১. "আল্লাহর মাল আল্লায় নিয়া গেছে।" ----আলতাফ হোসেন চৌধুরী
২. "উই আর লুকিং ফর শত্রুজ।" ----বাবর
৩. (ক) "দেশে কোন ক্রসফায়ারের ঘটনা ঘটেনি।"-সাহারা খাতুন
(খ) "আমি এ ব্যাপারে কিছুই জানিনা। এ প্রথম আপনা থেকে এ ব্যাপারে শুনলাম। আর কোন পত্রিকা বা টিভিতে এ ব্যাপারে নিউজ হয়েছে তাও আমি জানিনা।"-----সাহারা খাতুন
আমাদের মাননীয়া স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন কলকাতার বিখ্যাত ছবি "ফাটাকেস্ট"র নায়ক গুন্ডা ফাটাকেস্টর মতো। তিনি খবর দেখেন না, খবর শুনেন না, খবর পড়েন না। তিনি খবর তৈরী করেন!
সত্যিই সেলুকাস এ দেশ! কেমনে জানি বারবার মিলে যায়! বাংলাদেশ আরো একবার একজন বেকুব স্বরাষ্ট্রমন্ত্রী পেলো। একেই কি বলে ইতিহাসের পুনর্বর্তন? আর একটা কথা! খালেদার মতো হাসিনা কি সাহারাকে এবার আলতাফের মতো বানিজ্যমন্ত্রনালয়ে পাঠাবেন? নাকি এখনো সময় হয়নি? বানিজ্যমন্ত্রনালয়ে উনি গেলেতো না খেয়ে মরতে হবে!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

