somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আগামী বছরের মধ্যে বৃটেনের সবচেয়ে জনপ্রিয় নাম হবে মোহাম্মদ। দি টাইমস পত্রিকার এক গবেষণায় প্রকাশ করা হয়েছে এ তথ্য।

১০ ই জুন, ২০০৭ রাত ১:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ওই গবেষণার ফলাফল থেকে জানা যায়, বর্তমানে বৃটেনে সবচেয়ে বেশি যে নামটি ব্যবহৃত হয় সেটি হলো 'জ্যাক'। তার পরই রয়েছে 'মোহাম্মদ'। গত বছর ৫ হাজার ৯৯১ টি শিশুর এই নাম রাখা হয়েছে। তৃতীয় অবস্থানে রয়েছে 'টমাস'। এরপর 'জোশুয়া' ও 'অলিভার'। তবে যে হারে বৃটিশ শিশুদের নাম মোহাম্মদ রাখা হচ্ছে তাতে অচিরেই এই নামটি শীর্ষে জায়গা করে নেবে বলে মনে করা হচ্ছে।

পন্ডিতদের ধারণা, স¤প্রতি বিপুল সংখ্যক তরুন মুসলিম বিয়ে করে সংসার পাতছেন। তাদের অনেকেরই বাসনা, নবীর সম্মানে তারা তাদের সন্তানের নাম রাখবেন মোহাম্মদ।

ওয়ারউইক ইউনিভার্সিটির এথনিক রিলেশন্স বিভাগের অধ্যাপক মোহাম্মদ আনোয়ার বলেন, " মুসলিম অভিভাবকরা নাম রাখার সময় চান তাদের সন্তানের নাম যেন ধর্মের বা নবীর সঙ্গে সম্পর্কিত হয়।"

অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিকস এর হিসেব মতে, চলতি বছরের শেষ নাগাদ মোহাম্মদ নামটি শীর্ষ অবস্থানে চলে আসবে। ২০০০ সালে নামটি প্রথমবারের মতো শীর্ষ ৩০ এর মধ্যে জায়গা করে নিয়েছিল।

বৃটেনে মোহাম্মদ নামটি বিভিন্ন বানানে লেখা হয়ে থাকে। নামটি উচ্চারিতও হয় বিচিত্রভাবে।

মোহাম্মদ শব্দের অর্থ হলো : 'প্রসংশিত'। অধিকাংশ মুসলিমের নামের শুরুতে এটি ব্যবহার করা হয়। সুনিদ্দিষ্ট তথ্য না থাকলেও ধরে নেয়া হয় যে, সারাবিশ্বে প্রতিদিন সবচেয়ে বেশিবার এই নামটিই উচ্চারিত হয়।

বৃটিশ জনসংখ্যার শতকরা ৩ ভাগ (১৫ লাখ) মুসলমান। কিন্তু সেখানে মুসলমানদের জন্মহার অমুসলিমদের তুলনায় তিনগুন।

বৃটেনে মুসলিম মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি যে নামটি ব্যবহৃত হয় তা হলো 'আয়েশা'। এর অবস্থান ১১০তম। আয়েশা শব্দের অর্থ জীবন। হযরত আয়েশা ছিলেন নবীর অন্যতম স্ত্রী।

২০০৬ সালে বৃটেনের নবজাতকদের মধ্যে সবচেয়ে বেশি যে নামগুলো ব্যবহৃত হয়েছে তার কয়েকটি এখানে দেওয়া হলো:

১. জ্যাক ৬ হাজার ৯২৮ জন
২. মোহাম্মদ ৫ হাজার ৯৯১ জন
৩. টমাস ৫ হাজার ৯২১ জন
৪. যোশুয়া ৫ হাজার ৮০৮ জন
৫. অলিভার ৫ হাজার ২০৮ জন
৬. হ্যারি ৫ হাজার ৬ জন
৭. জেমস ৪ হাজার ৭৮৩ জন
৮. উইলিয়াম ৪ হাজার ৩২৭ জন
৯. স্যামুয়েল ৪ হাজার ৩২০ জন
১০. ড্যানিয়েল ৪ হাজার ৩০৩ জন
সূত্র: বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×