আমার প্রিয় পোস্ট
- ঝামেলামানুষ-২; ভ্যলেরি টেইলর, আপনাকে - জানালা
- কনফুসিয়াসের সাথে করি বাংলায় চিৎকার - কৌশিক
- প্রিয় গান : উৎসর্গ-কনফু ও তার কঙ্কাবতীকে.. - চামেলী হাতে নিম্নমানের মানুষ
- ব্যক্তিগত রুপকথা:'তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রণে'-(প্রথম পর্ব) - চামেলী হাতে নিম্নমানের মানুষ
- স্বপ্নবাজি - কিংকর্তব্যবিমূঢ়
- একজন গরুর গল্প - আনোয়ার সাদাত শিমুল
- ফ্লপ ফোর্থ অ্যাম্পায়ার - আনোয়ার সাদাত শিমুল
- ' আর ইউ এফ্রেইড অফ ক্রোকশিয়া?' - হাসান মোরশেদ
- । । বাবা ও তাঁর নি:শ্বাস এবং 'বু জি'র জন্য এলিজি । । - হাসান মোরশেদ
- মুগ্ধ পাঠক -২ : কনফুসিয়াস (হৃদয়ে ছুরি চালানো লেখক।) - আলভী
- হবে কি দেখা? - প্রজাপতি
- সব কটি চাপা ফুল দিলো ফুটাইয়া - প্রজাপতি
গলাগলি আর গালাগালি-
৩০ শে মে, ২০০৭ রাত ১২:১৮
গলাগলি আর গালাগালি।
না না। ইহারা দুই ভাতৃদ্বয় নহেন। সেরম কিছু হইবার সম্ভাবনা কস্মিনকালেও নাই, তবে এই নামে দুইখানা নৌকার স্যাংশান হইবে বলিয়া শুনিয়াছি।
বাজারে গিয়া দেখিলাম সেই নিমিত্তে জোরে শোরে বৃক্ষ কর্তন চলিতেছে। আমি সব দেখিয়া শুনিয়া খুঁজিয়া পাতিয়া তিনখানা জবরদস্ত পেরেক কিনিয়া আনিলাম।
দুইখানার যে কোন এক নৌকায় উঠিতেই হইবে, এমনটা আমার বোধ হইলো না। থাকুক তাহারা তাহাদের বৃহৎ তরণী লইয়া। আমি ক্ষুদ্র মনিষ্যি, কাহারো বোঝা বাড়াইতে চাহি না।
আমি তাই আরামসে পেরেক ঠুকিয়া ঠুকিয়া আমার পুরানা ডিঙিখানা বেশ অনেকখানি সময় লইয়া মেরামত করিলাম।
অতঃপর তাহাতেই চড়িয়া বসিয়া একেলা মাঝি নদী বাহিয়া যাই,
কেউ শুনে বা না শুনে বেসুরা গলায় দেশেরই গান গাই!
সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, -০০০১ রাত ১২:০০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
কনফুসিয়াস বলেছেন:
দ্রোহী ভাই,আমি ভাল গান জানি না, বিবেকের পার্ট তাই আমারে দিয়ে হবে না। তারচেয়ে বড় কথা, আমি সেই পার্ট চাইও না।
সে জন্যেই বললাম, কেউ শুনে বা না শুনে, নিজের ভাঙা গলায়ই আমি আমার মত করে দেশের গান গাইবো।
জ্বালাময় বলেছেন:
এই হানেও নৌকা?
পথিক!!!!!!! বলেছেন:
কি এইটা
মৈথুনানন্দ বলেছেন:
@কনফু ভাইকোলকেতায় এলে সস্ত্রীক আমার সংগে চান কোরো -কেমন?
হাহাহা...ভয় পেলে নাকি...চা-পানের আমণ্ত্রণ জানাচ্ছি!
যখন অলৌকিককে মেল করব তখন ওকে বলে দেব আমার আইডিটা যেন তোমায় ফরোয়ার্ড করে দেয়।
ধুসর গোধূলি বলেছেন:
খাড়ান, আমিও আমার কলাগাছের ভুড়াটা নিয়া আসতাছি।
কিংকর্তব্যবিমূঢ় বলেছেন:
দ্যাটস দ্য স্পিরিট কনফু ভাই ......
একটু খাড়ান ... আমিও আসতেছি আমার নৌকাডা লইয়া ... খালি সার্ভারটা আপ হইয়া নেক ...
অনুভূতি শূন্য কেউ একজন বলেছেন:
নৌকোর দরকার টা কী ? বলো দেখি।
আমি অবশ্য খরগোশ দের পছন্দ করি -
ঝড় আসলে চোখ-কান বন্ধ করে নিজের জগতে ঢুকে যাওয়াটা বিরুদ্ধ প্রকৃতির মাঝে বেঁচে থাকতে - আমার কাছে খুব ভাল একটা উপায় বলেই মনে হয় ।
ভেসে যাওয়ার থেকে থেমে থাকাটাও কখনো কখনো বেশি কাজ দেয় - কেউ একজন শুভাকাঙ্খী বলেছিলেন একটা বাজে সময়ে ।
তারেক রহিম বলেছেন:
একমত @অনুভূতি শূন্য কেউ একজন
তারেক রহিম বলেছেন:
আরগুলোর মতই এই লেখাটাও দারুন।
৫
প্রজাপতি বলেছেন:
আমারে নিবা মাঝি লগে?
চোর বলেছেন:
নিবে না মানে! দুই নাম্বারি করলে পিটায়া কনফুর হাত ভাইঙ্গা পায়ে ধরায়া দিমু।
ধুসর গোধূলি বলেছেন:
চুর ভাই, চামে চিকনে আমারেও দুইটা দিতে দিয়েন। অর একটা শালি আছে, আমারে দিবার চায় না
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
















---
কনফু, কিভাবে এত সুন্দর করে লিখতে হয় একটু শিখাবে ভাই?