somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অমানুষিক নৃশংসতা

২৫ শে অক্টোবর, ২০০৮ রাত ১:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সকালের সংবাদপত্র পড়ে স্থানু বসে থাকলাম অনেক ক্ষণ। মানুষের নৃশংসতার তুলনা মানুষ নিজেই। প্রাণিজগতে অনেক নৃশংস ঘটনা ঘটে, বাঘ হরিণ শিকার করছে, হায়েনা হরিণের অবশিষ্ঠাংশ খুবলে খাচ্ছে, মাংশাসী আর ত্বণভোজীর সংঘর্ষ নিত্যদিনের । তবে কোনো প্রজাতি অস্তিত্ব রক্ষার প্রয়োজন ব্যতিত নিজের স্বজাতিতে গণহত্যা চালাচ্ছে এমন ঘটনা ঘটে না।

একটি প্রজাতি নিয়মতান্ত্রিক গণধর্ষণে একটি জনগোষ্ঠিকে হত্যা করবার জন্য আয়োজন করে ধর্ষণ ক্যাম্প খুলেছে এবং সেখানে নিয়মিত উৎসবের মতো ধর্ষণ চলছে, এমন নৃশংসতা মানুষ ব্যতিত অন্য কোনো প্রজাতি ঘটাতে পারে না।

তবে গতকালের ঘটনাটি এমন যুদ্ধকালীন নৃশংসতা নয়, বরং একজন মানসিক বিকলাঙ্গ মানুষ খুব ঠান্ডা মাথায় একজনকে জবাই করে তার ছিন্ন মস্তক নিয়ে ঘুরে বেরিয়েছে ২ কোটি মানুষের ঢাকা শহরে, বাসার সামনের চায়ের দোকানে গিয়ে সেই ছিন্ন মস্তক কুপিয়েছে।

বিষয়টার ভয়াবহতা এবং ব্যক্তির নিরাসক্ত নিষ্ঠুরতার বিবরণ পড়ে মনে হলো এই মানুষটি এমন ঘটনা ঘটাতে পারে এর কোনো আগাম সংবাদ কি পাওয়া সম্ভব না।
একজন মানুষ সামনের দোকানির কাছ থেকে ধারালো দা নিয়েএসে এমন ভয়াবহ একটি কাজ করে ফেললো, আতঙ্কিত মানুষের যে যার মতো ছিটকে পালাচ্ছে, মানসিক ভাবে অসুস্থ হয়ে যাচ্ছে, এবং সম্পূর্ণ বিষয়টার সবচেয়ে ভয়াবহ দিক হলো এই উন্মাদ ব্যক্তি ছাড়া অন্য কাউকে দোষারোপ করাও সম্ভব নয়।

নিহত মেয়েটিকে দুর্ভাগ্যবতী বলা যায় বড়জোর। মানুষের অভিধান এইসব অনাকাঙ্খিত ঘটনাকে সম্পূর্ণ প্রকাশ করবার মতো যথেষ্ট এবং উপযুক্ত শব্দ ধারণ করে না। মানুষের সীমিত শব্দপরিসরে এইসব ঘটনাকে ব্যখ্যা করবার উপযুক্ত শব্দ নেই। আমার নিজের হৃতবাক কিংবা বাকরুদ্ধ অবস্থার কারণ এটাই। অনেক খুঁজেও শব্দ পেলাম না যা এই ঘটনাকে তার সম্পূর্ণ ভয়াবহতাসমেত তুলে ধরতে পারে, কিংবা অনেক সময় ভেবেও এমন কয়েকটা শব্দ খুঁজে পেলাম না যা সেই হতভাগ্য মেয়েটার অনাকাঙ্খিত জীবনাবসানের তুল্য হতে পারে।

মানুষ প্রজাতিগত ভাবেই নৃশংস হয়তো, ডিনার ডেলিক্যাসি হিসেবে শীতের আগমন হওয়ার আগেই অতিথি পাখীর পায়ে রশি বেধে উল্টো ঝুলিয়ে বিক্রী করছে শেরাটনের সামনে, প্রকাশ্য, যদিও রাষ্ট্র এই পাখিনিধন এবং পাখিভক্ষণের বিরুদ্ধে শক্ত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহনের সুপারিশ করেছে।

প্রকাশ্যে জীব হত্যা দেখছে শিশুরা, দেখছে এখানে প্রাণীর জীবন সস্তা, অতিথি ডাহুক আর ভবঘুরে চড়াই, সবাই ডিনারের ডেলিক্যাসি। সুতরাং প্রাণের মাহত্ব্য এখানে নেই।

কেনো এই অঘটন ঘটলো সেটা হয়তো উল্লেখিত মানসিক বিকলাঙ্গ ব্যক্তি কখনও প্রকাশ করতে পারবে, তবে এই মানসিক বিকলাঙ্গ মানুষটির উপযুক্ত কোনো শাস্তি এখনও পৃথিবীর কোনো আইনের কেতায় নির্ধারিত হয় নি। হবেও না। আমরা যতটুকু নৃশংসতাকে আমলে আনতে পারি আইন প্রণয়নের সময় মানুষ এরচেয়েও ঢের বেশী নৃশংস সত্ত্বা।

তবে আশ্চর্য ঘটনা হলো, স্যাটেলাইট চ্যানেলগুলো এই ঘাতকের সাক্ষাৎকার প্রচার করেছে, সেই সাথে ভিডিও ফুটেজে কবন্ধ লাশ দেখিয়েছে, ইনসেটে ছিন্ন মস্তকের ছবি। বাণিজ্যিকতার কারণে যেই চ্যানেলগুলো এই নৃশংসতা প্রচার করলো নির্বিকার ভাবে তাদের উপযুক্ত শাস্তির প্রয়োজন। একজন মানসিক বিকলাঙ্গ মানুষ তার নৃশংসতা প্রকাশ করেছে, তবে স্যাটেলাইট চ্যানেলের নিউজ প্যানেলের মানুষগুলোতো মানসিক ভারসাম্যহীন উজবুক নয়? তারা এই নৃশংসতার প্রচার করলো কিভাবে?

১২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×