আলো অন্ধকার সীমান্তে
০৩ রা এপ্রিল, ২০০৮ দুপুর ২:১০
"কি দরকার
নতুন
অভিজ্ঞানের
যখন
সকলই কালোত্তীর্ণ ?"
মাথা উচুঁ করে দেখি
প্রভাতী সূর্য
"পূর্ণ
কক্ষপথ পরিভ্রমনান্তে
সায়াহ্নে
হব কি অবতীর্ণ ?"
পাল্টায় নদী গতিপথ
উৎস
একাকী
"বৈতরণী নায়ে কে ভাসে
অনন্ত
শুন্যতায় নির্বাসী ?"
জলাঙ্গীর ঢেউয়ে মুখ রাখি
"এও তবে সম্ভব ?"
কালো জল, আলো মাখা
সপ্তর্ষী অবয়ব।
নগ্ন শুধু কর্ষণ, স্তব্ধতার
০৫ ই এপ্রিল, ২০০৮ সকাল ৮:৪৭
'চলে যাচ্ছি' বলে খুব সাবধানে
বিশ্ব ভৌগলিক চিত্র যেন টের না পায়
নদীর তলদেশে ভাঙ্গন, সুঁতো চির পরে পারে
ছপ করে জলে মাটি খসে পড়ে, নামে বিপর্যয়।
বন্ধ করেছি খিল
.................গৃহে অন্তরীণ
................................নগ্ন শুধু কর্ষণ
..............................................স্তব্ধতার।
আমাদের দূরত্ব বেড়ে গেছে অনেক শৈশব ও কৈশোরে
যৌবন জোয়ারে তরতর করে এগিয়েছে নাবিক মর্ত্য সাগরে
লোনা পানিতে স্নায়ুতে ধরে ক্ষয়
প্রৌঢ়ত্বের বলিরেখা চুপিসারে কানে কানে বলে,
'এসে গেছি'।
বন্ধ করেছি খিল
.................গৃহে অন্তরীণ
................................নগ্ন শুধু কর্ষণ
..............................................স্তব্ধতার
একা হাঁটি অভয়নগরে
০৬ ই এপ্রিল, ২০০৮ সকাল ৯:৪৩
'ত্রাতা' নিঃশব্দ বিলাপ
দু' বাহু সংলগ্ন করা বিষন্ন অবয়গুলিতে
আস্থার অঙ্গীকার চোখে। আমার সমুখে।
এই সমরঘাটিতে ক্ষুধা তৃষ্ণা আকাঙ্খার ক্রন্দন
তাড়িত মনগুলি মনে করে আমার হাতে হাতিয়ার
সুইসাইডাল স্কোয়াড, ট্যাংকের পেষণের রক্ষাকবচ।
আস্তিক ভিড় তাহাদের নীরে
...............................একা হাঁটি আমি, অভয়নগরে।
সর্বশেষ এডিট : ০৬ ই এপ্রিল, ২০০৮ সকাল ৯:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


