কখনো গাঢ় কখনো হালকা মেঘের চাদর উড়ে যাচ্ছে গহীন গভীরে
সমান্তরালে উড়ছে অপার শুন্যতা।আর
মানচিত্রের মতো শুয়ে আছে নিস্তব্ধ পৃথিবী।
যেন চ্যাপলিন মুখাভিনয় করে যাচ্ছেন অবিরাম শব্দহীন
যেন কোনো প্রাণী নেই,কোনো প্রাণস্পন্দন নেই
নিরেট শহর শুয়ে আছে-চারপাশে জল কি কাদার প্রলেপ
পর্বতের সারি যেন কাদালেপা পাথরের স্তুপ।
চৌত্রিশ কি উনচল্লিশ হাজার ফুট থেকে অন্য এক
পৃথিবীকে দেখি যা কিনা খুব গৌণ আর ফ্যাসফ্যাসে লাগে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

