আরো একটি নিরঘুম
রাত কেটেছে আমার,
চোখের নিচে জমা ওঠা
কালি বিন্দু জানান দিচ্ছে
সময়ে সে খবর।
চার'দেয়ালের মাঝে বন্দি
পাখির মত ডানা ঝাপটানো
শুরু হবে আবার এই
শহুরে দেয়ালের মাঝখানে
কিংবা তার আনাচে কানাচে।
হঠাৎ হয়ত আসবে মনে
বহুকাল আগে ফেলে আসা
আমার সেই গ্রাম, তার মেঠো পথ
খরস্রোতা নদীর ধার, সবুজ মাঠ
যা আজো আমায় হাতছানি দিয়ে
ডাকে প্রতিদিন, প্রতিনিয়ত।
জানো আমার এখনো
মনে পড়ে বাড়ির পাশের
খেলার মাঠ, স্কুল শেষে
বাড়ি ফিরে যার বুকে
দাপটে বেড়াতাম সারাটি বিকেল।
শীতের ছুটির দিনগুলি ছিল আরো
মায়াময়, কুয়াশাস্নাত ঘাসের উপর
ঘাস ফড়িং এর মত খেলা করা,
অথবা দাদার হাত ধরে ঘুরে
বেড়ানো ধান ক্ষেতের আইলে।
সব কিছুই মনে পড়ে
কখন স্পষ্ট কখনো বা
অস্পষ্ট ভাবে ধরা দেয়
চোখের কোনে, কখনো নিরবে
আবার কখনো বা সরবে।
কিন্তু হায় জীবন প্রয়োজনে
কাটছে বেলার অবেলা এই
শহুরে কংক্রিটময় চার দেয়ালের
মাঝে অদৃশ্য কান্না আর অস্পৃশ্য
মায়ার-টানে।
সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০১১ ভোর ৫:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



