আমার প্রিয় পোস্ট

পুষ্প, বৃক্ষ এবং বিহঙ্গ পুরাণ

ব্লগের আবার জাত কীয়ের-

২৬ শে মে, ২০০৭ দুপুর ১২:৩৪

শেয়ারঃ
0 0 0

কথাটা শুনতে ভাল শোনায়, কিন্তু বাস্তব তার উল্টা। সকল ব্লগ মূলত ভাই ভাই নয়। দুঃখজনক ভাবে ব্লগীয় উম্মাহ নামে কোন বৃত্তের অস্তিত্বও নেই, যার বাউন্ডারির ভেতরে 'সব ব্লগই সমান' স্লোগান নিয়ে ব্লগেরা বেঁচে থাকবে।

ব্লগের ভেতর খুব স্পষ্টভাবেই জাতপাত বিদ্যমান। ভাল ব্লগ বা খারাপ ব্লগ বলছি না। লেখার মানের উপর নির্ভর করে যে বিভাজন, সেটা হবেই, ভালো মানুষ বা খারাপ মানুষের মতন। আমি বলছি উঁচু জাতের ব্লগ, আর নীচু জাতের ব্লগের কথা, আশরাফ আর আতরাফ ব্লগ।

বাংলাদেশী ব্লগারদের কথা যদি ধরি, তাহলে সবচেয়ে উঁচু জাতের ব্লগার হলেন তারা যারা ইংলিশে ব্লগান। আন্তর্জাতিকতার বিবেচনা করলে অবশ্য ঠিকই আছে, সবচেয়ে বেশি ব্লগারদের কাছে পৌঁছবার জন্যে ইংলিশই ভালো। সুতরাং ইংরেজি ব্লগারদের জাত উঁচু হয়ে যাওয়াটায় কারো কোন হাত নেই। বাংলা ব্লগাররা তাই দূর থেকে ঈর্ষান্বিত চোখে তাদের দিকে তাকানো ছাড়া বেশি কিছু করতে পারবেন না।

জাত-পাত আছে বাংলা ব্লগগুলোর মধ্যেও।
এ ক্ষেত্রে উঁচু জাত হচ্ছে- যারা খানিকটা গম্ভীর বিষয়ে লিখেন। দেশের বর্তমান রাজনৈতিক সংকট, অর্থনৈতিক পরিস্থিতি - এইসব ব্যাপারগুলো নিয়ে। অপেক্ষাকৃত মাঝারি জাতে পড়েন টেকনিক্যাল বিষয়ে ব্লগিং করেন যারা, মানে ভাইটিদের যারা আইটি শেখানোর অপচেষ্টা চালান। আর একেবারে নীচু জাতে পড়েন সেইসব ব্লগাররা, যারা ওয়েবলগ লিখেন। বুঝাতে পারলাম? মানে কি খাইলাম কি করলাম, অথবা আজকের আকাশ কেবলই কর্দমাক্ত, এই সব হাবিজাবি মনের কথা লিখেন যারা।

কবিতা বা গল্প লেখকরা আদৌ কোন জাতে পড়েন কি না, সেই বিষয়ে আমার বিস্তর সন্দেহ আছে!

এই জাত্যাভিমান চিরস্থায়ী কি না সেটা প্রশ্নসাপেক্ষ, তবে উত্তর আপাতত 'হ্যা'। আমাদের সামাজিক মানসিকতাটুকু আমরা পকেটে লুকিয়ে ব্লগে আসি না, তাই এখানেও সেই একই রকম দৃষ্টিভঙ্গী আসাটাই 'স্বাভাবিক'।

এই জাত-বিজাতের ভাল মন্দ বলেও সুস্পষ্ট কোন আউটপুট আসলে নেই। এটা কেবলই আমাদের মনে হওয়া, উঁচু জাতের ব্লগাররা এইসব ভেবে মানসিক আনন্দ লাভ করতে পারেন, আর নীচু জাতের ব্লগাররা এটা টের পেয়ে 'কী আসে যায়' টাইপ একটা ভাব মেরে সময় কাটিয়ে দিতে পারেন।
কারো লাভ বা ক্ষতি বৃদ্ধি তাতে হচ্ছে বলে মনে হয় না।

সুতরাং বহু প্রাচীণ কাল পূর্বে কবি যদিও বলেছিলেন, নহে আশরাফ আছে শুধু যার বংশ পরিচয়, বেচারা কবি জানতেন না, মানবসমাজ তো বটেই, এমনকি ব্লগসমাজেও তার এই কবিতা খুব বেশি পাত্তা পাবে না। জাত-পাতের ব্যবধান সেখানেও সগর্বে রয়ে যাবে!


------------
ডিসক্লেইমারঃ
১। এতক্ষণ যা কিছু হাবি জাবি বললাম, বলাই বাহুল্য এটা আমার মনের কথা নয়। সম্প্রতি ব্লগ বিষয়ক নানা জ্ঞানী ব্যক্তিদের আলোচনা-সমালোচনা পড়ে আমার এইরূপ ধারণা হলো, তাই মনে হলো এই বিষয়ে ভুল-ভাল বকে পোষ্টের সংখ্যা আরো একটা বাড়াই।
২। এই পোষ্টের নামের জন্যে চোর-এর প্রোফাইলের কাছে শতভাগ ঋণী, তার কাছে তাই অসীম কৃতজ্ঞতা!

 

সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, -০০০১ রাত ১২:০০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৬ শে মে, ২০০৭ দুপুর ১২:৩৭
অনুভূতি শূন্য কেউ একজন বলেছেন: অ্যাঁ...
আশরাফ ভাইরে টানো কেন এর মধ্যে?
২. ২৬ শে মে, ২০০৭ দুপুর ১২:৩৮
শাওন বলেছেন: ভবিষ্যতবাণী : কমেন্ট পড়বে এখানে অনেক ।

মাঝে পড়ে তাইলে বুঝলেন কে আশরাফ আর কে আতরাফ । ভালো ভালো ।
৩. ২৬ শে মে, ২০০৭ দুপুর ১২:৩৯
অনুভূতি শূন্য কেউ একজন বলেছেন: কোথায় পড়লা?
আলোচনা-সমালোচনা , ব্লগ বিষয়ক ,,

লিংক দাও, পইড়ে উদ্ধার করি নিজেরে।
৪. ২৬ শে মে, ২০০৭ দুপুর ১২:৩৯
দ্রোহী বলেছেন: হাঃ হাঃ হাঃ হাঃ জটিল লেখা। এটা কি রম্য ছিল? পড়ে হাসি পেল তাই জিজ্ঞেস করলাম। যদি বল, সিরিয়াস লেখা ছিল তাহলে আমায় ডাক্তার দেখাতে হবে ভায়া।
---
আমি গপ্পো, কবিতা, উপন্যাস, চোথা, চটি - কিছুই লিখতে পারি না।
--
আমায় কোন জাতে ফেলবে কনফু?
৫. ২৬ শে মে, ২০০৭ দুপুর ১:৪২
কনফুসিয়াস বলেছেন: দ্রোহী,
আমি কোন জাতে ফেলছি না কাউরে। নিজের জাতই খুইজা পাচ্ছি না! :-((
নাহ, এটা সিরিয়াস লেখা না। খুব সিরিয়াসলি রম্য লেখার চেষ্টা।

সৌরভ,
ডিরেক্ট লিংক এখানে দিবো না। পরে তোমারে দিমু নে।
তবে কাহিনি হইলো, লিংক কিন্তু একটা না, যে কোন ব্লগ-বিষয়ক আলোচনা পড়লে দেখবা এইরকম একটা চিত্র। স্টেপ বাই স্টেপ।
৬. ২৬ শে মে, ২০০৭ দুপুর ১:৪৪
অনুভূতি শূন্য কেউ একজন বলেছেন: কনফু টা সত্য কথা সব অবলীলায় বলে ..
বড়ই বিরক্তিকর।
৮. ২৬ শে মে, ২০০৭ দুপুর ১:৪৬
কনফুসিয়াস বলেছেন: হা হা হা! কি আর করা, আসো আমরা গলা ছাইড়া 'হাসি'। :-))
১০. ২৬ শে মে, ২০০৭ দুপুর ১:৫৯
কনফুসিয়াস বলেছেন: ঘঠনা খি?
এডিট ফেডিট কিছুই করলাম না তো ছবি গায়েব হইলো কোনঠ্যা?
১১. ২৬ শে মে, ২০০৭ দুপুর ২:০০
সাদিক মোহাম্মদ আলম বলেছেন: নতুন ব্লগীয় টার্ম কয়েন করা যাইতে পারে:
ব্লগীয় জাত-বাদ (জাতীয়তাবাদ নয়)
১৩. ২৬ শে মে, ২০০৭ দুপুর ২:০৫
ধুসর গোধূলি বলেছেন: গলা ছাইড়া 'হাসি' তে কি আমারে ইট্টু নিবেন?
লেখাটা পড়তে পড়তে নিজের ব্লগের জাত খুঁঝতে গেছিলাম। কুংফু টা আমার ব্লগটারে এক্কারে একঘরে কইরা ছাড়ছে রে!
১৪. ২৬ শে মে, ২০০৭ দুপুর ২:১৩
কনফুসিয়াস বলেছেন: ধুগো,
একঘরের দরজা খুইলা উঁকি দিয়া দ্যাখেন, আমি সেইখানে আরাম কেদারায় শুইয়া শুইয়া তামুক টানতাছি!
অয়েলখাম বস! :-))
১৬. ২৬ শে মে, ২০০৭ দুপুর ২:১৭
হযবরল বলেছেন: সবই আমাদের বানানো। সবই আমাদের কল্পিত ফসল। এটা হচ্ছে আমাদের ক্রমাগত প্লাটফর্ম বানানোর প্রচেষ্টার অংশ। সেই প্লাটফর্মে দাড়িয়ে হাততালি-বাহবা নিচ্ছি। এটা পুরোনো হয়ে গেলে, গতানুগতিক সামাজিকতার অংশ হয়ে গেলে, ভবিষ্যৎ প্রজন্ম নতুন কোন একটা প্লাটফর্মে ঝুঁকবে। আবার গড়ে তোলা।
১৭. ২৬ শে মে, ২০০৭ দুপুর ২:৪২
কনফুসিয়াস বলেছেন: হযু ভাই,
ঠিক। এই কথাগুলাই একটু রস কইরা কইলাম আর কি!
১৮. ২৬ শে মে, ২০০৭ দুপুর ২:৪৪
সমুদ্রের উত্তাল তরঙ্গ বলেছেন: এটা কোন জাতের পোষ্ট, উচু, মাঝারি নাকি নিচু বুঝলাম না।
১৯. ২৬ শে মে, ২০০৭ দুপুর ২:৫৪
ধুসর গোধূলি বলেছেন: হুঁশশশশ!!!
মিয়া, তামুক খাওনের খতা চাইপা যান। আপনের শালির বোন দেখি ব্লগে ঘুরাঘুরি করতাছে। শুনলে দিবো নে দৌড়ানি!

আপনের নাহয় ডর নাই, আমারতো আছে। এই এখটাই তো চ্যানেল, নাশোখ হইলে আপনের শালির গতি হইবো ক্যামনে?
২০. ২৬ শে মে, ২০০৭ বিকাল ৩:১৬
রেজওয়ান বলেছেন: জার্মান ব্লগোস্ফিয়ার খুবই নাক উচু। ব্লগের লেখার লিটারারি ভ্যালু বাড়ানোর জন্যে সচেষ্ট। তারা ব্লগের লেখা নিয়ে রিডিং সেশন করে। আর এরকম ব্লগিং খুবই এলিট ব্যাপার।

তো হলো কি একজন রাস্তার ধারের দোকানদার ব্লগিং শুরু করল তার দৈনন্দিন মানুষের বর্ননা দিয়ে। জার্মান ব্লগোস্ফিয়ারে শোর উঠল। একদল আশন্কা করল এখন থেকে হয়ত ক্লো ফ্রাউ অর্থাৎ বাথরুম পরিস্কার কারী মহিলাও ব্লগিং শুরু করবে। আরেকদল বলল সেটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার হবে। ব্লগোস্ফিয়ার দুই ভাগ হয়ে গেল।

হোক ব্লগ সার্বজনীন - আমাদের ব্যক্তিত্বেরই সন্প্রসারন।
২৩. ২৭ শে মে, ২০০৭ ভোর ৪:৩৬
কনফুসিয়াস বলেছেন: রেজওয়ান ভাই,
মজা পেলাম শুনে।
আমি এই ব্যপারটা নিয়েই লিখতে চেয়েছি এখানে। আমাদের মধ্যেও এরকম একটা ব্যপার আছে। যেটা স্পষ্ট নয়, তবে এক্সিসটেন্স বুঝা যায় ঠিকই।
২৪. ২৭ শে মে, ২০০৭ দুপুর ১২:২০
আনোয়ার সাদাত শিমুল বলেছেন: ব্লগিং এর 'অ আ ক খ'।
রিব্র‌্যান্ডিং দরকার আছে।
২৫. ২৮ শে মে, ২০০৭ রাত ২:৩৩
মৈথুনানন্দ বলেছেন: @কনফু ভাই

তোমাদের ছবি দেখলাম...বউদি ( মানে তোমার মিসেস ) বেশ মিষ্টি...কিন্তু মুখটা ওদিকে ঘোরানো কেন?

উনি আমাকে দেওরের অধিকার দিলে...ওনাকেই একটা প্রশ্ন করতে চাই যে...তখন ওনার হাজব্যান্ড কি জোর করে ওনার চুমু নেওয়ার স্বামীসুলভ অপচেষ্টাটি করছিল?
২৬. ২৮ শে মে, ২০০৭ বিকাল ৫:৪৯
কনফুসিয়াস বলেছেন: মৈথুনানন্দ,
হা হা। না রে ভাই, সেরকম কিছু মনে করতে পারছি না। তবে আপনার ভাবনার গতি-প্রকৃতি দেখে মজা পেলাম।

শিমুল,
হু, মনে মনে আমরা সবাই কমবেশি ব্র্যান্ডিং-এর ভক্ত। তাই না?
২৭. ০১ লা জুন, ২০০৭ দুপুর ১:৪৪
আনোয়ার সাদাত শিমুল বলেছেন: হুম, ভক্ত হয়তো। তবে জোর করে ব্র্যান্ডিং করার দরকার নেই। কোন বিষয়ে যথাযথ দক্ষতা থাকলেই ব্র্যান্ডিং করা উচিত।
নইলে যার যার ক্ষমতা মতো - সবকিছুর মিশ্রণই ভালো লাগে।
ট্যাং-য়ে যেমন ভিটামিন এ বি সি ডি ফলিক এসিড সব থাকার পরও ১০০ভাগ ভিটামিন সি - ওরকম না।

 

মোট সময় লেগেছে ২.৪৮০৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
পূব বাঙলার অরাজক কালের যুবক।
স্বপ্নবাজ মানুষ। কাক ভালোবাসি, কবিতাও।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ