কথোপোকথন ছড়ায় ছড়ায়....
১৪ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঃ মনের মতো মন পাওয়া ভার
রুমকি শোনো রুমকি,
আমার জন্য প্রায়ই তোমার
হচ্ছে হারাম ঘুম কি?
ঃ আজে বাজে কি সব বলো
আমরা ইয়ার মেট,
শুনলে বাবা, তোমার জন্য
বন্ধ বাড়ির গেট।
ঃ আচ্ছা এবার ঝগড়া রাখো
খবর কি তা বলো,
মধুমিতায় চলছে ছবি
চাইলে যেতে চলো।
ঃ আবারো সেই একই কথা
নেইকি তোমার জানা,
ক্যাম্পাস ছাড়া অন্য কোথাও
ঘোরাফেরাও মানা।
ঃ আমার বুঝি বয়েই গেছে
ঘুরতে তোমায় নিয়ে,
কথার কথা বলেছি, যাও
বাসায় ঘুমাও গিয়ে।
ঃ বাব্বা আবার রাগ করছে
হায়রে সোনার চাঁদ!
আমরা শুধু বন্ধু দুজন
বাইরে ঘোরা বাদ।
ঃ রাগ করিনি, আমার কি আর
প্রেম করবার শখ?
ফ্রেন্ডশীপটাই করবো শুধু
বন্ধ ফাউল টক।
ঃ আশা করি এখন থেকে
ভুল হবেনা কারো,
আচ্ছা কিছু রোমান্টিক বই
পড়তে দিতে পারো?
ঃ পাঠ্য বইয়ের খবর তো নেই
রোমান্টিক বই চায়,
ইঁচড়ে পাকা মেয়ের সঙ্গে
চলাই বুঝি দায়।
ঃ আমি কি আর তোমার মতো
ভ্যাবলা নাকি শুনি,
একা একা থাকি যখন
সপ্নের জাল বুনি।
ঃ কে শুনি সেই মনের মানুষ
জানতে পারি তা-কি?
আমিও তো কারোর জন্য
আশায় আশায় থাকি।
ঃ আচ্ছা সেকি তোমার সঙ্গে
একই কাসে পড়ে?
খুঁটিনাটি বিষয় নিয়েও
ঝগড়াঝাটি করে?
ঃ হতেও পারে, ওসব কেনো
বলবো তোমার কাছে,
জানাজানি হলেই হবে
কেলেংকারি পাছে।
ঃ ঠিক আছে বাদ দাওনা ওসব
অনেক কিছুই হলো,
মধুমিতায় দেখবো ছবি
এবার তবে চলো।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন