আমার প্রিয় পোস্ট

জ্যোতি বসুর মৃত্যু । কয়েকটি প্রশ্ন্‌

১৮ ই জানুয়ারি, ২০১০ দুপুর ২:০৯

শেয়ারঃ
0 0 0

আসসালামু আলাইকুম,
যে-কোনো মৃত্যৃ দুঃখজনক।
জ্যোতি বসু একজন বড়ো মাপের ভারতীয় প্রাদেশিক নেতা --তাহাতে সন্দেহ নাই।
আমার প্রশ্ন হইতেছে এই স্বাধীণ বঙ্গদেশে তাহাকে নিয়া এতো মাতামাতি কিসের জন্য? আজ কোনো-কোনো দৈনিকের শীর্শ খবর হইতেছে এই নেতার মৃত্যু। আমাদের দেশের নেতানেত্রীগণের খবর তাহার নিচে।
আমার প্রশ্ন হইতেছে এই ভারতীয় নেতাকে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করিতেছি ভালো কথা। কিন্তু তাহার অবদান কি কি?
আমি কেয়কটি প্রশ্ন রাখিলাম। দয়া করিয়া কেহ উত্তর দিলে বাধিত থাকিবো।

অখন্ড বঙ্গদেশকে বিভক্ত করিবার বিরুদ্ধে জ্যোতি বাবুর ভূমিকা কি?
আমাদের মুক্তিযুদ্ধের সময় তাহার অবদান কতোটুকন?
ভারতের সহিত বঙ্গদেশের অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে তিনি কি কি ভুমিকা রাখিয়াছিলেন?
আমাদের দেশের গণতান্ত্রিক আন্দোলনে তাহার সহোযোগিতা আমরা কতোখানি পাইয়াছি?
আজ যখন ভারতীয় ভিসা পাইতে গলদঘর্ম হইতে হয়, তখন এই বিষয়ে পশ্চিমবং্গে তাহার ক্ষমতাসীন দল কতোখানি সহানুভূতি দেখাইয়াছে?
ফারাক্কা বাধ অথবা সীমান্তে কাটাতারের বিষয়ে এই দেশের জন্য তিনি কি কাজ করিয়াছেন?
আমরা কেন এই ভারতীয় নেতার মৃত্যুতে এতোখানি শেআকাহত হইবো? কেন এই প্রাদেশিক নেতাকে এেতাটা সালাম জানাইবো?
সকলে ছহি-ছালামতে থাকুন।



 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৮ ই জানুয়ারি, ২০১০ দুপুর ২:১৩
লিবিব বলেছেন: Ajker Kaler Kantha, Prothom-alo, Amader Shomoy porun apnar answer peye jaben asha kori
১৮ ই জানুয়ারি, ২০১০ দুপুর ২:২০

লেখক বলেছেন: আসসালামু আলাইকুম,
পাঠ করিয়াছি। উত্তর মেলে নাই।
আপনি যদি দয়া করিয়া দিতেন--তাহা হইলে উপকৃত হইতাম।

২. ১৮ ই জানুয়ারি, ২০১০ দুপুর ২:১৭
সাম্যবাদী বলেছেন: কি মিয়া তুমার কি প্রবলেম? মাথায় যে এক্টুকুও ঘিলু নাই তা এই পাবলিক ফোরামে প্রমাণ না করলেও পারতা।

জ্যোতি বসুরে চিনোনা? বাঙালী এমন মাক্সিষ্ট নেতা কয়জন আছিলো? জন্মসূত্রে তিনি বাংলাদেশী!! যিনি একণাগাড়ে প্রায় ৩০ বছর পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী ছিলেন। সৎ, নির্ভীক, আদর্শবাদী, সাম্যবাদে বিশ্বাসী এমন মানুষকে চিনলানা? তুমার জন্মই বৃথা।
৩. ১৮ ই জানুয়ারি, ২০১০ দুপুর ২:২৭
কোহিন1975 বলেছেন: আপনি ভুল বলিয়াছেন। তিনি জন্মসূত্রে বাঙালি। বাঙলাদেশি নহেন।
তিনি ভারতীয় নাগরিক।
আর মুখ্যমন্ত্রি তিনি ছিলেন পশ্চিমবঙ্গের। আমরা তো পশ্চিমবঙ্গের বাসিন্দা নহি। ১৯৭১ সালে আমাদের দেশের জনগণ নিজেদের রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন করিয়াছেন। আমরা কেন পরাধীন পশ্চিমবঙ্গের একজন নেতার জন্য এতোখানি শোকাহত হইবো?
ভালো থাকুন।
৪. ১৮ ই জানুয়ারি, ২০১০ দুপুর ২:২৮
হুমায়ুন_কবির_হাকিম বলেছেন: বাংলাদেশ হারাইয়াছে বন্ধু, হাসিনা হারাইয়াছেন অভিভাবক।
১৮ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৩:১৬

লেখক বলেছেন: একজন প্রাদেশিক নেতা একটা স্বাধীন দেশের রাষ্ট্র প্রধানের অভিভাবক করিয়া হইবেন?

৬. ১৮ ই জানুয়ারি, ২০১০ দুপুর ২:৩৩
তায়েফ আহমাদ বলেছেন: হুমায়ুন_কবির_হাকিম বলেছেন: বাংলাদেশ হারাইয়াছে বন্ধু, হাসিনা হারাইয়াছেন অভিভাবক।
=p~ =p~
১৮ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৩:১৮

লেখক বলেছেন: এইসব কথা শুনিতে যতোটা ভালেআ শোনায় ততোখানি আমাদের আত্মমর্যাদার পক্ষে যায় না।

৭. ১৮ ই জানুয়ারি, ২০১০ দুপুর ২:৫১
জাকির হোসেন বিডি বলেছেন: শুধু ফালতু প্যচাল এই সব ফোরামে...!
১৮ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৩:২০

লেখক বলেছেন: এইসব ফোরাম তো সেই কারণেই....
ফালতু....
ফালতু....

৮. ১৮ ই জানুয়ারি, ২০১০ দুপুর ২:৫৫
বাহারুল ইসলাম বাহার বলেছেন: বাংলাদেশ হারাইয়াছে বন্ধু, হাসিনা হারাইয়াছেন অভিভাবক।
=p~ =p~
১৮ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৩:২৬

লেখক বলেছেন: এই কথা অসত্য হইলেই বরং মঙ্গল.....

৯. ১৮ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৩:০২
আত্নভোলা বলেছেন: আমি কোহিন১৯৭৫। জন্মসালটা নামের সঙ্গেই আছে।
এর মানে কি কিছু বোঝাতে চান???
১৮ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৩:২২

লেখক বলেছেন: আমার এই কথাটির মানে হইতেছে : আমার জন্মসাল ১৯৭৫।
আমার পছন্দের বিষয় : আমার দেশ আর ইসলাম।
আমি কি বুঝাইতে পারিলাম?
ভালো থাকুন।

১০. ১৮ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৩:১৪
স্বপ্নরাজ বলেছেন: তায়েফ আহমাদ বলেছেন: হুমায়ুন_কবির_হাকিম বলেছেন: বাংলাদেশ হারাইয়াছে বন্ধু, হাসিনা হারাইয়াছেন অভিভাবক। :p~ :p~

আরে দেশের মিডিয়া জগৎটা অনেকদিন ধরেই বামপন্থীদের দখলে, যদিও ভোটে এরা জামানাত হারায় কিন্তু মিডিয়া জগৎটাতে এরাই সব। জ্যোতি বসু এদের কাছে বিশেষ কিছু হবে , এ আর নতুন কি!!!!!
১১. ১৮ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৩:২৪
কোহিন1975 বলেছেন: সত্যকার বামপন্থি হইলেও তবু সালাম করিতাম।
উহারা সুবিধাপন্থি।
সুবিধা নিতে কোনো কার্পন্য নাই
১২. ১৮ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:১৮
উদাসবাউল বলেছেন: আপনে কুয়ার ব্যাঙ, তাই কিছু বোঝেন নাই।
১৮ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:০০

লেখক বলেছেন: আসসালামু আলাইকুম,
আমি বুঝিবার জন্যই এই পোস্ট দিয়াছি। দয়া করিয়া আমাকে বুঝাইয়া দিন।

১৩. ১৮ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৫:৪৭
মাহমুদ মামূন বলেছেন: গ্রুপের আদর্শ ও শৃংখলা পরিপন্থী পোষ্ট দেবার কারনে আপনার পোষ্ট ডিলিট পূর্বক আপনাকে 'সমাজতান্ত্রিক ফোরাম' গ্রুপে ব্যান করা হয়েছে।

-গ্রুপ মডারেটর
১৮ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:০৮

লেখক বলেছেন: সত্তরের দশকে এই সিপিআই (এম. এল.) যেসব কর্মিগণকে পশ্চিমবঙ্গের পুলিশ ধরিয়া নিয়া তথাকথিত এনকাউন্টারে ''খুন'' করিয়াছিলো, তাহার জন্য এখনো তৎকালীন ''পুলিশ মন্ত্রি'' এই জ্যোতি বসুকে দায়ি করা হইয়া থাকে।
আর এখন স্বাধীন বঙ্গদেশের নাগরিক হিসাবে তাহার সমালোচনা করায় আমার উপর শাস্তি নামিয়া আসিলো? এইটা হইতেছে শোধনবাদি আচরণ।
তবু ভালো যে সাইবেরিয়ায় পাঠাইলেন না। তাহা হইলে এই শীতে আমার দফা রফা হইয়া যাইতো।
আপনাদের শাস্তির কথা শুনিলাম। বিশ্ব-জগৎ অনেক বড়ো।
ভালো থাকুন।

১৪. ১৮ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:১৪
ঝনিয়া বলেছেন: আরে ভাই এই কুত্তাগুলিরে মনে হয় জোতি চোরায় শুকনা হার খাওয়াইছিলো এইজন্য......................
১৫. ১৮ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:০৩
ধ্রুব তারা বলেছেন: জনাব শীর্ষ বানানটি ভুল হইয়াছে। আর বাংলাদেশের মিডিয়ার স্বভাবই এরকম করা। প্রথম আলো, কালের কণ্ঠ তো তবু বিদেশের নেতা লইয়া মাতামাতি করিতেছে। শুনিয়াছি কিছু কিছু পত্রিকা দেশের জারজ সন্তান যাহারা স্বাধীনতা বিরোধী ছিল তাদের লইয়াও মাতামাতি করিয়া থাকে। আমার কাছে দ্বীতিয় দলভূক্তরাই কিন্তু অধিকতর নিকৃষ্ট মনে হয়।
১৬. ১৮ ই জানুয়ারি, ২০১০ রাত ৮:১১
পৃথিবীর আমি বলেছেন: সাম্যবাদী বলেছেন: কি মিয়া তুমার কি প্রবলেম? মাথায় যে এক্টুকুও ঘিলু নাই তা এই পাবলিক ফোরামে প্রমাণ না করলেও পারতা।

জ্যোতি বসুরে চিনোনা? বাঙালী এমন মাক্সিষ্ট নেতা কয়জন আছিলো? জন্মসূত্রে তিনি বাংলাদেশী!! যিনি একণাগাড়ে প্রায় ৩০ বছর পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী ছিলেন। সৎ, নির্ভীক, আদর্শবাদী, সাম্যবাদে বিশ্বাসী এমন মানুষকে চিনলানা? তুমার জন্মই বৃথা।
১৭. ১৮ ই জানুয়ারি, ২০১০ রাত ৮:১২
পৃথিবীর আমি বলেছেন: আরেকটা কথা....তিনি জন্মসূত্রে তিনি বাংলাদেশী-ই ।
১৮. ১৮ ই জানুয়ারি, ২০১০ রাত ৮:১৮
জয়_জয় বলেছেন: ভাই কি জামাতি ছাগু
২০. ১৯ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৫২
প্রক্সিনিক বলেছেন: আমাদের মুক্তিযুদ্ধের সময় তাহার অবদান কতোটুকন?

-------------জানুন

 

মোট সময় লেগেছে ১.০২৫৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি কোহিন১৯৭৫। জন্মসালটা নামের সঙ্গেই আছে। বাংলাদেশ, ইসলাম আমার প্রিয় বিষয়।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ