আমি শারিফ শাব্বির ঢাকা থেকে।পড়ছি সাংবাদিকতা আইইউবিতে।পড়াশোনা ইংলিশ মিডিয়ামের ও লেভেল-এ লেভেল।ইংলিশ মিডিয়ামের হলেও আমি কিন্তু বাংলা ভালই পারি।

সহজেই করুন অনলাইন স্ট্রিমিং

৩০ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:২৩

শেয়ারঃ
0 0 0

স্ট্রিমিং কী?

স্ট্রিমিং হল একটি পদ্ধতি যার মাধ্যমে আপনি আপনার পিসির আডিও বা ভিডিও ফাইলকে অনলাইনে ট্রান্সমিট করতে পারবেন আর তা অনলাইনে সরাসরি প্রদর্শিত হতে থাকবে।এই স্ট্রিমিং পদ্ধতি ব্যবহার করে আপনি অনলাইনে আপনার পছন্দের গান বা মুভি লাইভ প্রদর্শন করতে পারবেন।

কোথায় স্ট্রিমিং করবেন?

অনলাইনে।স্ট্রিমিং করতে হলে আপনার পিসিতে অবশ্যই ইন্টারনেট সংযোগ থাকতে হবে।

কী দিয়ে এবং কী কী অডিও/ভিডিও ফাইল স্ট্রিমিং করা যাবে?

ভিএলসি মিডিয়া প্লেয়ার দিয়ে স্ট্রিমিং করা সম্ভব।এতে ইন-বিল্ট একটি স্ট্রিমিং সার্ভার রয়েছে যা দিয়ে ভাল মানে অনলাইন স্ট্রিমিং করা সম্ভব।

শুধুমাত্র নিচে উল্লেখ করা অডিও/ভিডিও ফাইল স্ট্রিমিং করা যাবেঃ

Video:
a) Mpeg 4
b) Mpeg 2
c) WMV
d) H.264
e) DIV3
f) Theora
g) Dirac

Audio:
a) MP3
b) FLAC
c) Vorbis (OGG)
d) AAC (MP4 audio)

আপনার পিসিতে যদি এইসব ফরম্যাতের কোনো অডিও/ভিডিও ফাইল না থাকে,তাহলে গুগলে সার্চ দিয়ে ফ্রী অডিও/ভিডিও কনভার্টার ডাউনলোড করে নিয়ে সেই সফটওয়্যার দিয়ে আপনার পিসির অডিও/ভিডিও ফাইলগুলোকে উপরে উল্লেখিত যেকোনো একটি ফরম্যাটে পরিবর্তন করে নিন।


কীভাবে স্ট্রমিং করবেন?

নিচে বর্ণিত ধাপগুলো অনুসরণ করুনঃ

১) প্রথমে চলে যান এই ওয়েবসাইট লিংকে http://www.videolan.org আর ডাউনলোড করে নিন ভিএলসি মিডিয়া প্লেয়ার।ডাউনলোড হয়ে গেলে তা আপনার পিসিতে ইন্সটল করে নিন।

২) এবার ভিএলসি মিডিয়া প্লেয়ার চালু করুন।তারপর Menu Bar থেকে Media>Streaming সিলেক্ট করুন।

৩) এরপর একটি বক্স আসবে যেখানে উপরে থাকবে চারটি অপশন, যেগুলো হলঃ

- File - আপনার পিসির কোনো অডিও/ভিডিও ফাইলের স্ট্রিমিং করার জন্য

-Disc - আপনার পিসিতে সংযুক্ত কোনো ডিভিডি/অডিও সিডি থেকে অডিও/ভিডিও ফাইলের স্ট্রিমিং করার জন্য

- Network - অন্য কোনো স্ট্রিমিং নেটওয়ার্কের অডিও/ভিডিও ফাইলের স্ট্রিমিং করার জন্য

- Capture Device - আপনার পিসিতে সংযুক্ত মাইক্রোফোন/ওয়েবক্যাম ব্যবহার করে আপনার লাইভ অডিও/ভিডিও ফাইলের স্ট্রিমিং করার জন্য

এখানে আমি আপনার পিসিতে স্টোর করা অডিও/ভিডিও ফাইল কীভাবে স্ট্রিমিং করবেন তা নিয়ে কথা বলব।

৪) ধাপ ২ সম্পন্ন করার পর যে বক্স আসবে সেখানে উপরের মেনু থেকে File সিলেক্ট করুন।তারপর File Selection এর Add Button ক্লিক করে আপনার পিসির যে অডিও/ভিডিও ফাইল স্ট্রিমিং করতে চান তা নির্বাচন করে দিন।তারপর Stream ক্লিক করুন

৫)এরপর যে বক্স আসবে তাতে Next ক্লিক করে দিন

৬) এরপর আপনি যে অডিও/ভিডিও ফাইল স্ট্রিমিং করেবেন সেটার ফরম্যাট অনুযায়ী Profile Drop Down Menu থেকে সঠিক Profile টি নির্বাচন করে দিন।

কিছু কথাঃ * আপনার অডিও/ভিডিও ফাইলের ফরম্যাট/কোডেক জানতে আগে থেকেই ভিএলসি মিডিয়া প্লেয়ার খুলে Media>Open File থেকে আপনার অডিও/ভিডিও ফাইলটি ওপেন করুন।তারপর উপরের Tools>Codec Information ক্লিক করলেই পেয়ে যাবেন আপনার ফাইলের ফরম্যাট/কোডেকের তথ্য।
* আপনি চাইলে নতুন প্রোফাইল তৈরি/এডিট করতে পারেন স্ট্রিমিং এর জন্য।এজন্য ধাপ ৬ এ আসার পর Profile Drop Down Menu এর পাশে তিনটি Button দেখতে পাবেন।এগুলো দিয়ে আপনি আপনার নির্বাচন করা প্রোফাইলটি এডিট/ডিলিট করতে পারেন,আবার আপনার পছন্দ আর সুবিধা অনুযায়ী নতুন প্রোফাইল তৈরি করে নিতে পারেন।

৭) ধাপ ৬ সম্পন্ন করার পর ঐ একই বক্সের New Destination Drop Down Menu থেকে HTTP সিলেক্ট করে Add এ ক্লিক করুন।

৮) এরপর Address Bar এ আপনার ইন্টারনেট সংযোগের IP Address লিখুন।পোর্ট 8080 রেখে দিন।

আপনার ইন্টারনেট সংযোগের IP Address জানতে চলে যান Start Menu>Control Panel>Network Connections এ।তারপর আপনার যে কানেকশনটি সচল আছে তার উপর মাউস রেখে ক্লিক করুন।এরপর পাশের Side Bar থেকে Details এ IP Address পেয়ে যাবেন।

৯) তারপর Stream এ ক্লিক করুন।এতে আপনার অনলাইন স্ট্রিমিং শুরু হয়ে যাবে।

কীভাবে আপনার অনলাইন স্ট্রিমিং উপভোগ করবেন?

খুব সোজা।আবার ভিএলসি মিডিয়া প্লেয়ার খুলুন (একটাতে স্ট্রিম হতে থাকবে,আর অন্যটাতে আপনি সেটা দেখতে/শুনতে পাবেন)।এবার চলে যান Media>Open Network Stream এ।এরপর Protocol থেকে সিলেক্ট করুন HTTP আর Address এ লিখুন আপনার পিসির IP Address এই ফরম্যাটেঃ (এই IP Address উদাহরণ হিসেবে দেখানো হয়েছে) 192.168.8.56:8080 (8080 দিতে হবে)।তারপর Play ক্লিক করুন।তাহলেই আপনি আপনার অনলাইন স্টিমিং শুনতে/দেখতে পাবেন।

অথবা

Windows Media Player খুলুন।এরপর চলে যান File>Open URL,সেখানে লিখুন আপনার পিসির IP Address এই ফরম্যাটে http://192.168.8.56:8080 ,তারপর OK করে দিন।

অথবা

Winamp ইন্সটল করে নিন আপনার পিসিতে।তারপর সেটি খুলুন। খুলুন।এরপর চলে যান File>Play URL,সেখানে লিখুন আপনার পিসির IP Address এই ফরম্যাটে http://192.168.8.56:8080 ,তারপর OK করে দিন।

আপনার পিসির IP Address অন্যদেরকে জানালে এবং তাদের পিসিতে যদি ভিএলসি/উন্ডোজ মিডিয়া প্লেয়ার (যেটা মোটামুটি সব পিসিতেই থাকে)/উইনাম্প থাকে তাহলে উপরে দেওয়া নিয়ন অনুযায়ী তারা তাদের পিসিতে আপনার অনলাইন স্ট্রিমিং উপভোগ করতে পারবে।

খেয়াল করুনঃ আপনার ফাইলটি স্ট্রিমিং করা শেষ হয়ে গেলে যদি আপনি অন্য আরেকটি ফাইল স্ট্রিমিং করতে চান তাহলে আপনাকে আবার ধাপ ১ থেকে ধাপ ৯ রিপিট করতে হবে।


আশা করি এই ব্লগ পোস্ট আপনাদের কাজে আসবে।এই ব্লগ পোস্ট ফলো করে ট্রাই করুন অনলাইন স্ট্রিমিং আপনার নিজের পিসিতে এবং আপনার অডিও/ভিডিও ফাইলগুলোকে অনায়াসে অনলাইনে তুলে ধরুন।


সবাইকে ধন্যবাদ।

শারিফ শাব্বির

ইমেইলঃ
টুইটারঃ http://www.twitter.com/kliptu
ফেইসবুকঃ http://www.facebook.com/kliptu
ওয়েবসাইটঃ
http://www.bdlinks.tk
http://www.bdbuzz.tk
http://www.kotharbuli.tk

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): অনলাইন স্ট্রিমিং ;
প্রকাশ করা হয়েছে: পড়া মনে রাখার টিপস্  বিভাগে । সর্বশেষ এডিট : ১৯ শে মার্চ, ২০১০ রাত ৩:৪১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ৩০ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:৩২
রিফা বলেছেন: অনেক কিছুই বুঝলাম না।
৩০ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:৫৮

লেখক বলেছেন: কি বুঝতে পারেন নি?

২. ৩০ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:৩৮
আমি মদন বলেছেন: ধন্যবাদ। পরে হেল্প চাইতে পারি।
৩০ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:৫৯

লেখক বলেছেন: ওকে,নো প্রবলেম

৩. ৩০ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:৪৭
িঠকানা বলেছেন: ধন্যবাদ ভালই লিখেছেন কাজে আসবে....পরে চেষ্টা করব।
৩০ শে জানুয়ারি, ২০১০ রাত ১১:০০

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ

৪. ৩০ শে জানুয়ারি, ২০১০ রাত ১১:২৩
এস.কে.ফয়সাল আলম বলেছেন: আমার অনেক কাজে লাগবে।
প্রিয়তে। +
৩০ শে জানুয়ারি, ২০১০ রাত ১১:২৯

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে

৫. ৩০ শে জানুয়ারি, ২০১০ রাত ১১:৩০
মঈনউদ্দিন বলেছেন: ধন্যবাদ কাজের জিনিস প্রিয়তে +++++
৩০ শে জানুয়ারি, ২০১০ রাত ১১:৪৫

লেখক বলেছেন: ওয়েল কাম

৬. ৩০ শে জানুয়ারি, ২০১০ রাত ১১:৩৩
মোঃমোজাম হক বলেছেন: ধন্যবাদ , পরে ট্রাই করে সমস্যা হলে সাহায্য চাইবো
৩০ শে জানুয়ারি, ২০১০ রাত ১১:৪৭

লেখক বলেছেন: ওকে

৭. ৩০ শে জানুয়ারি, ২০১০ রাত ১১:৩৩
সামিউর বলেছেন: নেট খুব প্রবলেম করছে। আপাতত প্রিয়তে রাখলাম।
৩০ শে জানুয়ারি, ২০১০ রাত ১১:৪৭

লেখক বলেছেন: ঠিক আছে

৮. ৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:০৪
জু্লকার বলেছেন: good one. Can you tell me how to broadcast over internet.
৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:০৬

লেখক বলেছেন: online streaming is one kind of online broadcasting. use the instructions given in this blog post to try it out yourself.

৯. ৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ১:০২
আ শী ষ বলেছেন: আইপি চেন্জ হলে কী করব? মানে হলো একাধিক স্থান/পিসি থেকে এক্সেস করতে চাইলে.....
৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ১:১৯

লেখক বলেছেন: হমম,ভাল প্রশ্ন,এটা আমি নিজেও জানি না,আমি অনলাইনে এটা নিয়ে গবেষণা করছি, অনেক চেষ্টা করেছি,কিন্তু এখনো কোনো সলিউশন পাইনি,পেলে আপনাকে জানাব

১০. ৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ৩:০৭
রুপন্তী বলেছেন: সোজা প্রিয়তে। অসংখ্য ধন্যবাদ
০১ লা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:২৩

লেখক বলেছেন: ধন্যবাদ

১১. ৩১ শে জানুয়ারি, ২০১০ ভোর ৫:০১
নাজিরুল হক বলেছেন: ট্রাই করে দেখব।
ধন্যবাদ।
০১ লা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:২৬

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

১২. ৩১ শে জানুয়ারি, ২০১০ ভোর ৫:১৭
নীড় ~ বলেছেন: ভাইরে এত কিছু যে কইলেন, প্রাইভেট আাইপি এডরেস আর পাবলিক আইপি এডরেস নিয়া কোনো ধারনা রাখেন?

১৯২.১৬৮.*.* এই আইপি দিয়া লোকাল ল্যানের বাইরের কেউ আপনার পিসিকে হারিকেন নিয়া খুজলেও খুইজা পাবেনা।
০১ লা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৩০

লেখক বলেছেন: হমম সেটা বুঝতে পেরেছি,কারণ আমি স্ট্রিমিং করেছিলাম একবার আর অন্য আরেকজনকে ওর পিসি দিয়ে বলেছিলাম স্ট্রিম দেখার জন্য,ও দেখতে পায়নি,পরে ইন্টারনেট ঘেটে দেখলাম যে পাবলিক আইপি এড্রেস দরকার যেটাতে মাল্টিপল স্ট্রিমিং সাপোর্ট করে (মাল্টিকাস্ট)।কিন্তু আমি নিজেও এখনো এই বিষয়ে ক্লিয়ার নই।

আপনি যদি এই ব্যাপারে ধারণা রেখে থাকেন তাহলে সেটা শেয়ার করুন এইখানে কমেন্ট দিয়ে,আমি খুশি হব।

 

মোট সময় লেগেছে ১.০৮৯৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি নিতান্তই একজন সাধারণ মানুষ যে সব সময় হাসিখুশি থাকতে পছন্দ করে আর বড় বড় সপ্ন দেখতে ভালবাসে।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই