সবাই চায় খেতে ভাত-মাংস-মাছ,
আমি চাই খেতে বাঁশ।
আস্তো একটা গাছ---প্রজাতিতে ঘাস,
আমি খেতে চাই বাঁশ।
করতে হবে না কোনো চাষ,
শুধু খুঁজতে হবে চারপাশ।
নেই তাড়াহুড়া, নেই হাসফাঁস
আমি খেতে চাই বাঁশ।
বাঁশ খাবো, আমি খাবো বাঁশের পাতা
একে একে ভরে উঠবে আমার বাঁশরীয় কবিতার খাতা।
সময় ফুরালে বাঁশের ঝাড়েই পড়ে রবে মোর চিরবিদায়ের গাঁথা।
দিয়ে যাচ্ছি পূর্বাভাস,
ইহাই আমার অভিলাষ,
আমি খেতে চাই বাঁশ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

