পাহাড়ি মেয়ে নিয়ে তিনটা পছন্দের গান শেয়ার করতে ইচ্ছা হলো , তাই লিরিক সহ দিলাম , আশা করি ভালো লাগবে ।
ঐ দূর পাহাড়ের ধারে
ঐ দূর পাহাড়ের ধারে,
দিগন্তেরই কাছে
নিসঙ্গ বসে একটি মেয়ে,
গাইছে
আপন সুরে,
আপন সুরে,
আপন সুরে…
আমি সেই সুরেরই টানে
ছুটে চলেছি তার পানে
তার বেদনার সঙ্গী হতে
সেই সুর আমায়,
শুধু ডাকে
শুধু ডাকে…
মনে হয় তার সেই সুরে
কত বেদনা আছে লুকিয়ে
শত দুঃখের রজনী পেরিয়ে
সেই সুর যেন,
ভেসে আসে,
ভেসে আসে,
ভেসে আসে…
ব্যান্ড - উইনিং ।
ঐ দূর পাহাড়ে
ঐ দূর পাহাড়ে
লোকালয় ছেড়ে দূরে
মন কেড়েছিল এক দুরন্ত মেয়ে -
সেই কবে ,
হিমছড়ির বাঁকে ।
ও দুষ্টু মেয়ে -
দেখেছিলাম তোমাকে ।
মেঠো পথে ধুলো মাখা গায়ে
পায়ে পায়ে বুনো ছায়া
কাঁপন জাগা ,
ফুলে ফুলে দোলা জাগে
সুখেতে ।
থেকে থেকে ওঠে
গেয়ে গেয়ে পাখিরা ।
দিঘির বুকে
রোদ মাখা জলে
ধীরে ধীরে কেটে সাঁতার -
চলে যায় ওপার।
নেচে নেচে ওঠে যেনো
স্রোতেরা।
মাঝে মাঝে যেনো
দূরে বাজে বাঁশিটা।
ঐ দূর পাহাড়ে
লোকালয় ছেড়ে দূরে
মন কেড়েছিল এক দুরন্ত মেয়ে -
সেই কবে ,
হিমছড়ির বাঁকে ।
ও দুষ্টু মেয়ে -
দেখেছিলাম তোমাকে ।
জেমস ।
পাহাড়ি মেয়ে
পাথুরে নদী চলে , পাহাড়ি মেয়ে নামে ,
ভেজা তার তনু মন ধরা দেয় না ,
কি স্বপ্ন এঁকে দিলো বলা যায় না ।
পাথুরে নদী চলে , পাহাড়ি মেয়ে নামে।
সাজানো চোখের মাঝে সবুজ বনানী তাতে-
ছায়া ফেলে এই জল ঝর্না।
অধীর ঢেউয়ের দোলা দিয়ে যায় আনমনা-
দিকে দিকে শুধু যন্ত্রণা ।
পাথুরে নদী চলে , পাহাড়ি মেয়ে নামে।
বাতাস আকুল হয়ে জলে ছন্দ নিয়ে-
পাহাড়ি মেয়ে সেতো চেয়ে দেখে না ।
পাখি ডাকে অচেনা বয়ে যায় ভাবনা-
স্বজন বুঝি তার ফিরে এলেনা ।
পাথুরে নদী চলে , পাহাড়ি মেয়ে নামে ,
ভেজা তার তনু মন ধরা দেয় না ,
কি স্বপ্ন এঁকে দিলো বলা যায় না ।
মাইলস

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



