আমার প্রিয় পোস্ট

"এই বিংশ শতাব্দীতে আলো আঁধারের আরেক রকম মানে, যেখানে সূর্যের আলো বা প্রদীপের ব্যবহার নেই; সেখানে অন্ধকার..."

সব হোটেলে হাত দিয়ে খাই- হোক সেটা সোনারগাঁও, হোক সেটা চাঁনখারপুল

১৪ ই জুলাই, ২০১০ দুপুর ১:১৮

শেয়ারঃ
0 1 0

দামী রেস্টুরেন্টগুলোতে খেতে গিয়ে বুঝেছি শুধু টেবিলে বসে গেলেই খাওয়া হয়ে যায় না। ডাইনিং টেবিলের কিছু নিয়ম আছে সেগুলো প্র্যাকটিস করা উচিত; হোক তা দেশে অথবা বিদেশে। সেরকম কিছু ভদ্রতার তালিকা দেয়ার চেষ্টা করলাম...


বসুম ক্যাম্নে?
আপনি যদি হোস্ট হোন তবে টেবিলে বসবার আগে নিশ্চিত হয়ে নিন যে অন্য সবাই নিজেদের আসন গ্রহণ করেছেন। আয়োজনটা ঘরোয়া হলে সবার সুবিধার্থে আপনি চেয়ারও এগিয়ে দিতে পারেন। কিন্তু ব্যবসায় মিটিং হলে তা করার দরকার নেই। প্রত্যেকে নিজ নিজ দায়িত্বেই চেয়ার গ্রহণ করবেন।

চেয়ারে বসার পর নিশ্চিত হয়ে নিন আপনার মোবাইল, চাবির রিং, ওয়ালেট, বা হ্যাণ্ডব্যাগ এর কোন কিছুই টেবিলের উপরে রাখা নেই। মোবাইল ফোন অবশ্যিই বন্ধ করে রাখুন, নতুবা সাইলেন্ট। খাবার টেবিলে অনেকের সাথে বসে ফোনে কথা বলার অর্থই হচ্ছে আপনি আপনার সামনে বসা লোকগুলোর চাইতে ফোনের লোকদের গুরুত্ব দিচ্ছেন বেশি। সুতরাং হ্যাঁ-একটু পরই কল দিচ্ছি...বা আমি এখন ব্যস্ত, কথা বলতে পারছি না...এরকম ছোট্ট কথোপকথনও বর্জনীয়।

চেষ্টা করুন এক টেবিলে আসন গ্রহণ করা সবার সাথেই আই কণ্টাক্ট রাখতে। শুধু পাশের জনের সাথে আলাপে মশগুল হয়ে যাবেন না। আড্ডার নিয়ন্ত্রণ না নিতে পারুন, অন্তত সবার কথাই মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন।

সবার ব্যাপার জানি না; কিন্তু আমি কিন্তু প্রথম কয়েকবার ন্যাপকিন নিয়ে বড় বিপদে পড়েছিলাম। এত বড় ন্যাপকিন কোথায় রাখবো? এটা দিয়ে কী-ই বা করবো? সুতরাং এ প্রসঙ্গে কিছু কথা বলি...চেয়ারে বসার সাথে সাথেই ন্যাপকিনটা ভাঁজ করে কোলের উপর রাখতে হবে। একটা ব্যাপার এখানে মনে রাখতে হবে যে ডাইনিং এ যে ন্যাপকিনটা দেয়া হয় তার প্রধান ব্যবহার ঠোঁটে বা মুখের কোণে জমে থাকা খাদ্যকণা পরিষ্কার করতে, অন্য কোন কাজে নয়। সুতরাং সে-ই ন্যাপকিন দিয়ে কেউ প্লেট,চামচ বা ছুরি মুছবেন না, চেয়ার ঝাড়ার চেষ্টা করবেন না।






চামচ আর ছুরি-কোনটা দিয়ে কী করি?
আমরা সোজা বাঙাল। হাত দিয়ে মনের সুখে ডাল-ভাত খেয়ে অভ্যস্ত। চামচ দিয়ে খেয়ে আমাদের পেট ভরে ঠিকই-কিন্তু ক্ষুধা মেটে না। সাধারণ নিয়ম হচ্ছে স্যুপ স্পুন ধরতে হবে ডানহাতে। ফর্ক ধরতে হবে বামহাতে আর ছুরি ডান হাতে। বামহাতে ছুরি দিয়ে খাবার চেপে ধরে ডানহাতে খাবার কেটে ছুরিটা রেখে দিতে হবে প্লেটের উপর। এরপর বামহাতে কাটা খাবার আস্তে আস্তে মুখে দিতে হবে। যা কাটা হয়েছিল তা শেষ হয়ে গেলে আবার ডানহাতে ছুরি উঠবে, বাম হাতে চামচ তো আছেই।

Silent Service Code:
আয়েশ করে খেতে বসেছেন, সামনে বিরাট আয়োজন। কিন্তু খাবার মাঝামাঝি এসেই আপনার ডাক পড়লো প্রাকৃতিক প্রয়োজনে। কাজ সারতে গেলেন, ফিরে এসে দেখলেন ওয়েটার আপনার টেবিল ইতোমধ্যে পরিষ্কার করে বসে আছে। মেজাজটা স্বভাবতই খিঁচড়ে যাবার কথা। অথবা খাবার শেষ করে বসে আছেন, ওয়েটারের নাগাল পাচ্ছেন না যে বলবেন এই ব্যাটা টেবিল পরিষ্কার কর। এই দুই ঝামেলা এড়াতেই এই সাইলেন্ট সার্ভিস কোড।

চিৎকার চেঁচামেঁচি না করে খুব সহজভাবে আপনি ওয়েটারকে জানিয়ে দিতে পারেন যে তাকে আপনার প্রয়োজন। যদি কোন প্রয়োজনে আপনার খাবার মাঝখানে কোথাও যাবার প্রয়োজন হয় ছুরির ধারালো দিকটা প্লেটের দিকে এবং ফর্কটা উল্টিয়ে ছুরি আর চামচ ৩০ ডিগ্রী কোণে আপনার ডানপাশে প্লেটের উপর রাখুন। আপনি না থাকলেও ওয়েটার বুঝতে পারবে আপনার খাওয়া এখনো শেষ হয় নি; আর যদি একই ভাবে রেখে আপনি চুপচাপ অপেক্ষা করতে থাকুন তখন ওয়েটার বুঝে নেবে যে আপনার কিছু প্রয়োজন, সে স্বতঃপ্রণোদিত হয়েই এগিয়ে আসবে।

আবার যদি আপনি ফর্কটা সোজা করে ছুরির সাথে সমান্তরালে আপনার ডানদিকে প্লেটের উপর রাখেন (প্লেটটাকে একটা ঘড়ি মনে করলে ১০.২০ বাজলে ঘড়ির কাটা যেমন থাকে সেরকম কোণ করে) ওয়েটার বুঝে নেবে আপনার খাওয়া শেষ, সে টেবিল পরিষ্কারে এগিয়ে আসবে।


আজকে আর লিখতে ইচ্ছে করছে না। আরও কিছু আরেকদিন কমু নে...খাওয়ার কথা কইতে কইতে ক্ষিদা লেগে গেছে

 

সর্বশেষ এডিট : ০৬ ই জুলাই, ২০১১ ভোর ৪:৩৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৪ ই জুলাই, ২০১০ দুপুর ১:২৮
মাথা খারাপ বলেছেন: + জানলাম অনেক কিসু চরাচরি পিয়টে :) আর এক জনে মাইনাচ ডিলো কেয়া?
১৪ ই জুলাই, ২০১০ দুপুর ১:৩৩

লেখক বলেছেন: ধইন্যা.....মাইনাস এর কথা কী কমু ভাই??

২. ১৪ ই জুলাই, ২০১০ দুপুর ১:২৮
ব্লগই শেষ ঠিকানা বলেছেন:

জানার কোন শেষ নাই। জানার চেষ্টা বৃথা তাই।
১৪ ই জুলাই, ২০১০ দুপুর ১:৩৬

লেখক বলেছেন: :)

৩. ১৪ ই জুলাই, ২০১০ দুপুর ১:৩০
আসকওয়ানমি বলেছেন: সাধারণ নিয়ম হচ্ছে স্যুপ স্পুন ধরতে হবে ডানহাতে। ফর্ক ধরতে হবে বামহাতে আর ছুরি ডান হাতে। বামহাতে ছুরি দিয়ে খাবার চেপে ধরে ডানহাতে খাবার কেটে ছুরিটা রেখে দিতে হবে প্লেটের উপর। এরপর বামহাতে কাটা খাবার আস্তে আস্তে মুখে দিতে হবে। যা কাটা হয়েছিল তা শেষ হয়ে গেলে আবার ডানহাতে ছুরি উঠবে, বাম হাতে চামচ তো আছেই...........

কোন ভুল ধরতে পেরেছেন ?
১৪ ই জুলাই, ২০১০ দুপুর ১:৩৬

লেখক বলেছেন: হে হে.
এইটা লেখার সময় বুঝতে পারছিলাম ঝামেলা হইবার পারে। মেইন কাহিনী হইলো আপনি তো স্যুপ আর মেইন খাবার একসাথে খাবেন না। আগে স্যুপ এর পরে মেইন কোর্স।
স্যুপ খাবার সময় শুধু ডান হাতে চামচ নিয়ে স্যুপ খাবেন।

আর বাম হাত ফর্ক আর ডান হাতে ছুরি নিয়ে খাবেন মেইন কোর্স
:)

৪. ১৪ ই জুলাই, ২০১০ দুপুর ১:৩১
এম. হাবীব বলেছেন: জানার কোন শেষ নাই; তাইতো এত জানতে চাই; +++
খালি লিখতে থাকেন আমরাতো আছি হজম করার লাইগা।
১৫ ই জুলাই, ২০১০ রাত ৩:০৮

লেখক বলেছেন: কৃতজ্ঞতা হাবীব ভাই....

৫. ১৪ ই জুলাই, ২০১০ দুপুর ১:৩২
হক মাহবুব বলেছেন: খুবই চমৎকার একটি লেখা। তবে শেষাংশে যা বললেন তার প্র্যাক্টিক্যাল ডেমোর জন্য দুটো ছবি দেয়া দরকার ছিল।

যাইহোক আপনাকে ধন্যবাদ।
১৫ ই জুলাই, ২০১০ রাত ৩:০৯

লেখক বলেছেন: লেখা ভালো লেগেছে জেনে খুশি হলাম। হ্যাঁ শেষাংশে ছবি দরকার ছিলো........কিন্তু পেলাম না কোথাও.........:(

৬. ১৪ ই জুলাই, ২০১০ দুপুর ১:৩৩
সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: এত ঢং কইরা খাইতে গেলে আর খাওন হইব না...
১৫ ই জুলাই, ২০১০ সকাল ১১:৫৯

লেখক বলেছেন: কথা হাছা.....এই কারণেই শিরোনাম এইটা দিছি...:)

৭. ১৪ ই জুলাই, ২০১০ দুপুর ১:৩৯
এস এইচ খান বলেছেন:

আসলেই জানার শেষ নেই। ধন্যবাদ।
১৫ ই জুলাই, ২০১০ দুপুর ১২:০১

লেখক বলেছেন: :)

৮. ১৪ ই জুলাই, ২০১০ দুপুর ১:৪০
আবদুল্লাহ আল মনসুর বলেছেন: খিকজ। এই পোষ্টে যে মাইনাচ দিছে, তারে দেকতে মঞ্চায়। তারে সামনে আনা হোক। B-)


+++++
১৬ ই জুলাই, ২০১০ সকাল ১১:২৭

লেখক বলেছেন: আমি মুখ্যু মানুষ.....মাইনাস দানকারীকে ক্যাম্নে চিনতে হয় জানি না।
আপ্নেরেও প্লাস.....:)

৯. ১৪ ই জুলাই, ২০১০ দুপুর ১:৪২
মুখ ও মুখোশ বলেছেন: ভালা কথা কইছেন............. +
১৬ ই জুলাই, ২০১০ সকাল ১১:২৭

লেখক বলেছেন: ভালা কথা.........:)

১০. ১৪ ই জুলাই, ২০১০ দুপুর ১:৪৫
কামাল২০১০ বলেছেন: আমি যদি হাতে খাই তাহলে কি অবদ্র হবে ?
১৭ ই জুলাই, ২০১০ ভোর ৪:৩৩

লেখক বলেছেন: অভদ্রতার ব্যাপার নয়......কিন্তু যখন ভিন্নভাষাভাষীদের মাঝে থাকবেন আর পরিবেশে থাকবেন তখন দলছুট হলে সমস্যা হয়। এমনকি অনেক সময় দেখবেন হাত দিয়ে খাওয়ার পর হাত ধোয়ার পানি খুঁজেই পাচ্ছেন না।

১৭ ই জুলাই, ২০১০ ভোর ৪:৩৩

লেখক বলেছেন: ধন্যবাদ...

১৭ ই জুলাই, ২০১০ ভোর ৪:৩৩

লেখক বলেছেন: :)

১৩. ১৪ ই জুলাই, ২০১০ দুপুর ২:০৯
রাজিবুল ইসলাম বলেছেন: একটা আমের আটি হাত না দিয়ে আপনার দেয়া পদ্ধতিতে ক্ষেতে চাই কিভাবে খাবো একটু বলবেন।
১৭ ই জুলাই, ২০১০ ভোর ৪:৩৪

লেখক বলেছেন: হে হে.......মুশকিলে ফেললেন ভাইজান...:)

১৪. ১৪ ই জুলাই, ২০১০ বিকাল ৩:০৭
রাজীব বলেছেন: ভাই কয়েকটি ছবি দরকার ছিল।

৩নং মন্তব্য দেখেন। মনে হয় ছুরি ডান হাতে হবে।
১৯ শে জুলাই, ২০১০ রাত ৩:২০

লেখক বলেছেন: মন্তব্যের জবাব দিয়েছি তিন নম্বরে.....
ছবি যে পেলাম না ভাই....:(

১৫. ১৪ ই জুলাই, ২০১০ রাত ৮:৪০
কুয়াশা বলেছেন: হক মাহবুব বলেছেন: খুবই চমৎকার একটি লেখা। তবে শেষাংশে যা বললেন তার প্র্যাক্টিক্যাল ডেমোর জন্য দুটো ছবি দেয়া দরকার ছিল।

যাইহোক আপনাকে ধন্যবাদ।
১৯ শে জুলাই, ২০১০ রাত ৩:২১

লেখক বলেছেন: আমার ব্লগে স্বাগতম>>>>>>>

১৬. ১৪ ই জুলাই, ২০১০ রাত ৮:৪১
কুয়াশা বলেছেন: রাজিবুল ইসলাম বলেছেন: একটা আমের আটি হাত না দিয়ে আপনার দেয়া পদ্ধতিতে ক্ষেতে চাই কিভাবে খাবো একটু বলবেন। B-)) B-)) B-))
১৯ শে জুলাই, ২০১০ রাত ৩:২১

লেখক বলেছেন: :)

১৭. ১৪ ই জুলাই, ২০১০ রাত ৮:৫১
রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: দেশে কয়েকটা ছোটখাট হোটেল আর অনুষ্ঠানে খেতে গিয়ে কিছুটা অভ্যস্ত হয়েছিলাম। তারপরও কিছুটা ...... লাগত।
বিদেশে গিয়ে কিছুটা ভয় কমেছে তবে বিদেশে যাওয়ার আগে ভয়টা মাথাচাড়া দিয়ে উঠেছিল। আমার আচরণ আমার দেশের প্রতিনিধিত্ব করে বলেই।
তাই দেশে হলেও যদি বিদেশি কেউ থাকে তাহলে দেশের সম্মানের কথা ভেবে হলেও একটু সতর্ক থাকা উচিত।

আমরা প্র্যাক্টিক্যালি কিছু বিষয় জানলেও উচ্চমার্গীয় আদবকেতা অনেক ক্ষেত্রেই আমরা জানিনা। এজন্য আমাদের মতো ম্যাঙ্গোপিপলদের যে কি সমস্যা আমরাই জানি।

আপনার লেখা ভালো লাগল। কন্টিনিউ করলে অনেকের উপকার যে হবে, তা প্লাসের সংখ্যা দেখেই বুঝতে পারছেন নিশ্চই!!!
১৯ শে জুলাই, ২০১০ রাত ৩:২২

লেখক বলেছেন: আন্তরিক মন্তব্যের জন্য ধন্যবাদ টাইগার ভাই। লেখা কন্টিনিউ করার ইচ্ছে আছে.......সময় করে লিখে ফেলব.।.।.।। আপনারা সাথে থাকলে সাহস পাই......

১৯ শে জুলাই, ২০১০ রাত ৩:২৩

লেখক বলেছেন: ধন্যবাদ.......

১৯. ১৫ ই জুলাই, ২০১০ রাত ৩:২১
অলস ছেলে বলেছেন: জটিল। আবার পড়তে হবে। লিখেন আরো। তবে জানা থাকার এবং অনেক কথা শুনার পরেও উল্টা অভ্যাস করে ফেলেছি। ফর্ক বামহাতে নিয়ে চালাতে পারি না। :(
২৬ শে জুলাই, ২০১০ রাত ৩:৩১

লেখক বলেছেন: হুমম আরো লিখার ইচ্ছে আছে,,,,,পড়ার জন্য কৃতজ্ঞতা

২০. ১৫ ই জুলাই, ২০১০ রাত ৩:৪০
মোসারাফ বলেছেন: কাজের পোস্ট। তবে চামচ এর চেয়ে হাত দিয়ে খেয়ে মজা পাই।
২৬ শে জুলাই, ২০১০ রাত ৩:৩১

লেখক বলেছেন: ভাই দুধের স্বাদ কি আর ঘোলে মেটে....হাতের উপরে জিনিস নাই...

২১. ১৫ ই জুলাই, ২০১০ সকাল ১১:৩৯
জনৈক আরাফাত বলেছেন: একজন আমারে হোটেলে নিয়া হাতে-চামচে শিখাইছিলো। কিন্তু লাভ হয়নাই।
২৬ শে জুলাই, ২০১০ রাত ৩:৩২

লেখক বলেছেন: :)

জনৈক ভাই কেমন আছেন। আপনার লেখা ভালা পাই।

২২. ১৭ ই জুলাই, ২০১০ ভোর ৪:৪৪
বিডি আইডল বলেছেন: এইসব সব শিখার পর আসেন দেখি ছুরি চামচ নিয়া কেউ লবস্টার খাইতে পারেন কিনা!


২৬ শে জুলাই, ২০১০ রাত ৩:৩২

লেখক বলেছেন: হে হে পারুম না।
আগেই সারেণ্ডার.....:)

২৩. ২৬ শে জুলাই, ২০১০ রাত ৩:৩৯
সীমানা পেরিয়ে বলেছেন: প্রিয়তে+

পরের পার্টিতে যাওয়ার আগে আবার ঝালাই কৈরা যামু।
২৬ শে জুলাই, ২০১০ সকাল ৯:০২

লেখক বলেছেন: :)
পার্টির দাওয়াত পাইলে আওয়াজ দিয়েন। বহুদিন ভাল খানাপিনা হয় না....

২৪. ২৬ শে জুলাই, ২০১০ ভোর ৫:৩৫
রাগিব বলেছেন: মহা জটিল সব নিয়মকানুন!! তবে ছুরি আর কাঁটাচামচের এসব কেতা মার্কিনীরা অতটা মানে বলে মনে হয় না। হয়তো এসব নিয়ে বাড়াবাড়িটা ইংরেজদেরই বেশি।
২৬ শে জুলাই, ২০১০ সকাল ৯:০৩

লেখক বলেছেন: বৃটিশ বলে কথা.......।
মুখে বুলি আওড়াইবো ভদ্রতার..অথচ যত আকাম আগেই করে রাখছে.....

২৫. ২৬ শে জুলাই, ২০১০ ভোর ৫:৫১
স্তব্ধতা' বলেছেন: হেহেহেহে...মজার...অলস ছেলের মতো আমিও ফর্কটা বাম হাতে চালাইতে পারিনা...প্রথম প্রথম অস্বস্তি নিয়ে খেতাম...এখনতো চপষ্টিক দিয়ে অনায়াসে স্পেগেটি বা নুডুলস চালিয়ে দেই।তবে হস্তই তথাস্তু।:) :) :) ++++++
২৬ শে জুলাই, ২০১০ সকাল ৯:০৪

লেখক বলেছেন: খাইছে.......চপস্টিক দিয়া পাব্লিক ক্যাম্নে খায় ভাবতেই পারি না....
আপ্নে মানুষ না জাপানিজ.....:)

২৬. ১০ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৩:১০
মুভি পাগল বলেছেন: britishgo moto akam korte monchai
০৬ ই নভেম্বর, ২০১০ রাত ১১:০১

লেখক বলেছেন: হা হা

২৭. ২৫ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ৩:৪০
হাম্বা বলেছেন: হাম্বা হাম্বা +++++
০৬ ই নভেম্বর, ২০১০ রাত ১১:০২

লেখক বলেছেন: হাম্বা

২৮. ১৩ ই অক্টোবর, ২০১০ রাত ১:১২
স্স্পরসের বাহিরে বলেছেন: ভাল। তবে বড় হোটেলগুলোয় এই নিয়ম কানুন মানতেই হবে। চাইলেই হাত দিয়ে খাওয়া যাবে না। সোজা এসে মানা করে দিবে...
০৬ ই নভেম্বর, ২০১০ রাত ১১:০৩

লেখক বলেছেন: মানা করেছে এরকম শুনি নি কখনো...:S

২৯. ০৩ রা নভেম্বর, ২০১০ বিকাল ৩:২০
কবি মৃত্যুময় বলেছেন: আরেকটা ভুল অনেকের প্রায়ই হয়ে যায়, তা হল>>কোন পার্টিতে টেবিলে গ্লাস, স্পুন সাজানো থাকে, অনেকেই ডান পাশ-বাম পাশ কোন পাশেরটা নিবে ঠিক করতে পারে না, এবং দেখা যায় তার ভুলের জন্য অন্যকেউ পায়ই নি।

নিয়ম হল বাম পাশের টা নেওয়ার। নিয়মটা সবাই জানলে ছোট অব্যবস্থা গুলো এড়ানো যায়।
৩০. ২৩ শে জানুয়ারি, ২০১১ দুপুর ২:০২
অন্যসকাল বলেছেন: ভালু পোষ্ট। আমার সভ্যাইতে মুঞ্চায় না, তবু জেনে রাখলাম। ধইন্যবাদ। :)

 

মোট সময় লেগেছে ১.০০৭১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই