ও ভাই, আপনি কার ভাই
২০ শে ডিসেম্বর, ২০০৭ সকাল ৭:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এক ভাইকে নিয়ে বেশ তোলপাড় শুরু হয়ে গিয়েছে। তিনি অনেকেরই ভাই কিন্তু তিনি আসলে যে কার ভাই তাই বোঝা যাচ্ছে না। তিনি মোশারফ হোসেন কি হাসানুজ্জামান যেই হোক না কেন বিষয়টা এখন ধোয়ায় আচ্ছন্ন। আর ওদিকে তাকে নিয়ে দু পক্ষের তুমুল কলরব। আমি প্যথমে ভেবেছিলাম এ নিয়ে এত হট্টগোলের কি আছে হতে পারে শহীদ গোলাম মোস্তফা আর শহীদ হাসানুজ্জামান দুজন দুজনার চাচাতো, মামাতো, বা ফুপাতো ভাই জাতীয় হতে পারেন। সে হিসেবে উক্ত ভাই দুজনেরই ছোট ভাই হতে পারেন। এখন দেখছি আলোচ্য ভাইয়ের নামও আলাদা। যদিও গায়ের জামা একই, পিছনের বাড়িটাও একই। এখন কৌতুহল রয়ে গেছে উনি কথা বলার সময় কি বলেছিলেন। ভিডিও ক্লিপটা দেখিনি। উনি যদি একই কথা বলে থাকেন তাহলে হয়ত ইটিভির দোষ দেয়া যাবে। আর যদি উনি নিজেও দু শহীদের ভাই হিসেবে বক্তব্য দিয়ে থাকেন তাহলে তো প্রবলেম।
যাই হোক এখন আমাদের সেই ভাইকে প্রয়োজন। আজ সকাল থেকেই তাই ডাকাডাকি করছি। ও ভাই আপনি কার ভাই? একটু বলে যান না ভাই।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন