somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সূবর্নটা এখনও আসেনি....

২৩ শে নভেম্বর, ২০১০ রাত ১২:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সূর্যের তেজে পড়েছে বয়সের ছাপ
বৈকালি আকাশের গায়ে,
পড়েছে ছোপ ছোপ মেঘের দাগ সুস্পষ্ট।
আগুন্তুকের ছায়ায় ঘুরে বেড়াচ্ছে
নবীন প্রেতাত্মার দল,
শ্মশানের ওপাড়ে বসত গেড়েছে
অন্ধকারের গাড় পল্লী। শুধু,
আমরা কজন এখন ঠায় দাঁড়িয়ে বাকহীন।

একে একে সবাই এসেছে,
অজিত, রাজন, আরও অনেকে। শুধু,
সূবর্নটা এখনও আসেনি।
সেই যে বেরিয়েছে ছোকরাটা
ফুলহাতা ফতুয়া আর দুধ সাদা ধূতিটা পরে
এরপর আর কোন খবর নেই।

বিষ্ণুদার চায়ের কাপে
চিট চিটে ময়লার ক্ষত,
তবুও তৃপ্তি পেতাম চা খেয়ে।
সেই বিষ্ণুদা এসে বল্ল
আমি দেখেছি ওকে, মুখটা ভার ছিল
ছিল পানকৌড়ীর মত উদ্বাস্ত,
হাতে ছিল একগাদা কাগজ, অনেকখানি,
ফ্যাকাসে গলায় ঠোঁট নেড়ে বল্ল!
দাদা প্রনাম রেখ, এই লকখীগুলোর গায়ে
অলকখীর আঁচড় পড়ে পুঁজ জমেছে
তাই, গঙ্গা স্নান করাব।
কাল এসো আমার বাড়িতে
আমাকেও একটু গঙ্গাজ্বল ছিঁটিয়ে যেও
“হ-রি-বো-ল”
যাচ্ছি গো দাদা, এরপর আর দেখিনি।

সূবর্নটা একটু অভিমানিই বটে, তা না হলে
এই ভর সন্ধায় পুরোহীতগুলো
ওদের বাড়িতে যাচ্ছে কেন?
আমিওতো খুঁজেছি হন্নে হয়ে
অন্ন ধংসের আপবাধ আমিওতো কম শুনিনি,
তবে একটু কমই হেঁটেছি, শুকতলা খয়ে যবার ভয়ে,
শেষ সম্বলটা না হারিয়ে ফেলি তাই।

একে একে সবাই চলে গেছে,
আমি একা দাঁড়িয়ে কারন,
সূবর্নর একান্ত কাছের মানুষটি মৌমিতা
রাস্তার মোড়ে দাঁড়িয়ে পথ দেখছে আমাদের
আমরা আসব বলে।
আমি ওকে ছোঁয়ে কথা দিয়েছিলাম
শেষবারের মত হলেও,সূবর্নকে নিয়ে যাব
দেখবে বলে।
কিন্ত সন্ধার আরতী শেষ হওয়ার পথে
ধূপ কাঠির পর্বটাও শেষ।
অন্ধকারের রথ যাত্রায় নিজেকে সপেঁছে প্রকৃতি,
কাছের কোন এক শশ্মানে ধ্বনিত হচ্ছে
“হরিবল”“হরিবল” নামের গা ছমছম করা শব্দ।
মড়া পোড়ার গন্ধে বাতাস ভারি হয়ে উঠেছে
ঘী চন্দনের পাট চুকে গিয়ে
পড়ে আছে আছে এক বিস্তর ছাই
কিন্তু..........সূবর্নটা এখনও আসেনি।

২০০৪ সালে, আমি একবার বেড়াতে গিয়েছিলাম বাংলাদেশের শ্যামল এক গ্রামে সেখানে এই কবিতার চরিত্র সূবর্নদার বন্ধু অজিতদার সঙ্গে ঘটনা চক্রে আমার পরিচয় হয়, আর তার কাছ থেকে আমি শুনেছি সূবর্নদার কথা। সূবর্নদা পারিবারিক ভাবে কিছুটা অসুখি ছিলেন, তার বাবা দ্বিতীয় বিয়ে করেছিলে। যাইহোক, যোগ্যতা থাকার পরও সূবর্নদা একটা চাকরি যোগাতে পারেনি, যানিনা এটা তার অযোগ্যতা, নাকি আমাদের এ তথাকথিত গনন্ত্রান্ত্রিক দেশের মতাবানদের সর্বেেত্র মতায়নের কুফল, এ প্রশ্ন আজ সবার বিবেকের কাছে। সূবর্নদা জীবনের দৌড়ে হেরে গেছেন কিন্তু আর কত। আজও কি আমাদের জেগে ওঠার সময় হয়নি?
১৮টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×