আমার প্রিয় পোস্ট

পুষ্প, বৃক্ষ এবং বিহঙ্গ পুরাণ

বীক্ষণ সম্পর্কিত ঘোষণা

০৪ ঠা ডিসেম্বর, ২০০৬ ভোর ৪:১৫

শেয়ারঃ
0 0 0

নেটে বসে আছি প্রায় ঘন্টাখানেক হবে। এর মধ্যে অনেক সময় নিয়ে 3 টা পেজ খুলতে পেরেছি। সেজন্যে অবশ্য আমি মোটেও দু:খিত নই। কোন লিংকে ক্লিক করে নতুন পেইজ খুলবার সময়টুকু কাজে লাগানোর জন্যে বাসা থেকে সাথে করে মুহম্মদ জাফর ইকবালের 'আমি তপু" বইটা নিয়ে এসেছি। একটা লিংকে ক্লিক করে 3 বা চার পাতা পড়া শেষ করে মনিটরে তাকাই, ততখনে পেজটা চলে আসে।
লাভের মধ্যে লাভ হয়েছে, বইটা প্রায় শেষ করে ফেলেছি, আর বোধহয় 20/25 পৃষ্ঠা বাকি!

-------------------
দেশে আসবার আগেই একটা ঘোষনা দেবার কথা ছিল, তাড়াহুড়ায় দিতে পারি নি।
নতুন একটা ওয়েবম্যাগাজিনের কাজ শেষ করেছি। আসবার আগের দিনেও অনেক রাত জেগে নানা কারেকশান করতে হয়েছে। এখনো শেষ হয়নি। নানারকম ভুল-ভ্রান্তি এখনো রয়ে গেছে। কিন্তু সবই আস্তে আস্তে শুধরে ফেলবো। খানিকটা সময় লাগবে যদিও।

ম্যাগাজিনের নাম হলো [link|http://www.beekkhan.com/|ex

 

প্রকাশ করা হয়েছে: বৃক্ষ  বিভাগে । সর্বশেষ এডিট : ০৪ ঠা ডিসেম্বর, ২০০৬ রাত ১১:৪৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৬ সকাল ১০:২২
অতিথি বলেছেন: আপনাকে ধন্যবাদ জানানো হয়নি। সামানাসামনি দেখা না হলে কিভাবে ধন্যবাদ জানাই! ঢাকাতে কবে ফ্রি থাকছেন ধন্যবাদ গ্রহণ করার জন্য?
২. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৬ সকাল ১০:২৬
কনফুসিয়াস বলেছেন: কৌশিকদা,
আমি অবরোধজীবি হয়ে গেছি। অবরোধের আগের দিন কুমিল্লায় চলে আসি, শেষ হলে আবার ঢাকায় যাই।
নেক্সটবার গেলে দেখা করবো অবশ্যই।
৩. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৬ সকাল ১০:২৮
অতিথি বলেছেন: সুচেতা মিশ্রকে আমার বিশেষ ধন্যবাদ পৌছে দিয়েন, কষ্টকর কাজটা করার জন্য। আপনি ঢাকায় আসলে অবশ্যই দেখা হবে। অবরোধে কুমিল্লার জীবন কেমন! কোন লাইভ শো দেখার দূর্ভাগ্য হয়েছে?
৪. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৬ সকাল ১০:৪১
অতিথি বলেছেন: দারুন হয়েছে। তবে সবকিছু একটু বড় বড় দেখাচ্ছে। আমরা লেখা দিতে টিতে পারব না?

সচলায়তনের কি হবে কে জানে!
৫. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৬ সকাল ১০:৪২
অতিথি বলেছেন: বীক্ষণ দেইখা আমার বেশ ভালো লাগছে। আর পরিচিত মানুষের লেখা পড়তে একরম ভালো লাগা থাকে, সেইটাও পাইছিলাম ষোল আনা।
৬. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৬ দুপুর ১২:৩৬
অতিথি বলেছেন: আমারে ডাকে নাই । কাউরে কল্কি দিমু না
৭. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৬ দুপুর ১২:৫৬
অতিথি বলেছেন: আমারেও ডাকে নাই কনফুসি !
৮. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৬ দুপুর ১:৪২
অতিথি বলেছেন: আমারেও ডাকে নি !?? ওরে কিছুতেই কল্কি দিয়েন না!
৯. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৬ দুপুর ১:৪৪
অতিথি বলেছেন: হ বহুত গোসসা করছি
১০. ০৫ ই ডিসেম্বর, ২০০৬ ভোর ৫:৫৮
কনফুসিয়াস বলেছেন: সাধক, মিচকে এবং বদ্দা,
বিশাল অপরাধ করে ফেলছি, এইবারের মত ক্ষমা।

মাহবুব সুমন,
অবশ্যই লেখা পাঠানো যাবে।
লেখার সাইজ বড় হবার পেছনে ' সে এক বিশাল ইতিহাস'। পরে কখনো বলবো।
১১. ০৮ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:৪৮
মিটুলঅনুসন্ধানি বলেছেন: আপনার জন্য তিনটা কবিতা পাঠিয়েছি...ভালো লাগলে ধন্য হবো...

 

মোট সময় লেগেছে ০.৯৫৯৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
পূব বাঙলার অরাজক কালের যুবক।
স্বপ্নবাজ মানুষ। কাক ভালোবাসি, কবিতাও।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ