আমার প্রিয় পোস্ট
- ঝামেলামানুষ-২; ভ্যলেরি টেইলর, আপনাকে - জানালা
- কনফুসিয়াসের সাথে করি বাংলায় চিৎকার - কৌশিক
- প্রিয় গান : উৎসর্গ-কনফু ও তার কঙ্কাবতীকে.. - চামেলী হাতে নিম্নমানের মানুষ
- ব্যক্তিগত রুপকথা:'তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রণে'-(প্রথম পর্ব) - চামেলী হাতে নিম্নমানের মানুষ
- স্বপ্নবাজি - কিংকর্তব্যবিমূঢ়
- একজন গরুর গল্প - আনোয়ার সাদাত শিমুল
- ফ্লপ ফোর্থ অ্যাম্পায়ার - আনোয়ার সাদাত শিমুল
- ' আর ইউ এফ্রেইড অফ ক্রোকশিয়া?' - হাসান মোরশেদ
- । । বাবা ও তাঁর নি:শ্বাস এবং 'বু জি'র জন্য এলিজি । । - হাসান মোরশেদ
- মুগ্ধ পাঠক -২ : কনফুসিয়াস (হৃদয়ে ছুরি চালানো লেখক।) - আলভী
- হবে কি দেখা? - প্রজাপতি
- সব কটি চাপা ফুল দিলো ফুটাইয়া - প্রজাপতি
কঙ্কাবতী-
২৭ শে মে, ২০০৬ ভোর ৪:২১
' আমায় এমন পাগল করে,
আকাশ থেকে মধ্যরাতে নামলে কেন?
নামলে যদি মধ্যরাতেই,
চোখের দেখা না ফুরোতেই -
থামলে কেন?
নামতে তোমায় কে বলেছে-
মেঘে মেঘে মেঘ গলেছে,
অন্ধকারে- ....।'
------------- নির্মলেন্দু গুণ ( মধ্যরাতের ক্ষণস্থায়ী বৃষ্টির প্রতি )
.... কনকনে ঠান্ডা এখানে, মেলবোর্নে। আর ঢাকায় নাকি তুমুল বৃষ্টি এখন। হাইটেকের কল্যাণে sms এ ভর করে সেই বৃষ্টির ছাঁট আমার মোবাইলে এসে পড়ে। চিঠি এসেছে, বাড়ানো হাতে হাত রেখে বৃষ্টিতে ভেজার আহবান।
হায় বরষা, তোমাতে আমাতে এখন সাত সমুদ্্র তের নদীর ফারাক! মেঘের কাছে অনুযোগ করে বার্তা পাঠায় কেবল অভিমানী কঙ্কাবতী, কিন্তু হায়, আমি যে ডালিমকুমার নই!!
কনকনে ঠান্ডা এখানে, তবুও বৃষ্টি ঝরে যায় ঢাকায়, মোবাইলের ঝাপসা স্ক্রিনে, আর আমার কঙ্কাবতীর মনে...।
প্রকাশ করা হয়েছে: বিহঙ্গ বিভাগে । সর্বশেষ এডিট : ২৭ শে মে, ২০০৬ ভোর ৪:২৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
কনফুসিয়াস বলেছেন:
:-)আমি তুলি নাই রে ভাই, সারাদিন নাকি আমারে sms করে, তাই আমাদের বন্ধুরা তুলছিলো, sms করার সময়।
হযবরল বলেছেন:
ভীষন জটিল কাহিনী । ছবিটা ভালো লাগছে , মাইন্ড না খাইলে এই ছবিটা ধার নিলাম একটা পোস্ট দিব কোনো এক সময় ।
হযবরল বলেছেন:
এখনো নি নাই নিবো অনুমতি দিলে
কনফুসিয়াস বলেছেন:
হযবরল, স্বাচ্ছন্দে নিতে পারেন।
অতিথি বলেছেন:
এত সুন্দর কবিতা আমি লিখতে পারলে কম্পিউটার প্রোগ্রামার না হয়ে কবি হতাম :-)নিচের লিংকে কবিতাটা আছে- ডাউনলোড লিংক সহ।
Click This Link
অতিথি বলেছেন:
বৃষ্টি মানে নষ্ট প্যাঁচ এক ট্যাপ গড়িয়েঅথৈ পুকুর দু:খ বিলাশ
কখোন বা দু:খ ঝড়ে
টাপুস টুপুস ভীষন গোপন
বৃষ্টি মানে সত্যি করে
মন খারাপের প্রাচীন প্রহর।
(আমার খুব প্রিয় একটি কবিতা.. )
ঝরা পাতা বলেছেন:
বাহ কঙ্কাবতীর প্রেমে পড়ে গেলাম। ভাইজান মাইন্ড খাইলেন না তো? বৃষ্টি বড় খারাপ জিনিস। খালি মন খারাপটারে সংক্রামিত করে দেয়।বৃষ্টি মানে কর্ষিমাঠ ওলট-পালট,
হালুট টালুট উপচে ওঠার ভরা কটাল।
অতিথি বলেছেন:
ভাইরে এই ঘটনা আগে কইবা না,
কালপুরুষ বলেছেন:
অনেক সময় বেশী ময়েশ্চার জমলে সার্কিট অন হয় না। 'ডিউ ফ্যাক্টর"। মোবাইলটা সোয়টারে ঘষা দিয়েন।
কনফুসিয়াস বলেছেন:
কালপুরুষ,আপনার উপদেশটা ওরে জানাইয়া দিলাম।
কিন্তু খুব একটা কাজে আসবে বলে মনে হয় না! মোবাইল পকেটে নিয়া কক্সবাজারে আধা ঘন্টা ডুবাডুবি করার রেকর্ড আছে ইনার। "ডিউ' তো অনেক নীরিহ জিনিস! :-))
তিথি আপুরে হেব্বি লাগতেসে,,,, রিয়েল কংকাবতী।
একটু বর্ষা... বলেছেন:
তারেক .. অনেকবার পড়া , আবারো পড়লাম . অসাধরন ।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
















আরেকজনের ছবি তুলেন ক্যান? মোবাইলে ক্যামেরা যে কেডা বসাইছিল....