somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটা চিঠি এসেছে, মজার (এবং খানিকটা আরোপিত দুখের)

১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বড় মামা, তুমি কেমন আছো। আমি ভালো আছি। আসসালামু আলাইকুম। তুমি আমাকে বিদেশ থেকে যে বড় লম্বা পেন্সিলটা কিনে আনছিলা না সেটা হারিয়ে গেছে। আবার বিদেশ গেলে আরেকটা আনবা। ঔরকম লম্বা একটা আনবা।
গোটা গোটা হাতে লেখা চিঠি পড়ে ছোট ছোট আঙ্গুলের ছোয়া পাই। পিচ্চিদের যত ভাবনা। পেন্সিলের কথা মনে পড়েছে। তাই চিঠি লিখে দিয়েছে। আবার কোন একদিন নেইল পালিশের কথা মনে পড়েছে তো একটা চিঠি লিখে দিয়েছে। বেশির ভাগ চিঠিই পোস্ট হয়না। আমি উদ্ধার করি বালিশের তলা, খাটের নিচে, সেলফের কোনা থেকে। দেরাজের মধ্যে সযত্নে রাখা এক চিলতে প্যাডের কাগজ ছয় মাস পরে উদ্ধার করে পড়ি আর হাসি।

ছোট মন,ছোট ভাবনা, ছোট আকংখা পেন্সিলের আঁকিবুকিতে উঠে আসে। প্রথম তিনটি ফোটার উপর যেদিন হাত ঘুরিয়ে লিখল 'ক' সেদিন মনে হচ্ছিল পৃথিবী এখন এই শিশুটির বিজয়ী হাসি দেখে মুচকি হাসবে। তারপর একসময় লিখল মা, তারপর বাবা, আরো কত কি। অনর্গল বলে যায় কত গল্প, কোথায় পায় আল্লাহ জানেন। বাঘের গল্প , কুমিরের গল্প, ভুতের গল্প, আলিফ বা তা পড়াতে আসা হুজুরের কাছে শোনা নবী ইবরাহীমের (আ) গল্প, স্কুলের লাল জামা পড়ে আসা মেয়েটার কাছে শোনা গল্প আমার শুনতে শুনতে কান ঝালাপালা হওয়ার জোগাড় তবু শুনতে হয়। নিষেধ করতে পারিনা। মায়ের মুখে, মায়ের বুকে পরম আদরে, মায়ের হাসিতে, মায়ের বকুনিতে অজান্তে শিখে যাওয়া অনুভুতির প্রকাশ তার মায়ের ভাষায়ই বাঙময় হয়ে ওঠে।

রবীন্দ্রনাথের ভাষায় তাই আগে চাই মাতৃভাষার গাথুনী, তারপরে অন্যসব। ড্যাডি শুনলে কি আর বাবার বুক ভরে ! কোথায় মামা আর কোথায় আংকেল। দুর হ সামনে থেকে হতচ্ছাড়া স্মার্টনেস। আমার ভাগ্নের লেখা ম আকার মা ম আকার মা ”মামা” অতপর ভুবন ভোলানো মধুর হাসি আমি বাংলাতেই অনুবাদ করি। বাংলার গন্ধকে গায়ে মেখে অ আ বর্নমালার পাল তুলে ও সমানে এগিয়ে যাক।

আমি মোবাইলে ওর কথা শুনি মামা তুমি এখনও খুলনা কি করো। তুমি ঢাকা চলে আসতে পারোনা। তুমি আসলে খুব মজা হতো। তুমি সে তো আমাদের বাসায় থাকোনা। তুমি পঁচা।

আমি পঁচা! আমি যদি কিছু আনি সেটাও নিশ্চয়ই পঁচা হবে।
ইশ, তুমি এইবার কি আনবা। মিজান নানা কুস্টিয়া থেকে তিলের খাজা আনছে তুমি কি আনবা।
ও বুঝছি তুমি লাঠি চকলেট আনবা। মুসান্না কিন্তু লাঠি চকলেট খেতে পারে। ওর জন্যও একটা আনতে হবে।

আমার জন্য একটা চকলেট আনবা, পাশ থেকে মুসান্নার গলা শোনা যায়।
ওরা যদি ইংরেজিতে বলত। কিংবা হিন্দিতে বলত। অথবা আরবীতে। ইস মজাটাই নস্ট হয়ে যেতো।
বাংলাই ভালো, বাংলাই সুখ। মায়ের ভাষা ,আমার ভাষা, সবার ভাষা বাংলাকে ওরা ঠোটে ঝুলিয়ে রাখে। ইচ্ছা হওয়া মাত্র ছড়িয়ে দেয় ইথারে। আমরা শুনে প্রীত হই।

ওরা কি সবসময়ই এমন বলবে ! বড় হলে ওরা কি বাংলা মনে রাখবে? টেলিভিশনে হিন্দির যে দাপট, বাংলা ভুলে যাবেনা তো। দুয়েকটা ইচড়ে পাকার মুখে পেয়ারের যে ডায়লগ শুনি তাতে মাঝে মধ্যে ভয় হয়। ড. মো. শহীদুল্লাহর মত বহু ভাষাভাষী হলে সমস্যা নেই। কিন্তু বাংলাকে ভুলে? তা হবার আগেই যেন একুশে ফেব্রুয়ারী কি আটই ফাল্গুন ক্যালেন্ডারের পাতা থেকে মুছে যায়। মুছে যায় যেন সালাম, বরকত. রফিক, জব্বার এবং নাম না জানা আরো অনেকের অস্তিত্ব।
সর্বশেষ এডিট : ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:১২
১২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×