আমার দিনলিপি
আমার প্রিয় পোস্ট
- সামহয়ারে এসে যে লেখকদের সঙ্গে পরিচয় হলো - মাহবুব মোর্শেদ
- তাহাদের একুশ, আমাদের আট / তাহাদের ক্রুশ, আমাদের ছায়াঢাকা পুকুরঘাট - কোলাহল
- প্রিয় বল্গারদের জন্য গল্প ও একটি মোরাল,(প্লিজ গল্পটি পড়ুন,আমি আপনাদের ৫টি মিনিট চেয়ে নিলাম) - বিহংগ
- একটা চিঠি এসেছে, মজার (এবং খানিকটা আরোপিত দুখের) - কোলাহল
- সময়ের মুল্য, জীবনের মুল্য, ব্লগিংয়ের মুল্য - কোলাহল
- দুঃখবিলাস… - ফারজানা মাহবুবা
- লাল গাড়ি আর লাল বালিকার গল্প - নিধিরাম সর্দার
- টানেলের শেষেও শুধু অন্ধকারের গান - সন্ধ্যাবাতি
- ছবি চাই, ছবি। দিন না একটা ছবি। - রাগিব
- জীবনের প্রয়োজনে জীবন যেখানে পরাজিত।(চতুরভূজ) - চতুরভূজ
- সামহোয়ার, ইলেকট্রনিক মোল্লা, ভার্চুয়াল মুক্তিযুদ্ধ ও লেখক যশোপ্রার্থীদের তড়পানি - মাহবুব মোর্শেদ
- তুমি যে তোমারই তুলনা (উৎসর্গ - ইসলামের এক বীর সৈনিককে) - উম্মু আবদুল্লাহ
- লাল সবুজের বর্ণালী ঢেউ সাজায় দিনের স্বপ্ন। - কোলাহল
- একজন প্রেসিডেন্টের ইমেইল এবং আমাদের নেগেটিভ মনোভাব - শামসুজ্জামান সিদ্দিকী শাহীন

চোখ মেলে দেখি জানালায় ভোরের পাখি

ছবির কথাঃ আমি হব সকাল বেলার পাখি
২৯ শে এপ্রিল, ২০০৮ রাত ৯:১৫
.
প্রত্যেকটি সকাল আমাকে আরেকবার অদ্ভুত পৃথিবীটাকে চোখ মেলে দেখার সুযোগ তৈরী করে দেয়।
কত সুন্দর এই পৃথিবী, কোকিলের গান,
রক্তজবার হাসি, নিশ্চল পানির ধারায় ফুটে থাকা শাপলার মায়াবী আহবান
কোনকিছুই উপেক্ষা করার নয়।
তাই বার বার চোখ মেলে তাকাই। একটা সুন্দর পৃথিবীর জন্য আমার প্রার্থনা...
- ১৫টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৫৯বার পঠিত
গরম ! ভীষন গরম!!
২৩ শে এপ্রিল, ২০০৮ রাত ৮:২৬
১.
সকাল হলেই সবুজ পাতার ফাক গলিয়ে ফালি ফালি রোদ হুড়মুড়িয়ে আছরে পড়ে আমার বারান্দায়। কিংবা আমার ছোট্ট বারান্দা কি এক আগ্রহে মুখ বাড়িয়ে দেয় সবুজের পানে। একটু দুরে একটা নিম গাছ ঠায় দাড়িয়ে থাকে। কচি রোদের ছিটায় নতুন পাতারা চমকায়। ঠিকরে পড়া আলো আমার চোখ আর সহ্য করতে পারেনা। বৈশাখী...
- ১৮টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৪৪বার পঠিত
নির্জন পুল পেরোলেই ঝিঝি পোকার গান।
১০ ই এপ্রিল, ২০০৮ রাত ১১:১৬
অভ্যাসবশত আমি পুলের উপর উঠে দাড়িয়ে পড়ি। গ্রীস্মের শুরুতে মৃদুমন্দ দক্ষিনা বাতাস। নিচে টলটলায়মান স্বচ্ছ পানি। পানি নেই বললেই চলে, যেটুকু আছে সেটুকুই ভীসন পরিচ্ছন্ন, চকচকে। উপরিপৃষ্টে বাতাসের সাথে মসৃন কাপুনি।
কালচে হলুদ রঙের একটি ফড়িং ঘোড়াঘোড়ি করছে প্রায় পানির উপরে ঝুকে পড়া বনফুলের আশেপাশে। বনফুরের আসল নাম জানিনা। কজনই...
- ২১টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৯৪বার পঠিত
ব্রিফকেসে বন্দী জীবন
০৭ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১২:১৬
হ্যালো!
হ্যালো শুনতে পাচ্ছিস?
হ্যা, কে ?
.........
ও আপনি! কেমন আছেন?
....................
....................
.......................
- ২২টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৪৮বার পঠিত
ক্লান্তি আমায় ক্ষমা করো প্রভু
২৩ শে মার্চ, ২০০৮ রাত ৮:০৪
ঘড়িতে এখন সাতটা পয়ত্রিশ। আর কতক্ষন বিশ্রামে থাকব ! সর্বোচ্চ একঘন্টা। আবার যেতে হবে। শরীরটা ক্লান্তিতে ভেঙ্গে পড়ছে। কত আর চাপ দেয়া যায়। দুুদন ধরে রাত জাগতে হচ্ছে। কি কস্ট তবুও। জানি রাত জাগলেই এ্যাসিডিটি বাড়বে। রেনিটিডিনের প্যাকেট পকেটে নিয়ে ঘুরতে হবে। ক্ষীনকায় শরীরটা আরো ক্ষীন হয়ে যাবে। চোখ গর্তে...
- ১০টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১২৮বার পঠিত
সামহ্যয়ারের ভাল চেয়ে চেয়ে মনে আসা কিছু খারাপ প্রস্তাব। প্রতিজ্ঞা করছি আমি আর কখনো এমন বলবো না।
০১ লা মার্চ, ২০০৮ দুপুর ১:১০
-কত বয়স তার
-২মাস ৩ সপ্তাহ
-কি বেঝে সে?
-কিছুই বোঝেনা।
হাতি ঘোড়া গেল তল, পিপড়া বলে কত জল, হুহ।
বালিয়াড়িতে প্রমোদ বিহারে এসে বেখেয়ালে আমি ঝপাৎ করে ডুবে যাই। নিরীহ জীবদের সাথে ঘুরে ঘুরে দিন কাটাই আর অকস্মাৎ শুনি গুরু গম্ভীর আবাহন।...
- ১৩টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২৪৬বার পঠিত
স্মৃতিতে অমলিন বগুড়ার দিন।
২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:৪৮
ভেবেছিলাম কিছুদিন আর নস্টালজিক লেখা লিখবনা। এক ধরনের লেখা লিখতে লিখতে আমি নিজেই খানিকটা বিরক্ত। নতুন কিছু লেখার চাই। চাই বটে কিন্তু পারিনা। বাবার চাকুরীসুত্রে বগুড়ায় থাকা এক অচেনা ব্লগার আবারও ছুটির দিনে আমাকে নস্টালজিক করে দিয়েছে।
আজ খুব মনোযোগ নেই। শব্দ নিয়ে নাড়াচাড়া কিংবা উপমা আর ব্যঞ্জনার সমাহার ঘটানোর...
- ৪৭টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৩০৭বার পঠিত
তাহাদের একুশ, আমাদের আট / তাহাদের ক্রুশ, আমাদের ছায়াঢাকা পুকুরঘাট
২১ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১১:৫২
এক.
সকাল আটটা বাজতে না বাজতেই ডেইভ ক্যাসেলের সামনের রাস্তাটা গাড়ির আনাগোনায় মুখরিত হয়ে ওঠে। রবিবার যে আজ। দুহাতে উপার্জনের নেশায় বিভোর মানুষগুলো আজ একদিন পরস্পরকে উইশ করে কাটাবে। পিজ্জাহাটে কিংবা পেস্ট্রিশপে, বারে ঢিলে তামে সময় চলে যাবে, সবুজ পার্কে নারীপুরুষ শিশুর পায়ে পায়ে হেটে বেড়ানো দেখে হেটে বেড়াতে ইচ্ছে...
- ২৭টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২৮৯বার পঠিত
সপ্তাহ ঘুরে প্রবাল ৪
১৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৮:১৪
এই লেখা যখন লিখতে বসেছি ততক্ষনে শীতের সকালে রোদ পোহাবার আঙিনায় রাঙ্গা বসন্তের দিন হাত বাড়িয়ে দিয়েছে বন্ধুত্বের আমন্ত্রন নিয়ে। আমি দরজা খুলে বন্ধু হলাম। কবি মাত্রই কোকিলের কুহুকুহু, ফুলকলিদের আড়মোড়া, আর পত্রপল্লবের ডানামেলার শব্দে আন্দোলিত হয়। কবি না হলেও আমিও আন্দোলিত হই। স্বাগতম হে বসন্ত। আগুন ঝরা ফাগুনের এই...
- ০টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৭৮বার পঠিত
একটা চিঠি এসেছে, মজার (এবং খানিকটা আরোপিত দুখের)
১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:১০
বড় মামা, তুমি কেমন আছো। আমি ভালো আছি। আসসালামু আলাইকুম। তুমি আমাকে বিদেশ থেকে যে বড় লম্বা পেন্সিলটা কিনে আনছিলা না সেটা হারিয়ে গেছে। আবার বিদেশ গেলে আরেকটা আনবা। ঔরকম লম্বা একটা আনবা।
গোটা গোটা হাতে লেখা চিঠি পড়ে ছোট ছোট আঙ্গুলের ছোয়া পাই। পিচ্চিদের যত ভাবনা। পেন্সিলের কথা মনে...
- ১৪টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২০৭বার পঠিত




