আমার প্রিয় পোস্ট

পুষ্প, বৃক্ষ এবং বিহঙ্গ পুরাণ

আসুন, আমরা একটি প্ল্যানচেটের আয়োজন করি...

১৭ ই জুন, ২০০৬ রাত ৮:১৯

শেয়ারঃ
0 0 0

প্রতিটা পোষ্টে সেই একই নাটকের পুনরাবৃত্তি হয়। কুশিলবও আমরাই। একদল আস্ফালন করেন, প্রমান হোক!!
আমরা নতজানু হয়ে নিজেদের প্রমান হাজির করি। একগাদা ওয়েবসাইট, কিছু ইতিহাসের দলিল, অনেকগুলো বই, কিছু পেপার কাটিং..।
কিন্তু আমরা কি জানি, সেইসব প্রমান যে আসলে ভ্রান্ত? আসলে কিছু উর্বর মস্তিষ্কের মানুষের লেখা থ্রিলার?
না জানি না। ভ্রান্ত তো হবেই, ওগুলো তো গোলাম আযম তার স্মৃতিতে লিখে রাখেন নাই। মুক্তিযুদ্ধে নিহতের পরিবার মিথ্যে বলেছেন, এটাই তো সত্য, কারন গোলাম আযম তো মিথ্যে বলেন নাই!

এই নাটক এখানেই শেষ হবে।
কদিন পর আরেকটি পোষ্ট হবে।
সেখানে আবারো বলা হবে প্রমাণ হোক! আমরা বাবার রক্তভেজা শার্ট আর মায়ের ছেঁড়া শাড়ি বুকের মধ্যে লুকিয়ে আবারো আমাদের প্রমান নিয়ে হাজির হবো।

এইভাবেই, মুক্তিযুদ্ধের পৌন:পুনিক অপমান চলতেই থাকবে, চলতেই থাকবে...। যতদিন না গোলাম আযম তার পবিত্র স্মৃতিকথা নতুন করে লিখবেন!

আসুন, তার চেয়ে আমরা বরং একটি প্ল্যানচেটের আয়োজন করি। ওখানে ডেকে আনি শহীদ মুক্তিযোদ্ধা, লক্ষ লক্ষ অসহায় মানুষ আর হতভাগা বুদ্ধিজীবিদের। ওদের আত্মা এসে আমাদের হাত ধরে বলুক, বাবারা, এইবারটি থামো, আর কত অপমান করবে আমাদের?

থ্রিলার উপন্যাসের নিহত নায়ক আর তাদের সঙ্গীসাথীরা অন্তত এইটুকু করুণাও কি আশা করতে পারেন না আমাদের কাছে?

 

প্রকাশ করা হয়েছে: বিহঙ্গ  বিভাগে । সর্বশেষ এডিট : ৩১ শে জুলাই, ২০০৬ বিকাল ৩:১১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৮ ই জুন, ২০০৬ ভোর ৪:০৬
অতিথি বলেছেন: কোন কালে কোন ধর্মীয় রাজনৈতিক মতাদর্শের কর্মীরা পরাজয় স্বীকার করতে পারে না। এ বিশ্বাস অনেক গভীরে প্রোত্থিত। আমাদের প্লানচেটই করতে হবে।
২. ১৮ ই জুন, ২০০৬ ভোর ৬:০৬
রাগ ইমন বলেছেন: হতাশার সুর কেন রে ভাই? আপনি যারা জেনে শুনে না জানার "ঘুমভান" করছেন তাদের জন্য লিখছেন নাকি? আমি তো ব হু আগেই এই জ্ঞান পাপী দের জন্য লেখা ছেড়ে দিয়েছি।
এখন যারা শিশু , তাদের জন্য লেখেন। প্রমান তাদের লাগবে।

যাদের জন্ম নিয়ে সমস্যা আছে তারাই ডি, এন, এ টেস্ট চাইবে, অবাক হওয়ার কি আছে। আপনার আমার তো সেই সমস্যা নেই , তাই না? আমরা আমাদের পিতা মাতার খবর নাতি পুতিদের দেওয়ার কাজটা চালিয়ে যাই, কি বলেন?
৩. ১৮ ই জুন, ২০০৬ বিকাল ৩:০৬
অতিথি বলেছেন: কনফুসিয়াস,
আপনার হতাশাটা বুঝি।
রাগ ইমনের কথাটা ভাল লেগেছে, আমরা লিখব, প্রমাণ করব নতুন প্রজন্মের জন্য।

সায়েন্টিস্টরা একটা কথা বলেন, যে কোন সিস্টেমে কিছু হোয়াইট নয়েজ থাকবেই।
এখানে কি কারোরই কিছু করারা নেই।
আমাদের এই ইস্যুটাতে না হয় হোয়াইট নয়েজের পরিমাণটা েকটু বেশীই। এছাড়া আমাদের আর কিইবা ভেবে সান্তনা পাবার আছে?
৪. ১৮ ই জুন, ২০০৬ বিকাল ৩:০৬
কনফুসিয়াস বলেছেন: রাগ ইমন, অনেক ধন্যবাদ এভাবে বলায়। সত্যিই হতাশা ঢাকতে পারছি না বলে মনে হচ্ছে ইদানিং।

কৌশিক ভাই,
খুব কষ্ট নিয়ে লিখলাম এই লেখাটা। কাদের জন্যে, জানি না।
৫. ১৮ ই জুন, ২০০৬ বিকাল ৩:০৬
অতিথি বলেছেন: হতাশা যতটুকু থাকে মানুষের ততটুকু আশাও থাকে! এটা একই মিটারে ওঠা নামা করে। সুতরাং অসুবিধা নাই। আশা আপনার পাশেই আছে। কিভাবে জানি না তবে আছে নিশ্চিত।
৬. ১৮ ই জুন, ২০০৬ বিকাল ৩:০৬
কনফুসিয়াস বলেছেন: খুব ঠিক একটা কথা বললেন।
আমি বরাবরই আশাবাদী। ইদানীং নিজের প্রতি নিয়ন্ত্রন থাকছে না, এটা টের পেয়ে খুব অবাক হয়েছি। আমি যেন ঠিক আমি নই আর। এই পরিবর্তনটা খুব ভাবনায় ফেলে দিয়েছে আমাকে।
তবু..., আশা ছাড়ি নি, আপনাদের মতন মানুষদের দেখবো যতদিন, ছাড়বো ও না।
৭. ১৮ ই জুন, ২০০৬ বিকাল ৫:০৬
অতিথি বলেছেন: দেখ, ওরা অবিশ্বাসী জন্ম দিবে, আমরা বিশ্বাসী।এই তর্ক ও চলবে।

হতাস হবার কিছু নাই।
৮. ১৮ ই জুন, ২০০৬ বিকাল ৫:০৬
কনফুসিয়াস বলেছেন: জি্বনের বাদশা,
ধন্যবাদ। আমিও সেটাই ভাবছি, অন্যদের কথা না ভেবে আমাদের সন্তানদের জন্যেই রেখে যেতে হবে এসব।
৯. ১৮ ই জুন, ২০০৬ রাত ৯:০৬
অতিথি বলেছেন: কনফিসফাস, ভালো লিখছেন। মাগার পেলানচেট টা করবো কেডায়?
১০. ১৯ শে জুন, ২০০৬ রাত ২:০৬
কনফুসিয়াস বলেছেন: সিরিয়াসলি জিগান?
আমাদেরই করতে হবে মনে হচ্ছে। বাতাস এখন উলটা বয়।
১১. ১৯ শে জুন, ২০০৬ রাত ২:০৬
অতিথি বলেছেন: করেন, অনেক প্রশ্নের জবাব মিলত সবার।
১২. ১৯ শে জুন, ২০০৬ রাত ৩:০৬
হযবরল বলেছেন: টেরেম টেরেম যুদ্ধ হবে, হতাশার কিছু নেই।
১৩. ১৯ শে জুন, ২০০৬ রাত ৩:০৬
অতিথি বলেছেন: প্লানচেটের দরকার নেই। দরকার ডাইরেক্ট অ্যাকশনের। যেমন এখনও জার্মানীতে কবর থেকে তুলে নাতসী নরঘাতকদের ডিএনএ করা হয়। লেজ সোজা প্লানচেট দিয়ে হবে না। দু:খিত।
১৪. ১৯ শে জুন, ২০০৬ সকাল ৭:০৬
অতিথি বলেছেন: আড্ডাবাজের সাথে একমত । কনফুসিয়াসকে ধন্যবাদ ।
১৫. ১৯ শে জুন, ২০০৬ সকাল ৭:০৬
কনফুসিয়াস বলেছেন: আড্ডাবাজ,
আপনি ঠিক অর্থটা ধরতে পেরেছেন। ধন্যবাদ।

হযবরল,
না ভাই। হতাশা ভুসসসস হইয়া গ্যাছে! আপনি আমি থাকতে হতাশা কিসের???
১৬. ১৯ শে জুন, ২০০৬ সকাল ৯:০৬
রাগ ইমন বলেছেন: ডাইরেক্ট ইনডাইরেক্ট সবই লাগবে ভাইজানেরা, বোনজানেরা!
দেশমাতৃকা বিপদে আছেন, এখন দরকার মালটি প্রঙ্গ অ্যাকশন। দারিদ্্রদূরীকরণের মত আর কি! চারিদিক থেকে চাপিয়া ধরিতে হইবে।

সুতরাং, সকল "রেক্ট" দের ই কাজ আছে- ডু অর ডাই..

হে হে , ওস্তাদ কি কন?
১৮. ১৯ শে জুন, ২০০৬ সকাল ১০:০৬
কনফুসিয়াস বলেছেন: ইমন, রাপু খাপাং!
আপনের লাইগা পাংখা অর্ডার দিয়া কুলাইতে পারতেছি না!
১৯. ১৯ শে জুন, ২০০৬ দুপুর ১:০৬
রাগ ইমন বলেছেন: এই রাপু খাপাং টা কি [ লজ্জিত অশায় মুখ]?

আর এত পাংখা কার জন্য?

আরে চাইলাম তো আকাশ!!!!!!!
২১. ১৯ শে জুন, ২০০৬ বিকাল ৩:০৬
কনফুসিয়াস বলেছেন: শব্দগুলা নিয়া একটু নাড়াচাড়া করেন, নিজেই বুঝবেন।
তবু না বুঝলে বদ্দারে জিগান।
২২. ২০ শে জুন, ২০০৬ ভোর ৪:০৬
কনফুসিয়াস বলেছেন: রাগ ইমন,
বুঝা গেল কিছু? :-)

আস্তমেয়ে,
মতামতের জন্য ধন্যবাদ।
২৩. ২০ শে জুন, ২০০৬ ভোর ৬:০৬
রাগ ইমন বলেছেন: কনফুসিয়াস,
পুরা পাংখার চাইতে আরও চমৎকার কিছু আশা করেছিলাম। তাই আপনার কাছে জিজ্ঞাসা। [ হতাশ চেহা রা]

রাপু খাপাং এর অন্য একটা মানে বের করতে হবে। নাহলে এত প্রতিভা নিয়ে ঘুমাবো কি করে? [ পরিকল্পিত হাসি]
২৪. ২০ শে জুন, ২০০৬ সকাল ৭:০৬
হযবরল বলেছেন: রাগ ইমন রাপু খাপাং মানে '' তুই গেছস '' । সবচেয়ে ভাল কইতে পারবে অমি রহমান পিয়াল । উনারে জিগায়েন , কইয়েন না আমি কইছি , বিপদে পরুম ।
২৫. ২০ শে জুন, ২০০৬ সকাল ৭:০৬
কনফুসিয়াস বলেছেন: রাগ ইমন,
আপনার প্রতিভা নিয়া আমার কোন ডাউট নাই। সে জন্যেই তো পাংখা হইয়া গেলাম।
বের করেন। অপেক্ষা করিতং।
২৬. ২০ শে জুন, ২০০৬ সকাল ৭:০৬
রাগ ইমন বলেছেন: হ য ব র ল,
আপনার ব্লগে গিয়া দেখেন। কি সুন্দর একটা কবিতা লিখলাম আপনার জন্য, আপনাকে উৎসর্গ করে..... আর আপনি লাগলেন আমার পিছে।

এই টা ন্যায্য হইলো?

পিয়াল ভাই রে কি কমু এইটা কি শিখাইতা ছেন? তাইলে কন, বেতন দেই। আমি আবার বিনা বেতনে শিক্ষা নেই না।

আর আপনারে বিপদে ফেলার জন্য আমি একাই যথেষ্ট । উস্কানি দিয়েন না, আমি আপনার উপর নজর দিলে , নজরানা দিয়া কুল পাইবেন না। [ বাংলা সিনেমার হাসি]

[ নেপথ্য মিউযিক : "বাচকে র্যাহ না রে বাবা , বাচকে র্যাহ না রে..... "]
২৭. ৩১ শে জুলাই, ২০০৬ রাত ৮:৫১
অতিথি বলেছেন: ভাল লেখা, আগে চোখে পড়েনি। হতাশ হবেন না, অন্ধকার না থাকলে আলোর মর্ম বুঝব কিভাবে?
২৮. ৩১ শে জুলাই, ২০০৬ রাত ৮:৫৬
কনফুসিয়াস বলেছেন: মুর্শেদ ভাই,
এখন আর হতাশ নই। তবে- এই কথাগুলোই কিছুদিন পরপর মনে করতে হবে।
কারণ কদিন পর আবার পোষ্ট, আবার প্রমাণ... এবং এই পৌনপুনিকতা থেকে নিস্তার নেই আমাদের।
আমার কথা সত্যি হয় কিনা দেখবেন।
২৯. ২৮ শে মে, ২০০৭ বিকাল ৫:২৩
আনোয়ার সাদাত শিমুল বলেছেন: পড়ার প্রয়োজন ফিরে আসে বারবার।
৩০. ২৮ শে মে, ২০০৭ বিকাল ৫:৩৬
উদাসী স্বপ্ন বলেছেন: কেউ একটা জিনিস চিন্তা করলো না ৩০ লক্ষ শহীদের আত্তা গুলারে বসাইবো কই? নাই যদি বসে, এতজনের কথা শুনবো কেমতে? যদি শুনাই যায়, তা লেখবো কোন খাতায়? আর না লেইখা যদি রেকর্ড করা হয়, এত বড় এমপি থ্রি রাখমু কোন হার্ডডিস্কে? এত বড় হার্ডডিস্ক কোন দেশ বানাইবো?
এক ব্লগে এত প্রশ্ন, মাথাডাই বিলা হইয়া গেল।
৩১. ২৮ শে মে, ২০০৭ বিকাল ৫:৩৮
রুবেল শাহ বলেছেন: আমরা কজন বলি ৭১ এ কথা?
৩২. ২৮ শে মে, ২০০৭ বিকাল ৫:৪০
আনোয়ার সাদাত শিমুল বলেছেন: উদাসী স্বপ্ন, টেনশনে পড়ে গেলেন নাকি?
৩৩. ২৮ শে মে, ২০০৭ বিকাল ৫:৪৩
কনফুসিয়াস বলেছেন: শিমুল,
আপনার পছন্দের লিষ্টে এই পোষ্টটা দেখে খুব ভাল লেগেছিলো। আমি ভেবেছি, আমি একাই শুধু এটার কথা মনে রেখেছি...।

ঠিকই বলেছেন, এখনো সেই পুরনো পৌনপুনিকতা চলছে, এবং, এরকমই চলবে মনে হয়, সবসময়।
৩৪. ২৮ শে মে, ২০০৭ বিকাল ৫:৪৫
হাসান মোরশেদ বলেছেন: কনফুঃ
আরো দুচারজন ও মনে হয় মনে রাখছে !
ওয়ান অফ দ্যা বেষ্ট পোষ্ট ইন সামহোয়ার
৩৫. ২৮ শে অক্টোবর, ২০০৭ ভোর ৫:১৬
ক্ষ্যাপা বলেছেন: এইটা আজকে আবার পড়া দরকার

 

মোট সময় লেগেছে ১.০৩৩৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
পূব বাঙলার অরাজক কালের যুবক।
স্বপ্নবাজ মানুষ। কাক ভালোবাসি, কবিতাও।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ