somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফেইসবুক আর নৈতিকতা!!!

০১ লা জুন, ২০১০ সন্ধ্যা ৭:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আসসালামু আলাইকুম,
ফেইসবুক নিষিদ্ধ করিবার পর হইতেই অনেকেই এই রকম মতামত প্রকাশ করিতেছেন যে উহা আমাদের নৈতিকতার জন্য গুরুতর ক্ষতির একটা কারণ। যাহা কিনা পুরা জাতিকে গোল্লায় নিয়া যাইবে।
এখন কথা হইতেছে আপনার নিকট ফেইসবুক অপ্রয়োজনীয় মনে হইতে পারে। আপনি ব্যবহার করিবেন না।
আমার নিকট জরুরি মনে হয়। আমি ব্যবহার করিবো। ব্যস। তাহা হইলেই তো ঝামেলা চুকিয়া যায়।
কিন্তু আপনি এইটা বলিতে পারেন না যে ফেবু দিয়া কি করিবো? তাহা হইলে আরেকজন প্রশ্ন করিতেই পারে : আমু বা সামু বা আলু ব্লগ দিয়া কী করিবো?
আর নৈতিকতা ধ্বংসের কথা বলিয়াছেন তাহা ভালো। যাহাদের নৈতিকতা অল্পতেই ধ্বংস হইয়া যায়, তাহাদের জন্য সেইটা ধ্বংস হওয়াটাই উচিত বলিয়া মনে করি।
একসময় আমাদের অভিভাবকগণ মনে করিতেন সন্তানেরা ফুটবল খেলিলেই উচ্ছন্নে যাইবে। তাহারা যে-মানসিকতা নিয়া ফুটবল খেলার নিন্দা করিতেন এই প্রজন্মের কেহ-কেহ ঠিক সেই মানসিকতা নিয়াই ফেসবুকের নিন্দা করিতেছেন।

একটা প্লেন দুর্ঘটনায় পতিত হইলে সব যাত্রীর নিহত হইবার সম্ভাবনা থাকিয়া যায়। অথচ হাটিয়া বা পদব্রজে সফর করিলে সেই রকম দুর্ঘটনা ঘটিবার সম্ভাবনা প্রায় শূণ্যের কোঠায়।
তাহা হইলে আসুন আমরা হাটিয়া-হাটিয়া দেশ-বিদেশ সফর করিবার জন্য আন্দোলন আরম্ভ করি।
সিগারেট খাইলে নৈতিকতা ধ্বংস হয়। মাদকে নৈতিকতা ধ্বংস হয়। রাস্তায় নারীগণ চলাফিরা করিলে আমাদের নৈতিকতা ধ্বংস হয়। রাজনীতি করিলে নৈতিকতা ধ্বংস হয়।

তাহা হইলে আমাদেন কী করা উচিত?
আমাদের কিছুই করিবার উপায় নাই।
নন্দলালের মতোন বদ্ধ ঘরে বসিয়া-বসিয়া দিন গুজরান করা উচিত। আর নৈতিকতাকে পাহাড়া দেওয়া উচিত।
সকলেই গোল্লায় যাইবে না। কেহ-কেহ যাইবে। এই কেহ-কেহ-এর জন্য আপনি একটা প্রযুক্তিকে একেবারেই নাকচ করিয়া দিতে পারেন না।
যিনি গোল্লায় যাইতে ইচ্ছুক তিনি ঘরে বসিয়া থাকডিলেও গোল্লায় যাইবেন। আপনি-আমি তাহা কিছুতেই রোধ করিতে পারিবো না।

পরম করুণাময় আমাদিগকে সহজ সরল পথে অগ্রসর হইবার তাওফিক প্রদান করুন।

৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

আমরা এমন কেন?

লিখেছেন তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪

একটা গল্প দিয়ে শুরু করা যাক।

শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×