অপেক্ষার প্রহরে সাঁতার
কলি মাহ্মুদ
(আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল শুধাইলো না কেহ.......)
হৃদয়ের তপ্তবালু সিক্ত করতে শুধুই কাঁদি
অশ্রুতে কি মেটে মরুর তৃষ্ণা?
চৈত্রের দুপুরে বসে গড়ি স্বপ্নের ছন্দ
আনমনে চেয়ে দেখি রূপবতী রোদের তীব্র ঝলক
স্বপ্ন খাঁটি হয় পুড়ে রোদের রূপে
মরুদ্যান গড়তে অশ্রু বিলাই
যেন একটি চারা তাতে উঠে ভেদ করে রুক্ষতা।
হৃদয়ের তারে বাজে একতারার সুর
কামনায় ভাসে বেদুইনের ঘোড়ার খুড়ের শব্দ
পেছন ফিরে দেখি শুন্যতা হাতছানি দেয়
তাল হারিয়ে ছিন্ন করি হৃদয়ের তার।
চোখ বুজে দেখি স্বপ্নের ঢেউয়ে ভাসিয়ে তুলে নিল
সৈকতে শান্তির পরশ।
চোখ খুললেই তপ্ততা গ্রাস করে…
শুধু অপেক্ষার প্রহরে সাঁতরাতে সাঁতরাতে ভেসে বেড়াই তোমাদের স্রোতে
এতো লবনাক্ততা তোমাদের জলে পুড়ে গেছে আমার চামড়া....
পরিশ্রান্ত পথিক তন্দ্রাচ্ছন্ন হলে ডুবে মেরো না।
১৬.০৪.২০১১,জা.বি. বিকাল-৩.৪০
আলোচিত ব্লগ
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।