আমার প্রিয় পোস্ট

70 দিনের হিসাব

১২ ই মার্চ, ২০০৬ রাত ১:৫০

শেয়ারঃ
0 0 0

ভেবে লাভ নেই তবুও মানুষ হাত পা ছড়িয়ে ভাবতে বসে, এমন অবস্থা সব সময় থাকেই, প্রায় 3 মাস পার হয়ে গেলো বাংলা ব্লগের ,এখন দেখা যায় কি হখো এই 3 মাসে।
4370টা পোষ্ট হয়েছে, যার সবগুলোই আমি পড়েছি। সবাই ভালো লিখেছে এমন না, কিছু কিছু লেখার মান ভালো কিছু কিছু লেখার মান খারাপ। সব মিলিয়ে টুকরি ভরে কেনার মতো, কিছু ভালো জিনিষ পাওয়া যাবে কিছু খারাপ।

এখানে লিখছে অনেকেই, প্রথমে কোনো শ্রেনীবিভাজনের আগে লন্ডনের হাসানের নাম বলি। যার বাংলা ব্লগে আসার কারন বাংলা ভাষা আর বাঙ্গালি সংস্কৃতির স্পর্শ পাওয়া, প্রবাস জীবনে একটুকরো স্বদেশ পাওয়ার মতোই অনুভব, এজন্যই সে উচ্চ কণ্ঠ সব সময়। কেউ ভালো লেখা না লিখলে বা কেউ সস্তা লেখা লিখলে ধাওয়া করে, এখন ধাওয়াটা অভ্যাসে পরিনত হয়ে গেছে, তাই প্রথমেই ওকে স্মরণ করে নেওয়া ভালো, পরে ভুলে যাবো,আমাকে ধাওয়া করবে এসে।
এবার ভালো লাগা লেখকদের কথা বলি-
হিমু, মুখফোড়, সুমনের পরিচিতি মূলক লেখা, তেলাপোকা, এদের সবার লেখাই আমার ভালো লাগে।
ভালো লাগে ধানসিঁড়ির লেখা,
দীক্ষকের প্রথম 2টা পোষ্ট হয়তো এখানের সেরা 2টা পোষ্ট হয়ে থাকবে অনেক দিন। সাদিক ছুপা সুফি, যার কথা বলার মধ্যে ভিক্ষু ভিক্ষু ভাব চলে আসছে ক্রমাগত। অরূপের লেখার চেয়ে মন্তব্য আমার বেশী ভালো লাগে, ভালো লাগে ভুতের মন্তব্য, এবং তুমুল আড্ডার বিতর্ক বা বিবাদ অনুভব করি মাঝে মাঝেই।
একেবারে আনকোরা কামরান বা রাজেব,স্রেয়শী বললে অনেকের কথাই বলা যায় এ মুহুর্তে। সবাই লেখার প্রতি আন্তরিক, এবং যেকোনো এক কারনে শাহানা ছাড়া সবাই এটাকে অনেক বেশী প্রফেশনাল ভাবে দেখছে, হয়তো মন্তব্যের চাপ, কিংবা এই যে অন্যে পড়বে এটার আশা। তাই অনেকসময় আত্মগত কথন না হয়ে এটা কাঁচা সাংবাদিকতা বা সম্পাদকিয় লেখার মতো হয়ে গেছে।
শুভ বলে একজন অভিমানি ছেলে জুটেছে এখানে যার যখন তখন অভিমানের অর্থ খুঁজতে যাওয়া বোকামি। টুকটুক করে সবাই 50এর দিকে এগিয়ে যাচ্ছে।
যার সবচেয়ে বেশী উন্নতি হয়েছে সেটা শর্মী, তার লেখা নারী দিবসের ভাবনা অনেক পরিনত, আরও ভালো হবে যদি সময় দেয়, আর মানুষ লিখতে লিখতে শিখে এটাও প্রাতিষ্ঠানিক শিক্ষার মতো। প্রথমে বর্ণ পরিচয়, এর পর বানান করে পড়তে শেখা এবং অবশেষে নিজের ভেতরের ভাবনাকে পরিস্কার করতে শেখা। যারা এখানে নিয়মিত লিখছে তাদের কারো কারো পুর্বের অভিজ্ঞতা আছে, কেউ একেবারে নতুন।
এবার সেরা কয়েকটা লেখার নাম বলি
হিমু: প্রথম 2টা গল্প, এর পরে বোকাদের পদ্য সিরিজ, নাহ আমার সব গুলোই একটু একটু ভালো লেগেছে।
মুখফোড়ঃ রামায়ন 2006, আদমচরিত, মইনকে পচিয়ে লেখা সায়েন্স ফিকশন, এবং সবাই পদ্য লিখে মুখফোড় মুড়ি খায়। মনে হয় সবচেয়ে ভালো ভালো লেখা তার বাংলা অভিযান বাদ দিলে , কম কিন্তু ওজনে ভারি লেখা ওর অনেক।
সুমনের কয়েকটা কবিতা ভালো। তবে আমার প্রিয় ওর প্রথম টা,
ধানসিঁড়ির সেরা লেখা এখানে প্রকাশিত হলো ছোটো মেয়েকে বই কিনে দেওয়া সংক্রান্ত, এর পরে কয়েকটা লেখায় আদর্শবাদ এসেছে, আদর্শবাদ নিজের কাছে পরিস্কার না হলে লেখনিতে ধরা কঠিন।
ওয়ালির সেরা লেখা সম্ভবত মায়ের জন্মদিনে লেখাটা, এর পরের সেরা লেখা দেরিতে সমালোচনা,
আড্ডার সেরা লেখা বোধ হয় 7ই মার্চের সুচনার লেখাটা, ওটার মতো গুছিয়ে আবার কবে লিখবে কে জানে।
তেলাপোকার সেরা লেখা তার শিক্ষককে নিয়ে , ওর লেখার তরল আবেগ সহজেই স্পর্শ করে আমাকে।
আছে বদরূল ভাই, লোকটা আজব, মাঝে মাঝে ভালো কিছু লিখে, মনে হয় একটু প্রশংসা করি, কিন্তু এর পরে 2 টা এমন লেখা লিখে তখন মনে হয় গিয়ে কিছু গালি দিয়ে আসি, এমন বিপরীত মেরুর লেখা এবং ছেলে মেয়ে বিভাজনের মতো 2 বার করে পোষ্ট করার অভ্যাস।
তীরন্দাজ সাহেবের নাম না বললেই না, কয়েকটা গল্প লিখেছে, আজকে নারী বিষয়ক ভাবনাও লিখেছে, লেখার মান 100তে 50 থেকে 60 পাওয়ার মতো, সব গুলোই মোটামুটি ভালো, খুব ভালো কিংবা ছাপ রাখার মতো হয় নি,
আছে কালপুরষের কাব্যক যন্ত্রনা, তবে আমার মনে হয় বেচারা ভুল করে 100 বছর পরে জন্মেছে, নাতো তাকে ইচ্ছা করলেই কবি গানের দলে দেওয়া যেতো সহকারি হিসেবে, গানের গলা জানি না বিধায় সামান্য সতর্কতা।
শাওন এখানে সবচেয়ে মজার চরিত্র, তার ট্রেড মার্ক হলো " হাত খুলে লিখে যান" যদিও আমি বুঝি নি, কি বোর্ডে টাইপ করা বা মাউস গুতানো দুটোতেই হাতের প্রয়োজন, হাত খুলে ফেললে কিভাবে লিখবে, কষ্ট হয় শাওনের জন্য বেচারা এখন মানুষ আর মুসলমান এই দুই ভাগে পৃথিবী ভাগ করে ফেলছে, যার যা বিশ্বাস সেটাকে ধারন করে চলা ভালো, তার বিশ্বাস বদলের কারন ঘটলে সে বদল করবে নাতো বদল করবে না,
অনেক চেষ্টা করেও যাদের লেখা ভালো লাগাতে পারলাম না তাদের একটা জাকিরূল, অনেক লিখেছে , ভালো ভালো কথাও লিখেছে , কিন্তু কোনো একটা জায়গায় কিছুটা কমতি থেকেই যায়, মহাজন সাহেব, তার তথ্যবিচিত্রার জগতে সে একা নয় তবুও ভালো লাগে না, ব্যাক্তিগত রেষারেষি নেই,
ভালো লাগে না ঝড়ো হাওয়ার লেখা, কোনো কারন নেই, মানে আমার মনে হয় সে বুয়েটের তথাকথিত ভালো ছেলের প্রতিভু, যারা সবার কাছেই ভালো থাকতে চায়, মোটামুটি সুবিধাবাদি ধরনের, আমি জানি না কেনো তার লেখা পড়লেই আমার তেলতেলে একটা মুখের কথা মনে পড়ে, এই ব্যাক্তিগত অনুভব নিয়ে তার লেখা ভালো কি মন্দ বিচার করা কঠিন,
হীরক লস্কর সাহেবের কিছু লেখা আমার ভালো লেগেছে, তবে একদিন বেশ বিরক্ত ছিলাম, মনে হয় ছোটো বেলা থেকেই অনেক প্রতিযোগিতা করে বর্তমান অবস্থানে এসেছেন তিনি, এমন মানুষে সব সময় একজন প্রতিদন্ডি লাগে, সব সময় কারো না কারো সাথে অদৃশ্য প্রতিযোগিতায় লিপ্ত থাকতে হয় তাদের। সেজন্যই মাঝে মাঝে আক্রমনাত্বক,
তবে অনেক আশ্চর্য অভিজ্ঞতা হলো, যেসব ধারনা অস্পষ্ট ছিলো তার পরিস্কার হলো। মানুষ মানুষকে ছকে ফেলতে ভালোবাসে, এটা আমি জানতাম কিন্তু একেবারে না দেখেই ছকে ফেলে দেওয়ার প্রচেষ্টা যে র্যাশনাল মানুষ সব সময় করতে থাকে এই মানসিক বোধটা অস্পষ্ট ছিলো। সবাইকে ছকে ফেলতে না পারলেই মানুষ বেশ অসহায় বোধ করে, এটা হয়তো প্রানী হিসেবে মানুষের দুর্বলতা, তাই এখানে রাজনৈতিক মেরুকরন ঘটছে, মানুষের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন আসছে, এবং যেহেতু এখােেন মানুষগুলো অদৃশ্য তাই অল্প কথায় শ্রেনীভাগ করে ফেলার প্রানান্ত চেষ্টা, এবং অন্য একটা বিষয়ও স্পষ্ট হলো, মানুষ ইচ্ছা করলেই অন্যের কাছ থেকে তার পছন্দ মতো অনুভব বের করে আনতে পারে, মানুষ এদিক থেকে খুব প্রেডিক্টেবল। মানুষের অসংখ্য সম্ভবনার মধ্যে থেকেও সবচেয়ে সহজ পন্থায় কাজ করবে, মানে মানুষ আসলে আচরন করার সময় তেমন যুক্তি ব্যায় করে না, যদিও মানুষকে যুক্তিবাদী বলা হয়ে থাকে কথাটা সম্পুর্ন সত্যি না।
কিন্তু সবচেয়ে অযৌক্তিক মানুষগুলোর অন্যতম দাদা, তাকে নিয়ে রাসেল(...........) একটা লেখা লিখছে, দাদাত্ব যেখানে সে দাদার অযৌক্তিকতার মান ধরেছে 100, বেটা একটা ইতর।তবে এই আবিস্কারের জন্য ওর 10টা ইতরামি আমি মাফ করেদিছি।
কিন্তু এদের সাথে আছে কট্টর, ডেসট্রয়ার, এবং আরও অনেক সে ঘারানার মানুষ ওদের দাদাত্বও বেশ ভালোই, 100 না হলেও 60এর উপরে।
আরও অনেকেই লিখছেন এবং লিখবে ভবিষ্যতে, তখন আবার বিশ্লেষন হবে,
অনেক কথার তুবড়ি ছুটিয়ে নিজের লেখা সম্পর্কে কিছু বলি, আমার সেরা লেখা শ্যাম যেটা কেউ পড়ে নি বলে আমার ধারনা, ওটা লেখার ইচ্ছা ছিলো বহুদিন ওর চেহারা আমাকে অনেক বার স্বপ্নে তাড়া করেছে, আমি মোটামুটি সুখি একজন মানুষ, বেশ কিছু চমৎকার বন্ধু আছে, প্রিয় বন্ধুর তালিকা দিতে গেলে বেশ বড় পরিসর দরকার, সবার সাথে পরিচয় করিয়ে দেওয়া সম্ভবও না, চমৎকার একটা ছেলে আছে, যে এখন বিছানা থেকে নামার কলাকৌশল শিখেছে, মাঝে মাঝে ভয় লাগে যখন হ্যাচরে পাচরে বিছানা থেকে নামে, আমি বিছানার চারপাশে কুশন বিছিয়ে রাখি যদি অসাবধানে পড়ে যায় যেনো ব্যাথ্যা না পায়, ও বেড়ে ওঠার পর এভাবে সারাক্ষন সামলে রাখতে পারবো না, অনেক কিছুই করতে পারবো না, তবে সন্তানের প্রতই ভালোবাসা অনেক কিছুই করতে বাধ্য করায়, ওর জন্য সুন্দর একটা পৃথিবীর স্বপ্ন দেখা তেমন একটা বিলাস, অনেক কিছুই করতে পারবো না, কিন্তু ভালো মন্দ বাছাই করে নেওয়ার শিক্ষা দিতে পারি, বেশ কিছু ভালো মানুষের সাথে পরিচয় করিয়ে দিতে পারি, এমন ক্ষুদ্্র ক্ষুদ্্র কিছু কাজ করলে হয়তো ও নিজেই নিজের পথ খুজে নিবে,
আর কিছু কি বলার বাকি থাকলো, যাদের নাম এ তালিকায় উঠে নি তারা খারাপ লিখে এমন না, রাজেব বলে একজন আছে যার ভেতরে কবি কবি ভানটা এসেছে এখনই, তার কথা ধার করে বলি
স্নপ্নেরা ধরা দিক, তবে তার আগে ঘুম আসুক, সবাই শান্তিতে ঘুমাক।
ক্লান্ত দিনের শেষে রাতের বালিশে যেনো স্বপ্ন খুঁজে পাই
প্রভু এমন দিন চাই।

 

প্রকাশ করা হয়েছে: দিনলিপি  বিভাগে । সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০ | বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১২ ই মার্চ, ২০০৬ সকাল ৮:০৩
অতিথি বলেছেন: লেখাটা অসাধারন হয়েছে । সবচেয়ে ভাল লেগেছে একদম নিজের মত করে নির্দিধায় লিখেছেন এটা দেখে । কলম (কি-বোর্ড ) যে কতটা শক্তিশালী হাতিয়ার তা আপনার লেখা থেকে ভালই বোঝা যায় ।
২. ১২ ই মার্চ, ২০০৬ সকাল ৮:০৩
ধানসিঁড়ি বলেছেন: আপনার লেখার আমি আগেও ভক্ত ছিলাম। আজও বলছি খুব ভালো লেগেছে আপনার বিশ্লেষণটা। আমার নিজের সম্পর্কে আপনার মূল্যায়নটা আমার বেশ কাজে লাগবে। আবারো ধন্যবাদ।
৩. ১২ ই মার্চ, ২০০৬ সকাল ৮:০৩
অতিথি বলেছেন: শত তম ব্লগের জন্য ধন্যবাদ । আরও অনেক অনেক সুন্দর লেখা উপহার দিন । অগ্রীম অভিনন্দন রইল ।
৪. ১২ ই মার্চ, ২০০৬ সকাল ৮:০৩
অমি রহমান পিয়াল বলেছেন: অভিনন্দন শততম ব্লগের জন্য। মতদ্্বৈততা মানেই বিরোধ নয়, আরো ভালো কিছু আশা করছি
৫. ১২ ই মার্চ, ২০০৬ সকাল ৮:০৩
অপ বাক বলেছেন: দুঃখিত শোমচৌ গোধুলি পিয়াল।
লেখার মধ্যে সব সময় মনে হচ্ছিল কয়েকজনকে বাদ দিয়ে আসলাম, এখন মনে পড়লো, পিয়াল ধন্যবাদ মাদক নিয়ে অসাধারন 2টা পোষ্টের জন্য, শোমচৌ আপনেরে ঠিক কোন পোষ্টের জন্য বলবো বুঝতেছি না, কিন্তু বলা উচিত। আবার 50টার মতো পড়তে ইচ্ছা করতেছে না, গোধুলি বেচারা আমি রহস্যভেদ করতে পারি তাই এর নতুন কোনো পাজল পেশ করতেছএ না।
৬. ১২ ই মার্চ, ২০০৬ সকাল ৮:০৩
অতিথি বলেছেন: ধুর... ভুল নামে পোষ্টটি করার জন্য মেজাজটা খারাপ অইলো। আমি কে তাতো জানেনই... লোল। জানেন না।
যে মন্তব্য করতে আসবে না, ধরে নিবেন সে-ই আমি হা হা হা।
৭. ১২ ই মার্চ, ২০০৬ সকাল ৮:০৩
অতিথি বলেছেন: বড় লেখা, মেজাজ খারাপ হয়ে মাঝে মাঝে কারো কারো বড় লেখা জোর করে পড়ি।

কিছুনির্দিষ্ট জনের লেখা কতটা বড় হয়েছে সে পরিধি কখনো মাপি না... কেবল পড়ে যাই। সময়টা কিন্তু আমার সাংঘাতিক ছোট। নেটে আসি, চোখ বুলিয়ে চলে যাই। কিন্তু নির্দিষ্ট কিছু লেখা না পড়ে চলে যেতে পারিনা।

আপনার লেখাগুলো কিন্তু পড়তে হয়। আগে বলেছি, মানুষ প্রতিটি মুহুর্তে নিজেকে ভিন্ন ভাবে প্রদর্শন করে।

আপনার ভিন্নতা বৈচিত্রময়।
ভালো থাকুন, ছোটর প্রতি ভালোবাসা।
৮. ১২ ই মার্চ, ২০০৬ সকাল ৯:০৩
অরূপ বলেছেন: অপ বাক,
সুখপাঠ্য ও বিশ্লেষনী লেখার জন্য ধন্যবাদ।

বজলর রহমান,
ভাই আহত হন কেন মিছিমিছি?
মুড়ি খেতে বলব কিন্তু!!!
১১. ১২ ই মার্চ, ২০০৬ সকাল ৯:০৩
অতিথি বলেছেন: আবার ঝগড়া । ভালোই লাগেনা । সব অসহ্য ।
১২. ১২ ই মার্চ, ২০০৬ সকাল ৯:০৩
অপ বাক বলেছেন: বজলর ভাই আমি আমার ভাবনা লিখছি এখানে কারো দ্্বারা নিয়োগপ্রাপ্ত হয়ে অনুভব লিখতে হবে এমন কোনো কথা কোনো নিয়মনীতিতে বলা নেই। নাকি আপনি বলবেন আমি আমার মতো চারপাশকে বিশ্লেষন করতে পারবো না??
১৩. ১২ ই মার্চ, ২০০৬ সকাল ১০:০৩
অতিথি বলেছেন: ধন্যবাদ অপবাক । প্রথম কবিতাটি আমারও সবচেয়ে প্রিয় । ভেবেছিলাম ওটা বোধ হয় পাঠকের নজর এড়িয়ে গেছে।
শতকের অভিন্দন । আপনার গতকাল পোস্ট করা ''বুকাইলির সৃষ্টিতত্ত্ব ব্যাখান কোরানের আলোকে'' আমার কাছে আপনরা সবচাইতে গোছানো লেখা মনে হয়েছে । তবে সেটা সম্পূর্ণ হয়নি মনে হয় ।
১৪. ১২ ই মার্চ, ২০০৬ সকাল ১১:০৩
শাওন বলেছেন: অভিন্দন শততম পোস্ট এর জন্য । তবে আমি একমত হতে পারলাম না ভাইয়া । আমার বেস্ট 3 টি বন্ধুই হচ্ছে হিন্দু ধর্মের অনুসারি ।
১৫. ১২ ই মার্চ, ২০০৬ সকাল ১১:০৩
শাওন বলেছেন: আপনি কিন্তু বলেছেন : শাওন মানুষ আর মুসলমান 2 ভাগে ভাগ করে ফেলেছে ।

না তো ভাইয়া , আমি সেটা করিনি । করেলে ঐ 3 জনা কখনই আমার বন্ধু হতে পারত না ।
১৬. ১২ ই মার্চ, ২০০৬ সকাল ১১:০৩
অতিথি বলেছেন: আমার ভালো কোনো লেখার মনে করতে পারেননি অপ বাক। না তাতে অবাক হইনি। তেমন মনে রাখার মত কিছু আমি লিখিনি। রোজনামচা লিখবো বলেই ব্লগ লিখছিলাম। তবে এতসব লেখার মধ্যে দুয়েকটি তো বাছাই করতেই হয়। আপনার জন্য করে দিচ্ছি। সিদ্দিকুল ইসলাম বাংলা ভাই যখন ধরা পড়লো তখন পত্রিকায় তার স্ত্রী আর সন্তানের ছবি দেখে লিখেছিলাম 'কুফরি হাজ থেকে লেফাফা 1 ও 2'। অনেকের ভালো লেগেছে, আমার কাছেও প্রিয়। জেএমবি'র আব্দুর রহমান যখন স্বীকার করলো হুমায়ুন আজাদকে তারা হত্যার জন্য আক্রমণ করেছিল তা পড়ে লিখেছিলাম, 'ক্ষমা করবেন হুমায়ুন আজাদ'। প্রথমবার একজন মন্তব্য করেছিলেন। তাতে লেখাটা আবার কপি করে দেই। দ্্বিতীয়বার কেউ মন্তব্য করেন নি। এই লেখাটিকেও আমি প্রিয় তালিকায় রাখি।
ব্লগ ঃ কি লিখছি ও কি লিখতে চাই শিরোনামে একটি লেখা লিখেছিলাম। যাতে বিভিন্ন বিভাজনে সবাইকে ভাগ করেছিলাম ও যার উপর ব্র্যাত্য খাপপা হয়ে এই সাইটে তার দীর্ঘতম লেখাটি লিখেছিলো, সেটি পূর্ণাঙ্গ না হলেও খারাপ ছিলো না।
তবে ভাগে ফেলা বেশ কঠিন। বিশেষত: যারা একাধিক নামে লিখছেন। তাদের একটি নামের লেখা হয়তো ভালো লাগে অন্য নামের লেখা ভালো লাগে না। সুতরাং ব্যক্তি এক হওয়ার পরও রূপের পার্থক্য পছন্দের ক্ষেত্রে ভিন্নতা আনে।
আবারো ধন্যবাদ, শতক পূর্ণের জন্য।
১৭. ১২ ই মার্চ, ২০০৬ সকাল ১১:০৩
অপ বাক বলেছেন: এই যা কুফরি হজ টা জটিল একটা লেখা ছিলো আসলে সব সময় সব কিছু মাথায় আসে না, ঐ যে বললাম ভালো লাগা লেখাগুলো আবার নতুন করে দেখলে মনে পড়ে, এখানে পরীক্ষার চাপ, সেখানে ফাঁকি দিয়ে লিখছি মাঝে মাঝে।
১৮. ১২ ই মার্চ, ২০০৬ সকাল ১১:০৩
অপ বাক বলেছেন: শাওন বন্ধু বন্ধুই বন্ধুর ধর্ম গোত্র হয় না, আমি এটাই বুঝাতে চাইছিলাম, তোমার প্রিয় 3 বন্ধু হিন্দু ধর্মের হতে যাবে কেনো। তাদের নাম থাকবে এবং তোমার আন্তরিকতা থাকবে তাদের প্রতি।
১৯. ১২ ই মার্চ, ২০০৬ সন্ধ্যা ৭:০৩
হিমু বলেছেন: চিপা দিয়ে 100 করে ফেললেন, ঘুমিয়ে ছিলাম টের পাইনি, তাই দেরিতে এসে অভিনন্দন জানালাম। আপনার লেখা পড়ি নিয়মিত, তবে লক্ষ করে থাকবেন ধর্ম নিয়ে কারো লেখাতেই মন্তব্য করি না, তাই আপনার অধিকাংশ লেখায় কোন মন্তব্য করা হয়নি। আমার পদ্যগুলো ভালো লেগেছে জেনে ভালো লাগলো, এই ভালো লাগা সবসময় নতুন লাগে, ধন্যবাদ।
২০. ১৩ ই মার্চ, ২০০৬ রাত ৩:০৩
ওয়ালী বলেছেন: গ্রেট এনালাইসিস। ভালো লাগলো।

আপনার কয়েকটা পোষ্ট আমার কাছে ভালে লাগছে (তর্ক বির্তকের খাতিরেই হোক বা অন্য কোন এঙ্গেল থেকেই হোক) সময় মতো জানান দিবো। আর 'মা' কে নিয়ে লেখাটা লেখার উধের্্ব রাখছি। আর অন্য লেখাটা লেখার সময় মেজাজ ছিলো খারাপ। আপনার কথা মতো এখন তাইলে মেজাজ খারাপ থাকা অবস্থায় লেখতে হইবো দেখতাছি!
২১. ১৩ ই মার্চ, ২০০৬ ভোর ৪:০৩
অতিথি বলেছেন: খুবই খুছি লাগতাছে বাইছাব, 100 ভি মারছেন, লগে আমার নামে বালা বালা কতা ভি কইছেন। আইজ থিকা আপনে হালায় আমার ভায়রা ভাই।
২২. ১৬ ই মার্চ, ২০০৬ ভোর ৬:০৩
কালপুরুষ বলেছেন: অভিনন্দন শততম পোষ্টের জন্য। ভীষন লজ্জিত। কারণ লেখাটা অনেক দেরীতে পড়লাম। অফিসের কাজের ফাঁকে সময় বের করে লেখা পড়ি, লিখি তাই সব লেখা এক সাথে পড়া হয়ে ওঠে না। একটা সুন্দর, নিরপেক্ষ এবং বিশ্লেষনমূলক লেখার জন্য অসংখ্য ধন্যবাদ।
২৩. ১১ ই মার্চ, ২০০৯ রাত ২:০৬
শুভ বলেছেন: "শুভ বলে একজন অভিমানি ছেলে জুটেছে এখানে যার যখন তখন অভিমানের অর্থ খুঁজতে যাওয়া বোকামি।"

হা হা হা। আপনার লেখাটা আবার পড়তে গিয়ে হাসলাম। আহারে, কীসব দিন-সোনালী দিন!

এইটাও আবার মনে পড়ল, আপনার নাম অপ বাক লিখতে গিয়ে ভুলে অপবাদ লিখে ফেলেছিলাম। কী লজ্জা-কী লজ্জা! @অপ বাক
২৫. ১১ ই মার্চ, ২০০৯ দুপুর ২:৩৫
কালপুরুষ বলেছেন: আজকে আমিও আবার পড়লাম লেখাটা। পুরোনো যারা নেই তাদের কথা খুব মনে পড়লো। বাংলা ব্লগের উত্তরণে তাদের কৃতজ্ঞচিত্তে স্মরণ করতেই হয়। আজ সামহয়্যারইনব্লগ যে অবস্থায় দাঁড়িয়েছে তার পেছনে ঐ নিকগুলো ভূমিকা ভুলে যাই কিভাবে। আমিও যে তাদের কাছে অনেক কিছুই পেয়েছি, শিখেছি অনেক কিছু। আবার এমন বিশ্লেষণধর্মী বা পর্যবেক্ষণ মূলক পোস্ট কে লিখবে বা কবে পড়বো কে জানে। ২০০৬ থেকে ২০০৯ কম সময়তো নয়। অপ বাক আবার কী-বোর্ডে তেমন সরব হলে হয়তো পেতেও পারি বাংলা ব্লগ নিয়ে অবিস্মরনীয় এরো একটি লেখা। শুভ কামনা রইলো।
২৮. ১৪ ই মার্চ, ২০০৯ বিকাল ৩:৫৭
মুক্ত বয়ান বলেছেন: সেই সব দিন আমরা পাইলাম না!! আফসুস। তয়, আপ্নেরে শুভেচ্ছা।
নতুন পোস্ট দিছি। উহাদের তরফ থেকে মাইনাসের বন্যা!!

 

মোট সময় লেগেছে ১.০২৭৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
তবু ও মানুষ কাঁদে
অধিকার চায় একটি শিশুর
তবুও মানুষ বাঁচে
কার হাতে অধিকার
মানুষ না যীশুর............

অধিকার সবার চাই, মতপ্রকাশের অধিকার নামান্তরে মতদ্্বৈত্বতার...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ