কোরবানী
১৪ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৫:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমি কোরবানির এই প্রথাটা মেনে নিতে পারিনা। আমার ভাল লাগে না এতো রক্ত দেখতে, আমার ভালো লাগেনা এতো গুলো জীবকে একদিনে মেরে ফেলতে।আপনাদের মন্তব্য পড়লাম। আমার এক লাইন লেখার এতো সাড়া পাবো ভাবিনি। সত্যি খুব খুব ভালো লাগে সবার চিন্তা, মত পড়তে। জানি আল্লাহ আমাদের জন্য পশু কোরবানী হালাল করে দিয়েছে। আমি শুধু বলতে চেয়েছিলাম আমার ভাল লাগে না। ওই সময়ের আর্তনাদ শুনতে। এতো মায়া লাগে চোখের দিকে তাকালে। মনে হয় বলতে চাচ্ছে তোমরা এমন নিষ্ঠুর কেন?
বাদ দেই। আপনারা বলা শুরু করবেন আমি গরুর চোখের ভাষা এতো ভালো করে বুঝি কিভাবে? আসলে ওই সময় মানুষের চোখ দিকে তাকানো যায় না, তাকালে দেখবেন কেমন লোলুপ দৃষ্টিতে তাকিয়ে থাকে পশু গুলোর দিকে।মনে মনে ভাবে কখন রান্না হবে আর হালুম হালুম করে মাংস খাবে। যাই হোক আমরা সবাই একই দলে। তাই আর না বলাই ভালো।
সর্বশেষ এডিট : ১৫ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন