দেখো মানষী
ঐ দ্বিগন্তে দেখ
ঐ জীবনের সীমান্তে
উড়ছে পাখি।
ঐ পাখিটাও
পোষ মেনেছিলো
একদিন ভালোবাসায়...
ভালোবাসা বলবে কি
অন্ধ আকর'ষন
করতে চাইনা আমি
তর ক ভীষন
আমার দিক থেকে
আজো তোমাকেই
ভালোবেসে যাই...
ভালোবাসা না হলে কি
অনুশাসনের যুগে
হঠাৎ বড় হওয়ার
ছন্দটা খুজে পেয়ে
মনে মনে লেখা
হাজারটা চিঠি
তোমাকে পাঠাই.....
সে চিঠি পাওনি তুমি
আজকে বুঝেছি যখন
সময় চলে গেছে তোমাকে নিয়ে
আমার থেকে বহুদূরে তুমি
দাঁড়িয়েছো উজ্জলতায়.....।।
অজানা এক নীল ফুল
গোছা গোছা ছিল আঁকা
তোমার পোষাকে
তুমি পরে আসতে
সব সময়...............
সেই যে নীলের নেশা
লাগিয়ে দিয়েছো মনে
আমার জীবনে আর
সে নীলকে ভুলবার নয়
বাতাস তোমার আসবার
কথ বয়ে আনলেই...
আমি অপেক্ষা করতাম
তোমায় ছোয়াঁর......
তুমি পাশে এসে বসলতেই
সময়টার এভাবেই কেটে গেছে
সময় আমার......
শোন মানষী
শোন কারো হাহাকার
দরজার কাছে দাঁড়িয়ে
আমার সাথে আর একবার
শুধু একবার..................
দেখো মানষী
ঐ দ্বিগন্তে দেখ
ঐ জীবনের সীমান্তে
উড়ছে পাখি..................
শুধু তোমার ক্ষমতা আছে
পাখিটাকে কাছে ডাকবার
শুধু তোমার ক্ষমতা আছে
পাখিটাকে ঘরে ফেরাবার...
মানষী তোমার সাথে
আলাপ চারিতা শুরু
সেই যে হয়েছে তাকে
শেষ করা যায়নি আজো
মানষী জানিনা কোথায়
তুমি, এ মহূতে কেমন ভাবে
বেঁচে আছো
তোমার চলে যাওয়ার সময়েই
ভেঙ্গে গেছি আমি আর
শেষ হয়ে গেছে প্রত্যয়
মৃত্যু ভয় আমার কোনো দিন
ছিলোনা জাঁকিয়ে বসেছে
আমায় এখন জীবনের ভয়....
শোন মানষী
শোন কারো হাহাকার
দরজার কাছে দাঁড়িয়ে
আমার সাথে আর একবার
শুধু একবার..................
দেখো মানষী
ঐ দ্বিগন্তে দেখ
ঐ জীবনের সীমান্তে
উড়ছে পাখি..................
শুধু তোমার ক্ষমতা আছে
পাখিটাকে কাছে ডাকবার
শুধু তোমার ক্ষমতা আছে
পাখিটাকে ঘরে ফেরাবার...
সর্বশেষ এডিট : ১৩ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১২:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



