জোনাকি গল্প
১
আমি জোনাকিকে পেয়েছি কেঁদে
প্রতিটি হাছনাহেনার গন্ধ ভরা রাতে
অনুভবে তৃপ্তি পেয়েছি তোমার প্রতিটি চুম্বনে
রাত আরো দীর্ঘ হোক কামনা করি আমার পাশে
তুমি কি আসবে পোড়া হৃদয়ে
এক টুকরো সুখের আলো জ্বালিয়ে দিতে
আজ চাঁদ ঘুমের ঘুরে স্বপ্নে বিভোর
তাই প্রতিটি তারা আলোহীন রাতে
ঘুরে ফিরে আসে, কিছুটা স্নেহ আমার...
২
আমার কষ্টগুলো বুকে থাক
তোমার পিছুটান আমাকে জ্বালাক
হাছনাহেনা ফুলের ঘ্রান গেঁথে দেবো খোঁপায়
থাতে যদি কিছু জোনাকি হেঁটে হেঁটে আলো ছড়ায়
ক্ষতি কি এতে যদি খানিকটা সুখ
এভাবে আপন মনে গান-গায়

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



