somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটা ডায়েরী, যার তাল মাত্রা নেই

১৫ ই অক্টোবর, ২০০৮ দুপুর ২:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পড়তে পড়তে ঝিমুনী আসতে পারে। তাই আগেই চা বিস্কুট সামনে দিয়ে রাখলাম।

এক.
ছলাৎ করে একপাক কাদা এসে আমার প্যান্টের গায়ে লেপ্টে রইল। আমি তাকিয়ে রইলাম। কি করার আছে এ মুহুর্তে। প্রচন্ড ক্রোধে ফেটে পড়তে পারি, চিৎকার গালাগালি দিয়ে একটা ভীষন রকমের শোরগোল তুরতে পারি। কিংবা দুঃখে কাতর হয়ে এখানেই ভেঙে পড়তে। আর কিছুই না করতে পারলে ভাল মানুষের মত কিছুই হইনি বিবেচনা করে যথারীতি হেটে যেতে পারি। বেশি আগ্রহ থাকলে হয়তো একবার দেখতে পারি কাছাকাছি কোথাও পানি পাওয়া যায় কিনা।

সত্যি কথা বলতে এর বাইরে আমার কিছুই করার নেই। চার চাকার সৌখিন গতিযন্ত্র, বাসের হেলপার যাকে আদর করে ডাকে প্লাস্টিক বলে, সে পাশ কাটিয়ে চলে গেছে অনেকদুর।........X((

দুই.
প্রায় প্রতিদিনই এ পথে আসি আর যাই। প্রতিদিন বলা ভুল, বরং যতদিন একানে থাকি ততদিনই। সকালে, দুপুরে, বিকেলে, কিংবা সন্ধায়। সেদিন কে একজন বলল হঠাৎ করে নাকি মানুষ বেড়ে গেছে। আমি সাথে সাথে সায় দিলাম। এ পথে কখনো এত মানুষ দেখিনি। ঈদের পরে যেন মানুষ বেড়ে গেল দেড়গুন। আসলেই কি তাই! কে জানে! হয়তো এটা ঢাকা শহরের জন্য ঈদ বোনাস।........;)

তিন.
ভদ্রলোকের সাথে দেখা হয়ে ভালই হলো। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছিলেন। এখন আছেন একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের গেস্ট টিচার। আমি খুব মনোযোগ দিয়ে তার কথা শুনছিলাম। আমার আবার নাটক লেখার খুব শখ, আর উনি বলছিলেন কিবাবে নাটক লিখতে হয়। শিখলাম অনেক কিছু। ভাবছি এই যে শিখলাম সেটা আবার নাটক হয়ে না যায়!! .........:P

চার.
ড্রয়ারের চাবি হারিয়ে ফেললাম। কি বিপদের কথা, খানিকটা বিব্রতও। কালই কেবল ড্রয়ারের ব্যবহার শুরু হয়েছে। একানে খুজি, ওখানে খুজি। টেবিলের তলা, অন্য ড্রয়ার, সেলফের মাথায়, কলমদানীর মধ্যে, বালিশের নিচে, সবগুলো পকেটে... এবং সবার অলক্ষে ডাস্টবক্সেও। নাহ, কোথাও নেই।

পেয়েছি শেষ পর্যন্ত। কে একজন অতিউৎসাহী টেবিল গুছাতে এসেছিলেন। দিলাম একটা কড়া ধমক। (প্রকাশ্যে নয়, মনে মনে।)...........X(


পাচ.
লেখক হবার বড় সাধ কিন্তু কি লিখব তাই খুজে পাইনা।যা যা মনে ছিলো সব লেখা শেষ। এখন ইস্যু সংকটে ভুগছি। ব্লগ এসে আরো জ্বালা। আগে যাহোক কিছু একটা খসড়া লিখে, তারপর ফাইনাল করে কোথাও পাঠানো উপলক্ষে বেশ কিছুদিন ব্যয় হয়ে যেতো। পাঠানোর পরে অপেক্ষায় থাকতাম ছাপা হয় কিনা। সেই অপেক্ষা করতে করতে কেটে যেত আরো দু মাস। দুমাস পরে যখন ছাপা হতো না তখন সম্পাদকের যোগ্যতার পর্যালোচনা করতে ব্যয় হতো আরো একমাস। তিনমাস পরে যখন নতুন লেখা লিখতে বসতাম ততদিনে নতুন বিষয় একটা জমা হয়ে যেতো।

এখন সব দুই মিনিটের ব্যাপার। তাই বাকী সময় এখন বেকার...কেবলই বেকার।...........B-)
১৬টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×