আমার প্রিয় পোস্ট

পুষ্প, বৃক্ষ এবং বিহঙ্গ পুরাণ

যদি আপনি হন এ প্রজন্মেরই কেউ-

২৫ শে মে, ২০০৭ রাত ১২:২২

শেয়ারঃ
0 13 0

যদি হন আপনি, এ প্রজন্মেরই কেউ, আর প্রায় অবুঝ চেহারা নিয়ে যদি আপনি, প্রায়শই বলে ওঠেন-'' না তো, জন্মযুদ্ধ দেখি নি আমি, জানি না তো কি হয়েছিলো তখন; কে বা কারা, কি করেছিলো!''

আমরা- বোকাসোকা কিছু মানুষ-, যদি তখন, আদর করে গল্প শোনাই আপনাকে-, কেমন করে অনেক অনেক দিন ধরে আমাদের মায়েদের অশ্রু ভিজিয়েছিলো এ মাটি; অথবা, কেমন করে আমাদের ভাইয়েদের রক্তে এ সবুজ পতাকা হয়েছিলো লাল; কেমন করে তিরিশ লক্ষ বোকা মানুষ, মৃত্যুর বিনিময়ে এনে দিয়েছিলো স্বাধীনতা...।

সব দেখে এবং শুনে, এইবার, খানিকটা বুঝদার চেহারার আপনি যদি বলেন, ' হুমম, কিন্তু সংখ্যাটা যে শুনেছিলাম- তিন লক্ষ! আর মুজিব, হু হু, তিনি কিন্তু স্বাধীনতা চান নি, আপনারা জানেন না?''

অথবা, যদি বলে ওঠেন, ' গোলাম আযম- তিনি তো অপরাধী নন, আর রাজাকারেরা, ভেবে দেখুন, তারা তো নিজের দেশ ভাংতে চায় নি শুধু, ওরাইতো সাচ্চা দেশ প্রেমিক!''

আমরা- বোকাসোকা কিছু মানুষেরা-, একটুও না রেগে তখন, অনেকগুলো বধ্যভূমি খুঁজে, গুনে গুনে ... হয়ত আপনার হাতে তুলে এনে দিবো তিরিশ লক্ষ মৃতের তালিকা। হয়ত কোন সন্তানহারা মা, আপনাকে বলে যাবে হত্যাকারী অগণিত রাজাকারের নাম...।

তবু, হ্যা, তবুও যদি আপনি বলেন, '' থাক না..., এত বছর বাদে, কেনই বা এসবের টানাটানি, আসুন তারচেয়ে, কাঁধ মিলিয়ে, দেশকে এগিয়ে নিয়ে যাই, ভাইয়েরা আসুন আমরা, কাতার সোজা করে দাঁড়াই। ''

একটুও না রেগে, বিশ্বাস করুন, কাতার ভেঙ্গে, বাবার কফিন বয়ে ভারী হয়ে ওঠা আমাদের কাঁধ টেনে নিয়ে এসে, আমরা- কিছু বোকা মানুষেরা, প্রায় একবারও আপনাকে 'ছাগল' না ডেকে, আয়নাটা নিয়ে এসে আপনার হাতে ধরিয়ে দিয়ে বলবো, ' ভালো করে দেখুনতো চেয়ে, মাথার উপরে দু'খানা বাঁকানো শিং দেখা যায় কি না আপনার, অথবা চারখানি লিকলিকে ছাগুলে ঠ্যাং? ''

অথবা, হয়তো, কে জানে, আমরা, আপনাকে শুধু, রোজ সকালে এক হাঁড়ি ভাতের মাড়, আর এক মুঠো লবণ মিশিয়ে, ভর পেট খেতে বলবো।
না না, স্যালাইন ভেবে নয়।

আমাদের পূর্বপূরুষদের দেখেছি- গোয়ালে বেঁধে রাখা অকাট বলদগুলোকে তাঁরা-
এভাবেই খাবার খাওয়াতেন।।

 

সর্বশেষ এডিট : ২৫ শে মে, ২০০৭ রাত ১:২০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৫ শে মে, ২০০৭ রাত ১২:২৩
দ্রোহী বলেছেন: জন্মযুদ্ধ চলছে..........
চলবেই.............. আমরণ
৩. ২৫ শে মে, ২০০৭ রাত ১২:২৮
কনফুসিয়াস বলেছেন: সৌরভ,
কীয়ের কি!
( এইটা কইলাম কবিতা না। প্রথমে পোষ্ট লিখে পরে লাইনগুলোকে কবিতার মত করে সাজালাম। পরে লাইনের ভেতরকার শব্দগুলারে সামনে পেছনে নিলাম- শেষমেষ এই চেহারা দাঁড়াইলো। :-))
৪. ২৫ শে মে, ২০০৭ রাত ১২:৩১
অনুভূতি শূন্য কেউ একজন বলেছেন: আবার জিগায় !
আমি কি কইছি ..কবিতা ।
এইটা গালিব টাইপ ..ব্যাপার-স্যাপার ।
৬. ২৫ শে মে, ২০০৭ রাত ১২:৩৯
আরিফ জেবতিক বলেছেন: আমি কিছুই করব না।খালি বলব,না জানতে পারো।আমি কোন শুওরকে দেখি নি ইতিহাস পড়তে।
৭. ২৫ শে মে, ২০০৭ রাত ১২:৪৩
কনফুসিয়াস বলেছেন: আরিফ ভাই,
এ উত্তরটাও পছন্দ হইছে! :-))

সৌরভ,
আবার পাল্টাইলাম!
৮. ২৫ শে মে, ২০০৭ রাত ১২:৪৪
দ্রোহী বলেছেন: কি অসাধারণ োগা মারা!!!!!
কনফু, তুমি আসলেই ভালো লেখক।
১০. ২৫ শে মে, ২০০৭ রাত ১:০০
যুঞ্চিক্ত বলেছেন: দারুন !!!!!!! ৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫
১২. ২৫ শে মে, ২০০৭ রাত ১:০৪
মাহবুব সুমন বলেছেন: চমতকার প্রকাশ একজন সাহসী মানুষের কাছ হতে।
সত্য ইতিহাস একদিন প্রকাশিত হবেই, সেটা নিয়ে যতোই বিকৃত করুক না কোনো শুওরের বাচ্চারা।
১৬. ২৫ শে মে, ২০০৭ রাত ১:১২
হযবরল বলেছেন: যঃঃঢ়://িি.িংড়সবযিবৎবরহনষড়ম.হবঃ/নষড়ম/ঃঁংযড়হনষড়ম/2871133
কনফু পইড়া দেখো।
১৭. ২৫ শে মে, ২০০৭ রাত ১:১৩
আসল ট্র্যাপ বলেছেন: যে লেখা দিছেন রেটিং তো ধুমায়া বাড়তাছে, তয় একটু পর ছাগুবাহিনী আইসা রেটিং কমান শুরু করবো মনে হয়।
২০. ২৫ শে মে, ২০০৭ ভোর ৪:৫৬
ধুসর গোধূলি বলেছেন: কবিতা কন আর গদ্যিতা-
মেসেজ যা দেওয়ার দেওয়া হয়ে গেছে। সংখ্যাটা নিয়ে যারা সংশয় পোষন করতো তাদের জন্য যুঞ্চিক্তের একটা পোস্টই যথেষ্ট। সবার মাথায়ই নাকি গণিত আছে, সেদিক দিয়েই সেই পোস্টটা। কোন গোঁজামিল না।
২১. ২৫ শে মে, ২০০৭ ভোর ৬:১০
তারেক রহিম বলেছেন: ওদের মানা না মানায় কি আসে যায়? ওরা এই দেশের না।
২৫. ২৫ শে মে, ২০০৭ সকাল ১০:০৬
কনফুসিয়াস বলেছেন: এই লেখা এত রেটিং পেল কেমন করে! :-০
---------

সবাইকে ধন্যবাদ।

-----------

হযু ভাই,
আগেই পড়েছিলাম আপনার অসাধারণ লেখাটা। এটা লেখার পরে আবার পড়ে মনে হলো, ভাবের জায়গাটুকু একদম কপি-পেষ্ট! :-))
২৬. ২৫ শে মে, ২০০৭ দুপুর ১২:০৬
সাদিক মোহাম্মদ আলম বলেছেন: পিং।

পদ্ধতি ও উপকরণ, পুরা ঠিকাছে।
২৭. ২৫ শে মে, ২০০৭ দুপুর ১২:১১
জ্বিনের বাদশা বলেছেন: অসাধারণ লেখা ... রেটিংয়ের উর্ধে
২৮. ২৬ শে মে, ২০০৭ রাত ১:১৫
প্রজাপতি বলেছেন: দিনে গেছে অনেক, এখন এই পর্যায়েই এসে পৌঁছেছে এদের প্রতি মনোভাব। ভালো হয়েছে লেখা, শান্তি লাগে মনের মধ্যে এই রকম পড়লেও।
২৯. ২৬ শে মে, ২০০৭ ভোর ৪:১৯
মুহম্মদ জুবায়ের বলেছেন: কনফুসিয়াস, আপনার আগের প্রজন্মের এই একজনও আপনার ভাবনার শরিক এইটুকুই জানাই। আজকের প্রজন্ম সেই আগুনক্ষরা দিনগুলি দেখা থেকে বঞ্চিত। তবু এই ব্লগভুবনে আসার আগে পর্যন্ত এখনকার প্রজন্ম নিয়ে আমার খুব ভুল ধারণা ছিলো। আপনি এবং আপনার মতো আরো অনেকে (নাম না বললেও সবাই জানেন) আমাকে অনেক আশাবাদী করেছেন। সামনের সময় অতো শুষ্ক ও নির্দয় বলে আর ভাবি না। ধন্যবাদ আপনাদের।
৩০. ২৬ শে মে, ২০০৭ দুপুর ১২:১৩
সুনাগরিক বলেছেন: আহা আমার মাথায় এই থিম আগে কেন এলনা! মনের কথাই তো বললেন! কঠিন এবং জটিল।
৩২. ২৬ শে মে, ২০০৭ দুপুর ২:১৮
কনফুসিয়াস বলেছেন: মুহম্মদ জুবায়ের,
অনেক ধন্যবাদ আপনাকে এমন সুন্দর মন্তব্যের জন্যে।

বাকি সবার কাছে কৃতজ্ঞতা।
৩৩. ২৬ শে মে, ২০০৭ বিকাল ৩:৪১
হাসান মোরশেদ বলেছেন: আবার 'ফাঁপা আবেগ' এর ঢোলে আওয়াজ তোললা?
আমি বলি, দরকার আছে । এই আবেগ কপচানোর দরকার আছে প্রতিদিন ।

অভিনন্দন কনফু
৩৬. ২৭ শে মে, ২০০৭ দুপুর ১২:১৬
আনোয়ার সাদাত শিমুল বলেছেন: গত সপ্তায় ব্লগে দূর্দান্ত কিছু লেখা এসেছে। দেরী হলো, তবুও কনফুকে স্যালুট!!!
৩৭. ২৭ শে মে, ২০০৭ দুপুর ১২:২২
উদাসী স্বপ্ন বলেছেন: বাজার থিকা ১ কেজি আম আনলাম। হালার ২ ডা আম পচা। দিলাম ৫ কেজির মুক্কা। তুই হাবা, খা শালার ৫ কেজি মুক্কা।




জামাত হইতাছে টয়লেট, আর ঐ বোকাসোকারা ঐখানকার কমোড।
৪১. ২৮ শে মে, ২০০৭ বিকাল ৫:৫৯
কনফুসিয়াস বলেছেন: হাসান ভাই,
কি করবো বলেন, এই ঢোলের কারণেই আমার নিজের একটা দেশ, বাড়ি তো মারবোই!
---------

এটার রেটিং দেখে আমি বিহবল হয়ে আছি। কি অবস্থা!

 

মোট সময় লেগেছে ০.৯৩৯১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
পূব বাঙলার অরাজক কালের যুবক।
স্বপ্নবাজ মানুষ। কাক ভালোবাসি, কবিতাও।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ