ততার নজির নেই কোথাও। বাংলাদেশের কতিপয় ব্যবসায়ী নেতা অনুভব করছেন মুষ্ঠিমেয় কিছু মানুষের প্রতিরোধে এই কয়লা খনির উন্নয়ন রদ করবার সিদ্ধান্ত সরকারের দুর্বলতার পরিচায়ক।

তারা ঢাকার শেরাটন হোটেলে উন্মুক্ত খননের সমর্থনে বক্তব্য রাখছেন যখন ফুলবাড়ীতে ২৬শে আগস্ট ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার ২য় বর্ষপুর্তিতে এশিয়া এনার্জিকে যেকোনো মূল্যে প্রতিহত করবার শপথ গ্রহন করছে ফুলবাড়ীর জনতা।

তারা এশিয়া এনার্জির হিসাব শুনিয়েছে সংবাদমাধ্যমকে, ডেইলি অবজারভারের সম্পদক ইকবাল সোবহান এই উন্মুক্ত খননের পক্ষে, তার দাবী যারা উন্মুক্ত খননের পক্ষে এবং যারা উন্মুক্ত খননের বিপক্ষে তারা মুখোমুখি বসে আলোচনা করে একটা ঐক্যমতে পৌঁছাতে পারে, অবশ্য শর্তগুলো হলো, যারা বাস্তুচ্যুত হবে তাদের উপযুক্ত পুনর্বাসন।

বাংলাদেশে প্রতিবছর এক শতাংশ চাষযোগ্য জমি ধ্বংস হয়ে যাচ্ছে, এই চাষীদের কোথায় চাষের জমি দেওয়া হবে, যারা চাষ ছাড়া অন্য কিছু শিখে নি জীবনে তাদের ৬০০০ হেক্টর জমি কোথায় দিবে এশিয়া এনার্জি, কোথায় যাবে এই ৫ লক্ষ মানুষ জীবিকার খোঁজে,

কয়লা খনিতে কতজন শ্রমিক প্রয়োজন, তাদের বেতন ভাতায় ৫ লক্ষ মানুষের চাহিদা পুরণ হয়ে যাবে? বিকল্প অর্থনৈতিক চক্র, এখানে দোকান খুলে বড়লোক হয়ে যাওয়ার আকাশ কুসুম স্বপ্ন দেখে না ফুলবাড়ী।

উন্নয়নের স্বপ্নে মদির আমাদের আসাদুজ্জামান নুর, আমাদের মিজানুর রহমান মানু, আমাদের দিনাজপুর জেলা চেম্বারের প্রতিনিধি এবং রংপুর জেলা চেম্বারের প্রতিনিধিরা সবাই এশিয়া এনার্জির পক্ষাবলম্বন করেছে, অবশ্য এটাই স্বাভাবিক, সব সময়ই ক্ষমতাবানেরা কোনো একটা বিকারগ্রস্থ অর্থনৈতিক উন্নয়ন মডেলের সমর্থক হয়ে যান, এখানে তাদের বর্ণবাদ নেই, চামড়ার রংয়ের বিদ্বেষ নেই, ভাষার বিভেদ নেই, সব ক্ষমতাশালীই অর্থে ঝনঝনানিতে কামার্ত পশু হয়ে যায়।

ফুলবাড়ী জ্বলে উঠবে, যখন সারা দেশ থেকে জাতীয় সম্পদ রক্ষা কমিটির সদস্যরা প্রতিরোধের শপথ গ্রহন করেছে, যখন ২৬ শে আগস্টকে জাতীয় সম্পদ রক্ষা দিবস ঘোষণার দাবী উঠছে, যখন যেকোনো মূল্য এশিয়া এনার্জিকে দেশ থেকে বহিস্কারের দাবি নিয়ে আসছে জনতা, যখন ২০০৬ সালে প্রস্তাবিত ৬ দফা মেনে নেওয়ার দাবিতে ফুলবাড়ীর সবাই সমর্থন জানাচ্ছে, তখন সরকার নিরব।

এশিয়া এনার্জি অবশ্য কখনই হাল ছেড়ে দেয় নি, তারা বিভিন্ন অনুষ্ঠানে অর্থ দিয়ে মেধা কিনছে, তারা অর্থ ছড়িয়ে জনসমর্থন কিনতে ব্যস্ত, এবং তারা কিছুটা হলেও সফল। তাই মাননীয় সংসদের নির্বাচিত প্রতিনিধিরা যখন এশিয়া এনার্জির পক্ষে বক্তব্য রাখছেন তখন তাদের কর্মীরাই ফুলবাড়ীর মানুষের পাশে দাঁড়ানোর শপথ নিচ্ছে।

ফুলবাড়ী জেগে উঠুক, উন্মুক্ত খননের প্রহসন বন্ধ হোক, এশিয়া এনার্জির সাথে অবৈধ চুক্তি করা সরকারী কর্মকর্তাদের শাস্তি হোক, এবং এশিয়া এনার্জি যে বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছে সেই স্বপ্নের বিভ্রান্তি থেকে জেগে উঠুক আমাদের নির্বাচিত প্রতিনিধিবর্গ।

এই উন্মুক্ত খনন পদ্ধতিতে কয়লা উত্তোলনে উত্তর বঙ্গ উষর হয়ে যাবে, এমনিতেই মরুকরণের শিকার উত্তর বঙ্গ, নদীগুলোর নাব্যতা নেই, পলি জমে মৃত নদী, ইছামতির বুকে ধান চাষ হচ্ছে প্রতি বছর, এই সময়ে উন্মুক্ত খনন পদ্ধতিতে কয়লা উত্তোলনের প্রভাবে ভু গর্ভস্থ পানির স্তর নেমে যাবে ২০ থেকে ৩০ ফুট। শুধুমাত্র ৬০০০ হেক্টর জমি যাবে কয়লা খনির গর্ভে, তবে এই কয়লা খনি থেকে পানি অপসারণ করে যেখানে ফেলানো হবে সেটা প্রায় ৫০০০ হেক্টর জমিকে তলিয়ে দিবে প্রায় ১০০ ফুট পানির নীচে, তবে উত্তর বঙ্গ দেশের উঁচু অঙ্চলের একটি, সুতরাং এই ৫ বর্গ কিলোমিটার বিস্তৃত জলাধার নিয়মিতি উপচে পড়বে এবং আশে পাশের বিস্তৃর্ণ অঞ্চল তলিয়ে দিবে।

আমাদের উন্নয়নের নেশায় মত্ত রংপুরের চেম্বারের সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী, শিল্পয়নের স্বপ্ন দেখতে থাকা অন্য সব মানুষেরা হয়তো তলিয়ে যাওয়া জমিতেই নতুন শিল্পায়ন ঘটাবেন, তারা হয়তো ৫ বর্গ কিলোমিটারের বিশাল এক্যুরিয়ামে উন্নয়নের শৈবাল চাষ করে দেশকে অনেকটা পথ এগিয়ে দিবেন, আমরা শৈবাল বেচে মধ্য আয়ের দেশ হবো অচিরেই।
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×